ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

‘সন্ত্রাসে মদদ দিলে হামলা’,কড়া হুঁশিয়ারি ভারতের


‘সন্ত্রাসে মদদ দিলে হামলা’,কড়া হুঁশিয়ারি ভারতের

ভারতের জাতীয় নিরাপত্তার সঙ্গে কোনো আপস করা হবে না যদি কোনো প্রতিবেশী দেশ সন্ত্রাসবাদে মদদ দিতে থাকে। দেশটির প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রয়োজনীয় হামলা চালাতে নয়াদিল্লি প্রস্তুত থাকবে বলে হুঁশিয়ারি দিয়েছেন।

এটি তিনি এনডিটিভি ডিফেন্স সামিটে বক্তব্য দেওয়ার সময় উল্লেখ করেন।

রাজনাথ সিং বলেন, ভারত শান্তিতে বিশ্বাস করে এবং যুদ্ধ বা অন্য দেশের ভূখণ্ড দখল করতে চায় না। তবে শান্তির আকাঙ্ক্ষাকে দুর্বলতা হিসেবে দেখা উচিত নয়।

আরও পড়ুন: ভারত-চীন সম্পর্কের বরফ গলছে, তবে উদ্বেগ রয়ে গেছে

তিনি মন্তব্য করেন, ‘ভারত শান্তি চায়, যুদ্ধ চায় না। আমরা অন্য দেশের ভূখণ্ড দখল করতে চাই না, কাউকে হুমকিও দিতে চাই না। তবে নীরব থাকা আর দুর্বলতার মধ্যে পার্থক্য আছে।’

এছাড়া তিনি আরও বলেন, ‘আমরা শান্তি চাই, কিন্তু জাতীয় নিরাপত্তার সঙ্গে আপস করব না। যতদিন আমাদের কোনো প্রতিবেশী দেশ সন্ত্রাসবাদে মদদ দেবে, ততদিন সন্ত্রাসীদের বিরুদ্ধে যেকোনো হামলার জন্য আমরা প্রস্তুত থাকব—এ কথা তাদের এবং বিশ্ববাসীকে জানাতে চাই।’

রাজনাথ সিংয়ের বক্তব্যে প্রতিবেশী দেশ বলতে পাকিস্তানের প্রতি ইঙ্গিত করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ভারত দীর্ঘদিন ধরে পাকিস্তান বা পাকিস্তানভিত্তিক বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে ভারতে হামলা চালানোর অভিযোগ করে আসছে। পাকিস্তান এসব অভিযোগের বিভিন্ন ক্ষেত্রে বিরোধিতা করে আসছে।

ভারতের অভিযোগ অনুযায়ী, ২০২৫ সালের ২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরের জনপ্রিয় পর্যটনকেন্দ্র পাহেলগামে পাকিস্তানভিত্তিক সন্ত্রাসীরা হামলা চালায়। এতে একজন নেপালি নাগরিকসহ ২৬ জন নিহত এবং আরও কয়েকজন আহত হন।

আরও পড়ুন: স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে ৫০ জন নিহত

এর জবাবে ভারত পাকিস্তান ও পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরে সন্ত্রাসী স্থাপনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালায় বলে ভারত জানিয়েছিল। মুজাফফরাবাদ, কোটলি, বাহাওয়ালপুর, রাওয়ালাকোট, চাকসওয়ারি, ভিম্বার, নীলম ভ্যালি, ঝেলাম ও চাকওয়ালসহ বিভিন্ন স্থানকে লক্ষ্যবস্তু করার কথা জানানো হয়।

রাজনাথ সিং বলেন, ভারত আলোচনায় বিশ্বাস করে এবং বিভিন্ন দেশের সঙ্গে সহযোগিতা করতে চায়। তবে কোনো দেশ সন্ত্রাসবাদে মদদ দিলে সেই সংলাপ আর চলবে না।

তিনি বলেন, ভারত সংলাপে বিশ্বাস করে। কিন্তু কোনো দেশ সন্ত্রাসবাদে মদদ দিলে সেখানেই সংলাপের অবসান হবে। ভারত সহযোগিতা চায়, তবে জাতীয় স্বার্থের বিনিময়ে নয়।

এনডিটিভি ডিফেন্স সামিটে ভারতের প্রতিরক্ষা সক্ষমতা, সামরিক প্রস্তুতি ও প্রতিরক্ষা শিল্প নিয়ে দেশটির সামরিক কর্মকর্তা, প্রতিরক্ষা খাতের প্রতিনিধিসহ সংশ্লিষ্টরা আলোচনা করেন।

আরও পড়ুন: হামলা হলে বিশ্ব জ্বালানি বাজারে বিপর্যয়ের আশঙ্কা: ইরান

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাভারে হামলা ও নাশকতার অভিযোগে যুবলীগ নেতা রাজীব গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০১:১৫ পি.এম


সাভারে হামলা ও নাশকতার অভিযোগে যুবলীগ নেতা রাজীব গ্রেপ্তার

সাভারে বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে হামলা, আন্দোলনকারীদের ওপর গুলিবর্ষণ ও নাশকতার পরিকল্পনায় জড়িত থাকার অভিযোগে নিষিদ্ধ যুবলীগ নেতা মুহাম্মদ রাজীবকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঢাকা-আরিচা মহাসড়কের আনন্দপুর সিটিলেন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া যুবলীগ নেতা সাভার পৌর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং সাবেক ছাত্রলীগ নেতা। তিনি সাবেক কাউন্সিলর ও কৃষকলীগ নেতা আয়নাল হক গেদুর পুত্র।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা, গুলি করে হত্যাসহ সাম্প্রতিক সময়ে সরকার বিরোধী মিছিল, গাড়ি পোড়ানো ও নাশকতার পরিকল্পনায় রাজীবের সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য উদ্ধার হয়েছে।

সাভার মডেল থানার ওসি সাইফুল আলম জানিয়েছেন, গ্রেপ্তার রাজীবের বিরুদ্ধে সাভার-আশুলিয়ায় আন্দোলনকারীদের ওপর হামলা, হত্যাকাণ্ড এবং নাশকতার পরিকল্পনার অভিযোগ রয়েছে। তার দেওয়া তথ্য যাচাই করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আমি দেশে থাকলে সাহসের জন্য এই তরুণকে জড়িয়ে ধরতাম: শহিদুল আলম

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০১:১৫ পি.এম


আমি দেশে থাকলে সাহসের জন্য এই তরুণকে জড়িয়ে ধরতাম: শহিদুল আলম

সাংবাদিক শহিদুল আলম মন্তব্য করেছেন যে, তিনি দেশে থাকলে সাহসের জন্য কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরকে জড়িয়ে ধরতেন। এই মন্তব্যটি তিনি রোববার (২৭ সেপ্টেম্বর) নিজের ফেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে প্রকাশ করেন।

শনিবার দিবাগত মধ্যরাতে চাঁদা দিতে অস্বীকার করায় সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। রাজধানীর ইসিবি চত্বরের নিউগ্রিনি প্রপার্টিজে ব্যাপক হামলা ও লুটপাটের ঘটনা ঘটে। দুর্বৃত্তরা সিসি ক্যামেরাসহ স্টুডিওর সব যন্ত্রাংশ এবং রুমের যাবতীয় জিনিসপত্র লুট করে নেয় এবং অন্যান্য জিনিসপত্র ভেঙে তছনছ করে ফেলে।

ঘটনার পর সালমান মুক্তাদির নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ভিডিও বার্তা প্রকাশ করেন। মুক্তাদির বলেন, ‘এই রকম কোনও স্টুডিও বাংলাদেশে ছিল না। এটা ভাঙার পরও আমি কেন ভেঙে পড়ছি না, কারণ বাংলাদেশে যারা নতুন কিছু করতে চান, তাদের জন্য নতুন কিছু শেখাতে চাই। যদি আপনি কারও তোষামোদি না করেন, আপনার যদি কোনও ব্যাকআপ না থাকে, আপনি যদি কোনও পলিটিক্স না করেন, সিকিউরিটি টাকা পয়সা দিয়ে কিনতে না পারেন, তাদের সঙ্গে বাংলাদেশে এমনটাই ঘটবে। সে জন্য আমরা বলি পায়ের নিচে মাটি শক্ত না থাকলে আমাদের কিছু করা উচিত না।’

তিনি আরও বলেন, ‘আমি এভাবে কথা বলছি কারণ আমি স্ট্রেং; কিন্তু অনেকে এটা নিতে পারবে না, কারণ বেশিরভাগ মানুষ স্ট্রং না।’ সালমান মুক্তাদির বলেন, ‘গত ১২ বছরে আমি একটা ছোট্ট রুম থেকে এ পর্যায়ে এসেছি। তোমরা যদি বাংলাদেশে কোনও স্বপ্ন দেখো, তাহলে তোমাদের ক্ষেত্রেও এটাই (ভাঙচুরের চিত্র দেখিয়ে) হবে।’

তিনি বলেন, ‘আমার যে স্বপ্ন ছিল, তা আমি পূরণ করছি। বিএনপির যারা এটা করেছো, তোমরা এর থেকে বড় আর হতে পারবা না। এটাই তোমাদের নেচার।’

সহকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘এই অফিসের খেটে খাওয়া মানুষগুলো কান্না করছে।’ তাদের সান্ত্বনা দিয়ে তিনি বলেন, ‘আমি এর থেকে বড় কিছু করবো। তোমরা চিন্তা করো না।’

তার ভিডিও বার্তার পর শহিদুল আলম নিজের ফেসবুক পেজে লেখেন, ‘বাংলাদেশে থাকলে আমি সোজা এই স্টুডিওতে চলে যেতাম এবং এই তরুণকে তার সাহস ও সংযমের জন্য জড়িয়ে ধরতাম। শক্ত থাকো ভাই।’

শহিদুল আলম আরও লেখেন, ‘তার সাহসিকতার প্রশংসা করেই যেন বিষয়টি শেষ না হয়। আমি বিচার চাই, চাঁদাবাজির সংস্কৃতির অবসান চাই। যারা এর বিরুদ্ধে দাঁড়ান, তাদের সুরক্ষা দিতে হবে এবং যারা চাঁদাবাজির সঙ্গে জড়িত, তাদের জবাবদিহির আওতায় আনতে হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘শাহরুখ খানকে দেখার জন্য মান্নাতের সামনে দাঁড়িয়ে থাকতাম’ - রাজকুমার রাও

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

রবিবার, ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০১:১৬ পি.এম


‘শাহরুখ খানকে দেখার জন্য মান্নাতের সামনে দাঁড়িয়ে থাকতাম’ - রাজকুমার রাও

দিল্লি থেকে মুম্বাইয়ে এসে অভিনয়ের স্বপ্ন পূরণের যাত্রা সহজ ছিল না বলিউড অভিনেতা রাজকুমার রাওয়ের। ক্যারিয়ারের শুরুতে তাকে নানা অনিশ্চয়তার মধ্য দিয়ে যেতে হয়েছিল। সেই সময়ের স্মৃতি শেয়ার করতে গিয়ে তিনি জানিয়েছেন, এক সময় প্রিয় তারকা শাহরুখ খানের এক ঝলক দেখার আশায় মান্নাতের সামনে দাঁড়িয়ে থাকতেন তিনি।

সম্প্রতি ‘কৌন বনেগা ক্রোড়পতি’র ১৮তম মৌসুমে রাজকুমার রাও উপস্থিত ছিলেন। তার সঙ্গে অনুষ্ঠানে ছিলেন অভিনেত্রী ওয়ামিকা গাব্বি ও সাবেক বিশেষ সরকারি কৌঁসুলি উজ্জ্বল নিকম। তারা আসন্ন সিনেমা ‘প্রহার: দ্য আনটোল্ড স্টোরি অব উজ্জ্বল নিকম’-এর প্রচারের জন্য সেখানে অংশ নেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অমিতাভ বচ্চন।

২৫ সেপ্টেম্বরের পর্বে অমিতাভের সঙ্গে কথোপকথনের সময় রাজকুমার তার শুরুর দিনের কথা তুলে ধরেন। দিল্লির সঙ্গে অমিতাভ ও নিজের যোগসূত্রের প্রসঙ্গ থেকেই আলোচনা শুরু হয়।

রাজকুমার জানান, ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি তার আগ্রহ ছিল। অল্প বয়সে অভিনয়কে পেশা হিসেবে নেওয়ার সিদ্ধান্ত নেন। তার মায়ের ঘরে অমিতাভ বচ্চনের একটি পোস্টারও ছিল। তিনি বলেন, অমিতাভ সবসময় তাদের কাছে অনুপ্রেরণার অন্যতম বড় নাম।

শাহরুখ খানের ক্যারিয়ারও রাজকুমারের ওপর বিশেষ প্রভাব ফেলেছিল। দিল্লির একটি মধ্যবিত্ত পরিবার থেকে উঠে এসে থিয়েটারের মাধ্যমে অভিনয় শুরু করেছিলেন শাহরুখ। এরপর টেলিভিশনে কাজ করে ধীরে ধীরে বলিউডে নিজের জায়গা তৈরি করেন। রাজকুমারের কাছে শাহরুখের এই পথচলা ছিল অনুপ্রেরণার উৎস।

মুম্বাইয়ে নিজের শুরুর সময়ের একটি ঘটনা অনুষ্ঠানে জানান রাজকুমার। তিনি বলেন, প্রথমবার একটি শোয়ের জন্য মুম্বাইয়ে গিয়েছিলেন। কিন্তু সেখানে নির্বাচিত হননি। সেই সময় শাহরুখ খানের সঙ্গে দেখা করার ইচ্ছা ছিল তার। তাই তিনি শাহরুখের বাড়ি মান্নাতের সামনে দাঁড়িয়ে থাকতেন, যদি প্রিয় অভিনেতাকে একবার দেখা যায়।

রাজকুমারের কথায়, দিল্লির একটি মধ্যবিত্ত পরিবার থেকে উঠে এসে শাহরুখ যেভাবে থিয়েটার ও টেলিভিশনের পথ পেরিয়ে বলিউডের অন্যতম বড় তারকা হয়ে উঠেছেন, সেই যাত্রা তাকে অনুপ্রাণিত করেছে।

অনুষ্ঠানে শাহরুখ খান সম্পর্কে নিজের অভিজ্ঞতাও জানান অমিতাভ বচ্চন। শাহরুখের সঙ্গে কাজ করার প্রসঙ্গ তুলে তিনি বলেন, কোনো পরিস্থিতিতেই সহজে হাল ছেড়ে দেন না এই অভিনেতা। সমস্যার মুখোমুখি হয়েও তিনি নিজের আত্মবিশ্বাস ধরে রাখেন এবং আশপাশের মানুষের আত্মবিশ্বাসও বাড়িয়ে দিতে পারেন—এমনটাই জানান অমিতাভ।

থেকে

এদিকে রাজকুমার রাও বর্তমানে ব্যস্ত তার নতুন সিনেমা ‘প্রহার: দ্য আনটোল্ড স্টোরি অব উজ্জ্বল নিকম’-এর প্রচারে। অবিনাশ অরুণ পরিচালিত এই সিনেমাটি নির্মিত হয়েছে ভারতের বিশিষ্ট সরকারি কৌঁসুলি উজ্জ্বল নিকমের জীবনের গুরুত্বপূর্ণ আইনি লড়াইকে কেন্দ্র করে।

সিনেমার গল্পে বিশেষ গুরুত্ব পেয়েছে ২৬/১১ মুম্বাই সন্ত্রাসী হামলার মামলা এবং ওই ঘটনায় অভিযুক্ত আজমল কাসাবের বিচারপ্রক্রিয়া। সিনেমায় উজ্জ্বল নিকমের চরিত্রে অভিনয় করেছেন রাজকুমার রাও। তার সঙ্গে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন ওয়ামিকা গাব্বি, জয়দীপ আহলাওয়াত ও সিকান্দার খের।

সিনেমাটি আগামী ১৬ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে। মুক্তির আগে ২৯ সেপ্টেম্বর মুম্বাইয়ের ঐতিহাসিক ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাসে সিনেমাটির ট্রেলার প্রকাশ করা হবে। ২৬/১১ হামলার সময় এই স্টেশনটিও হামলার অন্যতম লক্ষ্যবস্তু ছিল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শেরপুরে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ ওসমান গনি শেরপুর জেলাপ্রতিনিধি

রবিবার, ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০১:৩১ পি.এম


শেরপুরে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন

শেরপুর শহরে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধের জন্য সচেতনতামূলক ক্যাম্পেইন ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

‘ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধ করি, নিজেকে ও পরিবারকে নিরাপদ রাখি’—এই মূল স্লোগানকে সামনে রেখে সামাজিক সংগঠন জনউদ্যোগ, শেরপুর জেলা শাখা এই কর্মসূচির আয়োজন করে।

শনিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে ইনস্টিটিউট ফর এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট—আইইডি এবং বাংলাদেশ স্কাউটস, শেরপুর জেলা রোভার সার্বিক সহযোগিতা প্রদান করে।

জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী সংসদ সদস্য ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা।

বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাকিল আহমেদ, শেরপুর প্রেসক্লাবের কার্যকরী সভাপতি কবি রফিক মজিদ এবং শেরপুর সদর উপজেলা বিএনপির সদস্য সচিব সাইফুল ইসলাম।

পরে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি সচেতনতামূলক র‍্যালি বের হয়। র‍্যালিটি শহরের খরমপুর মোড়, রঘুনাথ বাজার বাসস্ট্যান্ড হয়ে চকবাজার কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় গিয়ে শেষ হয়। ক্যাম্পেইনে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধের জন্য পরিচ্ছন্নতা বজায় রাখা, মশার প্রজননস্থল ধ্বংস করা এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%