ঢাকা শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৮ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ইং ০৮ই কার্তিক, ১৪৩৩বাং
সৌদি পাইপলাইন বন্ধ

বিশ্বব্যাপী চার শতাংশ তেল সরবরাহ ব্যাহত হওয়ার ঝুঁকি


বিশ্বব্যাপী চার শতাংশ তেল সরবরাহ ব্যাহত হওয়ার ঝুঁকি

সৌদি আরবের ইস্ট-ওয়েস্ট তেল পাইপলাইন বন্ধ হয়ে যাওয়ার ফলে বিশ্বব্যাপী জ্বালানি বাজারে একটি গুরুতর সংকটের সম্ভাবনা দেখা দিয়েছে।

গত শুক্রবার, ইরাকি ভূখণ্ড থেকে পরিচালিত ড্রোন হামলার কারণে সৌদি আরব এই পাইপলাইনটি বন্ধ করতে বাধ্য হয়। এই ক্ষতির মেরামত এবং পুনরায় তেল সরবরাহ শুরু করতে কত সময় লাগবে, তা এখনও নিশ্চিত করা সম্ভব হয়নি।

তেল ক্রেতা ও ব্যবসায়ীদের মতে, যদি দ্রুত এই পাইপলাইনটি পুনরায় চালু না করা যায়, তবে বিশ্ব বাজারে মোট তেল সরবরাহের প্রায় চার শতাংশ ব্যাহত হতে পারে।

আরও পড়ুন: শামোন্ডা নামের ভাইরাসটি কতটা ভয়ংকর?

এদিকে, মার্কিন যুদ্ধ এবং হরমুজ প্রণালি বন্ধ থাকার কারণে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যবস্থা ইতোমধ্যে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সৌদি পাইপলাইনের এই বিপত্তি পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

পাইপলাইন বন্ধ থাকায় রপ্তানির জন্য মজুত থাকা তেলের স্টক দ্রুত ফুরিয়ে যাওয়ার আশঙ্কা করছেন তেল ব্যবসায়ীরা।

সূত্র: আল-জাজিরা।

আরও পড়ুন: টাইফুন ‘চাম্পি’র আঘাতে তাইওয়ানে নিহত ১, আহত পাঁচ শতাধিক

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চালককে ছুরিকাঘাত করে ইজিবাইক ছিনতাইয়ের চেষ্টা, গ্রেপ্তার ২

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৭:৪২ পি.এম


চালককে ছুরিকাঘাত করে ইজিবাইক ছিনতাইয়ের চেষ্টা, গ্রেপ্তার ২

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে চালককে ছুরিকাঘাত করে ইজিবাইক ছিনতাইয়ের চেষ্টার অভিযোগে পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে। এ সময় ছিনতাইয়ের চেষ্টা করা ইজিবাইক ও একটি চাকু উদ্ধার করা হয়েছে।

রবিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে গ্রেপ্তার হওয়া দুজনকে আদালতে পাঠানো হয়। এর আগে শনিবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার সরিষা ইউনিয়নের বৈরাটি এলাকার রেলক্রসিংসংলগ্ন পাকা সড়কে এই ঘটনা ঘটে।

গ্রেপ্তারকৃতদের মধ্যে একজন হলেন কিশোরগঞ্জের ভৈরব উপজেলার পঞ্চবটি এলাকার মো. অন্তর (২২) এবং অপরজন মো. ইয়াছিন (২০)।

পুলিশের তথ্য অনুযায়ী, ইজিবাইকচালক আঠারবাড়ী অটোস্ট্যান্ডে যাত্রীর জন্য অপেক্ষা করছিলেন। এ সময় অভিযুক্তরা সোহাগী যাওয়ার কথা বলে ১০০ টাকায় ইজিবাইকটি ভাড়া নেন। বৈরাটি রেলক্রসিং এলাকায় পৌঁছানোর পর চালকের গলায় চাকু ঠেকিয়ে গাড়িটি থামানো হয়। একপর্যায়ে চালকের বাম হাতে চাকু দিয়ে আঘাত করে তাকে রাস্তায় ফেলে ইজিবাইক নিয়ে পালানোর চেষ্টা করা হয়।

চালকের চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে আসেন। একই সময়ে টহলরত ঈশ্বরগঞ্জ থানার এসআই ওয়াজেদ ও তার সঙ্গীয় পুলিশ সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুজনকে আটক করেন। পরে তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ইজিবাইক ও একটি চাকু। এ সময় তাদের সঙ্গে থাকা মো. মারুফ (২২) নামের একজন পালিয়ে যায়।

আহত চালককে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে। বর্তমানে তিনি বাড়িতে রয়েছেন।

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাত রুমন এ বিষয়ে বলেন, "এ ঘটনায় আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইনে মামলা হয়েছে। গ্রেপ্তার হওয়া দুজনকে আদালতে পাঠানো হয়েছে। পলাতক আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।"

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জাতীয় দলের কোচ হতে প্রস্তুত খালেদ মাহমুদ সুজন

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৭:৫১ পি.এম


জাতীয় দলের কোচ হতে প্রস্তুত খালেদ মাহমুদ সুজন

খালেদ মাহমুদ সুজন বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে দীর্ঘ সময় ধরে যুক্ত রয়েছেন। জাতীয় দলের কোচ হওয়ার ইচ্ছা তিনি বিভিন্ন সময়ে প্রকাশ করলেও, সেই দায়িত্ব কখনো তার হাতে আসেনি। তবে, এই সাবেক ক্রিকেটার দাবি করেছেন যে, তিনি জাতীয় দলের কোচ হওয়ার জন্য নিজেকে যোগ্য মনে করেন।

রোববার (১৩ সেপ্টেম্বর) তিনি গণমাধ্যমের কাছে এই মন্তব্য করেছেন।

সুজন বলেন, ‘আমার ব্রেড অ্যান্ড বাটার কোচিং। বোর্ড যদি মনে করে, আমি সামর্থবান, তারা যদি অফার করে আমি অবশ্যই দায়িত্ব নেব।’

বর্তমানে তিনি ক্রিকেট বোর্ডে পরামর্শক হিসেবে কাজ করছেন। এ প্রসঙ্গে সুজন জানান, ‘এখন তো একটা দায়িত্ব দিয়েছে প্রেসিডেন্ট- গেম ডেভেলপমেন্টের কনসালটেন্ট। উনি হয়ত ভেবেছে, আমি এখানে অবদান রাখতে পারব।’

তিনি বলেন, আমাকে যোগ্য মনে করার জন্য তাকে ধন্যবাদ। আমি যতটা সম্ভব অবদান রাখার চেষ্টা করব। ফাহিম এখানে চেয়ারম্যান, তার সঙ্গেও আমার কাজের অভিজ্ঞতা আছে।

মোহাম্মদ সালাউদ্দিনের সঙ্গে সুজনের সম্পর্ক ভালো নয় বলে শোনা যাচ্ছে। এ বিষয়ে তিনি মন্তব্য করেন, এটা তো মানুষ বলে। কী ঝামেলা? আমি আর সালাউদ্দিন তো এটা মনে করি না। ছোটবেলা থেকে আমরা দুজন একে অপরকে ভালোভাবে চিনি, একসঙ্গে খেলেছি। এরপর দুজনই কোচিংয়ে এসেছি। তার সঙ্গে সবসময় আমার সুসম্পর্ক রয়েছে। সে কোচ হিসেবে নিজেকে অনেক পরিণত করেছে এবং বড় পরিসরে কোচিং করাচ্ছে।

তিনি আরও বলেন, আমার মনে হয় না তার সঙ্গে কখনও কোনো সমস্যা ছিল। সালাউদ্দিনই এটা বলবে। আমাদের সবসময়ই কথা হয়, ফোনেও কথা হয়। কোচিংয়ে আমরা দুজন দুই দলকে কোচিং করিয়েছি। কখনও সে চ্যাম্পিয়ন হয়েছে, কখনও আমি। এ কারণে সম্পর্ক খারাপ হওয়ার কথা নয়। বরং সে ভালো করলে আমি খুশি হই।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকার দুই সিটি নির্বাচনে মেয়র প্রার্থী ঘোষণা করেছে এনসিপি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৭:৫১ পি.এম


ঢাকার দুই সিটি নির্বাচনে মেয়র প্রার্থী ঘোষণা করেছে এনসিপি

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আসন্ন ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন নির্বাচনের জন্য নিজেদের মেয়র প্রার্থী ঘোষণা করেছে।

রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেলে এনসিপি কার্যালয়ে ঢাকার দুই সিটি করপোরেশনের আওতাধীন বিভিন্ন ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলরদের সঙ্গে মতবিনিময় সভায় দলের আহ্বায়ক এবং বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এই ঘোষণা দেন।

নাহিদ ইসলামের ঘোষণার ভিত্তিতে, এনসিপির শাপলা কলি প্রতীকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থী হিসেবে লড়বেন নাসীরুদ্দীন পাটোয়ারী। অপরদিকে, ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে এনসিপির হয়ে অংশগ্রহণ করবেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

মতবিনিময় সভায় সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী অন্বেষণের পাশাপাশি ওয়ার্ড ভিত্তিক নাগরিক সমস্যা নিয়ে আলোচনা হয়। নাহিদ ইসলাম জুলাই শহীদ ও আহত পরিবারদের সঙ্গে সার্বক্ষণিক যুক্ত থাকার নির্দেশনা দেন এবং পতিত ও পলাতক আওয়ামী লীগের নাশকতামূলক কার্যক্রমের প্রতি কড়া নজরদারির নির্দেশনা প্রদান করেন।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশনের এনসিপি সমর্থিত সম্ভাব্য দুই মেয়র প্রার্থী নাসীরুদ্দীন পাটোয়ারী এবং আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এছাড়া, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক ও দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব, ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক ইসহাক সরকারসহ উত্তর ও দক্ষিণ মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতারা সভায় অংশগ্রহণ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জামালপুরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে পল্লী চিকিৎসক আনোয়ার হোসেনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৭:৫২ পি.এম


জামালপুরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে পল্লী চিকিৎসক আনোয়ার হোসেনের মৃত্যু

জামালপুরের ইসলামপুরে নদীতে মাছ ধরার সময় বজ্রপাতে আনোয়ার হোসেন (৪০) নামের এক পল্লী চিকিৎসক মারা গেছেন।

রোববার (১৩ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার চরপুটিমারী ইউনিয়নের ৪ নম্বর চর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত আনোয়ার হোসেন ৪ নম্বর চর এলাকার সুরুজ মিয়ার পুত্র ছিলেন। তিনি দুই সন্তানের বাবা এবং স্থানীয়ভাবে পল্লী চিকিৎসক হিসেবে পরিচিত ছিলেন।

স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, ওই দিন সকালে আনোয়ার হোসেন স্থানীয় নদীতে মাছ ধরতে বের হন। হঠাৎ বজ্রপাতের কারণে তিনি গুরুতর আহত হন। ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।

বজ্রপাতে পল্লী চিকিৎসকের মৃত্যুর বিষয়টি ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান নিশ্চিত করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৮
মাগরিব ০৫:২৫
ইশা ০৬:৩৭
সূর্যোদয় : ০৬:০০ সূর্যাস্ত : ০৫:২৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%