ঢাকা মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৬ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ইং ০২ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

ভেরিয়া জামালপুরের নবনির্বাচিত পূর্ণাঙ্গ কমিটিকে সংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছা


ভেরিয়া জামালপুরের নবনির্বাচিত পূর্ণাঙ্গ কমিটিকে সংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছা

জামালপুরে কেমিস্ট ও মার্কেটিং অফিসারদের পেশাগত কল্যাণে কাজ করা অরাজনৈতিক সংগঠন ‘ভেরিয়া জামালপুর’-এর নবনির্বাচিত পূর্ণাঙ্গ কমিটির সদস্যদের সংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর ২০২৬) সন্ধ্যা ৭টায় ভেরিয়া জামালপুরের নিজস্ব কার্যালয়ে সংগঠনটির উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে নবনির্বাচিত কমিটির সভাপতি মোঃ কাউসার আহমেদ শরীফ, সাধারণ সম্পাদক মোঃ ফরহাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ আশরাফুল আলম এবং কোষাধ্যক্ষ মোঃ এনায়েত হোসেনসহ পূর্ণাঙ্গ কমিটির অন্যান্য সদস্যদের ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বরণ করে নেওয়া হয়। একই সঙ্গে সংগঠনের বিদায়ী কমিটির নেতৃবৃন্দকে সম্মাননা ক্রেস্ট প্রদান করে তাঁদের প্রতি সম্মান ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
অনুষ্ঠানে প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন ডিটিও ড. মুহাম্মদ এ.টি.এম. হাবিবুর রহমান, এডিএলও ড. শুভাশিস কর্মকার এবং ইউএলও ড. মোঃ আসাদুজ্জামান।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ভেরিয়া একটি সম্পূর্ণ অরাজনৈতিক সংগঠন। কেমিস্ট ও মার্কেটিং অফিসারদের পেশাগত জীবনের বিভিন্ন সমস্যা, বিপদ-আপদ ও সংকট মোকাবিলায় একে অপরের পাশে দাঁড়ানো এবং তাঁদের সার্বিক কল্যাণে কাজ করাই এ সংগঠনের অন্যতম প্রধান লক্ষ্য। পেশাজীবীদের মধ্যে পারস্পরিক ঐক্য, সৌহার্দ্য, সম্প্রীতি ও সহযোগিতার সম্পর্ক সুদৃঢ় করতেও সংগঠনটি কাজ করে যাচ্ছে।
বক্তারা আরও বলেন, সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সদস্যদের পেশাগত স্বার্থ, অধিকার ও মর্যাদা রক্ষায় পারস্পরিক সহযোগিতা ও আন্তরিকতার কোনো বিকল্প নেই।
নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ তাঁদের বক্তব্যে সংগঠনের ঐক্য ও সংহতি বজায় রাখা, সদস্যদের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং পেশাজীবীদের কল্যাণে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। এ সময় তাঁরা সংগঠনের সার্বিক উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, নবনির্বাচিত ও বিদায়ী কমিটির সদস্যসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
সৌহার্দ্যপূর্ণ ও আনন্দঘন পরিবেশে নবনির্বাচিত কমিটির সদস্যদের সংবর্ধনা, ফুলেল শুভেচ্ছা এবং বিদায়ী কমিটির নেতৃবৃন্দকে সম্মাননা প্রদানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চকরিয়ায় আগুনে দগ্ধ দুই সহোদর হাফেজের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং

১২:৪১ পি.এম


চকরিয়ায় আগুনে দগ্ধ দুই সহোদর হাফেজের মৃত্যু

কক্সবাজারের চকরিয়ায় অগ্নিদগ্ধ হয়ে দুই সহোদর শিশু শিক্ষার্থীর মৃত্যু ঘটেছে। জানা গেছে, পাঞ্জাবি ইস্ত্রি করার পর পাত্রে রাখা কয়লার আগুন থেকে অসাবধানতাবশত আগুনের সূত্রপাত হয়।

চকরিয়া পৌরসভার করাইয়াঘোনা এলাকায় নিজ বাড়িতে দগ্ধ হওয়ার প্রায় ১৫ ঘণ্টা পর চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় দুই ভাইয়ের মৃত্যু ঘটে।

নিহত দুই ভাই হলেন ওমর ফারুক (১৩) এবং মোহাম্মদ আবদুল্লাহ (১৬)। তারা চকরিয়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের করাইয়াঘোনা এলাকার বাসিন্দা এবং স্থানীয় মসজিদের খতিব মাওলানা ফজল কাদেরের সন্তান।

এই দুই কিশোর চকরিয়া তাহজীবুল উম্মাহ দাখিল মাদ্রাসার যথাক্রমে ষষ্ঠ ও সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

স্থানীয়দের মতে, গত রোববার (১৫ নভেম্বর) রাতে ঘুমানোর আগে এক ছেলের পাঞ্জাবি ইস্ত্রি করা হয়। এরপর পাত্রে রাখা কয়লার আগুন থেকে মাওলানা ফজল কাদেরের বাড়িতে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে।

রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বাড়ির বারান্দায় ঘুমিয়ে থাকা দুই ভাইয়ের শরীরের বিভিন্ন অংশ আগুনে পুড়ে যায়। কিছু বুঝে ওঠার আগেই তারা দগ্ধ হয়ে যায়।

পরে পরিবারের সদস্যদের চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে এসে আগুন নেভাতে সক্ষম হন। তবে ততক্ষণে আগুনে বাড়ির সামনের অংশের বারান্দা সম্পূর্ণ পুড়ে যায়।

এরপর দগ্ধ দুই ভাইকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকাল ৯টার দিকে ছোট ভাই ওমর ফারুকের মৃত্যু ঘটে। এর ১২ ঘণ্টা পর একই দিন রাত ৯টার দিকে চমেক হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় বড় ভাই মোহাম্মদ আবদুল্লাহও মারা যান।

চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীন দেলোয়ার অগ্নিকাণ্ডে নিহত দুই সহোদরের বাড়ি পরিদর্শন করেন। এ সময় তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান এবং প্রয়োজনীয় সহায়তার আশ্বাস প্রদান করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ওয়াশিংটনে ‘ডার্টি বোমা’ হামলার পরিকল্পনা ইরানের: মার্কিন গোয়েন্দা তথ্য

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং

১২:৪২ পি.এম


ওয়াশিংটনে ‘ডার্টি বোমা’ হামলার পরিকল্পনা ইরানের: মার্কিন গোয়েন্দা তথ্য

মার্কিন গোয়েন্দাদের নতুন তথ্য অনুযায়ী, প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তাদের লক্ষ্য করে ওয়াশিংটন ডিসিতে ইরান একটি তথাকথিত ‘ডার্টি বোমা’ অথবা রাসায়নিক অস্ত্র ব্যবহার করে হামলা করার পরিকল্পনা করছে।

তবে, এই হামলা চালানোর জন্য তেহরান সত্যিই সক্ষম কি না এবং তারা বাস্তবে এটি করার সিদ্ধান্ত নিয়েছে কি না, সে বিষয়ে মার্কিন কর্তৃপক্ষের মধ্যে উদ্বেগ রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গত ২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫২৬ জন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং

১২:৪২ পি.এম


গত ২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫২৬ জন

রাজধানী ঢাকায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানের অংশ হিসেবে গত ২৪ ঘণ্টায় ৫২৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে ৪৫টি মামলা দায়ের করা হয়েছে।

আজ সোমবার, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে গ্রেপ্তারকৃতদের আলামত ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতদের মধ্যে রমনায় ২১ জন, লালবাগে ৪১ জন, ওয়ারীতে ৮৯ জন, মতিঝিলে ৭১ জন, তেজগাঁওয়ে ৭৩ জন, মিরপুরে ১৫০ জন, গুলশানে ৩৭ জন, উত্তরায় ৪২ জন এবং গোয়েন্দা বিভাগে (ডিবি) ২ জন রয়েছেন।

অভিযান চলাকালে উদ্ধার করা হয় একটি চাপাতি, একটি দা, তিনটি ককটেল, দুটি বিস্ফোরিত বোমার অংশবিশেষ, ৬৫০ গ্রাম গাঁজা, ৩ হাজার ৪৯৯ পিস ইয়াবা, দুটি মোটরসাইকেল, একটি সিএনজিচালিত অটোরিকশা এবং দুটি মোবাইল ফোন।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ: ২৬ কারখানা বন্ধ, ৫টি ছুটি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং

১২:৪২ পি.এম


গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ: ২৬ কারখানা বন্ধ, ৫টি ছুটি

গাজীপুর মহানগরীর ভোগড়া বাইপাস ও নাওজোড় এলাকায় মঙ্গলবার শ্রমিকরা বেতন ভাতা বৃদ্ধির দাবিতে রাস্তা অবরোধ করে। এই অবস্থায় শ্রমিকদের সাথে আইনশৃঙ্খলা বাহিনীর ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। ফলে যানবাহন চলাচল সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায় এবং যাত্রীদের জন্য অসহনীয় দুর্ভোগ সৃষ্টি হয়।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, এই ঘটনার প্রেক্ষিতে ২৬টি কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে এবং ৫টি কারখানা ছুটি ঘোষণা করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ২৬ কাটুন বিজিবি আনসার নিয়োজিত করা হয়েছে। রিপোর্ট লেখা পর্যন্ত আইন-শৃঙ্খলা বাহিনী শ্রমিকদের রাস্তা থেকে সরিয়ে দিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৬ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৬
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৪ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%