ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং

শপিং মল-দোকানপাট খোলা রাখার নতুন সময় নির্ধারণ


শপিং মল-দোকানপাট খোলা রাখার নতুন সময় নির্ধারণ

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশের বিভিন্ন শপিং মল, মার্কেট ও দোকান আগামী ২২ অক্টোবর পর্যন্ত রাত ১০টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সময়ে এসব প্রতিষ্ঠান সকাল ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগ সোমবার (৫ অক্টোবর) রাতে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

বিদ্যুৎ বিভাগের সমন্বয়-২ শাখার উপসচিব সোনিয়া বিনতে তাবিব স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২৬ উপলক্ষে আগামী ২২ অক্টোবর পর্যন্ত বিভিন্ন শপিং মল, মার্কেট ও দোকানসমূহ সকাল ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে।

তবে ২৩ অক্টোবর থেকে এসব প্রতিষ্ঠান খোলার ক্ষেত্রে পূর্বের সময়সূচি কার্যকর হবে। অর্থাৎ, সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত শপিং মল, মার্কেট ও দোকান খোলা থাকবে।

আরও পড়ুন: জিয়াউর রহমান ফাউন্ডেশনের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর সভায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

বিদ্যুৎ সাশ্রয় ও ব্যবস্থাপনার উদ্দেশ্যে দেশে শপিং মল, মার্কেট ও দোকানপাট খোলার সময়সূচি নির্ধারণ করা হয়েছে। এবারের দুর্গাপূজা উপলক্ষে সাময়িকভাবে রাত ১০টা পর্যন্ত ব্যবসাপ্রতিষ্ঠান খোলা রাখার অনুমতি দেওয়া হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযানে ১৮ আসামি গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৫ই অক্টোবর, ২০২৬ ইং

১০:০৫ পি.এম


কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযানে ১৮ আসামি গ্রেফতার

কক্সবাজার সদর মডেল থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে কক্সবাজার পৌরসভা ও সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে ১৮ জন আসামিকে গ্রেফতার করেছে। গত ২৪ ঘণ্টার মধ্যে চোর-ছিনতাইকারীসহ বিভিন্ন অপরাধে জড়িতদের গ্রেফতারের উদ্দেশ্যে এই অভিযান পরিচালিত হয়। পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত ১৮ জনের মধ্যে ১৩ জন মাদকসেবী, ১ জন ধর্তব্য অপরাধে এবং ৪ জন আদালতের পরোয়ানাভুক্ত আসামি রয়েছে।

মাদকসেবীদের মধ্যে রয়েছেন—ঈদগাঁও উপজেলার পূর্ব গোমাতলী এলাকার ফজলুল ইসলাম ফয়েজ (২৫), রামুর চেইনদা লারপাড়া এলাকার মো. জসিম (৪২), রংপুরের মোস্তাফিজুর রহমান (৩৮), কক্সবাজার পৌরসভার সাহিত্যিকা পল্লী এলাকার মুজিবুর রহমান (৩১), সিকদারপাড়া এলাকার মোর্শেদ (৩৭), ঘোনারপাড়া গোলদিঘীরপাড় এলাকার মো. শাহিন (৩৫), খুরুশকুলের দক্ষিণ হিন্দুপাড়া এলাকার শুভ দে (১৯), মহেশখালীর হোয়ানক এলাকার মানিক চন্দ্র ঘোষ (৩৮), কক্সবাজার পৌরসভার দক্ষিণ রুমালিয়ারছড়া এলাকার সাইফুল ইসলাম (৪২), পিএমখালীর জুমছড়ি হিন্দুপাড়া এলাকার রাজীব শর্মা (৩৫), মহেশখালীর বড় মহেশখালী এলাকার রুপন কান্তি দে (৪৯), কক্সবাজার পৌরসভার বাদশা ঘোনা এলাকার মো. শহিদুল (৩৮) এবং লিংকরোড এলাকার সাইমুন (২০)।

ধর্তব্য অপরাধে গ্রেফতার করা হয়েছে পিএমখালী ইউনিয়নের কাঠালিয়া মুড়া এলাকার মিজানুর রহমানকে (২৯)।

