ঢাকা শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৭ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ইং ০৭ই কার্তিক, ১৪৩৩বাং

শাহজাদপুরে পিতার লাঠির আঘাতে ৯ মাস বয়সী শিশুর মর্মান্তিক মৃত্যুর অভিযোগ


শাহজাদপুরে পিতার লাঠির আঘাতে ৯ মাস বয়সী শিশুর মর্মান্তিক মৃত্যুর অভিযোগ

সিরাজগঞ্জের শাহজাদপুরে পিতার লাঠির আঘাতে মায়ের কোলে থাকা ৯ মাস বয়সী হালিমা খাতুন নামের একটি শিশুর মর্মান্তিক মৃত্যুর অভিযোগ উঠেছে।

ঘটনাটি ঘটেছে আজ সোমবার (৫ই অক্টোবর) সকালে উপজেলার গালা ইউনিয়নের চর দুগালী গ্রামে। অভিযুক্ত শিশুটির পিতা আলিম প্রামাণিক চর দুগালী গ্রামের মোঃ মোকসেদ প্রামাণিকের ছেলে। ৩ বছর পূর্বে হাবিবুল্লাহ নগর ইউনিয়নের দরগাহর চর গ্রামের রিকশাচালক ফজর আলীর মেয়ে ফজিলা খাতুনকে বিয়ে করে। আলীম এর আগে আরেকটি বিয়ে করেছিল।

শিশুটির মা ফজিলা খাতুন অভিযোগ করে বলেন, বিয়ের পর থেকেই স্বামী আলিম বিভিন্ন বিষয় নিয়ে তাকে নিয়মিত নির্যাতন করতো। আজ সোমবার সকালে আব্দুল আলিম ফজিলা খাতুন কে লাঠি দিয়ে আঘাত করলে কোলে থাকা শিশু কন্যার গায়ে লাগে। এসময় ঘটনাস্থলেই শিশু হালিমার মৃত্যু হয়।

আরও পড়ুন: মাদারীপুরে খাবারের অভাবে লোকালয়ে ছড়িয়ে পড়ছে বানর, সংখ্যা কমছে

পরে শিশুটির মা তাকে চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে শোকাহত মা ফজিলা খাতুন শিশুটিকে কোলে করে শাহজাদপুর পৌর শহরের দরগাহপাড়া মহল্লায় ফুপুর বাড়িতে নিয়ে যায়।

খবর পেয়ে শাহজাদপুর থানার উপ-পরিদর্শক আনোয়ার হোসেন ও শফিক খানের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়। পরে ঘটনাস্থল পরিদর্শন থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম।

এই বিষয়ে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম বলেন, খবর পেয়ে শিশুটির লাশ দরগাহপাড়া থেকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। পরে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্ত শিশুটির পিতা আব্দুল আলীমকে গ্রেফতারের জন্য অভিযান চলছে।

আরও পড়ুন: কাঁঠালিয়ায় ৫০ চুল্লিতে কাঠ পুড়িয়ে কয়লা তৈরি, জনস্বাস্থ্যে ঝুঁকি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুক্তরাজ্যে প্রবেশের চেষ্টা, চ্যানেল পাড়ি দিতে গিয়ে দুইজনের মৃত্যু: ফরাসি কর্তৃপক্ষ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ৫ই অক্টোবর, ২০২৬ ইং

০৪:১৮ পি.এম


যুক্তরাজ্যে প্রবেশের চেষ্টা, চ্যানেল পাড়ি দিতে গিয়ে দুইজনের মৃত্যু: ফরাসি কর্তৃপক্ষ

ঢাকা, ৫ অক্টোবর, ২০২৬ : রবিবার রাত থেকে সোমবার রাতের মধ্যে ইংলিশ চ্যানেল পার করার চেষ্টা করার সময় ফ্রান্সের উপকূলের নিকটবর্তী এলাকায় দুইজন ব্যক্তির মৃত্যু ঘটেছে, যাদের উদ্দেশ্য ছিল ব্রিটেনে প্রবেশ করা।

এ বিষয়ে খবরটি বার্তা সংস্থা এএফপি জানায়।

ফরাসি কর্তৃপক্ষ এএফপিকে নিশ্চিত করেছে যে, নিহত দুই অভিবাসীর বয়স ত্রিশ ও চল্লিশের মধ্যে ছিল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইউক্রেনে মেডিসিন কোম্পানির গোডাউনে রুশ ড্রোন হামলায় নিহত ১, আহত একাধিক

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ৫ই অক্টোবর, ২০২৬ ইং

০৪:১৮ পি.এম


ইউক্রেনে মেডিসিন কোম্পানির গোডাউনে রুশ ড্রোন হামলায় নিহত ১, আহত একাধিক

রাশিয়া ইউক্রেনের একটি মেডিসিন গোডাউনে ড্রোন হামলা করেছে। রবিবার (৫ অক্টোবর) সুমি শহরে এই হামলার ঘটনা ঘটে। হামলার ফলে একজনের মৃত্যু হয়েছে এবং একাধিক ব্যক্তি আহত হয়েছেন।

ঘটনার পর দিল্লিতে অবস্থিত ইউক্রেনের দূতাবাস দাবি করেছে, ওই ওষুধের গোডাউনটি কুসুম গ্রুপ নামে একটি ভারতীয় ফার্মা কোম্পানির। তবে কুসুম গ্রুপ কর্তৃপক্ষ এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।

গত শনিবার মাঝরাত থেকে রাশিয়া ইউক্রেনের বিভিন্ন স্থানে ১৩৫টি ড্রোন হামলা চালিয়েছে। এর মধ্যে ৫০টিরও বেশি ছিল জেটচালিত। সকালে ওই মেডিসিন গোডাউনে একাধিক ড্রোন আছড়ে পড়ে। বিস্ফোরণের বিকট শব্দে গোডাউনটি দাউদাউ করে জ্বলে ওঠে এবং গোটা এলাকা কালো ধোঁয়ায় ঢেকে যায়। কিছুক্ষণের মধ্যে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায়। আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে একজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। বাকিদের চিকিৎসা চলছে।

দিল্লিতে অবস্থিত ইউক্রেনের দূতাবাস হামলার তীব্র নিন্দা জানিয়েছে। তারা জানায়, সুমির ওই ওষুধের কারখানাটি ভারতীয় মালিকানাধীন এবং সেখানে অত্যন্ত প্রয়োজনীয় ওষুধ তৈরি হতো।

সুমি ছাড়াও কিয়েভ, ডিনিপ্রো, খারকিভ, দোনেৎস্ক এবং জাপোরিঝঝিয়াতেও রাশিয়া হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে ইউক্রেন। রুশ বাহিনী মূলত আবাসিক ভবন এবং গুরুত্বপূর্ণ অবকাঠামোকে লক্ষ্যবস্তু করেছে।

হামলার কারণে কয়েকটি এলাকায় বিদ্যুৎ সেবাও ব্যাহত হয়েছে। হামলার ঘটনায় শোক প্রকাশ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি নিহতের পরিবার ও পরিজনদের প্রতি সমবেদনা জানিয়েছেন।

অন্যদিকে, কিয়েভসহ ইউক্রেনের বিভিন্ন এলাকায় হামলা বাড়ানোর হুঁশিয়ারি দিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। তারা জানিয়েছে, ইউক্রেনের বিভিন্ন স্থানে সামরিক অবকাঠামো, প্রতিরক্ষা সরঞ্জাম তৈরির কারখানা এবং সংশ্লিষ্ট অবকাঠামো লক্ষ্য করে হামলা আরও জোরদার করা হবে। জেলেনস্কিও পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন।

রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, রাশিয়ার নতুন বিমান হামলার জবাবে ইউক্রেন রুশ তেল শোধনাগারগুলিতে হামলা বাড়াবে। তবে সাধারণ নাগরিকদের লক্ষ্য করে কোনো হামলা চালানো হবে না বলে তিনি উল্লেখ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সুনামগঞ্জে আনারসকে জিআই পণ্য হিসেবে অন্তর্ভুক্তকরণে কৃষকদের মতবিনিময়

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৫ই অক্টোবর, ২০২৬ ইং

০৪:১৮ পি.এম


সুনামগঞ্জে আনারসকে জিআই পণ্য হিসেবে অন্তর্ভুক্তকরণে কৃষকদের মতবিনিময়

সুনামগঞ্জ, ৫ অক্টোবর, ২০২৬ : আনারস চাষ সম্প্রসারণ এবং জিআই পণ্য হিসেবে অন্তর্ভুক্তকরণের উদ্দেশ্যে আজ হাসাউরা গ্রামে কৃষকদের সাথে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

এই মতবিনিময় সভাটি সুনামগঞ্জ সদর উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রপ্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে দুপুর সাড়ে ১২টায় অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন সুনামগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মো. রুহুল আমিন।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো মতিউর রহমান খান, জেলা কৃষি অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ ওমর ফারুক এবং সদর উপজেলা ভূমি কর্মকর্তা আদিত্য কুমার পাল।

স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. শাহাদাৎ হোসেন।

এছাড়া সাংবাদিক মুহাম্মদ আমিনুল হক, জাহাঙ্গীর আলম, আকরাম উদ্দিন, কর্ণ বাবু দাস, কৃষক জাহাঙ্গীর, চাঁন মিয়া, শামসুদ্দিন, এবং তৃষ্ণা আক্তার রোশনা বক্তব্য রাখেন।

বক্তারা এ সময় উল্লেখ করেন যে, হাসাউরার আনারস চাষের উন্নতির জন্য চাষীদের প্রশিক্ষণ প্রদান করা হবে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এই ঐতিহ্যকে উন্নত করে দেশের অর্থনীতিতে অবদান রাখবে। আনারস চাষ পাহাড়ের উচুঁ জায়গায় আরও বেশি করে করা সম্ভব। দেশে হাসাউরার আনারস স্বতন্ত্র। এজন্য বিশেষ প্রকল্প গ্রহণের প্রস্তাব করা হয়। সভায় হাসাউরা গ্রামের কৃষক-কৃষাণীরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফের সয়াবিন তেলের দাম বাড়ানোর প্রস্তাব

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ৫ই অক্টোবর, ২০২৬ ইং

০৪:১৯ পি.এম


ফের সয়াবিন তেলের দাম বাড়ানোর প্রস্তাব

রমজান আসন্ন হওয়ায় দেশে আবারও ভোজ্যতেলের সরবরাহ সংকটের আশঙ্কা দেখা দিয়েছে। এর মধ্যে বাজারে বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ কমে যাওয়ার অভিযোগ উঠেছে। অনেক দোকানে ২ ও ৫ লিটারের বোতলজাত তেল পাওয়া যাচ্ছে না।

এ পরিস্থিতিতে আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধির কারণ দেখিয়ে সয়াবিন তেলের দাম পুনরায় বাড়ানোর প্রস্তাব দিয়েছে দেশের স্থানীয় রিফাইনাররা। তাদের বক্তব্য, দাম সমন্বয় না করা হলে তেল আমদানিতে আগ্রহ কমে যেতে পারে। এতে রমজানে চাহিদা বাড়ার সময় সরবরাহে বড় সংকট দেখা দিতে পারে।

গত ২ সেপ্টেম্বর সয়াবিন তেলের দাম বাড়ানোর মাত্র ২০ দিনের মাথায়, ২০ সেপ্টেম্বর নতুন করে দাম সমন্বয়ের প্রস্তাব দেয় বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন।

বাণিজ্য মন্ত্রণালয়ে পাঠানো চিঠিতে সংগঠনটি জানায়, আন্তর্জাতিক বাজারে প্রতি টন সয়াবিন তেলের দাম ১ হাজার ২৭০ ডলার থেকে বেড়ে প্রায় ১ হাজার ৩২৫ ডলারে পৌঁছেছে। তাদের দাবি, এতে প্রতি লিটার সয়াবিন তেলে রিফাইনারদের প্রায় ১৭ টাকা লোকসান হচ্ছে।

আন্তর্জাতিক বাজারের সঙ্গে দেশের বাজারের দাম সমন্বয়ের আশ্বাস পাওয়ায়, লোকসান সত্ত্বেও ঋণপত্র খোলা ও তেল সরবরাহ অব্যাহত রাখা হয়েছে বলেও চিঠিতে উল্লেখ করা হয়।

তবে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির জানিয়েছেন, প্রস্তাব যাচাই-বাছাই না করে সয়াবিন তেলের দাম বাড়ানো হবে না। গত শুক্রবার সিলেটে এক অনুষ্ঠানে সাংবাদিকদের তিনি বলেন, বিষয়টি পরীক্ষা-নিরীক্ষার পর সরকার সিদ্ধান্ত নেবে।

এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে সরবরাহ সংকটের কারণে বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে ৪ টাকা বাড়িয়ে ১৯৯ টাকা নির্ধারণ করা হয়। জুলাই মাসেও আন্তর্জাতিক বাজার ও ডলারের বিনিময় হারের প্রভাব দেখিয়ে বাজারে সরবরাহে টান দেখা দেয়।

সবশেষ গত ২ সেপ্টেম্বর প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ৫ টাকা বাড়িয়ে ২০৪ টাকা করা হয়। একই সময়ে খোলা সয়াবিন তেলের দাম ১৮৫ টাকা এবং ৫ লিটারের বোতলের দাম ৯৭৫ টাকা নির্ধারণ করা হয়।

বাণিজ্য মন্ত্রণালয়ের দ্রব্যমূল্য পর্যালোচনা ও পূর্বাভাস সেলের তথ্য অনুযায়ী, গত ৩০ সেপ্টেম্বর আন্তর্জাতিক বাজারে প্রতি টন অপরিশোধিত সয়াবিন তেলের দাম ছিল প্রায় ১ হাজার ২০০ ডলার। এর আগের সপ্তাহে এই দাম ছিল ১ হাজার ২২৩ ডলার।

দেশে বছরে ২২ লাখ টনের বেশি ভোজ্যতেলের চাহিদা রয়েছে। এর বিপরীতে বছরে ২২ থেকে ২৬ লাখ টন অপরিশোধিত সয়াবিন ও পাম তেল আমদানি করা হয়। দেশের ভোজ্যতেলের চাহিদার ৯০ শতাংশের বেশি আমদানিনির্ভর।

বাংলাদেশের সয়াবিন তেলের প্রধান সরবরাহকারী আর্জেন্টিনা। এরপর রয়েছে ব্রাজিল। এছাড়া যুক্তরাষ্ট্র থেকেও উল্লেখযোগ্য পরিমাণ সয়াবিন ও সয়াবিন তেল আমদানি করে বাংলাদেশ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৯
মাগরিব ০৫:২৬
ইশা ০৬:৩৭
সূর্যোদয় : ০৫:৫৯ সূর্যাস্ত : ০৫:২৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%