প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সাভারে বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে হামলা, আন্দোলনকারীদের ওপর গুলিবর্ষণ ও নাশকতার পরিকল্পনায় জড়িত থাকার অভিযোগে নিষিদ্ধ যুবলীগ নেতা মুহাম্মদ রাজীবকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঢাকা-আরিচা মহাসড়কের আনন্দপুর সিটিলেন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া যুবলীগ নেতা সাভার পৌর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং সাবেক ছাত্রলীগ নেতা। তিনি সাবেক কাউন্সিলর ও কৃষকলীগ নেতা আয়নাল হক গেদুর পুত্র।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা, গুলি করে হত্যাসহ সাম্প্রতিক সময়ে সরকার বিরোধী মিছিল, গাড়ি পোড়ানো ও নাশকতার পরিকল্পনায় রাজীবের সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য উদ্ধার হয়েছে।
সাভার মডেল থানার ওসি সাইফুল আলম জানিয়েছেন, গ্রেপ্তার রাজীবের বিরুদ্ধে সাভার-আশুলিয়ায় আন্দোলনকারীদের ওপর হামলা, হত্যাকাণ্ড এবং নাশকতার পরিকল্পনার অভিযোগ রয়েছে। তার দেওয়া তথ্য যাচাই করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন