প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বাংলাদেশ জামায়াতে ইসলামী সন্দ্বীপ উপজেলা শাখার উদ্যোগে রুকন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় অনুষ্ঠিত এ সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম উত্তর জেলা মজলিসে শূরার সদস্য ও সন্দ্বীপ উপজেলা আমীর মাওলানা সিরাজুল ইসলাম ফিরোজ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা সেক্রেটারি মাওলানা আবু তাহের।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম উত্তর জেলা আমীর ও কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য মুহাম্মদ আলা উদ্দীন সিকদার।
প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ আলা উদ্দীন সিকদার বলেন, সংগঠনের শক্তি শুধু সংখ্যার ওপর নির্ভর করে না; দায়িত্বশীল, ত্যাগী, আমলদার ও আদর্শবান কর্মীরাই সংগঠনের প্রকৃত শক্তি। এজন্য রুকনদের নিজেদেরকে গড়ে তোলার পাশাপাশি নামাজ, কোরআন, আমল, আখলাক ও আত্মশুদ্ধির প্রতি যত্নবান হওয়ার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, একজন রুকন শুধু নিজের জন্য নয়, মানুষের কল্যাণেও কাজ করবেন। অসহায় মানুষের খোঁজ নেওয়া, বিপদে সহযোগিতার হাত বাড়ানো এবং সমাজে ন্যায়, সততা ও মানবিকতার দৃষ্টান্ত স্থাপনের ওপর গুরুত্বারোপ করেন তিনি। পরিবার, কর্মক্ষেত্র, বাজার ও সমাজের প্রতিটি ক্ষেত্রে নিজেদের আচরণ ও চরিত্রের মাধ্যমে ইসলামী মূল্যবোধ তুলে ধরার আহ্বান জানান।
বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম উত্তর জেলা সেক্রেটারি মুহাম্মাদ আব্দুল জব্বার বলেন, রুকন হওয়া শুধু একটি সাংগঠনিক পরিচয় নয়; এটি একটি আমানত ও দায়িত্ব। আল্লাহর সন্তুষ্টিকে জীবনের মূল লক্ষ্য হিসেবে গ্রহণ করে সংগঠনের নিয়ম-শৃঙ্খলা মেনে চলার পাশাপাশি ব্যক্তিগত আমল, দায়িত্বশীলতা ও মানুষের কল্যাণে ভূমিকা রাখার মাধ্যমে নিজেদের যোগ্য করে তুলতে হবে।
সমাবেশে দারসুল কোরআন পেশ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম উত্তর জেলা ওলামা বিভাগের দায়িত্বশীল মাওলানা মহি উদ্দিন।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম উত্তর জেলা বায়তুলমাল সেক্রেটারি ডা. আব্দুল হামিদ চৌধুরী, সন্দ্বীপ উপজেলা নায়েবে আমীর মাওলানা এ এম এম রফিকুল মাওলা এবং উপজেলা পর্যায়ের বিভিন্ন দায়িত্বশীল নেতৃবৃন্দ।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন