১১:১৪ পি.এম
নোয়াখালী সদর উপজেলার গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে ১৩ বছর বয়সী আবদুল্লাহ আল সাইফ।
এটি ঘটেছে মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলের দিকে, উপজেলার বিনোদপুর ইউনিয়নের জামালপুর এলাকার কাউসারের ফার্মেসির পেছনের চেম্বার রুমে।
নিহত সাইফ দক্ষিণ কাদির হানিফ এলাকার মো. সোহাগের পুত্র। তিনি জামালপুর এলাকার কাউসার আহমেদের ফার্মেসিতে সহকারী হিসেবে কাজ করতেন।
আরও পড়ুন: আশুলিয়ায় বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দোকানের মালিক কাউসার আহমেদ বাইরে ছিলেন। সেই সুযোগে সাইফ দোকানের পেছনের চেম্বার রুমের ফ্যানের সঙ্গে প্লাস্টিকের রশি দিয়ে গলায় ফাঁস দেন। বিকেল সোয়া ৩টার দিকে মালিক দোকানে ফিরে সাইফকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে চেম্বার রুমে ঢুকে তিনি সাইফকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। সাইফ একটি মোবাইল ফোন কেনার জন্য দোকান মালিকের কাছে টাকা চেয়েছিল। কিন্তু টাকা দেওয়ার ব্যাপারে গড়িমসি হওয়ায় তিনি আত্মহত্যার পথ বেছে নেন। খবর পেয়ে সোনাপুর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) কাউসারুজ্জামান ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন।
সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন