রবিবার, ২০ই সেপ্টেম্বর, ২০২৬ ইং
০৭:১৮ পি.এম
রবিবার (২০ সেপ্টেম্বর) বিকেলে পাদ্রীশিবপুর ইউনিয়ন বিএনপি'র কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
পাদ্রীশিবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ ফারুক মৃধার সভাপতিত্বকে ও যুগ্ম-সাধারণ সম্পাদক আমির হোসেন দুলালের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপি'র উপদেষ্টা লুৎফর রহমান আপন, নেছার শিকদার, সহ-সভাপতি এম আর খাইরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক হারুন খান, যুগ্ম-সাধারণ সম্পাদক শাহিন খান, জহিরুল জোমাদ্দার, শাহজালাল সুমন, ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি কাইয়ুম খান, ফয়সাল প্রমূখ।
আলোচনা সভায় আসন্ন পাদ্রীশিবপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মনোনয়নে ইউনিয়ন বিএনপি'র নেতা-কর্মীদের মতামত নেয়া হয়। আলোচনা সভায় পাদ্রীশিবপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ আগামী পাদ্রীশিবপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ইউনিয়ন বিএনপির সভাপতি সভাপতি মোঃ ফারুক মৃধাকে দলীয় সমর্থন ব্যক্ত করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
গ্রাহকদের আধুনিক ও সহজ ব্যাংকিং সেবা নিশ্চিত করতে মাদারীপুরের কালকিনিতে সোনালী ব্যাংক পিএলসি’র নবনির্মিত এটিএম বুথের শুভ উদ্বোধন করা হয়েছে।
রোববার (২০ সেপ্টেম্বর) সোনালী ব্যাংক পিএলসি’র কালকিনি শাখা সংলগ্ন এলাকায় নবনির্মিত এ এটিএম বুথের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোনালী ব্যাংকের জিএম ইনচার্জ মো. তানজিমুল ইসলাম, ডিজিএম মো. শাহাদাত হোসেন লিন্টু, এজিএম পঙ্কজ লাল গুহ। এছাড়াও উপস্থিত ছিলেন সোনালী ব্যাংক কালকিনি শাখার ম্যানেজার আসাদুজ্জামান শেখসহ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী ও সম্মানিত গ্রাহকরা।
নতুন এটিএম বুথ চালুর ফলে কালকিনি শাখার গ্রাহকরা আরও সহজে ও দ্রুত সময়ে প্রয়োজনীয় ব্যাংকিং সেবা গ্রহণ করতে পারবেন বলে জানান সংশ্লিষ্টরা।
ব্যাংক কর্তৃপক্ষ জানায়, গ্রাহকদের আধুনিক ব্যাংকিং সুবিধা দেওয়ার পাশাপাশি সেবার মান আরও উন্নত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন এটিএম বুথের মাধ্যমে গ্রাহকদের দৈনন্দিন লেনদেন আরও সহজ ও সময়সাশ্রয়ী হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ফরিদপুরের আলফাডাঙ্গায় নদীভাঙনের গুজব ছড়িয়ে রাতের আঁধারে গ্রামীণ সড়কের ইট তুলে নেওয়ার ঘটনা নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর টনক নড়েছে অভিযুক্তদের। প্রশাসনের কঠোর বার্তা ও গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর শেষ পর্যন্ত তুলে নেওয়া ইট স্বস্থানে ফিরিয়ে দেওয়া হয়েছে।
রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে অভিযুক্ত জামায়াত সমর্থক গোলাম কুদ্দুসের ভাতিজা মাসুদ মোল্যাসহ সংশ্লিষ্টরা সড়কে গিয়ে তুলে নেওয়া ইটগুলো ফেরত দিয়ে যান। বিষয়টি নিশ্চিত করেছেন বুড়াইচ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল ওহাব পান্নু মিয়া।
এর আগে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) গভীর রাতে উপজেলার বুড়াইচ ইউনিয়নের চর খোলাবাড়িয়া গ্রামের আলহেরা দাখিল মাদ্রাসা সংলগ্ন সড়কের প্রায় ৩০০ মিটার অংশের ইট নদীভাঙনের অজুহাতে তুলে নেওয়ার অভিযোগ ওঠে। এতে রাস্তাটি খানাখন্দ ও কাদামাটিতে পরিণত হয়ে চর খোলাবাড়িয়া ও দিগনগর গ্রামের কয়েক শতাধিক মানুষের যাতায়াত সম্পূর্ণ বন্ধ হয়ে চরম ভোগান্তির সৃষ্টি হয়।
এ নিয়ে শনিবার (১৯ সেপ্টেম্বর) বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে দেশজুড়ে বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়। ওই দিনই আলফাডাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) রতন কুমার মন্ডল সরেজমিন পরিদর্শন করে অভিযুক্তদের বাড়ি থেকে ইট উদ্ধারের সত্যতা পান এবং তিন দিনের মধ্যে ইট স্বস্থানে ফিরিয়ে দেওয়ার নির্দেশ দেন। একই দিন ঘটনার বিচার চেয়ে ভুক্তভোগীদের পক্ষে বাবুল শেখ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কাছে লিখিত অভিযোগ দেন।
গণমাধ্যমে সংবাদ প্রকাশ ও প্রশাসনের কড়া অবস্থানের কারণে শেষ পর্যন্ত নির্ধারিত সময়ের আগেই ইটগুলো পূর্বের স্থানে ফিরিয়ে দিতে বাধ্য হন অভিযুক্তরা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
কেন্দ্রীয় যুবদলের কর্মসূচির অংশ হিসেবে নওগাঁ পোরশায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে পোরশা উপজেলা যুবদল।রবিবার (২০ সেপ্টেম্বর) পোরশা উপজেলা চত্বরে এ পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়। এ সময় পোরশা এলাকার বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয় এবং ডেঙ্গুর প্রজননস্থল ধ্বংসে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।পোরশা উপজেলা যুবদলের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের আহ্বায়ক ইকবাল হোসেন চেয়ারম্যান বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাদিকুর ইসলাম সাদেক ও জাব্বার হোসেন মোঃ রাকিবুল ইসলাম রাকিব এবং বি এনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা কর্মসূচিতে অংশ নেন।আয়োজকরা জানান, বিএনপি' র কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতেই এ কর্মসূচি পালন করা হয়েছে
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সৌদি আরবে অনুষ্ঠিত ৪৬তম বাদশাহ আবদুল আজিজ আন্তর্জাতিক পবিত্র কুরআন প্রতিযোগিতায় পুরস্কার প্রাপ্ত বাংলাদেশি হাফেজদের সংবর্ধনা অনুষ্ঠানে উপহার হিসেবে দেওয়া ‘নেক্সাস’ বইটি ফেরত নেওয়া হয়েছে।
রোববার (২০ সেপ্টেম্বর) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার নিজ দপ্তরে বিশ্বজয়ী হাফেজদের কাছ থেকে বইগুলো গ্রহণ করেন।
ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. ফরহাদ আহমেদ স্বাক্ষরিত একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, প্রধানমন্ত্রীর নির্দেশনায় বিজয়ী হাফেজদের উপহার হিসেবে দেওয়া ‘নেক্সাস’ বইটি ফেরত নেওয়া হয়েছে।
এর আগে, বৃহস্পতিবার প্রধানমন্ত্রী তারেক রহমান আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা প্রদান করেন। ওই অনুষ্ঠানে বিজয়ীদের বিভিন্ন উপহারসহ ‘নেক্সাস’ বইও প্রদান করা হয়েছিল।
বই ফেরত নেওয়ার বিষয়ে ধর্ম প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনায় দ্রুত ব্যবস্থা নিয়ে বিজয়ী হাফেজদের দেওয়া ‘নেক্সাস’ বইটি ফেরত নেওয়া হয়েছে।
সংবর্ধনা অনুষ্ঠানে বিজয়ী হাফেজদের জন্য ঘোষিত আন্তর্জাতিক সফর ও সহায়তাসহ যেসব প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, সেগুলো বাস্তবায়নে সরকারের কার্যক্রম অব্যাহত রয়েছে বলেও তিনি জানান।
প্রধানমন্ত্রীর ঘোষণার পুনর্ব্যক্ত করে ধর্ম প্রতিমন্ত্রী বলেন, ভবিষ্যতে আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতাসহ এ ধরনের প্রতিযোগিতায় অংশগ্রহণের ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করা হবে। আন্তর্জাতিক এসব প্রতিযোগিতায় বাংলাদেশের হাফেজদের অংশগ্রহণের মাধ্যমে দেশ ও দেশের মানুষের জন্য সম্মান ও গৌরব বয়ে আনার সুযোগ তৈরি হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।
এ সময় বিজয়ী হাফেজ মুহাম্মদ জাকারিয়া, হাফেজ শেখ মোহাম্মদ মাহমুদুল হাসান আশরাফী, হাফেজা রাবিতা বিনতে রমাদান ও হাফেজা মুসফিরা বিনতে মাহমুদসহ তাদের শিক্ষকরাও উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