ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

শুটিং-আরচ্যারিতে বছরব্যাপী প্রশিক্ষণের পরিকল্পনা করা হয়েছে: ক্রীড়া প্রতিমন্ত্রী


শুটিং-আরচ্যারিতে বছরব্যাপী প্রশিক্ষণের পরিকল্পনা করা হয়েছে: ক্রীড়া প্রতিমন্ত্রী

দেশের ক্রীড়াঙ্গনকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে শুটিং ও আরচ্যারীর মতো অত্যন্ত সম্ভাবনাময় ইভেন্টগুলোকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার। এসএ গেমস, এশিয়ান গেমস এবং অলিম্পিকের মতো বৈশ্বিক আসরে পদক জয়ের লক্ষ্য নিয়ে এশিয়ান গেমসের পর থেকেই বছরব্যাপী নিবিড় ট্রেনিং কার্যক্রম শুরু করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

টঙ্গীর আরচ্যারী ট্রেনিং একাডেমি পরিদর্শনকালে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক এসব কথা জানান। এই সময় তিনি একাডেমির পাশে ময়লার ভাগাড় করার প্রক্রিয়া চলার বিষয়ে কঠোর অবস্থান নিয়েছেন।

ক্রীড়া প্রতিমন্ত্রী টঙ্গীর আরচ্যারী ট্রেনিং একাডেমির পাশে ময়লার ভাগাড় তৈরির উদ্যোগ নিয়ে ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করে পরিষ্কারভাবে জানিয়ে দেন যে, আরচ্যারী দেশের অন্যতম সম্ভাবনাময় একটি খেলা। খেলোয়াড়দের অনুশীলনে বিঘ্ন ঘটে, এমন কিছু হতে দেওয়া হবে না। তিনি উল্লেখ করেন, "আমাকে যদি ফেডারেশনের বর্তমান সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা সার্বিকভাবে বিষয়টি অবহিত করেন, তাহলে আমার জায়গা থেকে যা যা করণীয়, আমি সব করার জন্য প্রস্তুত রয়েছি।"

আরও পড়ুন: নেসেটে ১৯ আসন পেয়েও সংশয়: নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে পারবে তো আরব দলগুলো?

তিনি গাজীপুর সিটি কর্পোরেশনের সাথে কথা বলে দ্রুত এই সমস্যার সমাধানের আশ্বাস দেন। তিনি বলেন, "এটা নিয়ে খুব বেশি সমস্যা হবে না। কারণ আমাদের আরচ্যারী অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রধানমন্ত্রী আরচ্যারীর দিকে তাকিয়ে আছেন। তাই আরচ্যারীর সকল সুযোগ-সুবিধা নিশ্চিত করে তাদের খেলায় যাতে কোনো ব্যাঘাত না ঘটে, সেদিকে আমরা নজর রাখব ইনশাআল্লাহ।"

সংবাদমাধ্যমের সাথে আলাপকালে ক্রীড়া প্রতিমন্ত্রী দেশের ক্রীড়া খাতের সুদূরপ্রসারী পরিকল্পনা তুলে ধরেন। তিনি জানান, প্রধানমন্ত্রীর দিক-নির্দেশনায় শুটিং ও আরচ্যারীকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে। আগামী পাঁচ বছরের মধ্যে অলিম্পিকের কাঙ্খিত লক্ষ্য অর্জনে একদম 'জিরো' থেকে কাজ শুরু হয়েছে।

তিনি আরও উল্লেখ করেন, খেলোয়াড়দের উদ্বুদ্ধ করতে ইতোমধ্যে ১৫-১৬ জন আরচ্যারকে পেশাগত স্বীকৃতিস্বরূপ ক্রীড়াভাতা ও ক্রীড়াকার্ডের আওতায় আনা হয়েছে।

তৃণমূল পর্যায় থেকে নতুন ক্রীড়াবিদ তুলে আনতে আমিনুল হক দেশজুড়ে 'স্পোর্টস ভিলেজ' গড়ে তোলার এক বিশাল কর্মপরিকল্পনার কথা জানান। চলতি বছরেই ১০টি স্পোর্টস ভিলেজের কার্যক্রম শুরু হবে এবং পর্যায়ক্রমে তা দেশের ৬৪টি জেলায় বাস্তবায়ন করা হবে। প্রতিটি স্পোর্টস ভিলেজে শুটিং ও আরচ্যারীর পর্যাপ্ত সুযোগ-সুবিধা রাখা হবে, যাতে জেলার তরুণ প্রতিভাবানরা সহজেই জাতীয় পর্যায়ে উঠে আসতে পারেন।

আরও পড়ুন: প্রধানমন্ত্রী চার দিনের জাপান সফর শেষে আজ দেশে ফিরছেন

এর আগে ক্রীড়া প্রতিমন্ত্রী টঙ্গীর আরচ্যারী ট্রেনিং একাডেমিতে চলমান জয়েন্ট ট্রেনিং প্রোগ্রাম এবং প্রেসিডেন্টস চ্যালেঞ্জ কাপ আরচ্যারী টুর্নামেন্ট পরিদর্শন করেন। সেখানে পৌঁছালে ওয়ার্ল্ড আরচ্যারী এশিয়া ও বাংলাদেশ আরচ্যারী ফেডারেশনের প্রেসিডেন্ট কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল এবং সাধারণ সম্পাদক সৈয়দ তানভীর রায়হানসহ কার্যনির্বাহী কমিটির সদস্যরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। প্রতিমন্ত্রী সেখানে বিভিন্ন দেশের আরচ্যারদের সাথে কুশল বিনিময় করেন।

ফেডারেশনের বর্তমান অ্যাডহক কমিটির প্রতি আস্থা প্রকাশ করে প্রতিমন্ত্রী জানান, আগামী তিন মাসের মধ্যে নির্বাচনের মাধ্যমে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে, যারা দেশের আরচ্যারীকে আরও আধুনিক ও গতিশীল করে তুলতে কাজ করবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শিক্ষার্থীদের রুপচাঁদার নামে নিষিদ্ধ পিরানহা মাছ পরিবেশন আবাসিক হলের

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১ই আগস্ট, ২০২৬ ইং

০৭:১৯ পি.এম


শিক্ষার্থীদের রুপচাঁদার নামে নিষিদ্ধ পিরানহা মাছ পরিবেশন আবাসিক হলের

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) বিজয় দিবস হলের ডাইনিংয়ে শিক্ষার্থীদের রুপচাঁদা মাছের নামে অতিরিক্ত মূল্যে নিষিদ্ধ পিরানহা মাছ পরিবেশনের অভিযোগ উঠেছে। ঘটনা জানাজানি হওয়ার সাথে সাথেই শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।

শিক্ষার্থীরা অভিযোগ করেছেন, শুক্রবার (৩১ জুলাই) রাতে খাবারের সময় রুপচাঁদা মাছের নামে পিরানহা মাছ অতিরিক্ত মূল্যে পরিবেশন করা হয়। খাবার খাওয়ার সময় মাছের ধারাল দাঁত দেখে কয়েকজন শিক্ষার্থী সন্দেহে ডাইনিং কর্তৃপক্ষের কাছে বিষয়টি জানতে চান। প্রথমে দাবি করা হয় যে মাছটি রুপচাঁদা, কিন্তু শিক্ষার্থীদের প্রশ্নের মুখে ডাইনিং পরিচালক মনির ইসলাম পরবর্তীতে সেটিকে পিরানহা মাছ বলে স্বীকার করেন।

বিজয় দিবস হলের আবাসিক শিক্ষার্থী ও বাংলা বিভাগের শিক্ষার্থী মাসুম পারভেজ বলেন, আমাদের হলের ডাইনিংয়ে নিয়মিত পিরানহা মাছ পরিবেশন করা হচ্ছে এবং বিষয়টি একাধিকবার ডাইনিং কর্তৃপক্ষকে জানানোর পরেও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। তিনি আবেদন জানান, শিক্ষার্থীদের স্বাস্থ্য ও নিরাপত্তার জন্য প্রশাসনের দ্রুত তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন।

ডাইনিং পরিচালক মনির ইসলাম অভিযোগের বিষয়ে বলেন, শিক্ষার্থীরা যদি এই ধরনের মাছ খেতে না চান, তাহলে ভবিষ্যতে ডাইনিংয়ে আর এ ধরনের মাছ রান্না করা হবে না।

