০৯:০২ এম
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) নৌবাহিনী জানিয়েছে যে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাময়িকভাবে হরমুজ প্রণালি বন্ধ থাকবে। রবিবার এ ঘোষণা দেওয়া হয়।
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এবং সংবাদমাধ্যম মিডল ইস্ট আই উক্ত প্রতিবেদনটি প্রকাশ করেছে।
আইআরজিসি তাদের এক বিবৃতিতে বলছে, হরমুজ প্রণালিতে বিদেশি হস্তক্ষেপ এবং ‘অবৈধ নৌপথ’ ব্যবহার করে চলাচলের যে কোনও চেষ্টা কঠোরভাবে মোকাবিলা করা হবে।
আরও পড়ুন: ড. ইউনূসের রবেন আইল্যান্ড পরিদর্শন, নেলসন ম্যান্ডেলাকে বন্দি রাখা ছিল সেখানে
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, কয়েকটি জাহাজ নির্ধারিত নৌপথে ফিরে যাওয়ার নির্দেশ অমান্য করেছে। এর মধ্যে একটি জাহাজ তার নিজের অবস্থান শনাক্তকারী (ট্র্যাকিং) ব্যবস্থা বন্ধ করে সামুদ্রিক নিরাপত্তা ঝুঁকিতে ফেলেছিল। পরে সতর্কতামূলক গুলি ছোড়ার পর সেই জাহাজটিকে থামানো হয়।
আইআরজিসি আরো জানিয়েছে যে, এলাকায় যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ বন্ধ না হওয়া পর্যন্ত কোন জাহাজকে হরমুজ প্রণালি দিয়ে চলাচল করতে দেওয়া হবে না।
এছাড়া, নতুন কোনো হামলা বা নিয়ম লঙ্ঘনের ঘটনা ঘটলে কঠোর হাতে জবাব দেওয়ার হুঁশিয়ারিও তারা দিয়েছে।
আরও পড়ুন: আরব উপসাগরে তেলবাহী ট্যাংকারে ক্ষেপণাস্ত্র হামলায় এক নাবিক নিহত
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন