প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বগুড়ার ধুনট উপজেলায় দোকানে চুরির অভিযোগে আটজন আসামির সঙ্গে দেখা করতে থানায় আসার পর পুলিশ আরো দুজনকে গ্রেপ্তার করেছে।
শুক্রবার (৩ অক্টোবর) দুপুরে আদালতের মাধ্যমে তাদের বগুড়া জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।
গ্রেপ্তার হওয়া দুজন হলেন—কুমিল্লা জেলার মুরাদপুর উপজেলার দুলারামপুর গ্রামের মফিজুল ইসলামের ছেলে মোহাম্মাদ মোস্তফা (৪০) এবং কেমতলী গ্রামের ধনু চৌধুরীর ছেলে বাবুল চৌধুরী (৪৮)।
সূত্রে জানা যায়, গত ৩০ সেপ্টেম্বর সকালে ধুনট উপজেলা সদরের ইছামতি ডিজিটাল কমপ্লেক্স মার্কেটের মাসুদ টেলিকম নামের প্রতিষ্ঠানটিতে চুরি সংঘটিত হয়। ঘটনার তিন ঘণ্টার মধ্যে পুলিশ অভিযান চালিয়ে আন্তঃজেলা চোরচক্রের আট সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করে। উদ্ধার করা হয় চুরি যাওয়া ৩৫ লাখ টাকা মূল্যের ৯৪টি অ্যান্ড্রয়েড ফোন। ওই ঘটনায় দোকানের মালিক মাসুদ রানা বাদী হয়ে ধুনট থানায় মামলা দায়ের করেন।
গ্রেপ্তার আট আসামি রিমান্ডে থাকার সময় ৩০ সেপ্টেম্বর রাতে তাদের সঙ্গে দেখা করতে ধুনট থানায় আসেন মোস্তফা ও বাবুল চৌধুরী। এ সময় পুলিশের সন্দেহ হলে তাদের জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়।
গ্রেপ্তার অন্য আটজন হলেন চট্টগ্রামের আল আমিন (৩০), আক্কাস আলী (৩৫) ও হৃদয় (৩৪); নরসিংদীর ইমরান (৩০); ব্রাহ্মণবাড়িয়ার ইয়াছিন আরাফাত (৩৮) এবং কুমিল্লার রবিউল ইসলাম (৩৩), আলা উদ্দিন (২৫) ও ইস্রাফিল রহমান (২৭)।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম জানিয়েছেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে চুরি যাওয়া মালামাল বা ওই চোরচক্রের সঙ্গে মোস্তফা ও বাবুলের সরাসরি সম্পৃক্ততা পাওয়া যায়নি। তবে বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় তাদের ১৫১ ধারায় গ্রেপ্তার দেখিয়ে বগুড়া আদালতে পাঠানো হয়েছে। আদালত পরে তাদের জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন