ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় টেনিস তারকা দাইয়ানা ইয়াস্ত্রেমস্কার ঘর হারালেন


রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় টেনিস তারকা দাইয়ানা ইয়াস্ত্রেমস্কার ঘর হারালেন

রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের ওদেসা শহরে টেনিস তারকা দাইয়ানা ইয়াস্ত্রেমস্কার ফ্ল্যাট সম্পূর্ণভাবে বিধ্বস্ত হয়েছে। ভয়াবহ এই ধ্বংসযজ্ঞের মধ্যে একমাত্র রোলাঁ গারোঁর একটি তোয়ালে অক্ষত অবস্থায় রয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে ধ্বংসপ্রাপ্ত বহুতল ভবনের ছবি প্রকাশ করেন ২৬ বছর বয়সী ইয়াস্ত্রেমস্কা।

তিনি ক্যাপশনে উল্লেখ করেন, ‘এটাই রুশ বিশ্বের চেহারা। কালিবার ক্রুজ ক্ষেপণাস্ত্র সরাসরি আঘাত হেনেছে।’

আরও পড়ুন: ইসরাইলে নির্বাচন: ৮৫ শতাংশ ভোট গণনা শেষ, চূড়ান্ত ফলাফল দুই দিনে আসবে

এরপর ধ্বংসস্তূপের মধ্যে ঝুলতে থাকা প্যারিসের গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্ট রোলাঁ গারোঁর বিখ্যাত কমলা রঙের তোয়ালের একটি ছবি পোস্ট করেন তিনি। ক্যাপশনে লেখেন, ‘একমাত্র যে জিনিসটি টিকে গেছে, সেটি হলো একটি রোলাঁ গারোঁ তোয়ালে।’

শুক্রবার রাতে ওদেসা ও আশপাশের চোরনোমর্স্কে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় অন্তত ৩৭ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন ওদেসা অঞ্চলের প্রধান ওলেহ কিপার। আহতদের মধ্যে একটি শিশু রয়েছে। এই ঘটনায় দুজন নিখোঁজ রয়েছেন।

ইয়াস্ত্রেমস্কা ইনস্টাগ্রামে আরও লিখেছেন, একটি রাশিয়ান ক্ষেপণাস্ত্র ওদেসায় আমাদের অ্যাপার্টমেন্ট ধ্বংস করেছে...। রুশ ক্ষেপণাস্ত্রের পরও বিশ্ব টেনিসের একটি অংশ টিকে গেছে। আমাদের বাড়িটি টেকেনি।’

বিশ্ব টেনিসের দুই নিয়ন্ত্রক সংস্থা ডাব্লিউটিএ ও আইটিএফকে উদ্দেশ্য করে তিনি লিখেছেন, ‘এই ছবিগুলো আমাদের চোখ দিয়ে দেখুন।’

আরও পড়ুন: কেপটাউনে অস্ট্রেলিয়ার দাপট, ৩৩০ রান করে ১ রানের লিড

২০২৪ সালের অস্ট্রেলিয়ান ওপেনে সেমিফাইনালে উঠেছিলেন ইয়াস্ত্রেমস্কা। বর্তমানে তিনি নারী এককের বিশ্ব র‌্যাঙ্কিংয়ে ১১৩ নম্বরে অবস্থান করছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘ঢাবির এক শিক্ষকের পড়ানোকে বিটিভির খবরের সাথে তুলনা করতাম’

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৫:৩৩ পি.এম


‘ঢাবির এক শিক্ষকের পড়ানোকে বিটিভির খবরের সাথে তুলনা করতাম’

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষকের পড়ানোর পদ্ধতিকে বিটিভির খবরের সঙ্গে তুলনা করে তার অতীতের অভিজ্ঞতা শেয়ার করেছেন। তিনি ওই শিক্ষকের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে মন্তব্য করেন যে, "উনি স্যুট টাই পড়ে এসে বসতেন, স্লাইড চলত পেছনে, উনি স্লাইড দেখে পড়তেন। যোগ্যতা? উনি চেয়ারম্যানের আত্মীয়।" শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাতে তিনি নিজের ফেসবুক আইডিতে এই বিষয়গুলো উল্লেখ করেন।

মনিরা শারমিন তার পোস্টে উল্লেখ করেছেন যে, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করে একটি স্বনামধন্য বেসরকারি বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় মাস্টার্স করেছেন। সেখানে গিয়ে তিনি প্রথমবারের মতো অনুভব করেন যে, বিশ্ববিদ্যালয়ের সিস্টেম এমনই হওয়া উচিত। তিনি বলেন, "বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সারাবছরের একটা ক্যালেন্ডার থাকে। সেই টাইমলাইনে আপনি দেখতে পাবেন, আপনার সেমিস্টার ফাইনাল কবে, কতদিনের মধ্যে রেজাল্ট দিবে, কবে থেকে সেমিস্টার ব্রেক ইত্যাদি।"

এনসিপি নেত্রী আরও লেখেন, "তিন মাস একটা করে সেমিস্টার। ফাইনাল পরীক্ষার সময় অথবা রেজাল্ট দেয়ার আগে একদিন টিচার ইভ্যালুয়েশন ফর্ম আমাদের ফিলাপ করতে হত। আমরা বলতাম, ওইদিন শিক্ষকদের পরীক্ষা।" তিনি বলেন যে, এই মূল্যায়নে তিন ধরনের প্রশ্ন থাকে। প্রথমত, শিক্ষকের বিষয়ভিত্তিক জ্ঞান। দ্বিতীয়ত, প্রেজেন্টেশন পারফরম্যান্স। তৃতীয়ত, শিক্ষকের ক্লাসে পুনরায় আসার সুযোগ।

মনিরা শারমিন উল্লেখ করেন, "ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনার্সে পড়ার সময় অনেক ক্লাস আমরা করতাম শুধু উপস্তিতির ৫ নাম্বারের জন্য।" তিনি একটি শিক্ষকের কথা স্মরণ করে বলেন, "তার পড়ানোকে আমরা বিটিভির খবরের সাথে তুলনা করতাম।" তিনি আবারও যোগ করেন, "এই হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থা। আমি দৃঢ়ভাবে মনে করি, শিক্ষক মূল্যায়নের সুযোগ থাকা উচিত।" তিনি উল্লেখ করেন যে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও এই বিষয়টি জানেন, কারণ তারা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অতিথি শিক্ষক হিসেবে কাজ করার সময় শিক্ষার্থীদের পেছনে ঘোরেন।

তিনি বলেন, "এটি হওয়া উচিত, বিশ্ববিদ্যালয়ের প্রাতিষ্ঠানিক নীতিমালার মধ্যে থেকে। কিন্তু যতদিন এটা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে হচ্ছে না, ডাকসুর উদ্যোগে হোক! খারাপ কি! অন্তত ঢাকা বিশ্ববিদ্যালয়ের গরীব মেধাবী শিক্ষার্থীরাও শিক্ষক মূল্যায়নের সুযোগ পাক!"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হোটেলে চলছিল রমরমা দেহ ব্যবসা, ছয় জনকে ধরে পুলিশে দিল জেন-জিরা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৫:৩৩ পি.এম


হোটেলে চলছিল রমরমা দেহ ব্যবসা, ছয় জনকে ধরে পুলিশে দিল জেন-জিরা

‘জেন জি আলোড়ন’ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা দেহ ব্যবসার অভিযোগে ছয় জনকে আটক করে পুলিশে দিয়েছেন। এই ঘটনা সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার হাটিকুমরুল ইউনিয়নে ঘটেছে।

রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে হাটিকুমরুল এলাকার ‘নিরিবিলি আবাসিক হোটেল’ থেকে তাদের আটক করা হয়। পরে পুলিশকে বিষয়টি জানানো হয়।

আটকদের মধ্যে দুজন নারী রয়েছেন, যারা বগুড়ার মোকামতলা উপজেলার বাসিন্দা। বাকি চার পুরুষ উল্লাপাড়া উপজেলার বাসিন্দা। সংগঠনের সদস্যদের মতে, তাদের মধ্যে একজন হোটেলের ম্যানেজার।

সংগঠনের সদস্যরা অভিযোগ করেছেন যে, ওই হোটেলে দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থান থেকে নারী-পুরুষ এনে অনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করা হচ্ছিল। নারীদের রেখে সেখানে যৌন ব্যবসা পরিচালনা করা হতো। এলাকাবাসী একাধিকবার হোটেল কর্তৃপক্ষকে সতর্ক করলেও তারা বিষয়টি আমলে নেয়নি।

জানা যায়, হাটিকমরুল ও আশেপাশের এলাকার তরুণদের নিয়ে ‘জেন জি আলোড়ন’ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন কয়েক মাস আগে গড়ে তোলা হয়।

সংগঠনের সদস্য রাজিবুল, নাসিম ও আশরাফুল জানিয়েছেন, রোববার দুপুরে হোটেলটিতে অনৈতিক কর্মকাণ্ড চলছে—এমন খবর পেয়ে তারা সেখানে যান। পরে হোটেলের ভেতর থেকে ছয় জনকে আটক করা হয়। তবে আটক ব্যক্তিদের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে তাদের বক্তব্য পাওয়া যায়নি। এমনকি পুলিশও জানে না বলে দাবি করেছে।

রায়গঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার সাইফুল ইসলাম বলেন, "বিষয়টি আমার জানা নেই। আমরা খোঁজ নিয়ে দেখছি আসলে বিষয়টি কী। কেন তাদের আটক করা হয়েছে।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাদারীপুরে আইভী হত্যার বিচার দাবিতে সহপাঠীদের বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক

মাদারীপুর প্রতিনিধি

রবিবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৫:৩৮ পি.এম


মাদারীপুরে আইভী হত্যার বিচার দাবিতে সহপাঠীদের বিক্ষোভ

মাদারীপুর সরকারি কলেজের মেধাবী শিক্ষার্থী আইভী হত্যাকাণ্ডের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত, জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন তাঁর সহপাঠীরা।

রোববার দুপুরে মাদারীপুর সরকারি কলেজ ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, মেধাবী শিক্ষার্থী আইভী হত্যার ঘটনা অত্যন্ত ন্যক্কারজনক ও মর্মান্তিক। দ্রুত সময়ের মধ্যে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদঘাটন করতে হবে। একই সঙ্গে ঘটনায় জড়িতদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তার এবং আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৮ সেপ্টেম্বর বিকেলে সদর উপজেলার কালিকাপুর ইউনিয়নের কালিকাপুর গ্রামের কালাম শরীফের ঘরে আইভীকে হত্যা করে মরদেহ ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। রাতে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠায়। স্থানীয়দের দাবি, আইভীর মাথায় আঘাতের চিহ্ন ছিল এবং হত্যার পর তাঁর ব্যবহৃত একটি আইফোনও নিয়ে যায় দুর্বৃত্তরা।

এ ঘটনায় আইভীর বাবা আসলাম শরীফ গত ১১ সেপ্টেম্বর মাদারীপুর সদর মডেল থানায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে একটি হত্যা মামলা করেছেন।

আইভী হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করার দাবি জানিয়েছেন তাঁর সহপাঠী ও স্বজনরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইউএস ওপেনে পরাজয়ের পর সাবালেঙ্কার র‍্যাকেট ভাঙা

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৫:৫১ পি.এম


ইউএস ওপেনে পরাজয়ের পর সাবালেঙ্কার র‍্যাকেট ভাঙা

ইউএস ওপেনে চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন টানা তৃতীয়বার পূরণ করতে পারলেন না আরিনা সাবালেঙ্কা। ফাইনালে এলেনা রিবাকিনার কাছে ৬-৪, ৫-৭, ৬-২ গেমের ব্যবধানে পরাজিত হয়ে শিরোপা হাতছাড়া করেন বেলারুশের এই টেনিস তারকা।

২০২৪ ও ২০২৫ সালে ইউএস ওপেন জয়ের পর এবারও ট্রফি ধরে রাখার লক্ষ্যে সাবালেঙ্কা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন। যদি তিনি জিততে পারতেন, তবে টানা তিনবার চ্যাম্পিয়ন হওয়ার নজির গড়তেন। কিন্তু রিবাকিনার দুর্দান্ত পারফরম্যান্সে সেই স্বপ্ন ভেঙে যায়।

ম্যাচ শেষে হতাশা সামলাতে ব্যর্থ হন সাবালেঙ্কা। কোর্টে র‍্যাকেট মাটিতে আছড়ে তার ক্ষোভ প্রকাশ করেন।

ট্রফি দেওয়ার সময়ও তার হতাশা স্পষ্ট ছিল। যখন দলের সঙ্গে বসে থাকার সময় ক্যামেরাম্যান তার কাছে এগিয়ে আসেন, তখন সাবালেঙ্কা তাকে সরে যেতে ইঙ্গিত করেন।

ম্যাচের পর সংবাদ সম্মেলনে সাবালেঙ্কা জানান, "গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে হার এবং টানা তৃতীয় ইউএস ওপেন জয়ের লক্ষ্য থাকায় আবেগ নিয়ন্ত্রণ করা আমার জন্য অত্যন্ত কঠিন ছিল।" তিনি আরও বলেন, "যদি সেই আবেগ নিজের মধ্যে চেপে রাখতাম, তবে পরিস্থিতি আরও খারাপ হতে পারত।"

ফাইনালে শুরু থেকেই দাপট দেখান রিবাকিনা। শক্তিশালী সার্ভিস ও আক্রমণাত্মক বেসলাইন খেলায় প্রথম সেট ৬-৪ ব্যবধানে জিতে নেন কাজাখস্তানের এই তারকা। দ্বিতীয় সেটে সাবালেঙ্কা ঘুরে দাঁড়িয়ে ৭-৫ ব্যবধানে সেটটি জিতে ম্যাচে সমতা ফেরান।

তবে নির্ণায়ক সেটে আবারও নিয়ন্ত্রণ নেন রিবাকিনা। নিখুঁত গ্রাউন্ডস্ট্রোক এবং কার্যকর সার্ভিসে সাবালেঙ্কাকে চাপে রেখে দ্রুত ৬-২ ব্যবধানে সেট জিতে নেন। এর মাধ্যমে প্রথমবারের মতো ইউএস ওপেন শিরোপা ঘরে তুললেন রিবাকিনা।

এই জয়ের ফলে রিবাকিনার গ্র্যান্ড স্ল্যাম শিরোপার সংখ্যা তিনে পৌঁছাল। ২০২২ সালে উইম্বলডন এবং ২০২৬ সালের অস্ট্রেলিয়ান ওপেনের পর এবার ইউএস ওপেনও জিতলেন তিনি। চলতি বছরে অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালেও সাবালেঙ্কাকে হারিয়েছিলেন রিবাকিনা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%