০৯:৪২ পি.এম
খুলনা, ১১ আগস্ট, ২০২৬ : মাসব্যাপী বিভাগীয় বৃক্ষমেলায় ৭৭ হাজার বিভিন্ন প্রজাতির গাছের চারা বিক্রি হয়েছে, যা এক কোটি ৯ লাখ টাকার সমপরিমাণ।
আজ মঙ্গলবার বিকেলে খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার সমাপনী অনুষ্ঠানে এটা জানানো হয়।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার মো. আবদুল্লাহ হারুন। তিনি বলেন, গাছ আমাদের পরম উপকারী বন্ধু ও অর্থকারী ফসল। বৃক্ষরোপণের মাধ্যমে আমরা যেমন অর্থনৈতিকভাবে লাভবান হই, তেমনই পরিবেশের ভারসাম্য রক্ষায়ও গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হই।
আরও পড়ুন: কক্সবাজারের ইনানীতে অগ্নিকাণ্ডের ঘটনায় হতাহতদের নাম-পরিচয় শনাক্ত
তিনি আরও বলেন, মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রতিটি ক্ষেত্রে গাছের প্রয়োজন রয়েছে। সুতরাং, নিজে গাছ লাগাতে হবে এবং অন্যকে গাছ লাগাতে উৎসাহিত করতে হবে।
তিনি আরো বলেন, বৃক্ষ বিষাক্ত জ্বলীয় বাষ্পের হাত থেকে আমাদের রক্ষা করে, পাশাপাশি কার্বন-ডাই-অক্সাইডের মাত্রা কমায়। বিভাগীয় কমিশনার পরিবেশ সংরক্ষণে বেশি বেশি বৃক্ষরোপণের জন্য সকলকে আহ্বান জানান।
জেলা প্রশাসক হুরে জান্নাতের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন সংরক্ষক ইমরান আহমেদ, পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম এবং প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলাম।
স্বাগত বক্তৃতা করেন বিভাগীয় বন কর্মকর্তা এ জেড এম হাছানুর রহমান। অনুষ্ঠানে নার্সারি মালিক সমিতির সভাপতি মো. বদরুল আলম রয়েল এবং সাংবাদিক আল মাহমুদ প্রিন্সও বক্তব্য রাখেন।
আরও পড়ুন: সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ হত্যার প্রতিবাদে ফেনীতে বিএমইউজের মানববন্ধন
জেলা প্রশাসন এবং খুলনা সুন্দরবন পশ্চিম বন বিভাগ যৌথভাবে এই অনুষ্ঠান আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি বৃকমেলা নিয়ে প্রতিবেদন প্রস্তুত করার জন্য পাঁচজন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়াকর্মীকে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র প্রদান করেন।
এছাড়া, বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার এবং প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী স্টল প্রতিনিধিদের মাঝে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।
আরও পড়ুন: ধর্মীয় উৎসবে কেউ যেন অশান্তি সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে আমরা সজাগ: খোকন তালুকদার
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন