ঢাকা সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ইং ০৩ই কার্তিক, ১৪৩৩বাং

বগুড়ায় চোরের সঙ্গে দেখা করতে এসে গ্রেপ্তার ২ জন


বগুড়ায় চোরের সঙ্গে দেখা করতে এসে গ্রেপ্তার ২ জন

বগুড়ার ধুনট উপজেলায় দোকানে চুরির অভিযোগে আটজন আসামির সঙ্গে দেখা করতে থানায় আসার পর পুলিশ আরো দুজনকে গ্রেপ্তার করেছে।

শুক্রবার (৩ অক্টোবর) দুপুরে আদালতের মাধ্যমে তাদের বগুড়া জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

গ্রেপ্তার হওয়া দুজন হলেন—কুমিল্লা জেলার মুরাদপুর উপজেলার দুলারামপুর গ্রামের মফিজুল ইসলামের ছেলে মোহাম্মাদ মোস্তফা (৪০) এবং কেমতলী গ্রামের ধনু চৌধুরীর ছেলে বাবুল চৌধুরী (৪৮)।

আরও পড়ুন: চরফ্যাশনে মা ইলিশ পাচারের বড় চেষ্টা ৫ লাখ টাকার বরফসহ ২টি কাভার্ড ভ্যান ও ফিশিং বোট আটক

সূত্রে জানা যায়, গত ৩০ সেপ্টেম্বর সকালে ধুনট উপজেলা সদরের ইছামতি ডিজিটাল কমপ্লেক্স মার্কেটের মাসুদ টেলিকম নামের প্রতিষ্ঠানটিতে চুরি সংঘটিত হয়। ঘটনার তিন ঘণ্টার মধ্যে পুলিশ অভিযান চালিয়ে আন্তঃজেলা চোরচক্রের আট সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করে। উদ্ধার করা হয় চুরি যাওয়া ৩৫ লাখ টাকা মূল্যের ৯৪টি অ্যান্ড্রয়েড ফোন। ওই ঘটনায় দোকানের মালিক মাসুদ রানা বাদী হয়ে ধুনট থানায় মামলা দায়ের করেন।

গ্রেপ্তার আট আসামি রিমান্ডে থাকার সময় ৩০ সেপ্টেম্বর রাতে তাদের সঙ্গে দেখা করতে ধুনট থানায় আসেন মোস্তফা ও বাবুল চৌধুরী। এ সময় পুলিশের সন্দেহ হলে তাদের জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়।

গ্রেপ্তার অন্য আটজন হলেন চট্টগ্রামের আল আমিন (৩০), আক্কাস আলী (৩৫) ও হৃদয় (৩৪); নরসিংদীর ইমরান (৩০); ব্রাহ্মণবাড়িয়ার ইয়াছিন আরাফাত (৩৮) এবং কুমিল্লার রবিউল ইসলাম (৩৩), আলা উদ্দিন (২৫) ও ইস্রাফিল রহমান (২৭)।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম জানিয়েছেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে চুরি যাওয়া মালামাল বা ওই চোরচক্রের সঙ্গে মোস্তফা ও বাবুলের সরাসরি সম্পৃক্ততা পাওয়া যায়নি। তবে বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় তাদের ১৫১ ধারায় গ্রেপ্তার দেখিয়ে বগুড়া আদালতে পাঠানো হয়েছে। আদালত পরে তাদের জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আরও পড়ুন: দিরাইয়ে প্রবাসীর কোটি টাকা আত্মসাতের অভিযোগ, সৎ ভাই-বোনসহ ৬ জনের বিরুদ্ধে আদালতে মামলা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

থাইল্যান্ডকে হারিয়ে বাংলাদেশ সপ্তম স্থানে

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ৩ই অক্টোবর, ২০২৬ ইং

১২:১৬ পি.এম


থাইল্যান্ডকে হারিয়ে বাংলাদেশ সপ্তম স্থানে

বাংলাদেশ জাতীয় হকি দল এশিয়ান গেমসের মিশন শেষ করে সপ্তম স্থান অর্জন করেছে। শনিবার জাপানের গিফু প্রিফেকচারাল গ্রিন স্টেডিয়ামে অনুষ্ঠিত স্থান নির্ধারণী ম্যাচে থাইল্যান্ডকে ৩-০ গোলে পরাজিত করেছে বাংলাদেশ।

ম্যাচের শুরুতেই বাংলাদেশ এগিয়ে যায়। তৃতীয় মিনিটে গোল করে রোমান সরকার দলকে এগিয়ে দেন। প্রথম কোয়ার্টারেই এই গোলের পর পিটার গেরহার্ডের দল আরো আক্রমণাত্মক হকি খেলে।

দ্বিতীয়ার্ধে বাংলাদেশের ব্যবধান বাড়ে। ২৭ মিনিটে পেনাল্টি কর্নার থেকে আমিরুল ইসলাম গোল করলে স্কোরলাইন ২-০ হয়ে যায়।

৫৩ মিনিটে পেনাল্টি স্ট্রোক থেকে আশরাফুল ইসলাম গোল করলে বাংলাদেশের জয় নিশ্চিত হয়। শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় লাল-সবুজরা ৩-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সন্দ্বীপে জামায়াতে ইসলামীর রুকন সমাবেশ অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

আমিনুল ইসলাম রিয়াদ সন্দ্বীপ(চট্টগ্রাম) প্রতিনিধি

শনিবার, ৩ই অক্টোবর, ২০২৬ ইং

১২:৩২ পি.এম


সন্দ্বীপে জামায়াতে ইসলামীর রুকন সমাবেশ অনুষ্ঠিত


বাংলাদেশ জামায়াতে ইসলামী সন্দ্বীপ উপজেলা শাখার উদ্যোগে রুকন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় অনুষ্ঠিত এ সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম উত্তর জেলা মজলিসে শূরার সদস্য ও সন্দ্বীপ উপজেলা আমীর মাওলানা সিরাজুল ইসলাম ফিরোজ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা সেক্রেটারি মাওলানা আবু তাহের।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম উত্তর জেলা আমীর ও কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য মুহাম্মদ আলা উদ্দীন সিকদার।

প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ আলা উদ্দীন সিকদার বলেন, সংগঠনের শক্তি শুধু সংখ্যার ওপর নির্ভর করে না; দায়িত্বশীল, ত্যাগী, আমলদার ও আদর্শবান কর্মীরাই সংগঠনের প্রকৃত শক্তি। এজন্য রুকনদের নিজেদেরকে গড়ে তোলার পাশাপাশি নামাজ, কোরআন, আমল, আখলাক ও আত্মশুদ্ধির প্রতি যত্নবান হওয়ার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, একজন রুকন শুধু নিজের জন্য নয়, মানুষের কল্যাণেও কাজ করবেন। অসহায় মানুষের খোঁজ নেওয়া, বিপদে সহযোগিতার হাত বাড়ানো এবং সমাজে ন্যায়, সততা ও মানবিকতার দৃষ্টান্ত স্থাপনের ওপর গুরুত্বারোপ করেন তিনি। পরিবার, কর্মক্ষেত্র, বাজার ও সমাজের প্রতিটি ক্ষেত্রে নিজেদের আচরণ ও চরিত্রের মাধ্যমে ইসলামী মূল্যবোধ তুলে ধরার আহ্বান জানান।

বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম উত্তর জেলা সেক্রেটারি মুহাম্মাদ আব্দুল জব্বার বলেন, রুকন হওয়া শুধু একটি সাংগঠনিক পরিচয় নয়; এটি একটি আমানত ও দায়িত্ব। আল্লাহর সন্তুষ্টিকে জীবনের মূল লক্ষ্য হিসেবে গ্রহণ করে সংগঠনের নিয়ম-শৃঙ্খলা মেনে চলার পাশাপাশি ব্যক্তিগত আমল, দায়িত্বশীলতা ও মানুষের কল্যাণে ভূমিকা রাখার মাধ্যমে নিজেদের যোগ্য করে তুলতে হবে।

সমাবেশে দারসুল কোরআন পেশ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম উত্তর জেলা ওলামা বিভাগের দায়িত্বশীল মাওলানা মহি উদ্দিন।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম উত্তর জেলা বায়তুলমাল সেক্রেটারি ডা. আব্দুল হামিদ চৌধুরী, সন্দ্বীপ উপজেলা নায়েবে আমীর মাওলানা এ এম এম রফিকুল মাওলা এবং উপজেলা পর্যায়ের বিভিন্ন দায়িত্বশীল নেতৃবৃন্দ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মধ্যনগরে ক্বওমী মাদ্রাসার শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

আন্তর্জাতিক ডেস্ক

আব্দুল আউয়াল মিছবাহ সুনামগঞ্জ জেলা প্রতিনিধি

শনিবার, ৩ই অক্টোবর, ২০২৬ ইং

১২:৩৩ পি.এম


মধ্যনগরে ক্বওমী মাদ্রাসার শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

সুনামগঞ্জের মধ্যনগর বাজার দারুল উলুম মাদানিয়া ক্বওমী মাদ্রাসায় শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের নৈতিক ও দ্বীনি শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষায় উৎসাহিত করতে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩ অক্টোবর) মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত এ সমাবেশে শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।
মাদ্রাসার সভাপতি হাজী খোরশেদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে শিক্ষার্থীদের নিয়মিত মাদ্রাসায় উপস্থিতি, পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি, শৃঙ্খলা ও নৈতিক চরিত্র গঠনের ওপর গুরুত্বারোপ করা হয়।
হাফেজ জুনায়েদ আহমেদের কোরআন তিলাওয়াতের মাধ্যমে ও শিক্ষা সচিব মাওলানা আবুল বারাকাত এর সঞ্চালনায় অভিভাবক সমাবেশে
বক্তব্য রাখেন , মাদ্রাসার মোহতামিম মাওলানা ফাজিল আহমদ, সহ সভাপতি রাশেদ আলম মাষ্টার, মধ্যনগর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও অত্র মাদ্রাসার কোষাধ্যক্ষ হাজি আমিন, ইসলামি আন্দোলন বাংলাদেশ মধ্যনগর উপজেলা আমীর মাওলানা আব্দুল কুদ্দুস মধ্যনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি আব্দুল আউয়াল মিছবাহ, সাংবাদিক আব্দুল মান্নান, মাওলানা নূরুল হুদা,কমিটির সম্মানিত সদস্য আবুল হাসিম,ব্যবসায়ী ওলি উল্লাহ, সহকারী শিক্ষক কামাল উদ্দিন, সহকারী শিক্ষক হাফেজ মাহবুবুর রহমান, মাওলানা এমদাদ উল্লাহ,জেনারেল শিক্ষক সাহেব আলী মাষ্টার, অভিভাবকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন মধ্যনগর বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক তিতাস মাহমুদ, সানোয়ার হোসেন রমজান আলী, প্রমুখ।

বক্তারা বলেন - ক্বওমী মাদ্রাসার শিক্ষার্থীদের ধর্মীয় ও নৈতিক শিক্ষার পাশাপাশি সময়োপযোগী আধুনিক জ্ঞান অর্জনের সুযোগ সৃষ্টি করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
সমাবেশে শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলতে অভিভাবকদের আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাশিয়ার সাইবেরিয়ায় প্লেগে এক নারীর মৃত্যু: আঞ্চলিক কর্মকর্তা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ৩ই অক্টোবর, ২০২৬ ইং

১২:৪২ পি.এম


রাশিয়ার সাইবেরিয়ায় প্লেগে এক নারীর মৃত্যু: আঞ্চলিক কর্মকর্তা

ঢাকা, ৩ অক্টোবর, ২০২৬ : রাশিয়ার একটি প্রত্যন্ত সাইবেরীয় অঞ্চল ইরকুটস্কে প্লেগে আক্রান্ত হয়ে এক নারীর মৃত্যুর খবর দিয়েছেন স্থানীয় এক কর্মকর্তা। এদিকে, রাশিয়ার একটি সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, ওই নারীর সংস্পর্শে আসা কয়েক ডজন মানুষকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানাচ্ছে, মৃত নারীর নাম দরিয়া শিপিলোভা। তার বয়স ২৮ বছর এবং তিনি পেশায় একজন ল্যাবরেটরি টেকনিশিয়ান ছিলেন।

খবরটি বার্তা সংস্থা এএফপি’র মাধ্যমে এসেছে। ‘পিপল অব বৈকাল’ নামের সংবাদমাধ্যমটি জানায়, শিপিলোভা ইরকুটস্ক অ্যান্টি-প্লেগ ইনস্টিটিউটে কাজ করতেন। ধারণা করা হচ্ছে, একটি পরীক্ষার নল ভেঙে যাওয়ার ফলে তিনি ফুসফুসের প্লেগে (নিউমোনিক প্লেগ) আক্রান্ত হয়ে থাকতে পারেন।

এছাড়া, ওই সংবাদমাধ্যম আরও জানায়, শিপিলোভার সংস্পর্শে আসা প্রায় ২০০ জনকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

রাশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো বিবৃতি দেয়নি। একই সঙ্গে, এএফপি এসব তথ্য স্বাধীনভাবে যাচাই করতে পারেনি।

এর আগে, রাশিয়ার বুরিয়াতিয়া অঞ্চলের গভর্নর আলেক্সেই সিডেনভ সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টে জানিয়েছিলেন, প্রতিবেশী ইরকুটস্ক অঞ্চলের এক নারী ‘প্লেগে মারা গেছেন’।

প্লেগ একটি ব্যাকটেরিয়াজনিত সংক্রামক রোগ। এর একটি ধরন হলো নিউমোনিক প্লেগ, যা ফুসফুসে সংক্রমণ ঘটায়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) তথ্য অনুযায়ী, নিউমোনিক প্লেগ অত্যন্ত সংক্রামক এবং দ্রুত চিকিৎসা শুরু না হলে এটি প্রাণঘাতী হতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%