০৯:৫৯ পি.এম
সিলেটে উদ্ভিদের জন্য প্রথমবারের মতো একটি হাসপাতাল চালু করা হয়েছে। এই ‘প্লান্ট হেলথ ক্লিনিক’ সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) প্রতিষ্ঠিত হয়েছে এবং এর আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
১৪ অক্টোবর, বুধবার দুপুর ৩টায় সিকৃবি কৃষি অনুষদের চতুর্থ তলায় ‘প্লান্ট হেলথ ক্লিনিকে’র উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ শফি উল্লাহ মজুমদার।
‘হায়ার এডুকেশন এক্সেলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট)’ প্রজেক্টের আওতায় ‘এনহান্সিং দ্য প্লান্ট হেলথ ক্লিনিক ইন দ্য ডিপার্টমেন্ট অব প্ল্যান্ট প্যাথলজি অ্যান্ড সিড সায়েন্স ফর কাটিং-এজ রিসার্চ, কোয়ালিটি অ্যাডুকেশন অ্যান্ড স্ট্রেন্থেন্ড আউটরিচ একটিভিটিজ’ শীর্ষক সাব-প্রজেক্টের মাধ্যমে এই ক্লিনিক প্রতিষ্ঠা করা হয়েছে।
আরও পড়ুন: গাজীপুরের পোশাক কারখানার গুদামে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের চার ইউনিট
উদ্বোধন শেষে কৃষি অনুষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনাসভায় উপাচার্য উল্লেখ করেন, গবেষণাগারের প্রকৃত সাফল্য তখনই আসবে, যখন এর গবেষণার ফলাফল এ অঞ্চলের কৃষকদের কাজে লাগবে। তিনি এই প্রকল্পের উদ্যোগ গ্রহণকারী এবং সংশ্লিষ্ট টিমের সদস্যদের আন্তরিক ধন্যবাদ জানান। তারা অত্যন্ত সুন্দরভাবে একটি গুরুত্বপূর্ণ প্রকল্প বাস্তবায়ন করে এই গবেষণাগার প্রতিষ্ঠা করেছেন।
হাসপাতাল সংশ্লিষ্টরা জানান, উদ্ভিদের রোগ নির্ণয়, শশ্রুষাসহ উদ্ভিদের যাবতীয় সমস্যা ও সমাধান নিয়ে কাজ করা হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন