ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

ডিএমপির তেজগাঁও বিভাগের অভিযানে ১০৫ জন গ্রেফতার


ডিএমপির তেজগাঁও বিভাগের অভিযানে ১০৫ জন গ্রেফতার

ঢাকা, ২৯ সেপ্টেম্বর ২০২৬ : ঢাকা মেট্রাপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের বিভিন্ন থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ১০৫ জনকে গ্রেফতার করা হয়েছে, যারা বিভিন্ন অপরাধে জড়িত।

আজ ডিএমপির একটি সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গতকাল সোমবার বিভাগের বিভিন্ন অপরাধপ্রবণ স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গ্রেফতারকৃতদের মধ্যে আদাবর থানা পুলিশ ৩৩ জন, মোহাম্মদপুর থানা পুলিশ ২৭ জন, তেজগাঁও থানা পুলিশ ২২ জন, হাতিরঝিল থানা পুলিশ ১০ জন, তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশ ৭ জন এবং শেরেবাংলা নগর থানা পুলিশ ৬ জনকে গ্রেফতার করে।

আরও পড়ুন: নায়ক মান্নার গাড়িতে আগুন, গ্রেফতার দুজন কারাগারে

গ্রেফতারকৃতদের মধ্যে উল্লেখযোগ্য নামগুলো হলো- মো. খাদীমুল হাসান নাঈম (১৯), শাহাদাব আলী খান ওরফে অর্ণব (২৮), মো. সুমন (২৫), মো. খোকন মোল্লা (৪২), মো. রবিন (২৩), মো. আব্দুল বাছের (৪২), মো. খোরশেদ আলম কাছিমি (২৬), মো. বাপ্পী মুন্সী (২৯), মো. আলম (৬৫), মানিক হাওলাদার (৪০), মো. রিপন মিয়া (৪৬), মো. সুজন (১৯), মো. জাহাঙ্গীর (৪২), মো. রাব্বি (২৫), মো. শাহাদাত হোসেন সরদার (২৭), মো. আলী আকবর (২৭), মো. উজ্জ্বল (৩০), মোসা. জোছনা বেগম (৪৫), মো. সজীব ওরফে শাওন (২০), মো. মাসুদ (৪৫), মো. আবু সাইদ (২৮), মো. নাহারুল ইসলাম ওরফে লালন (৪০), মো. মাইদুল (৬৫), মো. ফাহিম হোসেন (২৫), মো. রাব্বী (২৫), মো. সোহাগ (২৬), আল আমিন (২১), শান্ত (১৮), মো. আরমান (২৪), মো. মুখলেছুর রহমান লিটন, মো. সুজন ওরফে সজীব ওরফে কাইল্লা সজীব ওরফে ফর্মা সজীব (৩১), মৃদুল হক সৌরভ (৩০), মো. সম্রাট (৩০), মো. আবুল বাসার (৩৫), মো. জীবন (২৮), সাইফুল ইসলাম (২৭), মো. আসাদুল (৪৪), মো. সাদ্দাম (৩৫), মহসিন সিকদার, মো. সাদ্দাম হোসেন (৩৪), মোসা. পারভীন (৩০), মো. ইকবাল (৪৯), মো. জাহিদ (৩৪), মো. জুয়েল (২২), মো. নাঈম (১৯), মো. মিরাজ (২২), মো. হৃদয় (২৩), মো. শরিফুর রহমান ওরফে লিটন (৫৩), মো. মোজাহিদ হোসেন তন্ময় (৩০), আবরার হোসেন (৩৩), প্রকাশ কুমার দাস (২৬), মো. শরীফ আহমেদ (২৩), মো. সবুজ (৩৫), মো. জলিল (৫০), মো. নূরে আলম (২৮), মো. রাসেল (২০), মো. আতিকুল (২৫), মো. রাসেল পিযাদা (২২), লিয়ন (২১), আবুল কালাম আজাদ (৬৫), লিমন সরকার (২২), মো. ইসমাইল হোসেন (২০), মো. দিপু (২০), মো. লাল চাঁন, সিহাবুল ইসলাম সাব্বির (১৯), ওসমান গণি আছুয়াত (১৯), মো. ইমন (২০), মো. রামিম শেখ (১৯), মো. মুন্না (২০), রাকিব (২৪), আ. মালেক (৪৫), মো. জাকির (৪০), মো. তানসিন মিয়া (১৮), সাহাদত হোসেন (১৯), মো. সৌরভ হোসেন (১৮), সাব্বির হোসেন (২০), দ্বীন ইসলাম মানিক (১৮), মুস্তাকিম (১৮), মো. শাহাদত (২৮), মো. নাঈম হাওলাদার (২২), মো. শাওন (২৪), মো. পঁচা হৃদয় (২২), মো. আবুল কালাম আজাদ (১৮), মো. সফল মিয়া (৩৪), মো. মিলন (২০), মো. আরিফ (২০), মুস্তাকিম (১৯), সাগর (১৯), নিপা (২৫), মো. ইমরান (৩৫), শুক্কুর (২৫), সুজন (৪২), মো. বারিক (৩৮), মো. জাফর (৪০), মো. সোহেল (৩০), আলম মিয়া (৩৮), নজির মিয়া ওরফে নজরুল (৪৫), মোসলেম (৫০), মো. আরিফ (২৮), মো. চান মিয়া (৩১), জুল হোসেন ওরফে জুলহাস (৩২), মো. হারুন অর রশিদ (৩৬), মো. আমিরুল ইসলাম (২১), মো. ইয়াসিন ভূঁইয়া (২০) এবং আইনগত সংঘাতে জড়িত একজন শিশু।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

খালাসের আদেশ পৌঁছেনি ৮ বছরেও, ইব্রাহিম আলীকে ৫ কোটি টাকা ক্ষতিপূরণ প্রদানে রুল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০১:১২ এম


খালাসের আদেশ পৌঁছেনি ৮ বছরেও, ইব্রাহিম আলীকে ৫ কোটি টাকা ক্ষতিপূরণ প্রদানে রুল

খুলনার বটিয়াঘাটার ইব্রাহিম শেখকে অতিরিক্ত জেল খাটানোর ঘটনায় ৫ কোটি টাকা ক্ষতিপূরণ প্রদানের জন্য রুল জারি করেছেন হাইকোর্ট।

গতকাল সোমবার, এক আইনজীবীর রিটের আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী এবং বিচারপতি শেখ তাহসিন আলীর হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেন। জাতীয় হিন্দু মহাজোটের পক্ষে রিটটি দায়ের করেন অ্যাডভোকেট গোবিন্দ চন্দ্র প্রামানিক।

ইব্রাহিম শেখ খুলনার বটিয়াঘাটা উপজেলার একজন নাইটগার্ড হিসেবে কর্মরত ছিলেন। ২০০৩ সালে রাতে পাহারা শেষে সকালে ঘরে ফেরার পথে তাকে হত্যা সহ বিভিন্ন অভিযোগে পুলিশ গ্রেফতার করে। আর্থিক অসচ্ছলতার কারণে তিনি কোনো আইনজীবী নিয়োগ করতে পারেননি। দায়রা আদালত ইব্রাহিম শেখকে মৃত্যুদ- দেন এবং অন্য একটি মামলায় যাবজ্জীবন কারাদ- দেন। ২০১৭ সালের ২০ জুলাই হাইকোর্ট বিভাগের রায়ে তাকে খালাস দেয়া হয় এবং যাবজ্জীবন সাজাপ্রাপ্ত অন্য মামলায়ও হাইকোর্ট তাকে খালাস দেয়। কিন্তু তদবিরের অভাবে খালাসের আদেশের কপি কারা কর্তৃপক্ষের কাছে পৌঁছাতে প্রায় ৮ বছর সময় লেগে যায়।

দীর্ঘ ২২ বছর কারাগারে থাকার ফলে ইব্রাহিম শেখের মা মারা যান এবং তার স্ত্রী অন্যত্র চলে যান। দীর্ঘ কারাবাসের কারণে তিনি শারীরিক ও মানসিকভাবে চরম অসুস্থ হয়ে পড়েন। চরম দারিদ্রতা ও আর্থিক অসচ্ছলতার কারণে তিনি চিকিৎসা গ্রহণ করতে পারছেন না। বিষয়টি একটি দৈনিকে প্রকাশিত হলে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট ইব্রাহিম শেখকে ৫ কোটি টাকা ক্ষতিপূরণ, পূর্ণ পুনর্বাসন, বাসস্থান ও চিকিৎসাসেবা দেয়ার দাবি জানিয়ে জনস্বার্থে রীট দায়ের করে।

রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মুহাম্মদ হাসান শহীদ কারুজ্জামান। সরকারপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ইমাম হোসেন তারেক।

