ঢাকা শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ইং ০১ই কার্তিক, ১৪৩৩বাং

গৌরনদীতে বিশ্ব জলাতঙ্ক দিবস উদযাপন, শোভাযাত্রা ও আলোচনা সভা


গৌরনদীতে বিশ্ব জলাতঙ্ক দিবস উদযাপন, শোভাযাত্রা ও আলোচনা সভা

বরিশালের গৌরনদীতে বিশ্ব জলাতঙ্ক দিবস ২০২৬ উদযাপন করা হয়েছে ‘একসাথে, আরও শক্তিশালী, জলাতঙ্কমুক্ত বিশ্ব গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে। দিবসটি উপলক্ষে সোমবার (২৮ সেপ্টেম্বর) উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে শোভাযাত্রা (র‍্যালি) এবং আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক মো. ইব্রাহিম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান, পৌর নির্বাহী কর্মকর্তা মো. হারুন অর রশিদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পলাশ সরকার এবং ডা. মো. মাহমুদুল হাসান ফরিদ। অনুষ্ঠানে উপজেলা প্রশাসন ও বিসিএস (প্রাণিসম্পদ) ক্যাডারের অন্যান্য কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

সকালে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় উপজেলা প্রশাসন ও প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন। শোভাযাত্রাটি এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীকে একনজর দেখতে অধীর আগ্রহে অপেক্ষায় রাজশাহীবাসী: রাসিক প্রশাসক

পরে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে আয়োজিত আলোচনা সভায় জলাতঙ্ক রোগ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, কুকুরসহ অন্যান্য প্রাণীকে ভ্যাকসিন প্রদান এবং মানুষ ও প্রাণীর নিরাপত্তা নিশ্চিত করার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা বলেন, জলাতঙ্ক একটি শতভাগ প্রাণঘাতী রোগ হলেও সঠিক সচেতনতা, সময়মতো টিকাদান ও প্রয়োজনীয় চিকিৎসার মাধ্যমে এটি পুরোপুরি প্রতিরোধ সম্ভব। আক্রান্ত বা সন্দেহভাজন প্রাণীর সংস্পর্শে এলে বিলম্ব না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানান তাঁরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মার্কেন্টাইল ব্যাংকে চাকরি, লাগবে যে যোগ্যতা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

১২:১৪ পি.এম


মার্কেন্টাইল ব্যাংকে চাকরি, লাগবে যে যোগ্যতা

মার্কেন্টাইল ব্যাংক পিএলসি জনবল নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আবেদনকারীরা আগামী ৭ অক্টোবর পর্যন্ত আবেদন করার সুযোগ পাবেন।

পদের নাম: ডেটাবেইস অ্যাডমিনিস্ট্রেটর (ইও-এফএভিপি)।

পদসংখ্যা: অনির্ধারিত।

শিক্ষাগত যোগ্যতা: প্রার্থীদের কম্পিউটার সায়েন্স, ইনফরমেশন টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং অথবা সংশ্লিষ্ট কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। স্নাতকোত্তর ডিগ্রিধারীদের অগ্রাধিকার প্রদান করা হবে।

অভিজ্ঞতা: প্রার্থীদের ৫ থেকে ১২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

চাকরির ধরন: ফুলটাইম।

কর্মক্ষেত্র: অফিসে।

প্রার্থীর ধরন: নারী ও পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন।

বয়সসীমা: উল্লেখ করা হয়নি।

কর্মস্থল: ঢাকা।

বেতন: যোগ্যতা ও অভিজ্ঞতা অনুযায়ী আকর্ষণীয় বেতন প্যাকেজ।

আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে এখানে ক্লিক করুন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দেশের ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবে সরকার

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

১২:৩৭ পি.এম


দেশের ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবে সরকার

বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উপলক্ষে দেশের ১০০ জন গুণী শিক্ষককে সম্মাননা দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকার। এই তথ্য শিক্ষা মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) সচিবালয়ে ‘বিশ্ব শিক্ষক দিবস-২০২৬’ উদযাপন উপলক্ষে গঠিত জাতীয় স্টিয়ারিং কমিটির সভায় এ বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত নেওয়া হয়।

এদিকে, বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে সরকারের বিভিন্ন উদ্যোগ ও কর্মসূচির বিস্তারিত জানাতে সোমবার সচিবালয়ে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। সংবাদ সম্মেলনে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বিস্তারিত তুলে ধরবেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তাঁর কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিনসহ শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

