ঢাকা মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৬ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ইং ০২ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

অসুস্থ হাকিম মাওলানা আনসার আহমদ সিদ্দিকীর শয্যাপাশে দুধরচকী


অসুস্থ হাকিম মাওলানা আনসার আহমদ সিদ্দিকীর শয্যাপাশে দুধরচকী

বাংলাদেশ জাতীয় সুন্নী ওলামা মাশায়েখ পরিষদের কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও সমাজসেবক হাকীম মাওলানা আনসার আহমদ সিদ্দিকী সাহেব অসুস্থ হয়ে সিলেট নগরীর দক্ষিণ সুরমায় অবস্থিত নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

অসুস্থ বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও সমাজসেবক হাকীম মাওলানা আনসার আহমদ সিদ্দিকী সাহেবকে দেখতে গেছেন জকিগঞ্জ উপজেলা সচেতন নাগরিক ফোরাম সিলেটের প্রতিষ্ঠাতা সভাপতি ও আধ্যাত্মিক নগরী সিলেটের কদমতলী হযরত দরিয়া শাহ (রহ.) মাজার কেন্দ্রীয় জামে মসজিদের সাবেক ইমাম ও খতিব ইসলামি চিন্তাবিদ হাফিজ মাছুম আহমদ দুধরচকী।

১৬ নভেম্বর সোমবার রাত ১০ টায় সিলেট নগরীর দক্ষিণ সুরমায় অবস্থিত নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও সমাজসেবক হাকীম মাওলানা আনসার আহমদ সিদ্দিকী সাহেবকে দেখতে যান হাফিজ মাছুম আহমদ দুধরচকী। এ সময় দুধরচকী চিকিৎসকদের কাছ থেকে অসুস্থ হাকীম মাওলানা আনসার আহমদ সিদ্দিকীর শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন ও সুস্থতার জন্য দোয়া করেন। এসময় দুধরচকীর সঙ্গে ছিলেন এম এ ওয়াহিদ।

আরও পড়ুন: কুমিল্লায় নাশকতার অভিযোগে ইউপি চেয়ারম্যান আরমান মিয়া গ্রেফতার

উল্লেখ্য, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও সমাজসেবক হাকীম মাওলানা আনসার আহমদ সিদ্দিকী গত ১১/১১/২০২৬ ইং তারিখে সিলেটের নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। বর্তমানে হাসপাতালের সপ্তম তালায় ৭০৩ নং ওয়ার্ডে চিকিৎসাধিন আছেন।

হাকীম মাওলানা আনসার আহমদ সিদ্দিকীর শুভাকাঙ্ক্ষী আলিম, হাফিজ, আত্মীয় স্বজন সহ অনেক বন্ধু-বান্ধব, সাংবাদিক ও ব্যবসায়ীবৃন্দ হাসপাতালে তাকে দেখতে গেছেন। তিনি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তার সুস্থতার জন্য সকলের কাছে দোয়া কামনা করেছেন।

ডাক্তার সহ হাসপাতাল এর সকল কর্মকর্তা -করমচারীদের ধন্যবাদ জ্ঞাপন করে হাফিজ মাছুম আহমদ দুধরচকী বলেন হাসপাতালের সেবার মান অনেক ভালো। হাকীম মাওলানা আনসার আহমদ সিদ্দিকী সাহেবের সুস্থতার জন্য মুসলিম উম্মাহের কাছে দোয়া চেয়েছেন হাফিজ মাছুম আহমদ দুধরচকী।

আরও পড়ুন: কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন একই কর্মস্থলে কর্মরত কয়েকজন কর্মচারীর বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চট্টগ্রামে বাড়ি বাড়ি গিয়ে হাম-রুবেলার টিকা দিচ্ছে চসিক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং

০২:৪৪ পি.এম


চট্টগ্রামে বাড়ি বাড়ি গিয়ে হাম-রুবেলার টিকা দিচ্ছে চসিক

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) প্রশাসক ডা. শাহাদাত হোসেন জানিয়েছেন, নগরীতে ৩ লাখ ৬৮ হাজার ১৫৪ জন শিশুকে হাম ও রুবেলার টিকা প্রদান করা হয়েছে। তিনি উল্লেখ করেন, "কোনো শিশুই এই টিকা থেকে বাদ যাবে না।" চসিকের স্বাস্থ্যকর্মীরা নিবিড়ভাবে কাজ করে চলেছেন। তারা বাড়ি বাড়ি গিয়ে শিশুদের টিকার আওতায় আনছেন।

মঙ্গলবার দুপুরে, নগরের এনায়েতবাজারের তুলাতুলিতে হাম-রুবেলা ক্যাচ-আপ টিকাদান কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এ সময় প্রশাসক বলেন, স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী বাদ পড়া শিশুদের বাড়ি বাড়ি অনুসন্ধান করে টিকা প্রদান করা হচ্ছে। চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকায় লক্ষ্যমাত্রা অর্জনের উদ্দেশ্যে বাদ পড়া শিশুদের হালনাগাদ তালিকা প্রস্তুত করে অতিরিক্ত ও বিশেষ সেশনে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের ব্যবস্থা করা হয়েছে।

তিনি আরও জানান, চসিক এলাকায় ৪১টি ওয়ার্ডে ৭টি ইপিআই জোনের মাধ্যমে সুনামের সঙ্গে ইপিআই কার্যক্রম পরিচালিত হচ্ছে। বর্তমানে হাম রোগের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় সারা দেশের মতো চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকায়ও টিকা থেকে বাদ পড়া শিশুদের খুঁজে বের করে ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী শিশুদের জন্য ‘ক্যাচ-আপ’ টিকাদান কার্যক্রম পরিচালিত হচ্ছে। যদি কোনো শিশু নিয়মিত টিকাদান কর্মসূচির আওতায় ৯ মাস ও ১৫ মাস বয়সে নির্ধারিত হাম-রুবেলা টিকার ডোজ গ্রহণ করে থাকে, তবে যদি সে এই ক্যাম্পেইনের ডোজ থেকে বাদ পড়ে থাকে, তাহলে তাকেও ক্যাম্পেইনের আওতায় অতিরিক্ত এক ডোজ টিকা প্রদান করতে হবে। তবে পূর্ববর্তী ডোজের সঙ্গে ক্যাম্পেইন ডোজের মধ্যে ন্যূনতম ২৮ দিনের ব্যবধান নিশ্চিত করতে হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চসিকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল আমিন, চট্টগ্রাম বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সেখ ফজলে রাব্বী, চসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. মোহাম্মদ ইমাম হোসেন রানা এবং চট্টগ্রাম সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাজেদুর রহমান।

চসিক সূত্র জানায়, নগর এলাকায় ৬ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের হাম-রুবেলা টিকা দেওয়ার জন্য গত ২০ এপ্রিল থেকে ২০ মে পর্যন্ত ৩ লাখ ২৩ হাজার ২১৯ জন শিশুকে টিকা প্রদান করা হয়। পরবর্তীতে ২৬ সেপ্টেম্বর থেকে হাম-রুবেলা ক্যাচ-আপ টিকা কার্যক্রম পরিচালিত হয়ে আসছে, যা আগামী ৩০ নভেম্বর পর্যন্ত চলবে। বর্তমানে ক্যাচ-আপ ক্যাম্পেইন চলাকালীন সময়ে প্রায় ৪০ হাজার ১৫ জন শিশুকে টিকা দেওয়া হয়েছে। সব মিলিয়ে এ পর্যন্ত হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ও ক্যাচ-আপ ক্যাম্পেইন মিলে মোট ৩ লাখ ৬৪ হাজার ১৫৪ জন শিশুকে হামের টিকা প্রদান করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হজের পরিভাষাগুলো জানা জরুরি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং

০২:৪৪ পি.এম


হজের পরিভাষাগুলো জানা জরুরি

হজ ইসলামের পঞ্চম স্তম্ভের একটি গুরুত্বপূর্ণ অংশ। নবম হিজরিতে হজের বিধান ফরজ হিসেবে প্রতিষ্ঠিত হয়। দশম হিজরিতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ আদায় করেন। আরবি ভাষায় হজ শব্দের অর্থ হলো- ইচ্ছা করা, সফর করা, ভ্রমণ করা। ইসলামি পরিভাষায় হজ হচ্ছে নির্দিষ্ট সময়ে নির্ধারিত স্থানে বিশেষ কিছু কাজ সম্পাদন করা।

হজে যাওয়ার পূর্বে প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করা আবশ্যক। সক্ষম প্রত্যেক মুসলমান নর-নারীর জন্য একবার হলেও হজ সম্পাদন করা জরুরি। হজযাত্রীদের প্রস্তুতি আগেভাগে নেওয়া উচিত। বিশ্বের বিভিন্ন প্রান্তের, বিভিন্ন ভাষার মানুষ হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে যান। হজ ও উমরার সময় ব্যবহৃত কিছু আরবি পরিভাষা রয়েছে। এই পরিভাষাগুলো জানা থাকলে হজ পালন করা সহজ হয়।

ইহরাম: হজ ও উমরা পালনের উদ্দেশ্যে সুনির্দিষ্ট কিছু কথা ও কাজ নিজের ওপর নিষিদ্ধ করে নেওয়ার সংকল্প করা।

মিকাত: মক্কায় প্রবেশের জন্য চারপাশে নির্দিষ্ট দূরত্বে বিশেষ স্থানগুলোকে সীমারেখা করে খুঁটি পুঁতে রাখা হয়। এই স্থানগুলোকে মিকাত বলা হয়। হজ ও উমরাকারীদের এই স্থান অতিক্রম করার পূর্বে ইহরাম বাঁধতে হবে।

তাওয়াফ: প্রদক্ষিণ করা। পবিত্র কাবার চারপাশে প্রদক্ষিণ করাকে তাওয়াফ বলা হয়।

ইজতিবা: ডান বগলের নিচ দিয়ে চাদরের প্রান্ত বাম কাঁধের ওপর উঠিয়ে রাখা। এভাবে ডান কাঁধ খালি রেখে উভয় প্রান্ত বাম কাঁধের ওপর ঝুলিয়ে রাখা হয়। যে তাওয়াফের পর সায়ি রয়েছে, পুরুষের জন্য সে তাওয়াফের প্রথম তিন চক্করে রমল করা সুন্নত। আর ওই তাওয়াফের শুরু থেকে শেষ পর্যন্ত ইজতিবা অবস্থায় থাকা পৃথক একটি সুন্নত।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এশিয়া সফরের মাধ্যমে কর্তৃত্ব পুনরুদ্ধারের আশা ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং

০২:৪৫ পি.এম


এশিয়া সফরের মাধ্যমে কর্তৃত্ব পুনরুদ্ধারের আশা ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্টরা রাজনৈতিক সংকট ও অভ্যন্তরীণ চাপ থেকে মুক্তি পেতে বিদেশ সফরকে বরাবরই ‘হাতিয়ার’ হিসেবে ব্যবহার করে আসছেন, যাতে আন্তর্জাতিক অঙ্গনে তাদের নেতৃত্ব ও প্রভাব পুনরায় প্রতিষ্ঠা করা যায়। এবার সেই পথেই হাঁটতে চলেছেন ডনাল্ড ট্রাম্প, যিনি এশিয়া সফরে যাচ্ছেন। এই সফরের একটি প্রধান আকর্ষণ হলো চীন ও রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে তার নজিরবিহীন ত্রিপক্ষীয় বৈঠক।

১৯৮২ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যান অর্থনৈতিক মন্দা, ১১ শতাংশ বেকারত্ব এবং কংগ্রেসের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের ২৬টি আসন বেড়ে যাওয়ার রাজনৈতিক ধাক্কার পর পাঁচ দিনের লাতিন আমেরিকা সফরে গিয়েছিলেন। সেই সময় থেকেই রাজনৈতিক অস্থিরতাকে পেছনে ফেলে এগিয়ে চলেছে ‘এয়ার ফোর্স ওয়ান’, যা রাজনৈতিক অস্থিরতা থেকে মনোযোগ সরাতে এবং প্রেসিডেন্টের আন্তর্জাতিক অবস্থান তুলে ধরতে বিদেশ সফরকে একটি পরিচিত কৌশলে পরিণত করেছে।

এবার ট্রাম্পও একই কৌশল অনুসরণের চেষ্টা করছেন। এশিয়া সফরে চীন ও রাশিয়ার দুই কর্তৃত্ববাদী নেতার সঙ্গে তার বৈঠককে ঘিরে বড় ধরনের ভূরাজনৈতিক আয়োজনের প্রস্তুতি চলছে। এই দুই নেতার সঙ্গে একই মঞ্চে উপস্থিত হয়ে আন্তর্জাতিক নেতৃত্বের বার্তা দিতে চান ট্রাম্প, যাদের নিজ নিজ দেশে ক্ষমতা প্রায় চ্যালেঞ্জহীন।

সম্প্রতি সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প মন্তব্য করেন, মধ্যবর্তী নির্বাচনে পরাজয় তার আন্তর্জাতিক প্রভাবকে কমিয়ে দেবে বলে তিনি মনে করেন না। তার মতে, নির্বাচনে তার নাম ছিল না, বরং ভোটাররা কংগ্রেসের ওপর অসন্তুষ্ট ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন একই কর্মস্থলে কর্মরত কয়েকজন কর্মচারীর বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং

০২:৪৬ পি.এম


কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন একই কর্মস্থলে কর্মরত কয়েকজন কর্মচারীর বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সুশাসন ও চিকিৎসাসেবা ব্যাহত হওয়ার অভিযোগ উঠেছে, যা প্রভাবশালী একটি সিন্ডিকেটের কারণে ঘটছে। অভিযোগ রয়েছে, বিগত সরকারের সময়কাল থেকে বর্তমান সময় পর্যন্ত কিছু কর্মচারী একই কর্মস্থলে দীর্ঘ সময় ধরে দায়িত্ব পালন করে আসছেন। তাঁদের প্রভাবের ফলে হাসপাতালের স্বাভাবিক কার্যক্রমে বিঘ্ন ঘটছে বলে দাবি করেছেন সংশ্লিষ্ট একটি মহল।

অভিযোগের ভিত্তিতে জানা গেছে, সরকারি চাকরির বদলি নীতি ও প্রশাসনিক নিয়মকে উপেক্ষা করে চক্রটির কয়েকজন সদস্য ১২ থেকে ১৮ বছরের বেশি সময় ধরে একই কর্মস্থলে অবস্থান করছেন। তাঁদের বিরুদ্ধে হাসপাতালের বিভিন্ন বিভাগে প্রভাব বিস্তার এবং সরকারি রাজস্ব (ইউজার ফি) আদায়ে বাধা সৃষ্টির অভিযোগও রয়েছে।

এছাড়াও, হাসপাতালের আর্থিক নথিপত্র, বরাদ্দসংক্রান্ত কাগজপত্র, প্রশাসনিক নথি, অভ্যন্তরীণ সিদ্ধান্ত ও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ তথ্য পাচারের অভিযোগও উঠেছে ওই চক্রের বিরুদ্ধে। তবে এসব অভিযোগের বিষয়ে সুনির্দিষ্ট তথ্য বা প্রমাণ প্রতিবেদনে পাওয়া যায়নি।

অভিযোগকারীরা জানিয়েছেন, স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা যোগদান করলেই তাঁকে ঘিরে প্রশাসনিক জটিলতা তৈরি করা হয়। নতুন কর্মকর্তাদের ভুল তথ্য প্রদান বা বিভিন্ন অজুহাতে চাপ প্রয়োগের অভিযোগ রয়েছে। কোনো জটিল পরিস্থিতি তৈরি হলে তার দায় নতুন কর্মকর্তাদের ওপর চাপিয়ে দেওয়া হয় বলেও অভিযোগ করা হয়েছে। এর ফলে অতীতে এ হাসপাতালে দায়িত্ব পালন করা স্বাস্থ্য কর্মকর্তাদের দাপ্তরিক কাজে নানা সমস্যার সম্মুখীন হতে হয়েছে বলে দাবি করা হয়েছে। ফলে অনেক কর্মকর্তা বা চিকিৎসক এ হাসপাতালে যোগ দিতে আগ্রহী হন না বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এদিকে, স্থানীয় কিছু ব্যক্তির বিরুদ্ধে নারী চিকিৎসকদের উত্ত্যক্ত ও ব্ল্যাকমেইল করার অভিযোগও উঠেছে। এসব অভিযোগের বিষয়ে ভুক্তভোগীদের বক্তব্য বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো বক্তব্য প্রতিবেদনে পাওয়া যায়নি।

সম্প্রতি কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ডা. জিয়াউদ্দীন হায়দার। এ সময় তিনি হাসপাতালের চিকিৎসক, নার্স ও অন্যান্য কর্মীদের নিরাপত্তার বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। পাশাপাশি হাসপাতালের সেবার মান নিয়ে সন্তোষ প্রকাশ করেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

স্থানীয় একটি মহলের হস্তক্ষেপে হাসপাতালের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে বলেও অভিযোগ উঠেছে। নিজেদের স্বার্থে ওই চক্রের সদস্যরা চিকিৎসক ও অন্যান্য কর্মকর্তাদের ওপর চাপ প্রয়োগ করেন বলে অভিযোগকারীদের দাবি। এতে হাসপাতালের চিকিৎসক, নার্স ও অন্যান্য কর্মীদের মধ্যে মানসিক চাপ ও নিরাপত্তাহীনতা তৈরি হচ্ছে বলে তাঁরা জানিয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৬ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৬
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৪ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%