ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

ছাত্রলীগ নেতা রাসেল গ্রেপ্তার


ছাত্রলীগ নেতা রাসেল গ্রেপ্তার

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি রাসেল মিয়াকে (২৭) গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৭ আগস্ট) দিবাগত রাত ২টার দিকে উপজেলার আইতন-সৈয়দাবাদ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে চুনারুঘাট থানা পুলিশের একটি দল সৈয়দাবাদ এলাকায় অভিযান চালিয়ে রাসেল মিয়াকে আটক করা হয়। পরে তাকে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় রাসেল মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে চুনারুঘাট থানায় একাধিক মামলা রয়েছে।

আরও পড়ুন: ভাণ্ডারিয়ায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, র‌্যালি ও সমাবেশ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শরীয়তপুরে আমেরিকা প্রবাসীদের বসত বাড়ি জোর-পূর্বক দখলের অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

নুরুজ্জামান শেখ, শরীয়তপুর থেকে

মঙ্গলবার, ১৮ই আগস্ট, ২০২৬ ইং

১১:০৬ এম


শরীয়তপুরে আমেরিকা প্রবাসীদের বসত বাড়ি জোর-পূর্বক দখলের অভিযোগ

শরীয়তপুরের নড়িয়া উপজেলার চামটা ইউনিয়নের পূর্ব-দিনারা গ্রামের আমেরিকা প্রবাসী সোহাগ বেপারী ও ফ্রান্স প্রবাসী মজিবুর রহমান বেপারীর বসত বাড়ি জোর-পূর্বক দখলের অভিযোগ উঠেছে স্থানীয় আলমগীর বেপারী নামে এক ভাঙ্গারী ব্যবসায়ীর বিরুদ্ধে। ভুক্তভোগী সোহাগ বেপারী ও মজিবুর রহমান বেপারী বলেন ৫৪ নং দিনারা মৌজার এসএ ৬৬নং ও বি-আরএস ১১৭নং দাগের ৫-শতাংশ জমির মালিক ছিলেন আলমগীর বেপারীর বাবা আলেপ বেপারী। আলেপ বেপারীর নগত টাকার প্রয়োজনে ১২-৪-২০০১ ইং তারিখে ১২১০নং সাব-ক্বলা দলিলে আমার বাবা হাচান আলী বেপারীর কাছে দুই শতাংশ জমি বিক্রি করেন। আলেপ বেপারীর নগদ টাকার প্রয়োজনে ১৬-৯-২০০১ ইং তারিখে ১৭৮৪ নং দলিলে আমার কাছে এক শতাংশ জমি বিক্রি করেন। আলেপ বেপারী অর্থের অভাব হলে ১৫-৮-২০০২ ইং তারিখে-২৪৩৭নং সাব-ক্বলা দলিলে আমার বাবা হাচান আলী বেপারীর নিকট ২ শতাংশ জমি বিক্রি করেন। উক্ত জমি আমাদের নামে মিউটেশন / নামজারি করিয়া প্রতিবছর খাজনা পরিশোধ করছি। ভুক্তভোগী সোহাগ বেপারী ও মজিবুর রহমান গণমাধ্যমকে বলেন আলমগীর বেপারী এক জন সন্ত্রাসী পূর্বে তিনি ঢাকায় থাকিতেন। হঠাৎ করে দেশে ফিরে তার মাদক সেবী ছেলে মাঈনুল বেপারীকে নিয়ে আমাদের ক্রয় কৃত জমিতে ঘড় উত্তোলনের চেষ্টা করছে এবং আমার বৃদ্ধা মা-বাবার সঙ্গে প্রতিনিয়ত অশালীন আচরণ করছে।পিতার বিক্রিত সম্পত্তি অস্বীকার করে প্রতারণার আশ্রয় নিয়ে তথ্য গোপন করে ইউনিয়ন পরিষদ থেকে ওয়ারিস সনদ তৈরি করে আমাদের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করছে। প্রবাসী হিসেবে প্রশাসনের কাছে আমাদের দাবী ভূমিদস্যু দখল বাজ মাদকসেবী আলমগীর বেপারীকে আইনের আওতায় আনা হউক। এ ব্যপারে অভিযুক্ত আলমগীর বেপারীর কাছে জানতে চাইলে তিনি বলেন আমার বাবা আলেপ বেপারী মৃত্যুর পূর্বে তিন শতাংশ জমি বিক্রি করেছেন। আমি এখনো দুই শতাংশ জমির মালিক।।আমি আমার দুই শতাংশ জমি উদ্ধার করার জন্য দলিল বাতিল চেয়ে আদালতে মামলা করেছি। বর্তমানে উক্ত মামলাটি চলমান রয়েছে। 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সিলেটী মানুষের প্রবাসমুখী স্বপ্নই এখন বিভীষিকাময়, প্রতারণার শিকার অনেক পরিবার

আন্তর্জাতিক ডেস্ক

আবুল কাশেম রুমন,সিলেট প্রতিনিধি

মঙ্গলবার, ১৮ই আগস্ট, ২০২৬ ইং

১১:০৯ এম


সিলেটী মানুষের প্রবাসমুখী স্বপ্নই এখন বিভীষিকাময়, প্রতারণার শিকার অনেক পরিবার

সিলেটের মানুষের প্রবাসমুখী স্বপ্ন এখন প্রায়ই আনন্দের চেয়ে বেদনার রূপ বেশি নিয়েছে। প্রতিদিন অবৈধ পথে ইউরোপের বিভিন্ন দেশে ঢুকতে গিয়ে সাগরে প্রাণহানীর ঘটনা ঘটছে প্রতিনিয়ত। প্রবাসমুখী এক জনপদের নাম সিলেট। আর এই সিলেটের অসংখ্য মানুষ প্রতিবছর জীবিকার তাগিদে কিংবা পরিবারের ভাগ্য বদলের আশায় পাড়ি জমান যুক্তরাজ্য, আমেরিকা, কানাডাসহ ইউরোপে। আর মানুষের সেই প্রবাসমুখী স্বপ্নকে পুঁজি করে সিলেটে সক্রিয় হয়ে উঠেছে একাধিক ভুয়া রিক্রুটিং এজেন্সি ও দালালচক্র। বিদেশে পাঠানোর কথা বলে মোটা অঙ্কের টাকা নেওয়া, ভুয়া জাল ভিসা ও কাগজপত্র ধরিয়ে দেওয়া কিংবা টাকা হাতিয়ে নিয়ে অফিস গুটিয়ে পালিয়ে যাওয়ার মতো অভিযোগ একের পর এক সামনে আসছে। কখনো কখনো মধ্যপ্রাচ্য থেকে জীবনের ঝুঁকি নিয়ে সাগরপথে ইউরোপে রওনা দিয়ে প্রাণ হারাচ্ছেন অনেকে। উন্নত জীবনের আশায় ভিটেমাটি বিক্রি করে দালাল কিংবা ট্রাভেল এজেন্সির কাছে দেওয়া টাকা ফিরে না পেয়ে প্রতারণার শিকার অনেক পরিবার এখন দিশেহারা।
সর্বশেষ সিলেটের গোলাপগঞ্জে যুক্তরাজ্যে হেলথ কেয়ার ভিসায় পাঠানোর কথা বলে অর্থ আত্মসাতের অভিযোগে কয়েছ আহমদ (৪০) নামে এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাব-৯। রবিবার (১৬ আগস্ট) রাতে গোলাপগঞ্জের রায়গড় পুরান বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
র‌্যাব জানায়, একটি প্রতারকচক্র যুক্তরাজ্যের হেলথ কেয়ার ভিসার প্রলোভন দেখিয়ে কয়েকজন ভুক্তভোগীর কাছ থেকে বিভিন্ন ব্যাংক হিসাবে মোট ৬০ লাখ টাকা নেয়। মেডিকেলসহ প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করার পরও দীর্ঘ দিনে ভিসা না হওয়ায় ভুক্তভোগীদের সন্দেহ হয়। পরে কাগজপত্র যাচাই করে সেগুলো জাল ও ভুয়া বলে জানতে পারেন তারা। টাকা  ফেরত চাইলে ভুক্তভোগীদের ভয়ভীতি ও হুমকি দেওয়ার অভিযোগও ওঠে। এ ঘটনায় দায়ের করা মামলায় কয়েছকে  গ্রেফতার করে পুলিশের কাছে হস্তান্তর করেছে র‌্যাব।
এদিকে, যুক্তরাজ্যের স্কিলড ওয়ার্কার ভিসার নামে কোটি টাকা আত্মসাতের আরেক মামলায় বদরুজ্জামান তানভীরকে বুধবার (১২ আগস্ট) কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। জামিনের শর্ত পূরণ না করায় আদালত এ নির্দেশ দেন। মামলার বাদীপক্ষের দাবি, বিভিন্ন ব্যক্তির মাধ্যমে তানভীরসহ সংশ্লিষ্টরা মোট ১ কোটি ৪৭ লাখ ৪৩ হাজার ৩০৮ টাকা নেন। এর মধ্যে ৪৫ লাখ ২০ হাজার টাকা ফেরত দেওয়া হলেও এখনো ১ কোটি ২ লাখ ২৩ হাজার ৩০৮ টাকা পাওনা রয়েছে। পিবিআইয়ের তদন্ত প্রতিবেদনে কয়েকজন আসামির বিরুদ্ধে অভিযোগ প্রাথমিক ভাবে প্রমাণিত হয়েছে বলে উল্লেখ করা হয়।
এর আগে গত ২৯ মে ইউরোপে পাঠানোর নামে সিলেটের ‘অ্যামেক্স অ্যাসোসিয়েটস’-এর বিরুদ্ধে প্রায় ৭০০ তরুণের কাছ  থেকে অন্তত ৭ কোটি টাকা আত্মসাতের অভিযোগ ওঠে। ভুক্তভোগীদের অভিযোগ, প্রতিষ্ঠানটির দুই মালিক জাবের আহমদ ও ইমন উদ্দিন বিদেশে পাঠানোর কথা বলে প্রত্যেকের কাছ থেকে ১ থেকে ৫ লাখ টাকা করে নেন। পরে ভুয়া ভিসা দেখানো হয় এবং টাকা ফেরত চাইলে হুমকি দেওয়ার অভিযোগও করেন তারা। অভিযোগ প্রকাশ্যে আসার পর প্রতিষ্ঠানটির অফিস বন্ধ করে মালিকরা গা-ঢাকা দেন। পরে এ ঘটনায় মামলা হলে দুজনকে আটক করে পুলিশ।
গত সোমবার (৩ আগস্ট) রাতে লিবিয়ার তাবারুক উপকূল থেকে ৪২ জন অভিবাসন প্রত্যাশীকে নিয়ে একটি ইঞ্জিনচালিত  নৌকা গ্রিসের উদ্দেশে যাত্রা শুরু করে। নৌকাটিতে থাকা ৪২ জনের মধ্যে ৩৮ জনই বাংলাদেশি বলে জানা গেছে। এই ৩৮ জনের মধ্যে ভূমধ্যসাগরে অন্তত ১১ বাংলাদেশি অভিবাসন প্রত্যাশীর মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে সুনামগঞ্জের কয়েকজন আছেন। একই সঙ্গে অন্তত সাতজন নিখোঁজ রয়েছেন।
এ ঘটনায় এখনো নিখোঁজ সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলার সাত যুবক। এদের মধ্যে রয়েছেন উপজেলার পাগলা শত্রুমর্দনের হৃদয় পাল, চিকারকান্দি গ্রামের এনামুল খাঁন, রিপন মিয়া, মামুন খাঁন এবং রনসী গ্রামের মো. তালহা। ধারণা করা হচ্ছে, নিহত কয়েকজন যুবকের বাড়ি সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রামে। তবে এখনো তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।
জীবিত উদ্ধার হওয়া ব্যক্তিরা আন্তর্জাতিক গণমাধ্যমগুলোকে জানান, খাবার ও পানির সংকটে তাদের চোখের সামনেই কয়েকজনের মৃত্যু হয়। মরদেহগুলোতে পচন ধরে দুর্গন্ধ ছড়িয়ে পড়ায় সেগুলো সাগরে ফেলে দিতে বাধ্য হন তারা।
এদিকে ইউরোপের আশায় প্রতারণার শিকার হয়েছেন সিলেট নগরীর বাসিন্দা চৌধুরী মুশফিক মুনিমও। পরিচিত চারজনকে বিদেশে পাঠানোর জন্য তিনি ‘ট্রাভেল জোন’ নামের একটি প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করেন। কয়েক দিন পর প্রতিষ্ঠানটির পক্ষ থেকে কিছু কাগজপত্র দেখিয়ে জানানো হয়, সবার ভিসা হয়ে গেছে। পরে কাগজপত্র যাচাই করতে গিয়ে মুনিম জানতে পারেন, সেগুলো ভুয়া। এরই মধ্যে প্রতিষ্ঠানটি তাঁর কাছ থেকে ৭৮ লাখ টাকা নিয়েছে। পরে অভিযুক্তের বিরুদ্ধে মামলা করেন তিনি। পুলিশি তৎপরতায় পরে অভিযুক্তকে আটক করা হয়।

 সিলেটের সচেতন নাগরিকরা জানান, বিদেশ যাওয়ার আগে রিক্রুটিং এজেন্সির বৈধতা যাচাই না করাই প্রতারণার অন্যতম বড় কারণ। তাই টাকা দেওয়ার আগে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানটি বিএমইটির অনুমোদিত বৈধ রিক্রুটিং এজেন্সি কি না, তা যাচাই করা জরুরি। একই সঙ্গে ভিসা, নিয়োগপত্রসহ সংশ্লিষ্ট সব কাগজপত্র আইনগত ও যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে যাচাই করার পরামর্শ  দেওয়া হচ্ছে। প্রতারণার শিকার হলে দ্রুত থানায় মামলা ও প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছেন আইনজীবীরা।
ট্রাভেল এজেন্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আটাব) সিলেট জোনের তিন বারের সাবেক চেয়ারম্যান ও সাবেক সভাপতি আব্দুল জব্বার জলিল বলেন, ‘সিলেটে বৈধ এজেন্সির সংখ্যা প্রায় ২০০ হলেও নামে- বেনামে গড়ে ওঠা অবৈধ এজেন্সির সংখ্যা অন্তত ১ হাজার। ফলে বিদেশ যাওয়ার স্বপ্ন যেন প্রতারণার দুঃস্বপ্নে পরিণত না হয়, সে জন্য বিদেশগামীদের নিজেদেরও সতর্ক হতে হবে। টাকা দেওয়ার আগে এজেন্সির বৈধতা, ভিসা ও চাকরির কাগজপত্র যাচাইয়ের পাশাপাশি  লেনদেনের যথাযথ প্রমাণ রাখতে হবে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম বলেন, ‘বিদেশে পাঠানোর নামে প্রতারণার অভিযোগ গুলো গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। সম্প্রতি সিলেটে যুক্তরাজ্য ও ইউরোপে পাঠানোর নামে ভুয়া ভিসা ও বিদেশে চাকরির প্রলোভন দেখিয়ে বড় অঙ্কের অর্থ আত্মসাতের একাধিক অভিযোগ পাওয়া গেছে। এসব ঘটনায় মামলা হয়েছে এবং কয়েক জনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। প্রতারণার পুনরাবৃত্তি ঠেকাতে অবৈধ এজেন্সি ও দালালচক্রের বিরুদ্ধে পুলিশের নজরদারি অব্যাহত রয়েছে। বিদেশগামীদেরও কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কথায় টাকা না দিয়ে সংশ্লিষ্ট এজেন্সির বৈধতা, ভিসা ও চাকরির কাগজপত্র যাচাই করে লেনদেনের পরামর্শ দেওয়া হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দীর্ঘ রোগভোগের পর মারা গেলেন মিশরীয় অভিনেতা

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

মঙ্গলবার, ১৮ই আগস্ট, ২০২৬ ইং

১১:১১ এম


দীর্ঘ রোগভোগের পর মারা গেলেন মিশরীয় অভিনেতা

দীর্ঘ ১৭ বছর ধরে স্নায়ুতন্ত্রের জটিল ব্যাধি ‘মাল্টিপল স্ক্লেরোসিস’(এমএস)-এর সঙ্গে লড়াইয়ের পর অবশেষে না ফেরার দেশে চলে গেলেন মিশরের অভিনেতা আমর মোহাম্মদ আলী। সোমবার (১৭ আগস্ট) চিকিৎসাধীন অবস্থায় ৫০ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মিশরের অভিনেতা সিন্ডিকেটের প্রধান আশরাফ জাকি তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

১৯৮০-এর দশকে শিশুশিল্পী হিসেবে বিনোদন জগতে পা রেখেছিলেন আমর মোহাম্মদ আলী। দেশটির ‘আরাবেস্ক’ নাটকের জনপ্রিয় ‘শাকশাক’ চরিত্র দিয়ে তিনি জয় করে নেন দর্শকমন। তবে ২০০৬ সালে প্রচারিত টেলিভিশন ধারাবাহিক ‘হাদায়েক আল শায়তান’-এর পর আর পর্দায় দেখা মেলেনি তার।

রোগ প্রতিরোধ ব্যবস্থা হঠাৎ শরীরের স্নায়ুর প্রতিরক্ষামূলক আবরণ আক্রমণ করলে দেখা দেয় মাল্টিপল স্ক্লেরোসিস। এর ফলে শারীরিক ভারসাম্য, দৃষ্টিক্ষমতা ও স্বাভাবিক চলাফেরা মারাত্মকভাবে ব্যাহত হয়। এই রোগের প্রভাবেই ধীরে ধীরে অভিনয় জগত থেকে একদম ছিটকে যান তিনি।

আলীর ভাই আহমেদ জানিয়েছেন, মৃত্যুর আগের কয়েক দিনে তার শারীরিক অবস্থার চরম অবনতি ঘটে।

একা দাঁড়ানো তো দূরের কথা, কথা বলা ও খাওয়াদাওয়াই বন্ধ হয়ে গিয়েছিল তার। দীর্ঘ সময় আড়ালে থাকার পর সুস্থ হয়ে অভিনয়ে ফেরার ইচ্ছে প্রকাশ করলেও শেষ পর্যন্ত ব্যাধির কাছেই হার মানতে হলো এই অভিনেতাকে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জাতীয় রাজস্ব সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ১৮ই আগস্ট, ২০২৬ ইং

১১:১৪ এম


জাতীয় রাজস্ব সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত ‘রাজস্ব সম্মেলন-২০২৬’-এ প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধান অতিথি হিসেবে যোগ দেন। মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল বেলা সম্মেলনস্থলে উপস্থিত হন তিনি।

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি -১ জাহিদুল ইসলাম রনি এ তথ্যটি নিশ্চিত করেছেন।

অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ এবং জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) যৌথভাবে আয়োজন করেছে এই সম্মেলন। সম্মেলনে অংশ নেবেন জাতীয় রাজস্ব বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্ট কর্মকর্তারা।

রাজস্ব আহরণ বাড়ানো, কর ব্যবস্থাপনা আরো কার্যকর করা এবং দেশের অর্থনীতির জন্য প্রয়োজনীয় রাজস্ব সংস্থানসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে সম্মেলনে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%