বিশ্ব শিক্ষক দিবস প্রতি বছর ৫ অক্টোবর পালিত হয়। এ বছর দিবসটি উপলক্ষে দেশের বিভিন্ন পর্যায়ের ১০০ জন গুণী শিক্ষককে আনুষ্ঠানিকভাবে সম্মাননা দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাগরে নিম্নচাপ, চার সমুদ্রবন্দরে সতর্কসংকেত জারি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

১২:৩৭ পি.এম


সাগরে নিম্নচাপ, চার সমুদ্রবন্দরে সতর্কসংকেত জারি

দক্ষিণ উপকূলীয় মিয়ানমার এবং তৎসংলগ্ন অঞ্চলে অবস্থানরত লঘুচাপটি উত্তর আন্দামান সাগর ও মিয়ানমার উপকূলে গিয়ে সুস্পষ্ট লঘুচাপে রূপান্তরিত হয়েছে। পরবর্তীতে এটি আরো ঘনীভূত হয়ে একই এলাকায় নিম্নচাপে পরিণত হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এটি উত্তর/উত্তর-পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হতে পারে, যার কারণে দেশের চারটি সমুদ্রবন্দরে সতর্কসংকেত প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার সকালে আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তিতে এই তথ্য প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, নিম্নচাপটি আজ (২৮ সেপ্টেম্বর) সকাল ৬টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৯৭৫ কিলোমিটার দক্ষিণ-পূর্বে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৯০০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে, মোংলা সমুদ্রবন্দর থেকে ১১৭০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১০৭৫ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থান করছিল। এটি উত্তর/উত্তর-পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হতে পারে।

নিম্নচাপ কেন্দ্রের ৪৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৪০ কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে ৫০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল রয়েছে। এই কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ১ নম্বর দূরবর্তী সতর্কসংকেত প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে, উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গভীর সাগরে বিচরণ না করার জন্য বলা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শ্রীবরদীতে বিশ্ব জলাতঙ্ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

১২:৩৭ পি.এম


শ্রীবরদীতে বিশ্ব জলাতঙ্ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

বিশ্ব জলাতঙ্ক দিবস পালিত হয়েছে শেরপুরের সীমান্তবর্তী উপজেলা শ্রীবরদীতে, "একসাথে, আরও শক্তিশালী, জলাতঙ্কমুক্ত বিশ্ব গড়ি" এই প্রতিপাদ্যকে সামনে রেখে। সোমবার ২৮ সেপ্টেম্বর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে এ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আর এম ও) ডা: অমিও জ্যোতি সাইফুল্লা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবু সাদাত মোহাম্মদ মফিদুল ইসলাম।

বক্তাগণ সভায় উল্লেখ করেন যে, জলাতঙ্ক একটি মারাত্মক ও প্রাণঘাতী ভাইরাসজনিত রোগ, যা সাধারণত আক্রান্ত প্রাণীর কামড়, আঁচড় কিংবা লালার সংস্পর্শের মাধ্যমে মানুষের শরীরে ছড়াতে পারে। কুকুর জলাতঙ্কের অন্যতম প্রধান বাহক হলেও বিড়াল, শিয়াল, বেজি ও অন্যান্য স্তন্যপায়ী প্রাণীর মাধ্যমেও এই রোগ ছড়াতে পারে।

তবে আশার কথা হলো—জলাতঙ্ক প্রতিরোধযোগ্য। যদি কোনো প্রাণী কামড়ায় বা আঁচড়ায়, তাহলে ক্ষতস্থানে দ্রুত প্রচুর পানি ও সাবান দিয়ে অন্তত ১৫ মিনিট ধোয়া উচিত। এরপর বিলম্ব না করে নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী জলাতঙ্কের টিকা এবং প্রয়োজন হলে র‍্যাবিস ইমিউনোগ্লোবিউলিন (RIG) গ্রহণ করতে হবে।

অনুষ্ঠানে নার্সিং সুপারভাইজার রহিমা খাতুন, মেডিকেল এসিস্টেন্ট খাদিজা বেগম সহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ডাক্তার, নার্স, মাঠ পর্যায়ের কর্মকর্তা কর্মচারী ও স্টাফগণ উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩১
ইশা ০৬:৪২
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%