এ বিষয়ে বিজয় দিবস হলের প্রভোস্ট সহযোগী অধ্যাপক ড. রবিউল ইসলাম বলেন, আমি আগে বিষয়টি জানতাম না। হল কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নিষিদ্ধ মাছ ডাইনিংয়ে পরিবেশনের কোনো সুযোগ নেই। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে একই ডাইনিংয়ের খাবারের মান নিয়ে শিক্ষার্থীদের অভিযোগ উঠেছিল। এক বার পুঁইশাক খোসাসহ রান্না করে পরিবেশন করার ঘটনায়ও শিক্ষার্থীদের মধ্যে সমালোচনা সৃষ্টি হয়েছিল।

প্রসঙ্গত, ২০০৮ সালে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে দেশে পিরানহা মাছের চাষ, উৎপাদন, পরিবহন, মজুদ, প্রদর্শন, আমদানি ও বাজারজাতকরণ আইনত দণ্ডনীয় অপরাধ হিসেবে ঘোষণা করা হয়। মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ অনুযায়ী পিরানহা মাছের বিস্তার ও বেচাকেনা নিষিদ্ধ করা হয়েছে। আইন লঙ্ঘনের ক্ষেত্রে সর্বোচ্চ দুই বছরের সশ্রম কারাদণ্ড, পাঁচ লাখ টাকা পর্যন্ত অর্থদণ্ড অথবা উভয় দণ্ডের বিধান রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মিরপুর-১০ ও ফার্মগেট মেট্রো স্টেশনের সন্দেহজনক বস্তু বোমা নয়: ডিএমপি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১ই আগস্ট, ২০২৬ ইং

০৭:২৪ পি.এম


মিরপুর-১০ ও ফার্মগেট মেট্রো স্টেশনের সন্দেহজনক বস্তু বোমা নয়: ডিএমপি

রাজধানীর মিরপুর-১০ ও ফার্মগেট মেট্রোরেল স্টেশনের নিচে বোমা সদৃশ দু’টি পরিত্যক্ত বস্তু পাওয়া যাওয়ার খবরে জনমনে আতঙ্ক সৃষ্টি হয়েছিল। খবর পেয়ে আজ ঢাকা মেট্রোপলিটন পুলিশের সংশ্লিষ্ট থানা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের বোম্ব ডিসপোজাল টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এবং সেখানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী আজ এ তথ্য জানিয়েছেন। মিরপুর-১০ মেট্রোরেল স্টেশনে বোমাসদৃশ বস্তু রয়েছে এমন সংবাদের ভিত্তিতে সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে দ্রুত পৌঁছে। সন্দেহজনক ব্যাগটি যখন এক্স-রে পরীক্ষার মাধ্যমে পর্যবেক্ষণ করা হয়, তখন তার ভেতরে কৌটাসদৃশ একটি বস্তু দেখা যায়। পরবর্তীতে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) অনুসরণ করে ফ্র্যাঞ্জিবল ডিসরাপ্টর ব্যবহার করে নিরাপদে বস্তুটি নিষ্ক্রিয় করার ব্যবস্থা নেওয়া হয়। পরে ব্যাগটি পরীক্ষা করে দেখা যায়, এর ভেতরে জর্দার একটি কৌটা ও পান ছিল এবং কোনো ধরনের বিস্ফোরক বা ক্ষতিকর বস্তু পাওয়া যায়নি। এদিকে তেজগাঁও থানাধীন এলাকায় একটি পরিত্যক্ত বস্তাকে কেন্দ্র করে বোমা সন্দেহের সৃষ্টি হলে বোম্ব ডিসপোজাল ইউনিট খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পর্যবেক্ষণ করে এবং নিরাপত্তা নিশ্চিত করে হ্যান্ড এন্ট্রির মাধ্যমে বস্তাটি পরীক্ষা করেন। পরীক্ষায় নিশ্চিত হওয়া যায়, বস্তার ভেতরে কোনো ধরনের বিস্ফোরক বা বিপজ্জনক বস্তু নেই।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রোববার যেসব এলাকায় সাড়ে ৭ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১ই আগস্ট, ২০২৬ ইং

০৭:২৬ পি.এম


রোববার যেসব এলাকায় সাড়ে ৭ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে

বিদ্যুৎ লাইনের আশেপাশে গাছের ডালপালা কাটার উদ্দেশ্যে আগামীকাল রোববার (২ আগস্ট) গোপালগঞ্জের কিছু এলাকায় সকাল থেকে টানা সাড়ে ৭ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

শনিবার (১ আগস্ট) তারিখে একটি বিজ্ঞপ্তিতে এ বিষয়টি জানানো হয়েছে গোপালগঞ্জ বিদ্যুৎ সরবরাহ, ওজোপাডিকো।

এতে উল্লেখ করা হয়েছে যে, রোববার বিদ্যুৎ লাইনের আশেপাশের গাছের ডালপালা কর্তনের প্রক্রিয়ার জন্য গোপালগঞ্জ বিদ্যুৎ সরবরাহ, ১১ কেভি মোহাম্মদ পাড়া ফিডারের আওতাধীন এলাকায় সকাল ৮টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

এক্ষেত্রে সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের সহযোগিতা কামনা করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চরকাউয়ার কর্ণকাঠিতে নিষিদ্ধ সংগঠনের কর্মকাণ্ড, তালাশ বিডিতে সংবাদ প্রকাশের পর ধামাচাপার চেষ্টায় চাচা-ভাতিজা , বিভিন্ন মিডিয়া হাউজে দৌড়ঝাপ শুরু

আন্তর্জাতিক ডেস্ক

​স্টাফ রিপোর্টার, বরিশাল

শনিবার, ১ই আগস্ট, ২০২৬ ইং

০৭:২৭ পি.এম


চরকাউয়ার কর্ণকাঠিতে নিষিদ্ধ সংগঠনের কর্মকাণ্ড, তালাশ বিডিতে সংবাদ প্রকাশের পর ধামাচাপার চেষ্টায় চাচা-ভাতিজা , বিভিন্ন মিডিয়া হাউজে দৌড়ঝাপ শুরু

বরিশাল সদর উপজেলার চরকাউয়া ইউনিয়নের কর্ণকাঠি অঞ্চলে গোপন আস্তানা গড়ে তুলে নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম পরিচালনার পাশাপাশি নাশকতার পরিকল্পনা করার চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। অনুসন্ধানী সংবাদ মাধ্যম ‘তালাশ বিডি’-তে এ বিষয়ে একটি বিশেষ অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর এলাকা জুড়ে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে।

সংবাদ সূত্রে জানা গেছে, এই অপতৎপরতার পেছনে মূল ভূমিকা পালন করছেন স্থানীয় ছাত্রলীগ নেতা শাওন এবং তার চাচা সাবেক ইউপি সদস্য (মেম্বার) কালাম। পরবর্তী পর্ব ঠেকানোর জন্য অভিযুক্ত চাচা-ভাতিজা মরিয়া হয়ে উঠেছেন। তারা চান না যে কোনোরকম পরবর্তী প্রতিবেদন প্রকাশিত হোক। অভিযোগ উঠেছে, ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য এবং পরবর্তী প্রতিবেদন আটকানোর লক্ষ্যে তারা একাধিক মিডিয়া হাউজ ও প্রভাবশালী মহলে জোর তদবির ও দৌড়ঝাঁপ শুরু করেছেন।

এদিকে, তালাশ বিডিতে সংবাদটি প্রকাশ হওয়ার পর স্থানীয় থানা পুলিশের নজরে এসেছে বিষয়টি। খবর পেয়ে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন। এছাড়া এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং নিষিদ্ধ সংগঠনের যেকোনো অপতৎপরতা রুখতে পুলিশের নজরদারি ও অভিযান বহুগুণ বাড়ানো হয়েছে।

স্থানীয়দের একাংশ জানিয়েছেন, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে এলাকায় প্রভাব খাটিয়ে সন্দেহজনক কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন। অনুসন্ধানী সংবাদে তাদের কর্মকাণ্ডের অসংলগ্নতা বেরিয়ে আসায় এখন তারা নিজেদের বাঁচাতে মরিয়া হয়ে উঠেছে। এ বিষয়ে বন্দর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) ঘোষণা করেছেন, "অপরাধী বা নাশকতাকারী যে-ই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না।" সংবাদের সূত্র ধরে সঠিক তদন্তের মাধ্যমে দ্রুত কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%