ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

পুতিনের সঙ্গে বৈঠকে ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার নতুন প্রস্তাব বিনিময় করলেন পেজেশকিয়ান


পুতিনের সঙ্গে বৈঠকে ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার নতুন প্রস্তাব বিনিময় করলেন পেজেশকিয়ান

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তুর্কমেনিস্তানে একটি বৈঠক করেছেন। বৈঠকে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধ নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। দুই নেতা যৌথ প্রকল্পের অগ্রগতি ত্বরান্বিত করার বিষয়ে গুরুত্বারোপ করেন।

পেজেশকিয়ান জানান, যুদ্ধের অবসান এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার উদ্দেশ্যে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন প্রস্তাব বিনিময় হয়েছে। তিনি তুর্কমেনিস্তানে পুতিনের সঙ্গে বৈঠকে এই তথ্য জানান। বৈঠকে দুই দেশের অর্থনৈতিক ও কৌশলগত সহযোগিতা আরও জোরদার করার বিষয়েও আলোচনা হয়।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) কমনওয়েলথ অব ইনডিপেনডেন্ট স্টেটসের (সিআইএস) নেতাদের সম্মেলন এবং কাস্পিয়ান সাগরবিষয়ক পরিবেশ সম্মেলনের ফাঁকে এই বৈঠক অনুষ্ঠিত হয় বলে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ জানিয়েছে।

আরও পড়ুন: লাভরভ: ইউরোপের নেতারা রাজনৈতিক আত্মনিপীড়ক

দুই নেতা বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্কের অগ্রগতি পর্যালোচনা করেন। তাঁরা জ্বালানি, কৃষি, পরিবহন ও বাণিজ্যসহ গুরুত্বপূর্ণ খাতে সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা করেন।

যৌথ প্রকল্পগুলোর চূড়ান্তকরণ ও বাস্তবায়ন ত্বরান্বিত করার প্রয়োজনীয়তার ওপরও গুরুত্ব দেন দুই নেতা। তাঁরা উভয় দেশের জাতীয় স্বার্থ ও আঞ্চলিক স্থিতিশীলতার সঙ্গে সামঞ্জস্য রেখে সার্বিক সহযোগিতা সম্প্রসারণের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

ইরানের স্টুডেন্টস নিউজ এজেন্সি (আইএসএনএ) জানায়, যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধ সত্ত্বেও তেহরান আলোচনার পথ থেকে সরে আসবে না।

পেজেশকিয়ান বলেন, “আমরা আলোচনায় রয়েছি। কিন্তু যুক্তরাষ্ট্রের সঙ্গে যখনই আলোচনা করি, তখনই তারা আবার হামলা চালায়। তা সত্ত্বেও আমরা আলোচনার টেবিল ও সংলাপ থেকে সরে আসব না।”

আরও পড়ুন: গাজায় এতিম ৭১ হাজার শিশু, স্বামীহারা ৬৪ হাজার নারী

তিনি জানান, ইরান ইতিমধ্যে কয়েকটি প্রস্তাব জমা দিয়েছে এবং ওয়াশিংটনও নতুন প্রস্তাব দিয়েছে। পেজেশকিয়ান বলেন, “আমরা এসব প্রস্তাবে সংশোধনী এনেছি। সেগুলো চূড়ান্ত হলে বিদ্যমান মধ্যস্থতাকারীদের মাধ্যমে আলোচনায় বসে দুই পক্ষের প্রস্তাবগুলো সমন্বয় করার কথা রয়েছে।”

আঞ্চলিক বিভিন্ন ইস্যুতে এবং জাতিসংঘে রাশিয়ার অবস্থানের জন্য পুতিনকে ধন্যবাদ জানান পেজেশকিয়ান। তিনি বলেন, একতরফা সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার প্রবণতা মোকাবিলায় মস্কো ভূমিকা রেখেছে।

তেহরান ও মস্কোর মধ্যে ক্রমবর্ধমান সমন্বয় দ্রুত ও শক্তিশালীভাবে এগিয়ে যাবে বলেও আশা প্রকাশ করেন তিনি। তাঁর মতে, বর্তমান পরিস্থিতি দুই দেশের সহযোগিতা আরও গভীর করার সুযোগ তৈরি করেছে।

পেজেশকিয়ান বলেন, আন্তর্জাতিক আইন অনুযায়ী ইরানের জনগণের অধিকার নিশ্চিত করার পাশাপাশি যুদ্ধের অবসান চায় তেহরান।

আরও পড়ুন: নিখোঁজের ১৫ বছর পর সাবেক বাগদত্তার বিরুদ্ধে হত্যার মামলা

সিআইএস সম্মেলন

গত ১ সেপ্টেম্বর কিরগিজস্তানের বিশকেকে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) সম্মেলনের ফাঁকে সর্বশেষ সরাসরি বৈঠক করেন পুতিন ও পেজেশকিয়ান। ওই বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক এবং ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ নিয়ে আলোচনা হয়।

সেসময় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতিকে ‘অস্থিতিশীল ও অত্যন্ত ভঙ্গুর’ বলে বর্ণনা করেন পুতিন। তিনি তেহরানের প্রতি রাশিয়ার সমর্থন অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন।

এরপর বুধবার টেলিফোনে কথা বলেন পেজেশকিয়ান ও পুতিন। ওই আলোচনায় ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যকার আলোচনা নিয়ে কথা হয়। সংঘাত নিরসনে কূটনৈতিক প্রচেষ্টায় সহযোগিতা করতে মস্কো প্রস্তুত রয়েছে বলে জানান রুশ প্রেসিডেন্ট।

আরও পড়ুন: ফিলিস্তিনপন্থি আন্দোলন যুক্তরাষ্ট্রের রাজনীতিতে নতুন পরিবর্তন আনছে

সিআইএস নেতাদের সম্মেলন এবং কাস্পিয়ান সাগরবিষয়ক পরিবেশ সম্মেলনে অংশ নিতে বৃহস্পতিবার তুর্কমেনিস্তানে পৌঁছান পুতিন। কাস্পিয়ান সাগরের উপকূলে অবস্থিত আভাজা ন্যাশনাল ট্যুরিস্ট জোনে দুই দিনব্যাপী এসব সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।

সিআইএস সম্মেলনে সদস্য দেশগুলোর পারস্পরিক সহযোগিতার পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন পরিস্থিতি পর্যালোচনা করার কথা রয়েছে।

অন্যদিকে, কাস্পিয়ান সাগরবিষয়ক সম্মেলনে অংশ নিচ্ছেন সাগরটির উপকূলবর্তী পাঁচ দেশের নেতা- আজারবাইজান, ইরান, কাজাখস্তান, রাশিয়া ও তুর্কমেনিস্তানের প্রতিনিধিরা। সম্মেলনের আলোচ্যসূচিতে কাস্পিয়ান সাগর অঞ্চলে পরিবেশগত সহযোগিতার বিষয়টি গুরুত্ব পাচ্ছে।

সূত্র: টিআরটি ওয়ার্ল্ড ও সংবাদ সংস্থা

আরও পড়ুন: পিটিআই নেতাদের সঙ্গে সরকারের অনানুষ্ঠানিক যোগাযোগ অব্যাহত: রানা সানাউল্লাহ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জাতীয় শিক্ষাক্রমে ‘ক্রীড়া’কে আনুষ্ঠানিক বিষয় হিসেবে অন্তর্ভুক্তির ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৯ই অক্টোবর, ২০২৬ ইং

০৭:৫০ পি.এম


জাতীয় শিক্ষাক্রমে ‘ক্রীড়া’কে আনুষ্ঠানিক বিষয় হিসেবে অন্তর্ভুক্তির ঘোষণা

বাংলাদেশ কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-নির্ভর প্রযুক্তির ব্যবহারসহ শিক্ষায় মৌলিক পরিবর্তনের ঘোষণা দিয়েছে, যা ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে গুরুত্বপূর্ণ। এর অংশ হিসেবে, জাতীয় শিক্ষাক্রমে ‘ক্রীড়া’কে আনুষ্ঠানিক বিষয় হিসেবে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা প্রকাশ করা হয়েছে।

শুক্রবার, ফ্রান্সের প্যারিসে ইউনেস্কো সদর দপ্তরে অনুষ্ঠিত ‘ইউনেস্কো নির্বাহী বোর্ডের ২২৫তম অধিবেশন’-এ বাংলাদেশের প্রতিনিধি হিসেবে জাতীয় বিবৃতি উপস্থাপনকালে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব জনাব আবদুল খালেক এসব তথ্য জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন ইউনেস্কো নির্বাহী বোর্ডের সভাপতি কাতারের নাসের বিন হামাদ আল হিনজাব।

শিক্ষাসচিব বক্তব্যে উল্লেখ করেন, দ্রুত পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে ইউনেস্কোকে এআই-নির্ভর কৌশল গ্রহণের প্রয়োজন। তবে, ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে এবং বৈশ্বিক সুরক্ষার জন্য ইউনেস্কোর কর্মপরিধির আওতায় কৃত্রিম বুদ্ধিমত্তার নীতিসম্মত ব্যবহার নিশ্চিত ও নিয়ন্ত্রণের প্রক্রিয়া এখনই শুরু করা উচিত।

তিনি সরকারের শিক্ষা সংক্রান্ত প্রধান অগ্রাধিকারগুলো তুলে ধরেন। শিক্ষাসচিব জানান, শিক্ষার্থীকে পরিপূর্ণ ও বহুমাত্রিক গুণাবলিসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তুলতে সরকার জাতীয় শিক্ষাক্রমে ‘ক্রীড়া’কে আনুষ্ঠানিকভাবে অন্তর্ভুক্ত করার উদ্যোগ নিয়েছে। ইতিমধ্যে, দেশব্যাপী অনুষ্ঠিত যুব ক্রীড়া প্রতিযোগিতায় ২০ লাখেরও বেশি শিক্ষার্থীকে সফলভাবে সম্পৃক্ত করা সম্ভব হয়েছে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার শিক্ষার পথে সব প্রতিবন্ধকতা দূর করতে কাজ করছে। প্রাথমিক পর্যায় থেকেই শিক্ষার্থীদের বিদ্যালয়ে শতভাগ উপস্থিতি নিশ্চিত করা এবং ঝরে পড়া রোধ করাই প্রধান লক্ষ্য।

তিনি আরো উল্লেখ করেন যে, মাতৃভাষাকে কেন্দ্রে রেখে বহুভাষিক শিক্ষার প্রসার ঘটানো এবং প্রাথমিক শিক্ষার ভিত সুদৃঢ় করতে জোর দেওয়া হচ্ছে।

একইসঙ্গে, জলবায়ু-ঝুঁকিপূর্ণ উপকূলীয় ও প্রান্তিক অঞ্চলের শিশুদের জন্য অন্তর্ভুক্তিমূলক শিক্ষার পরিবেশ তৈরি, স্কুল ফিডিং ও সামাজিক সুরক্ষা খাত জোরদার, কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণ (টিভিইটি) প্রসার এবং বিনামূল্যে শিক্ষার সুযোগ তৈরির মাধ্যমে নারীর সার্বিক ক্ষমতায়নে সরকার কাজ করে যাচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কালীগঞ্জের নলতায় এমপি মুহাদ্দিস রবিউল বাসারের মতবিনিময় সভা

আন্তর্জাতিক ডেস্ক

মামুন বিল্লাহ (কালিগঞ্জ)সাতক্ষীরা

শুক্রবার, ৯ই অক্টোবর, ২০২৬ ইং

০৭:৫১ পি.এম


কালীগঞ্জের নলতায় এমপি মুহাদ্দিস রবিউল বাসারের মতবিনিময় সভা

সাতক্ষীরা - ৩ আসনের মাননীয় সংসদ সদস্য মুহাদ্দিস রবিউল বাসার কালীগঞ্জের নলতার বিভিন্ন এলাকা পরিদর্শন ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষদের সাথে ৯ অক্টোবর শুক্রবার মত বিনিময় করেন
সকাল ১১ টায় নলতা হাটখোলা মসজিদ কমিটি ও হাট কমিটির সাথে মতো বিনিময়, জুমা নামাজের পর পূর্ব নলতা বায়তুল৷ মামুর জামে মসজিদের ধর্মপ্রাণ মুসল্লীদের সাথে মতো বিনিময়, আসর নামাজের পর পশ্চিম পাইকারা জামে মসজিদের মুসল্লি দের সাথে মতবিনিময় ও সর্বশেষ বিকাল পাঁচটায় কাশিবাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় সামনে ৭ ও ৮নং ওয়ার্ড বাসির সাথে মত বিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় ৭ নম্বর ওয়ার্ড জামাাতের সভাপতি আলহাজ্ব আব্দুস সবুর পাড়ের সভাপতিত্বে ইউনিয়ন জামায়াতের আমির মাস্টার আকবার হোসেনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন বাংলাদেশ জামায়াত ইসলামী কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য সাতক্ষীরা -৩ আসনের মাননীয় সংসদ সদস্য মুফতি মুহাদ্দিস রবিউল বাসার, বিশেষ অতিথিদের মধ্যে আলোচনা করেন কালিগঞ্জ উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকী, উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আব্দুর রউফ, উপজেলা জামাতের সহকারী সেক্রেটারি মাস্টার আনোয়ারুল ইসলাম, উপজেলা জামায়াতের বাইতুল মান সেনেটারী অধ্যক্ষ আবু রাসেল আসকারী, এমপি মহোদয়ের ব্যক্তিগত সরকারি মোঃ শরিফুল ইসলাম, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়ন জামাতের সেক্রেটারি কাজী হাবিবুল্লাহ, জামাত নেতা৷মাওলানা আবু দাউদ আনসারী, মাওলানা আশরাফ হোসেন,রফিকুল ইসলাম, আলহাজ আইয়ুব হোসেন,, মোতাসিম বিল্লাহ তাসুম, মুজিবর রহমান,রফিকুল ইসলাম রেজা,, শাহ সিদ্দিক, প্রভাষক মামুন বিল্লাহ, প্রমুখ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নিখোঁজের দুই দিন পর কংস নদের পাড়ে সাবেক সেনাসদস্যের মরদেহ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ উজ্জ্বল মিয়া, নেত্রকোনা জেলা প্রতিনিধি

শুক্রবার, ৯ই অক্টোবর, ২০২৬ ইং

০৭:৫৫ পি.এম


নিখোঁজের দুই দিন পর কংস নদের পাড়ে সাবেক সেনাসদস্যের মরদেহ উদ্ধার

 

নেত্রকোনার মোহনগঞ্জে নিখোঁজ হওয়ার দুই দিন পর ফজলুল রহিম কাজল (৫৫) নামে এক সাবেক সেনাসদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৯ অক্টোবর) সকালে উপজেলার বিরামপুর এলাকায় কংস নদের তীরবর্তী একটি জঙ্গল থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

নিহত ফজলুল রহিম কাজল সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার কাকিয়াম গ্রামের বাসিন্দা। তিনি প্রায় দুই বছর আগে সেনাবাহিনী থেকে অবসরে যান। পরে নিজ এলাকায় একটি সৌরবিদ্যুৎ প্রকল্পে হিসাবরক্ষক হিসেবে কাজ করছিলেন।

পরিবার সূত্রে জানা যায়, গত ৭ অক্টোবর সকালে সৌরবিদ্যুৎ প্রকল্পের কাজে ব্যাংক থেকে টাকা তোলার কথা বলে বাড়ি থেকে বের হন কাজল। এরপর থেকে তাঁর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। আত্মীয়স্বজনের বাড়িসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান মেলেনি।

স্থানীয়রা জানান, শুক্রবার সকালে কংস নদের তীরবর্তী বিরামপুর এলাকার একটি জঙ্গল থেকে তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়লে তাঁদের সন্দেহ হয়। পরে জঙ্গলের ভেতরে গিয়ে গাছের ডালে হেলান দেওয়া অবস্থায় একটি মরদেহ দেখতে পান তাঁরা। মরদেহটির গলায় রশি প্যাঁচানো ছিল। পরে পুলিশকে খবর দেওয়া হয়।

খবর পেয়ে মোহনগঞ্জ থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। নিহতের পরিবারের দাবি, কাজলকে অন্য কোথাও হত্যা করে রাতের আঁধারে তাঁর মরদেহ সেখানে রেখে যাওয়া হয়েছে। তাঁদের অভিযোগ, ঘটনাটিকে ভিন্ন খাতে প্রবাহিত করার উদ্দেশ্যে মরদেহটি গাছের ডালে হেলান দিয়ে রাখা হয়ে থাকতে পারে। তবে এ বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুল ইসলাম হারুন জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। প্রাথমিকভাবে মরদেহে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মৃত্যুর প্রকৃত কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা সদর হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে।

ওসি আরও জানান, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় কোনো আর্থিক লেনদেন কিংবা পূর্বশত্রুতার সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা খতিয়ে দেখতে তদন্ত চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রেমিট্যান্স শাটডাউনের পেছনে গুপ্ত পরিকল্পনা আছে কি? প্রশ্ন রিজভীর

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৯ই অক্টোবর, ২০২৬ ইং

০৮:০০ পি.এম


রেমিট্যান্স শাটডাউনের পেছনে গুপ্ত পরিকল্পনা আছে কি? প্রশ্ন রিজভীর

বিরোধী দল রেমিট্যান্স শাটডাউনের হুমকি দিয়ে কী উদ্দেশ্য সাধন করতে চায়, সেই প্রশ্ন তুলেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি এ বিষয়ে মন্তব্য করেছেন, প্রবাসী বাংলাদেশিরা কি সকলেই একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের সমর্থক যে কারণে তাদের রেমিট্যান্স বন্ধের আহ্বান করা হচ্ছে? একই সঙ্গে তিনি এই হুমকির পেছনে কোনো গুপ্ত পরিকল্পনা রয়েছে কি না, সে বিষয়েও প্রশ্ন করেছেন।

শুক্রবার (৯ অক্টোবর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে কমল কুঁড়ির রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও আলোচনা সভায় অংশগ্রহণ করে এসব কথা বলেন রুহুল কবির রিজভী।

রিজভী উল্লেখ করেন, রেমিট্যান্স শুধুমাত্র সরকারের সহায়তার জন্য প্রেরিত হয় না, বরং এটি পরিবারের সদস্যদের জন্যও পাঠানো হয়। যারা দেশের অর্থনীতির চালিকাশক্তি বন্ধ করতে চায়, তারা কখনোই দেশের স্বার্থে রাজনীতি করেনি।

বিমানবন্দরে অনিয়ম ও অব্যবস্থাপনার প্রসঙ্গে রিজভী মন্তব্য করেন, বিমানবন্দরে যদি অন্যায়, অনিয়ম বা অব্যবস্থাপনা ঘটে, তবে সংবাদ সম্মেলন করে প্রতিবাদ জানানো যেতে পারে। কিন্তু কোনো কর্মকর্তার গায়ে হাত দিলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

অবসরপ্রাপ্ত মেজর আখতারের বিষয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, বিএনপিতে থাকাকালীন তিনি কখনোই কোনো শৃঙ্খলার মধ্যে ছিলেন না। যদি তিনি এমন কোনো কাজ করেন, তাহলে জামায়াত নিজেই তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%