এছাড়া, আদালতের পরোয়ানাভুক্ত আসামি হিসেবে গ্রেফতার হয়েছে কক্সবাজার পৌরসভার উত্তর নুনিয়ারছড়া এলাকার মো. আজিজুল হক আজিজ, মধ্যম টেকপাড়া এলাকার সিফাত নুর আলিফ, ভারুয়াখালী ইউনিয়নের বৈদ্যমুরা এলাকার মো. রিয়াদ (২০) এবং খুরুশকুল ইউনিয়নের জানা পাড়া এলাকার আজিজুল হক ওরফে জাহেদ।

কক্সবাজার সদর মডেল থানা পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং চোর-ছিনতাইকারীসহ বিভিন্ন অপরাধে জড়িতদের গ্রেফতারে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চট্টগ্রাম বন্দরের এনসিটি-সিসিটি বিদেশি অপারেটরকে দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৫ই অক্টোবর, ২০২৬ ইং

১০:০৬ পি.এম


চট্টগ্রাম বন্দরের এনসিটি-সিসিটি বিদেশি অপারেটরকে দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) এবং চট্টগ্রাম কনটেইনার টার্মিনাল (সিসিটি) বিদেশি অপারেটরের হাতে দেওয়ার সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট। সমাবেশে জোটের নেতৃবৃন্দ এনসিটি ও সিসিটির মতো কৌশলগত গুরুত্বপূর্ণ স্থাপনা রাষ্ট্রীয়ভাবে পরিচালনা এবং রাষ্ট্রীয় সক্ষমতা বৃদ্ধি করার আহ্বান জানান। তারা সিসিটি বিদেশি কোম্পানিকে ইজারা দেওয়ার প্রক্রিয়া বন্ধের দাবি জানান।

সোমবার (৫ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন জোটের কেন্দ্রীয় নেতা ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ।

সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সভাপতি সাজ্জাদ জহির চন্দন, সাম্যবাদী আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক শুভ্রাংশু চক্রবর্তী, বাসদ (মার্কসবাদী)-এর সমন্বয়ক মাসুদ রানা, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু, বাসদ (মাহবুব)-এর কেন্দ্রীয় নেতা মহিনউদ্দিন চৌধুরী লিটন প্রমুখ।

নেতৃবৃন্দ জানান, ১ অক্টোবর সরকারের অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি এনসিটি ১৫ বছরের জন্য বিদেশি অপারেটরের হাতে দেওয়ার উদ্দেশ্যে খসড়া কনসেশন চুক্তি অনুমোদন করেছে। তবে কোন কোম্পানিকে টার্মিনালটি দেওয়া হবে এবং চুক্তিতে কী কী শর্ত থাকবে, তা প্রকাশ করা হয়নি। অন্তর্বর্তী সরকারও দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে লালদিয়ার চর ও পানগাঁও টার্মিনাল বিদেশি অপারেটরের হাতে তুলে দেওয়ার উদ্যোগ নিয়েছিল। জনগণের আন্দোলনের মুখে সেই উদ্যোগ বাস্তবায়ন সম্ভব হয়নি। এখন নির্বাচিত সরকারও আগের সরকারের জাতীয় স্বার্থবিরোধী সিদ্ধান্ত বাস্তবায়নের পথে হাঁটছে।

নেতৃবৃন্দ আরও বলেন, দেশীয় অর্থায়নে প্রায় সাড়ে চার হাজার কোটি টাকা ব্যয়ে এনসিটি নির্মাণ ও আধুনিক যন্ত্রপাতি স্থাপন করা হয়েছে। চট্টগ্রাম বন্দরের প্রায় ৪৪ শতাংশ কনটেইনার ওঠানামা এই টার্মিনালের মাধ্যমে হয়ে থাকে। একটি লাভজনক ও স্বয়ংসম্পূর্ণ টার্মিনাল কেন বিদেশি অপারেটরের হাতে তুলে দিতে হবে, সেই প্রশ্নের জবাব সরকারকে দিতে হবে। তারা আরও বলেন, এনসিটি শুধু অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ নয়; এর সঙ্গে দেশের ভূ-রাজনৈতিক কৌশল, জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্বের প্রশ্নও জড়িত। বিদেশি অপারেটর নিয়োগ দেওয়া হলে বন্দরের রাজস্বের বড় অংশ বিদেশে চলে যাওয়ার আশঙ্কা রয়েছে।

আন্তর্জাতিক ফাইন্যান্স করপোরেশনকে (আইএফসি) প্রকল্পের লেনদেনবিষয়ক পরামর্শক নিয়োগের কঠোর সমালোচনা করেন নেতারা। তারা বলেন, বন্দর ব্যবহারকারী ও বিশেষজ্ঞদের মতামত উপেক্ষা করে বিশ্বব্যাংকের সহযোগী প্রতিষ্ঠানটির পরামর্শ সরকার কেন অনুসরণ করছে, তার ব্যাখ্যা দিতে হবে। এনসিটি-সংক্রান্ত খসড়া কনসেশন চুক্তি, লালদিয়া ও পানগাঁও ইজারা চুক্তি এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পাদিত অসম বাণিজ্য চুক্তি বাতিল করতে হবে।

সমাবেশ থেকে ৪৪টি রাষ্ট্রায়ত্ত কারখানা দেশি-বিদেশি লুটেরাদের কাছে বিক্রির সিদ্ধান্তেরও প্রতিবাদ জানানো হয়। পাশাপাশি এলপিজির ১২ কেজি সিলিন্ডারের দাম ২৫২ টাকা বাড়ানোর সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানানো হয়। একই সঙ্গে ১৩ অক্টোবর চট্টগ্রামে বন্দর রক্ষা কমিটি ও স্কপ সমর্থিত কর্মসূচি এবং ৩০ অক্টোবর ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে জোটের সমাবেশ সফল করতে জনগণের প্রতি আহ্বান জানানো হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মেশিনের ওপর শুয়ে টেকনিশিয়ান বললেন-সিটি স্ক্যান করতে পারবেন না

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৫ই অক্টোবর, ২০২৬ ইং

১০:০৬ পি.এম


মেশিনের ওপর শুয়ে টেকনিশিয়ান বললেন-সিটি স্ক্যান করতে পারবেন না

বরিশাল শেরেবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে অসুস্থ মো. তোফায়েল (৭৫) কে নিয়ে যান তার পরিবারের সদস্যরা। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী, রোগীর বুকের সিটি স্ক্যান করানোর প্রয়োজন ছিল। রেডিওলজি ও ইমেজিং বিভাগের সিটি স্ক্যান কক্ষে প্রবেশ করার পর তারা লক্ষ্য করেন, মেশিনের ওপর শুয়ে আছেন এক টেকনিশিয়ান। পরীক্ষার বিষয়ে জানতে চাইলে তিনি জানান, তিনি বুকের সিটি স্ক্যান করতে পারবেন না।

এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনা শুরু হয়। হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্ব সহকারে নিয়ে অভিযুক্ত সিনিয়র টেকনিশিয়ান মো. ইসমাইল হোসেনের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেয়। প্রাথমিকভাবে তার বেতন বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

গত শনিবার (৩ অক্টোবর) হাসপাতালের রেডিওলজি ও ইমেজিং বিভাগে এ ঘটনা ঘটে। রোগীর স্বজন মো. আব্দুল হামিদ শনিবার বিকেল ৪টা ৪১ মিনিটে নিজের ফেসবুকে ভিডিওটি পোস্ট করেন। সেখানে তিনি উল্লেখ করেন, সিটি স্ক্যান কক্ষের কর্মকর্তা মেশিনের ওপর বিশ্রাম নিচ্ছেন এবং বুকের সিটি স্ক্যান করতে পারবেন না। ভিডিওটি পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।

পরদিন রবিবার (৪ অক্টোবর) সকালে আব্দুল হামিদ আরেকটি ভিডিও পোস্ট করে জানান, হাসপাতাল কর্তৃপক্ষ তার ৭৫ বছর বয়সী বাবা তোফায়েলের বুকের সিটি স্ক্যান সম্পন্ন করেছে। তিনি হাসপাতাল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে বলেন, প্রতিবাদ করার পর তারা বিষয়টি সম্মানের সঙ্গে গ্রহণ করেছেন এবং খুব যত্নসহকারে সিটি স্ক্যান করা হয়েছে।

হাসপাতালের রেডিওলজি ও ইমেজিং বিভাগের ইনচার্জ এবং সিনিয়র টেকনোলজিস্ট শাহ জালাল শাহিন বলেন, শনিবারের ঘটনাটি চিকিৎসকের অনুমতি ছাড়া পরীক্ষা করার কারণে ঘটেছে। রোগীর স্বজন অনুমতি না নিয়েই এসেছিলেন। পরে রবিবার সকালে চিকিৎসকের অনুমতি নিয়ে আসার পর সিটি স্ক্যান করা হয়েছে।

তিনি আরও বলেন, মেশিনের ওপর শুয়ে থাকা টেকনিশিয়ান মো. ইসমাইল হোসেন, যদি বিষয়টি স্বজনদের বুঝিয়ে বলতেন তবে ঘটনা এতদূর গড়াত না। তবে মেশিনের ওপর শোয়া অবস্থায় থাকা মোটেও ঠিক হয়নি।

হাসপাতালের মুখপাত্র ও জুনিয়র কনসালট্যান্ট ডা. মো. মাজাহারুল রেজওয়ান রেজা জানান, হাসপাতালে মূলত মাথার সিটি স্ক্যান করা হয়। বুকের এইচআরসিটি করা হয় না, কারণ এতে মেশিনে অতিরিক্ত লোড পড়তে পারে এবং মেশিন বিকল হওয়ার আশঙ্কা রয়েছে। তবে সিটি স্ক্যান মেশিনের ওপর শুয়ে থাকার বিষয়টি অপরাধ বলে উল্লেখ করেন তিনি।

হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. এ কে এম মশিউল মুনীর বলেন, বিষয়টি তার নজরে এসেছে। সিটি স্ক্যান কক্ষ ঘুমানোর জায়গা নয় এবং ওই টেকনিশিয়ান অপরাধ করেছেন। তাকে সোমবার আনুষ্ঠানিকভাবে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হবে এবং এর আগেই প্রাথমিকভাবে তার বেতন বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পাঁচবিবিতে কৃষকের বাড়ি থেকে ৭৬ বস্তা সার জব্দ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৫ই অক্টোবর, ২০২৬ ইং

১০:০৮ পি.এম


পাঁচবিবিতে কৃষকের বাড়ি থেকে ৭৬ বস্তা সার জব্দ

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নের শিরতা গ্রামের রমজান আলী হাবিল নামের এক কৃষকের বাড়িতে অবৈধভাবে মজুদ করে রাখা ৭৬ বস্তা সার জব্দ করা হয়েছে। এই ঘটনায় ভ্রাম্যমাণ আদালত কৃষককে ৫ হাজার টাকা জরিমানা করেছে।

সোমবার (৫ অক্টোবর) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) জয়পুরহাটের সদস্যরা শিরতা গ্রামে অভিযান চালিয়ে সারগুলো জব্দ করেন। এ সময় বাড়ি থেকে ডিএপি ২৩ বস্তা, এমওপি ২৭ বস্তা, টিএসপি ২০ বস্তা ও ইউরিয়া ৬ বস্তা সহ মোট ৭৬ বস্তা সার উদ্ধার করা হয়।

অভিযান সংশ্লিষ্টদের মতে, জব্দ করা সারের মধ্যে ১ বস্তা খোলা এবং ২১ বস্তা সারের বৈধ কাগজপত্র পাওয়া গেছে। বাকি ৫৪ বস্তা সার জব্দ করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। রমজান আলী হাবিল শিরতা গ্রামের জয়নাল আলীর ছেলে।

পরে রাতের দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাশপিয়া তাসরিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অবৈধভাবে সার মজুদের অপরাধে রমজান আলী হাবিলকে ৫ হাজার টাকা জরিমানা করেন।

অভিযানের সময় উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মল্লিকা রানী সেহানবীশ, অতিরিক্ত উপজেলা কৃষি কর্মকর্তা মেহেদী হাসান এবং কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জহির রায়হান উপস্থিত ছিলেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাশপিয়া তাসরিন জানান, জব্দ করা সার মঙ্গলবার (৬ অক্টোবর) সরকার নির্ধারিত মূল্যে কৃষকদের মধ্যে বিতরণ করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%