প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা, স্টার্টআপ ও ইনোভেশন কার্যক্রমকে গতিশীল করার লক্ষ্যে এবং দক্ষতা উন্নয়নের মাধ্যমে অ্যাকাডেমিয়া-ইন্ডাস্ট্রি লিংকেজ আরও শক্তিশালী করার জন্য সরকারি ও স্থানীয় বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বিতভাবে কাজ করার উদ্যোগ গ্রহণ করেছে।
এরই ধারাবাহিকতায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক তাহ্মিনা আখতার আজ বাংলাদেশ মিল্কভিটার শাহজাদপুর কার্যালয়সহ সিরাজগঞ্জ যুব প্রশিক্ষণ কেন্দ্র এবং বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক), সিরাজগঞ্জ কার্যালয় পরিদর্শন করেন। এই পরিদর্শনের সময় তিনি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে শিক্ষার্থীদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা, কারিগরি ও দক্ষতাভিত্তিক প্রশিক্ষণের সুযোগ সৃষ্টি, ক্ষুদ্র ও কুটির শিল্পের সঙ্গে শিক্ষার্থীদের সম্পৃক্ততা এবং স্টার্টআপ ও ইনোভেশন উদ্যোগকে উৎসাহিত করার বিষয়ে মতবিনিময় করেন।
এ সময় মাননীয় উপাচার্য অধ্যাপক তাহ্মিনা আখতার বলেন, প্রচলিত অ্যাকাডেমিক শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের বাস্তবমুখী প্রশিক্ষণ, উদ্যোক্তা উন্নয়ন, উদ্ভাবন এবং কর্মসংস্থান সৃষ্টির সুযোগ তৈরি করা সময়ের গুরুত্বপূর্ণ দাবি। বর্তমান সরকারের অন্যতম শিক্ষা দর্শন শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ ও সফল উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোর সঙ্গে কার্যকর অংশীদারিত্ব গড়ে তুলতে আগ্রহী। তিনি আরও বলেন, শিক্ষার্থীদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা এবং তাদের উদ্ভাবনী চিন্তাকে বাস্তব উদ্যোগে রূপ দেওয়ার লক্ষ্যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরের পরিকল্পনা রয়েছে। এরই লক্ষ্যে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে আগামী ১৪.০৮.২০২৬ তারিখ (শুক্রবার) জুলাই গণঅভ্যুত্থান দিবসের আয়োজনের তৃতীয় পর্বে বিকাল ৫:৩০ মিনিটে স্টার্টআপ এবং ইনোভেশনের জন্য অংশীজনদের সাথে আলোচনা অনুষ্ঠিত হবে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সম্মানিত সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মামুন। এই অনুষ্ঠান চলাকালীন বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ-এর সমঝোতা স্মারক (MoU) চুক্তি স্বাক্ষর হবে।
পরবর্তীতে সিরাজগঞ্জের সম্মানিত পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু-এর আমন্ত্রণে তিনি তাঁর কার্যালয়ে একটি সংক্ষিপ্ত মতবিনিময় সভায় অংশ নেন। পরিদর্শন ও মতবিনিময়কালে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আবদুস সোবাহান, অর্থনীতি বিভাগের চেয়ারম্যান ও প্রক্টর (ভারপ্রাপ্ত) নজরুল ইসলাম, সমাজবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান জান্নাতুল মাওয়া মুন, সহকারী রেজিস্ট্রার আইন ও পিএস টু ভিসি (ভারপ্রাপ্ত) ড. আরমান শোভন এবং জনসংযোগ দপ্তরের সহকারী পরিচালক শাহ্ আলী উপস্থিত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন