০৪:১৮ পি.এম
সুনামগঞ্জ, ৫ অক্টোবর, ২০২৬ : আনারস চাষ সম্প্রসারণ এবং জিআই পণ্য হিসেবে অন্তর্ভুক্তকরণের উদ্দেশ্যে আজ হাসাউরা গ্রামে কৃষকদের সাথে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
এই মতবিনিময় সভাটি সুনামগঞ্জ সদর উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রপ্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে দুপুর সাড়ে ১২টায় অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন সুনামগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মো. রুহুল আমিন।
আরও পড়ুন: হবিগঞ্জে ভুয়া চিকিৎসক মো. আরিফ মিয়া আটক
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো মতিউর রহমান খান, জেলা কৃষি অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ ওমর ফারুক এবং সদর উপজেলা ভূমি কর্মকর্তা আদিত্য কুমার পাল।
স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. শাহাদাৎ হোসেন।
এছাড়া সাংবাদিক মুহাম্মদ আমিনুল হক, জাহাঙ্গীর আলম, আকরাম উদ্দিন, কর্ণ বাবু দাস, কৃষক জাহাঙ্গীর, চাঁন মিয়া, শামসুদ্দিন, এবং তৃষ্ণা আক্তার রোশনা বক্তব্য রাখেন।
আরও পড়ুন: যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি নেতা আলহাজ্ব মোঃ খসরুল আলমের শুভেচ্ছা
বক্তারা এ সময় উল্লেখ করেন যে, হাসাউরার আনারস চাষের উন্নতির জন্য চাষীদের প্রশিক্ষণ প্রদান করা হবে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এই ঐতিহ্যকে উন্নত করে দেশের অর্থনীতিতে অবদান রাখবে। আনারস চাষ পাহাড়ের উচুঁ জায়গায় আরও বেশি করে করা সম্ভব। দেশে হাসাউরার আনারস স্বতন্ত্র। এজন্য বিশেষ প্রকল্প গ্রহণের প্রস্তাব করা হয়। সভায় হাসাউরা গ্রামের কৃষক-কৃষাণীরা উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন