ঢাকা সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১০ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬ইং ১০ই কার্তিক, ১৪৩৩বাং

গণতন্ত্রের প্রতিষ্ঠা ও জনগণের অধিকার নিশ্চিতে কাজ করেছে বিএনপি : ভারপ্রাপ্ত মহাসচিব


গণতন্ত্রের প্রতিষ্ঠা ও জনগণের অধিকার নিশ্চিতে কাজ করেছে বিএনপি : ভারপ্রাপ্ত মহাসচিব

ঢাকা, ৩১ আগস্ট, ২০২৬ : বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী মন্তব্য করেছেন যে, প্রতিষ্ঠার পর থেকেই বিএনপি জাতীয় স্বাধীনতা-সার্বভৌমত্বের সুরক্ষা, গণতন্ত্রের প্রতিষ্ঠা এবং জনগণের অধিকার নিশ্চিত করার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

আজ সোমবার বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তিনি এক বাণীতে এসব কথা বলেন।

রুহুল কবির রিজভী উল্লেখ করেন, ৪৮ বছর আগে এই দিনে দেশের এক চরম ক্রান্তিকালে মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, বীর রাষ্ট্রনায়ক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠিত হয়েছিল। তিনি বলেন, “জাতীয় স্বাধীনতা-সার্বভৌমত্বের সুরক্ষা, গণতন্ত্রের প্রতিষ্ঠা ও জনগণের অধিকার নিশ্চিত করার লক্ষ্যে প্রতিষ্ঠার পর থেকেই বিএনপি নিরলসভাবে কাজ করে যাচ্ছে।” তিনি শহীদ জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করেন।

আরও পড়ুন: মাওলানা সানাউল্লাহ খান ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের সদস্যসচিব পদ থেকে পদত্যাগ

তিনি আরও বলেন, “দেশ ও জাতির চরম সংকটকালে দুঃশাসনের বাতাবরণের মধ্যে অসীম সাহসিকতার সঙ্গে জুলুম-নির্যাতন সহ্য করেও দুর্বার আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের সহধর্মিনী, ‘গণতন্ত্রের মা’ দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া।” তিনি তাঁর প্রতি আন্তরিক শ্রদ্ধা জানিয়ে বলেন, “বিএনপি প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত যেসব নেতাকর্মী দলের জন্য আত্মত্যাগ করেছেন, তাঁদের প্রতিও জানাই গভীর শ্রদ্ধা।” এই শুভদিনে তিনি দলের সকল স্তরের নেতাকর্মী, সমর্থক, শুভানুধ্যায়ী এবং দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

তিনি আরও বলেন, “বাংলাদেশী জাতীয়তাবাদ” এবং বহুদলীয় গণতন্ত্র বিএনপির মূল আদর্শ। বিএনপি প্রতিষ্ঠাকালীন শহীদ জিয়াউর রহমান প্রণীত ১৯ দফা কর্মসূচি দলের রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের মূল ভিত্তি। দলের প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের আদর্শ ও দর্শনের ভিত্তিতে ‘বাংলাদেশী পরিচয়’কে প্রতিটি দেশপ্রেমিক নাগরিকের মর্যাদার ভিত্তি হিসেবে প্রতিষ্ঠা করা, স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা এবং জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করাই বিএনপির প্রধান লক্ষ্য।

রুহুল কবির রিজভী বলেন, “বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর এই মহান দিনে আমি দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের গণতন্ত্রের পথচলা অব্যাহত রাখা ও জনগণের অধিকার স্বেচ্ছাচারী কোন শক্তি আর যেন কখনোই কেউ হরণ করতে না পারে সেজন্য ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানাচ্ছি।”

তিনি বলেন, “দীর্ঘদিনের গণতন্ত্রহীনতা ও স্বৈরাচারী শাসনের অবসান ঘটিয়ে ২০২৪ সালের জুলাই-আগস্টের ঐতিহাসিক ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে গত ১২ ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত অবাধ ও সুষ্ঠু নির্বাচনে যে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে, তাতে জনগণের প্রত্যাশা পুরণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।” তিনি তাঁর সার্বিক সাফল্য কামনা করেন। জনগণের জানমালের নিরাপত্তা বিধানের পাশাপাশি রাষ্ট্র ও সমাজে আইনের শাসন, ন্যায়বিচার, মানবিক মর্যাদা এবং গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠাকল্পে বিএনপি তার নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে আন্তরিকভাবে কাজ করছে।

আরও পড়ুন: আজকের শিক্ষার্থীরাই জাতির ভবিষ্যৎ নেতৃত্ব, বিজ্ঞান ও প্রযুক্তিতে দক্ষ হতে হবে : রাষ্ট্রপতি

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন, “জনগণের মতামত ও ভোটাধিকারকে বিএনপি সবসময় সর্বোচ্চ গুরুত্ব দেয়। জনগণের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করা বিএনপির অঙ্গীকার।” একই সঙ্গে দেশের অর্থনীতি, প্রশাসন, বিচারব্যবস্থা ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে একটি জবাবদিহিমূলক ও জনকল্যাণমুখী রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতেও বিএনপি সরকার একযোগে কাজ করে যাচ্ছে।

তিনি বলেন, “দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা, গণতন্ত্রের বিকাশ এবং জনগণের অধিকার প্রতিষ্ঠাই বিএনপির রাজনীতির মূল লক্ষ্য।” ক্ষুধা, দারিদ্র্য, বেকারত্ব, বৈষম্য ও সামাজিক অনাচার দূর করে একটি সমৃদ্ধ, মানবিক ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য জনাব তারেক রহমানের সার্বিক পরিকল্পনা আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে বাস্তবায়ন করতে হবে। একই সঙ্গে রাষ্ট্র ও সমাজে গণতান্ত্রিক চেতনার বিকাশ এবং জনগণের মৌলিক অধিকার সুরক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বিএনপি।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, “বিএনপি জনগণের সঙ্গে সম্পৃক্ত থেকে সবসময় তাদের অধিকার ও কল্যাণের জন্য কাজ করেছে।” বিএনপি রাষ্ট্রের কৃষক, শ্রমিক, শিক্ষক, ব্যবসায়ী, পেশাজীবী এবং নারী ও শিশুসহ সমাজের সর্বস্তরের মানুষের সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে অঙ্গীকারবদ্ধ। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র ও জনগণের অধিকার রক্ষায় বিএনপি কখনোই পিছপা হবে না।

রুহুল কবির রিজভী বলেন, “প্রতিষ্ঠাবার্ষিকীর এই শুভদিনে আমি বিএনপির সর্বস্তরের নেতাকর্মী এবং দেশবাসীর প্রতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির পতাকাতলে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাই।” শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ও দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার গণতান্ত্রিক সংগ্রামের চেতনায় উদ্বুদ্ধ হয়ে একটি স্বাধীন, সার্বভৌম, গণতান্ত্রিক, সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

আরও পড়ুন: নির্বাচনের আগে ইরানে হামলার পরিকল্পনা নেই: ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাতিল হবে না সিন্ধু চুক্তি: আন্তর্জাতিক আদালতের রায়ে পাকিস্তানের স্বস্তি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ১ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০১:০৫ এম


বাতিল হবে না সিন্ধু চুক্তি: আন্তর্জাতিক আদালতের রায়ে পাকিস্তানের স্বস্তি

ভারত ও পাকিস্তানের মধ্যকার ঐতিহাসিক সিন্ধু নদীর পানি বণ্টন চুক্তি নিয়ে একটি বড় রায় দিয়েছে নেদারল্যান্ডসের হেগে অবস্থিত আন্তর্জাতিক সালিশি আদালত। রায়ে স্পষ্ট করে জানানো হয়েছে, এই চুক্তি এককভাবে স্থগিত বা বাতিল করার কোনো ক্ষমতা ভারতের নেই। চুক্তির আগের সব নিয়মকানুন সম্পূর্ণ বহাল রয়েছে। আদালতের এই সিদ্ধান্ত প্রকাশের পরপরই পাকিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে একটি আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি করে আদালতের প্রতি সন্তোষ প্রকাশ করা হয়েছে।

আদালতের প্যানেল সর্বসম্মতিক্রমে নির্দেশ দিয়েছেন যে, চুক্তিটি পুরোপুরি সচল রয়েছে। এর ফলে পশ্চিমের নদীগুলোতে নতুন যেকোনো বিদ্যুৎ প্রকল্প তৈরি বা সমস্যা সমাধানের ক্ষেত্রে ভারত চুক্তি অনুযায়ী কাজ করতে বাধ্য থাকবে। পাশাপাশি, রায়ে ভারত সরকারের ওপর একটি বিশেষ নিষেধাজ্ঞাও জারি করা হয়েছে।

বলা হয়েছে, ২০২৭ সালের জুলাই মাসে বিশেষজ্ঞের চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত ভারতে বাস্তবায়নাধীন ‘আরএইচইপি’ বাঁধের দেয়াল এবং সংশ্লিষ্ট প্রধান কাঠামোর একটি নির্দিষ্ট উচ্চতার ওপরে আর কোনো কনক্রিটের ঢালাই বা নির্মাণকাজ চালানো যাবে না।

বিশেষজ্ঞের সিদ্ধান্তের পরেও এই নিষেধাজ্ঞা আরও ৯০ দিন বহাল থাকবে। সেই সঙ্গে প্রকল্পের কাজ কত দূর এগোল, সে বিষয়ে আদালতকে নিয়মিত প্রতিবেদনও জমা দিতে হবে। আন্তর্জাতিক আদালতের এই আদেশ ও অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞাকে নিজেদের জন্য বড় জয় হিসেবে দেখছে ইসলামাবাদ।

পাকিস্তান সরকার জানিয়েছে, রায়ের পুরো বিবরণ প্রকাশ হওয়ার পর তা গভীরভাবে পরীক্ষা করা হবে। পাকিস্তান আশা করছে, এই রায়ের মাধ্যমে দুই দেশের আইনি বাধ্যবাধকতা আবার জোরদার হবে এবং আলোচনার মাধ্যমে সব সমস্যার সমাধান করা সম্ভব হবে।

বিডিপ্রতিদিন/কেকে

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইন্দোনেশিয়াকে হারিয়ে এশিয়া কাপ শুরু বাংলাদেশের

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ১ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০১:১২ এম


ইন্দোনেশিয়াকে হারিয়ে এশিয়া কাপ শুরু বাংলাদেশের

বাংলাদেশ নারী ক্রিকেট দল এশিয়া কাপের প্রথম ম্যাচে ইন্দোনেশিয়াকে পরাজিত করে দাপুটে জয় অর্জন করেছে। যদিও ব্যাটিংয়ে বাংলাদেশ বড় সংগ্রহ গড়তে পারেনি, তবে বোলারদের অসাধারণ পারফরম্যান্সের ফলে তারা ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে পরাজিত করেছে। নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বে দলটি এই জয় নিশ্চিত করেছে।

 

সোমবার (৩১ আগস্ট) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে বাংলাদেশ টস হেরে প্রথমে ব্যাটিং শুরু করে। তারা ৮ উইকেটে ১২৯ রান সংগ্রহ করে। এর জবাবে, এশিয়া কাপে প্রথমবার অংশগ্রহণকারী ইন্দোনেশিয়া বাংলাদেশের বোলিংয়ের সামনে ৫৮ রানে অলআউট হয়ে যায়।

বাংলাদেশের বোলাররা জয়ের ভিত্তি স্থাপন করেন। ইনিংসের শুরুতেই মারুফা আক্তার ইন্দোনেশিয়ার দুই ওপেনার মারিয়া কোরাজোন ও রাহমাওয়াতিকে আউট করেন।

 

এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ইন্দোনেশিয়া। বাংলাদেশের স্পিনারদের বিরুদ্ধে তারা দাঁড়াতে পারেনি। সহ-অধিনায়ক নাহিদা আক্তার তিনটি উইকেট নেন। সানজিদা আক্তার মেঘলা ও ফাহিমা খাতুন একটি করে উইকেট লাভ করেন।

 

বাংলাদেশের বোলিংয়ের সামনে ইন্দোনেশিয়ার ব্যাটাররা অসহায় আত্মসমর্পণ করে ১৭.৩ ওভারে ৫৮ রানে থেমে যায়। একমাত্র মারিয়া কোরাজোনই দুই অঙ্কের রান করতে সক্ষম হন।

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

থার্ড টার্মিনাল থেকে পিকআপ নিচে পড়ে বিমান বাহিনীর ৩ সদস্য নিহত

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ১ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০১:১৭ এম


থার্ড টার্মিনাল থেকে পিকআপ নিচে পড়ে বিমান বাহিনীর ৩ সদস্য নিহত

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল এলাকায় বাংলাদেশ বিমানবাহিনীর একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে ফ্লাইওভার থেকে নিচে পড়ে তিন সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চার সদস্য আহত হয়েছেন।

 

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সহকারী পরিচালক আয়েশা সিদ্দিকা কালের কণ্ঠকে বিষয়টি নিশ্চিত করেছেন।

সোমবার রাত ১০টা ২০ মিনিটে এই দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে রয়েছেন—ওয়ারেন্ট অফিসার মাহমুদ, কর্পোরাল পিয়াস এবং এলএসি জুবাইদুল।

আহতদের মধ্যে আছেন—কর্পোরাল সিফাত ওরফে আবু সাঈদ, কর্পোরাল মাহবুব, এলএসি আহাদ এবং সিনিয়র অফিসার আবুল খায়ের।

 

তাদের মধ্যে প্রথম তিনজন গুরুতর আহত অবস্থায় রয়েছেন এবং আবুল খায়ের সামান্য আহত হয়েছেন।

বাংলাদেশ বিমানবাহিনীর সদস্যরা নিয়মিত দায়িত্ব পালনকালে থার্ড টার্মিনালের দ্বিতীয় তলায় অবস্থিত ফ্লাইওভারে অবস্থানরত অবস্থায় পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন এবং চারজন আহত হন।

দুর্ঘটনার পরপরই নিহত ও আহতদের প্রয়োজনীয় চিকিৎসা ও পরবর্তী কার্যক্রমের জন্য ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) নেওয়া হয়েছে।

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

খালেদা জিয়াকে ছাড়া প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০১:২৫ এম


খালেদা জিয়াকে ছাড়া প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী

আজ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী। দীর্ঘ রাজনৈতিক যাত্রায় এটি প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ছাড়া। ৩০ ডিসেম্বর, ২০২৫ তারিখে মৃত্যুর মাধ্যমে দেশের রাজনীতির অন্যতম প্রভাবশালী এই নেত্রীর দীর্ঘ রাজনৈতিক অধ্যায় সমাপ্ত হয়। ফলে এবারের প্রতিষ্ঠাবার্ষিকীতে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের পাশাপাশি বেগম খালেদা জিয়ার রাজনৈতিক অবদান, সংগ্রাম ও নেতৃত্ব বিশেষভাবে স্মরণ করছে বিএনপি।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠা করেন তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর। প্রায় পাঁচ দশকের রাজনৈতিক পথচলায় দলটি একাধিকবার রাষ্ট্রক্ষমতায় এসেছে, বিরোধী দলে থেকেছে এবং বিভিন্ন রাজনৈতিক সংকট মোকাবিলা করেছে। গৃহবধূ থেকে রাজনীতিতে আসা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন ছিল প্রায় ৪৩ বছরের। ১৯৮২ সালে রাজনীতিতে যোগদানের পর ১৯৮৪ সালের ১০ মে কাউন্সিলের মাধ্যমে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিএনপির চেয়ারপারসন নির্বাচিত হন। এরপর থেকে তিনি আমৃত্যু দলের চেয়ারপারসনের দায়িত্ব পালন করেন। বিএনপি চেয়ারপারসনের দায়িত্বে থাকার পাশাপাশি তিনবার প্রধানমন্ত্রী নির্বাচিত হন বেগম খালেদা জিয়া। এরশাদবিরোধী আন্দোলনের পর তাঁকে ‘আপসহীন নেত্রী’ উপাধিতে ভূষিত করা হয়। তিনি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হয়ে ইতিহাস সৃষ্টি করেন।

এই দীর্ঘ রাজনৈতিক যাত্রায় খালেদা জিয়ার ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্বামী জিয়াউর রহমানের মৃত্যুর পর ১৯৮০-এর দশকে বিএনপির নেতৃত্ব গ্রহণ করে তিনি দলটিকে সাংগঠনিকভাবে পুনর্গঠিত করেন। সামরিক শাসনবিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়ে ১৯৯০ সালের গণ আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। পরবর্তী সময়ে ১৯৯১ সালের নির্বাচনের মাধ্যমে বিএনপি ক্ষমতায় আসলে খালেদা জিয়া দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। খালেদা জিয়ার রাজনৈতিক জীবনের অন্যতম বড় অধ্যায় ছিল গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলন। ১৯৯০ সালের স্বৈরাচারবিরোধী আন্দোলনে আওয়ামী লীগ, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের সম্মিলিত আন্দোলনের ফলে এরশাদ সরকারের পতন ঘটে। এরপর সংসদীয় গণতন্ত্রের নতুন যাত্রায় খালেদা জিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ১৯৯১ সালে প্রধানমন্ত্রী হওয়ার পর তাঁর সরকারের সময় সংসদীয় সরকারব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে ১৯৯৬ ও ২০০১ সালের রাজনৈতিক পালাবদলেও বিএনপির নেতৃত্বে ছিলেন খালেদা জিয়া। বিশেষ করে ২০০১ সালের নির্বাচনে বিএনপির নেতৃত্বাধীন জোটের বিজয়ের পর তিনি আবার সরকারপ্রধান হন। তাঁর নেতৃত্বে বিএনপি একদিকে রাষ্ট্রক্ষমতায় নিজেদের অবস্থান শক্তিশালী করে, অন্যদিকে দলীয় সংগঠনও বিস্তৃত করে।

তবে তাঁর রাজনৈতিক জীবন ছিল সাফল্যের পাশাপাশি বিতর্ক ও কঠিন সংকটে পরিপূর্ণ। ২০০৭ সালের পর দীর্ঘ রাজনৈতিক সংকট, কারাবাস, মামলা ও রাজনৈতিক প্রতিকূলতার মধ্য দিয়ে যেতে হয় তাঁকে। ২০১৮ সালে দুর্নীতির মামলায় কারাদণ্ডের পর তাঁর রাজনৈতিক কর্মকাণ্ড ব্যাপকভাবে সীমিত হয়ে পড়ে। বিএনপি বরাবরই এসব মামলাকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছে।

২০২৪ সালের রাজনৈতিক পরিবর্তনের পর খালেদা জিয়া মুক্তি পেলেও শারীরিক অসুস্থতা তাঁকে সক্রিয় রাজনীতি থেকে দূরে রাখে। শেষ পর্যন্ত ২০২৫ সালের ৩০ ডিসেম্বর ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত এভারকেয়ার হাসপাতালে তাঁর মৃত্যু ঘটে। এবারের প্রতিষ্ঠাবার্ষিকীর আবেগ তাই আলাদা। বিএনপির জন্য ১ সেপ্টেম্বর শুধুমাত্র দল প্রতিষ্ঠার দিন নয়; এটি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের রাজনৈতিক উত্তরাধিকার এবং খালেদা জিয়ার দীর্ঘ নেতৃত্বকে স্মরণ করার দিনও হয়ে উঠছে।

রাজনীতি বিশ্লেষকদের দৃষ্টিতে, খালেদা জিয়ার অবর্তমানে বিএনপির সামনে এবারের প্রতিষ্ঠাবার্ষিকীর একটি গুরুত্বপূর্ণ দিক হলো তাঁর উত্তরাধিকারকে রাজনীতিতে কীভাবে আরও সুদৃঢ় ভিত্তির ওপর সুপ্রতিষ্ঠিত করা যায়। দীর্ঘদিন বিএনপির নেতা-কর্মীদের কাছে খালেদা জিয়া ছিলেন দলের ঐক্যের অন্যতম প্রধান প্রতীক। তাঁর নেতৃত্বে দলটি একাধিক রাজনৈতিক আন্দোলন ও নির্বাচন মোকাবিলা করেছে। ফলে তাঁর অবর্তমানে দলীয় ঐক্য, সাংগঠনিক শৃঙ্খলা এবং নতুন নেতৃত্বের গ্রহণযোগ্যতা আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এই ক্ষেত্রে তারেক রহমানের নেতৃত্বও বিশেষভাবে আলোচনায় আসছে। দীর্ঘ সময় দেশের বাইরে থাকার পর তিনি দেশে ফিরে বিএনপির নেতৃত্বে নতুন পর্যায়ের সূচনা করেছেন। ফলে খালেদা জিয়ার রাজনৈতিক উত্তরাধিকার ধারণ করে দলকে সামনে এগিয়ে নেওয়া তাঁর জন্যও বড় রাজনৈতিক দায়িত্ব। এবারের প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএনপির সামনে তাই একই সঙ্গে রয়েছে আবেগ ও রাজনৈতিক বার্তা দেওয়ার সুযোগ। একদিকে দলটির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের আদর্শ, অন্যদিকে খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম-এ দুই উত্তরাধিকার সামনে রেখে ভবিষ্যৎ পথচলার বার্তা দিতে চাইবে বিএনপি। ৪৮ বছরে বিএনপি বাংলাদেশের রাজনীতির অন্যতম প্রধান শক্তিতে পরিণত হয়েছে। দলটির উত্থানপতন, আন্দোলন-সংগ্রাম, সরকার পরিচালনা এবং বিরোধী রাজনীতির সঙ্গে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের একটি বড় অংশ জড়িয়ে আছে। আর সেই ইতিহাসে খালেদা জিয়ার অধ্যায়টি নিঃসন্দেহে দীর্ঘ ও গুরুত্বপূর্ণ। তাই এবারের প্রতিষ্ঠাবার্ষিকী বিএনপির জন্য শুধুমাত্র প্রতিষ্ঠার ৪৮ বছর পূর্তির আনুষ্ঠানিকতা নয়; এটি একই সঙ্গে বেগম খালেদা জিয়ার রাজনৈতিক বিশাল অবদান স্মরণের দিন। একই সঙ্গে তাঁর অবর্তমানে বিএনপির নতুন অধ্যায়ের সূচনার প্রতীকী মুহূর্ত। এ প্রসঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, “গণতন্ত্রের মাতা ও আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দেখিয়ে দেওয়া গণতন্ত্রের পথেই বিএনপির পথচলা। যত দিন বাংলাদেশ থাকবে, জাতীয়তাবাদ থাকবে, তত দিন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৫
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৭
মাগরিব ০৫:২৪
ইশা ০৬:৩৫
সূর্যোদয় : ০৬:০১ সূর্যাস্ত : ০৫:২৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%