অ্যাডভোকেট গোবিন্দ চন্দ্র প্রামানিক জানান, ইব্রাহিম আলী শেখের খালাসের আদেশ ৮ বছর ধরে প্রেরণ ও কার্যকর করতে ব্যর্থ হওয়ায় তাদের চরম অবহেলাকে বেআইনি, অসাংবিধানিক এবং সংবিধানের ২৭, ৩১ ও ৩২ অনুচ্ছেদের অধীনে নিশ্চিত মৌলিক অধিকারের লঙ্ঘনকারী হিসেবে ঘোষণা করা হবে না-জানতে চাওয়া হয়। একই সঙ্গে বিবাদীদেরকে কারণ দর্শাতে বলা হয়। দীর্ঘায়িত আটকাদেশের কারণে ইব্রাহিম আলী শেখের স্বাভাবিক জীবন যাপনের স্বাধীনতা, মর্যাদা ও জীবিকা হারানোর ক্ষতিপূরণস্বরূপ অবিলম্বে ৫,০০,০০,০০০ (পাঁচ কোটি) টাকা অথবা কোনো দৃষ্টান্তমূলক পরিমাণ অর্থ প্রদান করার জন্য কেন নির্দেশ দেয়া-চানতে চেয়েছেন হাইকোর্ট।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আজ নতুন মুদ্রানীতি ঘোষণা করবে বাংলাদেশ ব্যাংক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০১:১২ এম


আজ নতুন মুদ্রানীতি ঘোষণা করবে বাংলাদেশ ব্যাংক

বাংলাদেশ ব্যাংক আজ বুধবার নতুন মুদ্রানীতি বিবৃতি (এমপিএস) ঘোষণা করতে যাচ্ছে। চলতি বছরের অক্টোবর-ডিসেম্বর সময়ের জন্য এই মুদ্রানীতি ঘোষণা উপলক্ষে ব্যাংকটি সংবাদ সম্মেলনের আয়োজন করেছে। গতকাল বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব কমিউনিকেশন্স অ্যান্ড পাবলিকেশন্স থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আজ বিকেল ৩টায় বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের প্রধান ভবনের পঞ্চম তলায় জাহাঙ্গীর আলম কনফারেন্স হলে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. হাবিবুর রহমান। সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের অন্যান্য ডেপুটি গভর্নর, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধান কর্মকর্তা, গবেষণা বিভাগের নির্বাহী পরিচালক, বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও সহকারী মুখপাত্রসহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

নতুন মুদ্রানীতিতে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বেসরকারি খাতে ঋণপ্রবাহ, বিনিয়োগ এবং অর্থনীতির সামগ্রিক পরিস্থিতিতে কেন্দ্রীয় ব্যাংকের অবস্থান ও করণীয় তুলে ধরা হতে পারে। বর্তমানে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের পাশাপাশি বেসরকারি বিনিয়োগে স্থবিরতা কাটানোও অর্থনীতির অন্যতম বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে।

বিশেষজ্ঞদের মতে, মূল্যস্ফীতি এখনো লক্ষ্যমাত্রার ওপরে রয়েছে, বেসরকারি খাতে ঋণপ্রবাহ দুর্বল, ব্যাংক খাতে অতিরিক্ত তারল্য বেড়েছে এবং একই সময়ে জ্বালানি তেলের দাম বৃদ্ধি ও নতুন বেতন কাঠামো মূল্যস্ফীতির ওপর নতুন চাপ তৈরি করছে। এই পরিস্থিতিতে বাংলাদেশ ব্যাংকের নতুন মুদ্রানীতিতে বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা না থাকলেও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও অর্থনীতিতে ঋণপ্রবাহ বাড়ানোর মধ্যে ভারসাম্য রাখাই হবে নীতিনির্ধারকদের বড় চ্যালেঞ্জ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাকৃবির গেস্ট হাউসে ইয়াবাসহ চারজন আটক

আন্তর্জাতিক ডেস্ক

বাকৃবি প্রতিনিধি

বুধবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০১:১৬ এম


বাকৃবির গেস্ট হাউসে ইয়াবাসহ চারজন আটক
 
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কৃষিবিদ গেস্ট হাউস থেকে ইয়াবাসহ চারজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) মধ্যরাতে গেস্ট হাউসের ৬ নম্বর কক্ষ থেকে তাদের আটক করা হয়। আটক চারজনের মধ্যে বিশ্ববিদ্যালয়ের একজন তৃতীয় শ্রেণির কর্মচারী, একজন মাস্টাররোলভুক্ত কর্মচারী এবং দুজন বহিরাগত রয়েছেন। পরে তাদের ময়মনসিংহ কোতোয়ালি থানায় নিয়ে যায় পুলিশ।
 
পুলিশ সূত্রে জানা যায়, আটকরা হলেন বিশ্ববিদ্যালয়ের কৃষি ব্যবসা ও বিতরণ বিভাগের তৃতীয় শ্রেণির কর্মচারী লাবিব হাসান মিথুন। অন্যরা হলেন সামিউল আলীম, সামিউল ইবনে আশিকুর রহমান ও সোয়াদ। তাদের কাছ থেকে ইয়াবা ও ইয়াবা সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এ সময় ইয়াবার কিছু অংশ টয়লেটে ফ্লাশ করে নষ্ট করার চেষ্টা করা হয় বলেও ঘটনাস্থলে থাকা পুলিশ সদস্যরা জানান।
 
কৃষিবিদ গেস্ট হাউসের অফিসার ইনচার্জ সহকারী অধ্যাপক ড. অনিরুদ্ধ সরকার বলেন, অফিসের কাজ শেষ করে বাসায় যাওয়ার পর গেস্ট হাউসের স্টাফরা তাকে ফোন করে বিষয়টি জানান। তারা জানান, কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদের স্টাফ মিথুনের নামে ৬ নম্বর কক্ষটি বুকিং করা হয়েছে। ওই কক্ষে অপরিচিত ব্যক্তিদের অনাকাঙ্ক্ষিত আসা-যাওয়া, মোটরসাইকেল রাখা ও সন্দেহজনক চলাফেরা দেখা যাচ্ছিল। 
 
তিনি বলেন, গেস্ট হাউসে অন্যান্য অতিথিও অবস্থান করছিলেন। কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে স্টাফদের একা বিষয়টি মোকাবিলা না করার জন্য বলা হয়। পরে সহকারী প্রক্টরের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি প্রক্টরের সঙ্গে আলোচনা করে প্রক্টরিয়াল ভিজিল্যান্স টিমসহ দ্রুত ঘটনাস্থলে আসেন। কক্ষটি খোলার পর ভেতরে চারজনকে পাওয়া যায়। তাদের মধ্যে বুকিংধারী স্টাফের পাশাপাশি একজন এসি মেকানিক ও দুজন অপরিচিত ব্যক্তি ছিলেন। কক্ষের ভেতরে তীব্র উৎকট গন্ধ পাওয়া যায় এবং তাদের আচরণও অস্বাভাবিক মনে হয়। পরে পুলিশ বাথরুমে তল্লাশি চালিয়ে ৪-৫টি ইয়াবা ও সেবনের একটি কিট জব্দ করে।
 
গেস্ট হাউস কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, লাবিব হাসান মিথুন অসুস্থতাজনিত বিশেষ কারণ দেখিয়ে তিন দিন আগে এক দিনের জন্য গেস্ট হাউসের ৬ নম্বর কক্ষটি বুকিং নেন। তবে পরে তিনি সেখানে তিন দিন অবস্থান করেন। কক্ষটির তদারকির দায়িত্বে থাকা ব্যক্তির সঙ্গে এ বিষয়ে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কোনো বক্তব্য দিতে রাজি হননি।
 
সহকারী প্রক্টর সহকারী অধ্যাপক ড. মো. মাসুদ রানা বলেন, ‘মাদকের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। আবাসিক হলসহ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের প্রতিটি এলাকায় মাদকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
 
ঘটনার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আবদুল আলীম বলেন, ‘রাত ৮ টার দিকে আমার কাছে খবর আসে, গেস্ট হাউসের একটি কক্ষ আমাদের একজন স্টাফ বুকিং নিয়েছেন এবং তাঁর সঙ্গে বাইরে থেকে কয়েকজন লোক সেখানে আছেন। খবর পাওয়ার পরপরই আমরা ক্যাম্প পুলিশ ও প্রক্টরিয়াল বডির সদস্যরা ঘটনাস্থলে যাই। একই সঙ্গে কোতোয়ালি থানার পুলিশকেও জানানো হয়। রুমের বাইরে থেকে কয়েকবার ডাক দেওয়ার পর প্রায় ৫ থেকে ১০ মিনিট পরে তারা দরজা খোলেন। ভেতরে প্রবেশের পর আমরা একধরনের বাজে গন্ধ পাই এবং ইয়াবা সেবনের সরঞ্জাম দেখতে পাই। পরে পুলিশ তাদের কাছ থেকে ইয়াবা উদ্ধার করে আটক করে নিয়ে যায়। প্রচলিত আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
 
ময়মনসিংহ কোতোয়ালি থানার এসআই মাহবুব বলেন, ‘চারজনকে আটক করা হয়েছে। তাদের থানায় নিয়ে যাওয়া হচ্ছে। ঘটনার বিষয়ে নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শাল্লায় প্রধান অতিথি বিদেশে, বিএনপি নেতাদের না জানিয়ে পোনা মাছ অবমুক্ত বিতর্ক ও অসন্তোষ

আন্তর্জাতিক ডেস্ক

(সুনামগঞ্জ) শাল্লা প্রতিনিধি

বুধবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০১:২৪ এম


শাল্লায় প্রধান অতিথি বিদেশে, বিএনপি নেতাদের না জানিয়ে পোনা মাছ অবমুক্ত বিতর্ক ও অসন্তোষ

২০২৬-২৭ অর্থবছরে মৎস্য অধিদপ্তরের রাজস্ব খাতের আওতায় সুনামগঞ্জের শাল্লায় রুই জাতীয় মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচিকে ঘিরে তীব্র অসন্তোষ ও নানা প্রশ্ন দেখা দিয়েছে। অনুষ্ঠানের ব্যানারে প্রধান অতিথি হিসেবে সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের সংসদ সদস্য নাছির উদ্দিন চৌধুরীর নাম থাকলেও তিনি এতে উপস্থিত ছিলেন না। জানা গেছে, উন্নত চিকিৎসার প্রয়োজনে তিনি বর্তমানে বিদেশে অবস্থান করছেন।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার মুক্তারপুর ঘাট এলাকায় পোনা অবমুক্তকরণের সময় উপজেলা মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) সন্দীপন মজুমদারসহ কয়েকজন কর্মকর্তাকে দেখা যায়। প্রধান অতিথি বিদেশে আছেন জেনেও কেন ব্যানার থেকে শুরু করে আয়োজনে সমন্বয়হীনতা তৈরি হলো, তা নিয়ে আলোচনা চলছে।

এদিকে খবর পেয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বিএনপি নেতাকর্মীরা। তাঁদের দাবি, সরকারি বা গুরুত্বপূর্ণ সামাজিক কোনো কর্মসূচির বিষয়ে আগে থেকে কোনো কিছু জানানো হয়নি। দলটির একাধিক নেতা অভিযোগ করে বলেন, "আমাদের এই বিষয়ে কিছুই জানানো হয়নি, আমরা বিন্দুমাত্র অবহিত ছিলাম না।"

প্রত্যক্ষদর্শীরা জানান, পরবর্তীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পিয়াসচন্দ্র দাস ঘটনাস্থলে উপস্থিত হন। তবে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ বা সাধারণের বড় কোনো উপস্থিতি ছাড়াই তড়িঘড়ি করে পোনা অবমুক্ত কার্যক্রম শেষ করা হয়।

অন্যদিকে মৎস্যচাষীদের মধ্যেও চরম ক্ষোভ তৈরি হয়েছে। একাধিক খামারির অভিযোগ, তাঁরা নিয়মিত ও প্রকৃত চাষী হওয়া সত্ত্বেও তাঁদের কোনো পোনা দেওয়া হয়নি। উল্টো অভিযোগ উঠেছে—একই সুবিধাভোগীকে বারবার পোনা দেওয়া হয়েছে।
সুবিধাভোগীদের তালিকা এবং পোনা না পাওয়া সংক্রান্ত অভিযোগের বিষয়ে মৎস্য কর্মকর্তা সন্দীপন মজুমদারের কাছে জানতে চাওয়া হলে তিনি কোনো মন্তব্য করতে রাজী হননি।
স্থানীয় বাসিন্দারা প্রশ্ন তুলেছেন—এমপি সাহেবের বিদেশে অবস্থানের বিষয়টি পূর্বজ্ঞাত থাকা সত্ত্বেও কেন স্থানীয়দের না জানিয়ে ও সমন্বয় না করে গোপনে এই আয়োজন করা হলো? একই সঙ্গে রাজস্ব খাতের সরকারি পোনা বিতরণে পূর্ণ স্বচ্ছতা বজায় রাখতে অবিলম্বে তালিকা জনসমক্ষে প্রকাশের জোর দাবি জানিয়েছেন তাঁরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%