ঢাকা মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৯ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ইং ০৯ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

রাস উৎসব: দুবলার চরে পুণ্যার্থীদের নিরাপত্তায় কঠোর ব্যবস্থা


রাস উৎসব: দুবলার চরে পুণ্যার্থীদের নিরাপত্তায় কঠোর ব্যবস্থা

দুবলার চরের আলোরকোলে, সুন্দরবনের বঙ্গোপসাগর উপকূলবর্তী, শত বছরের ঐতিহ্যবাহী ‘রাস পূর্ণিমা পূজা ও পুণ্যস্নান’ উৎসব উপলক্ষে বাংলাদেশ কোস্ট গার্ড সর্বোচ্চ সতর্কতা ও কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। পুণ্যার্থী ও দর্শনার্থীদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা, যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলা করা এবং সুন্দরবনকে বনদস্যুমুক্ত রাখতে সাগর পাড় ও সংলগ্ন নৌপথে নজরদারি জোরদার করা হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যার পর কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত এই তথ্য জানান। তিনি উল্লেখ করেন, ‘প্রতি বছরের মতো এবারও দুবলার চরের ঐতিহ্যবাহী রাস পূর্ণিমা পূজা ও পুণ্যস্নান ঘিরে বিশেষ নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। উৎসবে আগত তীর্থযাত্রী ও দর্শনার্থীদের নির্বিঘ্ন যাতায়াত ও নিরাপত্তায় কোস্ট গার্ডের জাহাজ এবং নিকটবর্তী স্টেশন ও আউটপোস্টগুলো থেকে বিশেষ টহলদল মোতায়েন করা হয়েছে।’

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা আরও জানান, ‘দুবলার চর ও আশপাশের এলাকায় সার্বক্ষণিক টহল কার্যক্রম পরিচালনার পাশাপাশি জরুরি পরিস্থিতি বা নৌদুর্ঘটনা মোকাবিলায় ডুবুরি দল প্রস্তুত রাখা হয়েছে।’

আরও পড়ুন: সেন্টমার্টিনে বর্জ্য ব্যবস্থাপনায় অনিয়ম, রিসোর্টকে ৩ লাখ টাকা জরিমানা

এছাড়া, উৎসবকে ঘিরে বন্যপ্রাণী শিকার ও পাচার প্রতিরোধে বন বিভাগ এবং অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থার সঙ্গে সমন্বয় করে বিশেষ নজরদারি জোরদার করা হয়েছে বলেও জানান সুমন আল মুকিত।

এদিকে, সুন্দরবনের সক্রিয় বনদস্যু বাহিনী নির্মূল এবং উপকূলীয় অঞ্চলে স্থায়ী নিরাপত্তা নিশ্চিত করতে কোস্ট গার্ডের নেতৃত্বে ‘অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন’ এবং ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’ নামে দুটি বিশেষ অভিযান চলমান রয়েছে। চলমান এই অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদসহ মোট ৪৩ জন বনদস্যুকে আটক করা হয়েছে।

এছাড়া, বনদস্যুদের কাছে জিম্মি থাকা ৬৩ জন জেলে, ২ জন পর্যটক এবং ১ জন রিসোর্ট মালিককে জীবিত উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

কোস্ট গার্ড ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর ধারাবাহিক অভিযানে কোণঠাসা হয়ে ৭টি সক্রিয় বনদস্যু বাহিনীর প্রধান সহ সর্বমোট ৬৪ জন সদস্য বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদসহ কোস্ট গার্ডের কাছে আত্মসমর্পণ করেছে।

আরও পড়ুন: সাজেকে এক মাসের অবরোধে ৫০ কোটি টাকার ক্ষতি

বিসিজিএস তৌহিদের অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার জাকি আল ফাত্তাহ জানান, সুন্দরবনকে সম্পূর্ণ দস্যুমুক্ত ও নিরাপদ রাখতে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে যৌথ অভিযান অব্যাহত রয়েছে।

কোস্ট গার্ড কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছে, কঠোর নিরাপত্তা ও সমন্বিত উদ্যোগের ফলে এবারের ‘রাস পূর্ণিমা পূজা ও পুণ্যস্নান’ উৎসব সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে সম্পন্ন হবে। একই সঙ্গে উৎসব চলাকালে পুণ্যার্থী ও দর্শনার্থীদের যেকোনো জরুরি প্রয়োজনে দ্রুত সেবা পেতে কোস্ট গার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১-এ যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০০
জোহর ১১:৪৬
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৯ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%