০৭:১২ পি.এম
বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম বলেছেন, টাঙ্গাইলের ঐতিহ্যবাহী তাঁতের শাড়ি জিআই পণ্য হিসেবে স্বীকৃত। আধুনিক প্রযুক্তির ব্যবহার ও তাঁতিদের উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে, যাতে টাঙ্গাইল শাড়ির ঐতিহ্য রক্ষা করা যায়। এর সাথে তাঁতিদের জন্য সহজ শর্তে ঋণ ও প্রণোদনা সহায়তা দেয়া হবে।
আজ শনিবার দুপুরে টাঙ্গাইল শহরের বাজিতপুর প্রশিক্ষণ কেন্দ্র ও বেসিক সেন্টার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী আরও জানান, বিগত সরকার ঐতিহ্যবাহী এই তাঁত শিল্পকে ধ্বংসের দিকে নিয়ে গেছে। বর্তমান সরকার এই শিল্পকে টিকিয়ে রাখতে আধুনিক প্রযুক্তির ব্যবহার ও তাঁতিদের উন্নত প্রশিক্ষণ এবং দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তরুণ প্রজন্মকে তাঁত শিল্পে আগ্রহী করে তুলতে হবে এই সব প্রশিক্ষণের মাধ্যমে। পাশাপাশি বিগত সরকারের সময় বন্ধ থাকা দেশের যতগুলো টেক্সটাইল আছে, সবগুলো বর্তমানে চালু করবে বর্তমান সরকার।
আরও পড়ুন: ইনানীতে ৪২ ঘণ্টা ধরে জ্বলছে আগুন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, স্থানীয় সংসদ সদস্য ও মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।
বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব শরফ উদ্দিন আহমেদ চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য দেন, বাংলাদেশ তাঁত বোর্ডের চেয়ারম্যান মো. জাকির হোসেন, জেলা প্রশাসক শরীফা হক, পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকার প্রমুখ।
এর আগে প্রধান অতিথিসহ সকল অতিথিবৃন্দ টাঙ্গাইল শহরের বাজিতপুরে নবনির্মিত তাঁত প্রশিক্ষণ কেন্দ্র ও বেসিক সেন্টার উদ্বোধন ও পরিদর্শন করেন।
আরও পড়ুন: ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ৯ ভোটগ্রহণ কর্মকর্তা প্রত্যাহার, নতুন কর্মকর্তাদের নিয়োগ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন