সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং
০৮:৪৭ এম
প্রতিদিনের ব্যস্ত জীবনে সব খেলা দেখা সম্ভব নয়। তাই আপনার সময় ও পছন্দ অনুযায়ী কিছু খেলা বেছে নিতে হবে। লাইভ বা সরাসরি খেলা দেখার প্রতি আপনার আগ্রহ নিশ্চয়ই অন্যদের মতোই বেশি। কোথায় কী খেলা হচ্ছে তা জানার জন্য সময় নষ্ট না করে এই শিডিউল দেখে নিন। এরপর ঠিক করুন কখন কোন খেলায় নজর দেবেন।
আজ বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যে দ্বিতীয় টেস্ট ম্যাচ শুরু হচ্ছে। পাশাপাশি রাইজিং স্টারসেও বাংলাদেশের একটি ম্যাচ রয়েছে।
ক্রিকেট
ওয়েলিংটন টেস্ট, ৫ম দিন
নিউজিল্যান্ড-ভারত
ভোর ৪টা, সনি স্পোর্টস ১ ও ৫
সেঞ্চুরিয়ন টেস্ট, ১ম দিন
বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা
বেলা ২টা, টি স্পোর্টস
এশিয়া কাপ রাইজিং স্টারস
বাংলাদেশ ‘এ’-শ্রীলঙ্কা ‘এ’
বিকেল ৪টা, সনি স্পোর্টস ১ ও ২
ফুটবল
অ–১৭ বিশ্বকাপ ফুটবল
স্পেন-ফিজি
সন্ধ্যা ৬–৩০ মি., ডিএজেডএন
ইতালি-আইভরিকোস্ট
রাত ৮–৩০ মি., ডিএজেডএন
মরক্কো-চীন
রাত ৯টা, ডিএজেডএন
ইংলিশ প্রিমিয়ার লিগ
ব্রেন্টফোর্ড-এভারটন
রাত ২টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১
লা লিগা
লেভান্তে-এলচে
রাত ২টা, টি স্পোর্টস
তালাশ বিডি/মিডিয়া লিঃ
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারীর বাসায় কূটনীতিক, সাংবাদিক এবং বাংলাদেশি কমিউনিটির পেশাজীবী ও রাজনৈতিক নেতাদের নিয়ে একটি মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে জানা যায়, আনসারী যুক্তরাষ্ট্রে অবস্থানরত তার পরিবারের সঙ্গে সময় কাটানোর জন্য বাংলাদেশে ফেরার আগে গত শনিবার এই আয়োজনটি করেন।
এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশে যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত ড্যান মজীনা ও মার্শা বার্নিকাট, পাশাপাশি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের পরিচালক লিকা জনস্টনসহ অন্যান্য আমন্ত্রিত অতিথিরা। এ সময় তারা আন্তরিক পরিবেশে শুভেচ্ছা বিনিময় ও আলাপচারিতায় সময় কাটান।
মুশফিকুল ফজল আনসারী, যিনি সাবেক ওয়াশিংটনভিত্তিক সাংবাদিক, যুক্তরাষ্ট্রের কূটনৈতিক, সাংবাদিকতা ও নীতিনির্ধারণী মহলে একটি পরিচিত নাম। সাংবাদিক হিসেবে তার প্রশ্নগুলো স্টেট ডিপার্টমেন্ট ও জাতিসংঘের নিয়মিত ব্রিফিংয়ে উঠে আসত, যেখানে বাংলাদেশের গণতন্ত্র, মানবাধিকার, সংবাদমাধ্যমের স্বাধীনতা এবং স্বৈরাচারী হাসিনা সরকারের শাসনামলের নানা অনিয়ম ও দমন-পীড়নের চিত্র উঠে আসত।
বর্তমানে তিনি মেক্সিকোয় বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন শেষে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সিনিয়র সচিব পদমর্যাদায় রাষ্ট্রদূত হিসেবে সংযুক্ত রয়েছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছে তারেক রহমান। আগামী সোমবার (২৩ নভেম্বর) এই সাক্ষাৎ অনুষ্ঠিত হবে।
শনিবার (২১ নভেম্বর) দিবাগত রাতে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় দলের যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদের সদস্য সারোয়ার তুষার এ তথ্য জানান।
বার্তায় সারোয়ার তুষার উল্লেখ করেন, প্রধানমন্ত্রীর আমন্ত্রণে আগামী ২৩ নভেম্বর এনসিপির একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করবে। এনসিপি প্রধানমন্ত্রীর আমন্ত্রণকে ইতিবাচক হিসেবে গ্রহণ করেছে।
তিনি আরও বলেন, গণভোটের রায় বাস্তবায়ন, ফ্যাসিবাদী ও সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচার এবং জুলাই গণহত্যার বিচারকে জাতীয় ঐক্যের ভিত্তি হিসেবে দেখতে হবে বলে মনে করে এনসিপি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বাংলাদেশ এবং ভারতের মধ্যে যৌথ নদী কমিশনের (জেআরসি) ৯১তম যৌথ কমিটির বৈঠক চলছে। এই বৈঠকে দুই দেশের প্রতিনিধিরা গঙ্গা ও পদ্মা নদীর পানি বণ্টন সংক্রান্ত তথ্য এবং উপাত্ত বিনিময় করবেন।
রোববার (২২ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে দুই দিনব্যাপী বৈঠকের প্রথম দিনের কার্যক্রম অনুষ্ঠিত হচ্ছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বৈঠকে মূলত ১৯৯৬ সালের গঙ্গার পানিবণ্টন চুক্তির বাস্তবায়ন পরিস্থিতি পর্যালোচনা করা হবে।
১৯৯৬ সালের গঙ্গার পানিবণ্টন চুক্তির মেয়াদ আগামী ১২ ডিসেম্বর শেষ হচ্ছে। চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগে এবারের বৈঠকটি বিশেষ গুরুত্ব বহন করছে। তবে চুক্তির নবায়ন বা মেয়াদ বাড়ানোর বিষয়টি যৌথ কমিটির আনুষ্ঠানিক এখতিয়ারের বাইরে রয়েছে।
বৈঠকে বাংলাদেশের ছয় সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন যৌথ নদী কমিশনের সদস্য মো. আনোয়ার কাদির। অপরদিকে, ভারতের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন কমিশনের সদস্য শরদ চন্দ্র।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বিয়ের আয়োজনে বাড়ির চারপাশে চলছে আনন্দ ও উল্লাস, অতিথিদের আনাগোনা। তবে বর ও কনের মধ্যে মুখের কোনো কথা নেই, শব্দের আদান-প্রদানও নেই। তারা নিজেদের অনুভূতি প্রকাশ করছেন ইশারা ও চোখের ভাষায়। কারণ, বর ও কনে দুজনই বাক ও শ্রবণ প্রতিবন্ধী।
মুখে কথা না থাকলেও, কানে শোনার সক্ষমতা না থাকলেও, তাদের মনের মিলনে দুই প্রাণ এক হয়ে গেছে। শারীরিক সীমাবদ্ধতা তাদের নতুন জীবন শুরুর স্বপ্নকে থামাতে পারেনি। দুই পরিবারের সম্মতিতে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হয়ে একে অপরের জীবনসঙ্গী হতে পেরে আনন্দিত।
এই বিয়ে কেবল দুই মানুষের নতুন জীবনের সূচনা নয়, বরং এটি ভালোবাসা, পারস্পরিক বোঝাপড়া ও মনের ভাষায় গড়ে ওঠা এক অনন্য সম্পর্কের গল্প। যেখানে শব্দের প্রয়োজন হয়নি, মুখের কথারও প্রয়োজন হয়নি। ইশারা ও অনুভূতির মধ্য দিয়েই শুরু হয়েছে তাদের নতুন জীবনের পথচলা।
বর গোলাম সাকওয়াত সম্পদ নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার ভেড়ভেড়ি মাঝাপাড়া এলাকার শিক্ষক গোলাম আজমের ছেলে। কনে নিলিমা জাহান নিতু ঢাকার সাভারে রেডিও কলোনি এলাকার নূর হোসেনের মেয়ে। তাদের গ্রামের বাড়ি মানিকগঞ্জে।
জানা গেছে, গত শুক্রবার (২০ নভেম্বর) রাতে পারিবারিক সম্মতির ভিত্তিতে তাদের আনুষ্ঠানিকভাবে বিয়ে সম্পন্ন হয়। বর ও কনে দুজনেই জন্ম থেকে বাক ও শ্রবণ প্রতিবন্ধী। তবে তাদের শারীরিক সীমাবদ্ধতা স্বাভাবিক জীবনযাপন কিংবা সামাজিকভাবে বেড়ে ওঠার পথে বাধা হয়ে দাঁড়ায়নি। পরিবারের সদস্যদের সহযোগিতা ও ভালোবাসায় তারা বেড়ে উঠেছেন।
বরের বাবা গোলাম আজম জানান, ফেসবুকের মাধ্যমে তার ছেলের পরিচয় হয় মেয়ের সঙ্গে। পরে ঢাকায় থাকা তার এক বন্ধুর সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করেন। এরপর দুই পরিবারের সম্মতিতে তাদের বিয়ের সিদ্ধান্ত নেওয়া হয়। মেয়েটিও বাক প্রতিবন্ধী। ইতোমধ্যে বিয়ের রেজিস্ট্রি সম্পন্ন হয়েছে এবং আগামী ডিসেম্বরের মাঝামাঝি সময়ে আনুষ্ঠানিকভাবে বিয়ের আয়োজন করা হবে।
তিনি বলেন, "আমার ছেলের বয়স যখন ছয় মাস, তখন থেকেই তার কানে সমস্যা দেখা দেয়। অনেক চিকিৎসা করানোর পরও সে সুস্থ হয়নি। সে বাক প্রতিবন্ধী। তবে আমার ছেলে অত্যন্ত ভালো। সে নিজেই অনেক কাজ করতে পারে এবং কম্পিউটারের কাজও জানে। আমার যতটুকু সম্পদ রয়েছে তা দিয়ে তাদের ভালোভাবেই চলবে বলে আশা করি।"
এদিকে, দুই পরিবারের সদস্য ও স্বজনদের উপস্থিতিতে সম্পন্ন হয় বিয়ের আনুষ্ঠানিকতা। নতুন জীবনে তাদের সুখ, শান্তি ও সুন্দর ভবিষ্যৎ কামনা করছেন স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