ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

মানিকগঞ্জে বজ্রপাতে দুই জনের মৃত্যু


মানিকগঞ্জে বজ্রপাতে দুই জনের মৃত্যু

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জামির্ত্তা ইউনিয়নের কাঞ্চননগর এলাকায় বজ্রপাতে দুই জন কৃষকের মৃত্যু ঘটেছে।

রোববার (২১ জুন) সন্ধ্যায় এই ঘটনা ঘটে। নিহত দুই কৃষকের নাম হলো কাঞ্চননগর গ্রামের নেওয়াজের ছেলে কবির হোসেন (৩০) এবং রফি মিস্ত্রির ছেলে শহিদুল ইসলাম (২৫)। তারা দুজনই কৃষিকাজের মাধ্যমে জীবিকা নির্বাহ করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওইদিন বিকেলে কবির ও শহিদুল মাঠে কৃষিকাজ করছিলেন। এই সময় আকস্মিকভাবে আবহাওয়া খারাপ হয়ে বজ্রসহ বৃষ্টি শুরু হয়। বৃষ্টির মাঝেই মাঠে কাজ করার সময় হঠাৎ বজ্রপাতে তারা গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে সাভারের হেমায়েতপুরে অবস্থিত জামাল ক্লিনিকের দিকে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: নড়াইলে গা ঘেষে মসজিদ-মন্দিরের অবস্থান, সম্প্রীতির বন্ধনে প্রায় ৪৫ বছর ধরে চলছে দুর্গোৎসব

সিংগাইর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাজহারুল ইসলাম বলেন, "বজ্রপাতে দুই কৃষকের মৃত্যুর খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বৃষ্টির সময় খোলা মাঠে কাজ করার সময় বজ্রপাতের ঝুঁকি থাকে। তাই সবাইকে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যেসব এলাকায় টানা ৫ দিন বজ্রসহ অতি ভারী বৃষ্টির পূর্বাভাস

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ২১শে জুন, ২০২৬ ইং

১১:২৪ পি.এম


যেসব এলাকায় টানা ৫ দিন বজ্রসহ অতি ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশজুড়ে বৃষ্টিপাতের ফলে তীব্র গরমের অনুভূতি কিছুটা কমে গেছে। তবে দেশের সর্বোচ্চ তাপমাত্রা এখনও ৩৬ ডিগ্রির ঘরেই রয়েছে।

এই অবস্থায় আগামী রবিবার (২১ জুন) রাত ১টার মধ্যে দেশের ১৫টি জেলার ওপর দিয়ে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি আগামী ৫ দিনেও দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির পাশাপাশি কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সহকারী আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা জানিয়েছেন, রোববার রাত ১টার মধ্যে ঢাকা ছাড়াও ফরিদপুর, রংপুর, পাবনা, ময়মনসিংহ, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেটের ওপর দিয়ে পূর্ব অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে আষাঢ়ের বৃষ্টিপাতের মধ্যেই আগামী ৫ দিনেও দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে এই ৫ দিনে দেশে কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণও হতে পারে।

আবহাওয়াবিদ ওমর ফারুক জানিয়েছেন, সোমবার (২২ জুন) সন্ধ্যা ৬টা পর্যন্ত রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোর সঙ্গে সঙ্গে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে এদিন দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে।

তিনি আরও জানিয়েছেন, মঙ্গলবার (২৩ জুন) সন্ধ্যা ৬টা পর্যন্ত রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি হতে পারে। পাশাপাশি আগামী বুধবার (২৪ জুন) একই সময় পর্যন্ত রংপুর, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোর সঙ্গে সঙ্গে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এই দু’দিনেও দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে।

বৃহস্পতিবার (২৫ জুন) সন্ধ্যা ৬টা পর্যন্ত রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, বরিশাল ও খুলনা বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোর সঙ্গে সঙ্গে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

শুক্রবার (২৬ জুন) একই সময় পর্যন্ত রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোর সঙ্গে সঙ্গে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে এই দু’দিনেও দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে।

গত ২৪ ঘণ্টায় রাজশাহীতে দেশের সর্বোচ্চ ৩৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। একই সময়ে রাজধানী ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে গত ২৪ ঘণ্টায় নীলফামারীর ডিমলায় দেশের সর্বোচ্চ ৮৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে। একই সঙ্গে এই সময়ে ফরিদপুর ও নেত্রকোণায় ৭৪ মিলিমিটার, মাদারীপুরে ৭২, ঢাকায় ৫৮, সিলেটে ৫৪, মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ৪৪, কুমিল্লায় ৪২, ভোলায় ৩৯ মিলিমিটারসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হয়েছে। এই অবস্থায় বর্ধিত ৫ দিনে দেশে বৃষ্টিপাতের প্রবণতা বাড়াতে পারে বলে জানানো হয়েছে আবহাওয়া অধিদপ্তর।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বড় চমক নিয়ে আসছে ‘থ্রি ইডিয়টস’-এর সিক্যুয়েল

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

রবিবার, ২১শে জুন, ২০২৬ ইং

১১:২৪ পি.এম


বড় চমক নিয়ে আসছে ‘থ্রি ইডিয়টস’-এর সিক্যুয়েল

বহুদিন ধরে চলা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ভারতীয় স্বনামধন্য পরিচালক রাজকুমার হিরানি নিশ্চিত করেছেন যে জনপ্রিয় চলচ্চিত্র ‘থ্রি ইডিয়টস’–এর সিক্যুয়েল নির্মাণের কাজ বর্তমানে চলছে। তবে তিনি স্পষ্ট করে জানিয়েছেন যে, ছবিতে কোনো 'চতুর্থ ইডিয়ট' থাকছে না। এছাড়া ‘ফোর ইডিয়টস’ নামটিও সম্পূর্ণ মিডিয়ার তৈরি গুজব বলেই উল্লেখ করেছেন তিনি।

সম্প্রতি, অভিনেতা আমির খান সিক্যুয়েল নিয়ে কিছু ইঙ্গিত দেওয়ার পর থেকেই ভক্তদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়। একই সঙ্গে গুঞ্জনও ওঠে যে, এতে নতুন কোনো চরিত্র যুক্ত হতে পারে এবং সেই ভূমিকায় ভিকি কৌশলের নামও আলোচনায় আসে। কিন্তু এসব গুঞ্জনে পানি ঢেলে দিয়েছেন রাজকুমার হিরানি।

ভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া একটি সাক্ষাৎকারে তিনি উল্লেখ করেন, "আমির খুব শুরুর দিকের একটি খসড়া পড়েছিলেন। গল্পের মূল ধারণা ঠিক করা হয়েছে, তবে এখনও চিত্রনাট্য লেখার কাজ চলছে। আমরা সবাই এটি নিয়ে খুবই উচ্ছ্বসিত।" তিনি ‘ফোর ইডিয়টস’ নামের বিষয়ে হাস্যরসের সঙ্গে বলেন, "আমিও শুনেছি ছবির নাম নাকি ‘ফোর ইডিয়টস’। কিন্তু এই নাম আমি দেইনি, এটি মিডিয়ার তৈরি। আসলে কোনো চতুর্থ ইডিয়ট নেই। এটি ‘থ্রি ইডিয়টস’-ই থাকবে। শুধু গল্পটি আগের ঘটনার প্রায় ২০ বছর পরের সময়কে কেন্দ্র করে এগোবে।"

এর আগে, আমির খানও ইঙ্গিত দিয়েছিলেন যে নতুন গল্পে আবারও দেখা যাবে র‍্যাঞ্চো, ফারহান ও রাজুকে। তবে এবার তাদের জীবনের দুই দশক পরের অধ্যায় তুলে ধরা হবে। নির্মাতারা তাড়াহুড়ো করতে চান না। গল্পটি যথেষ্ট শক্তিশালী হলেই কেবল ছবিটিকে বড় পর্দায় আনা হবে।

২০০৯ সালে মুক্তি পাওয়া ‘থ্রি ইডিয়টস’ ছবিতে অভিনয় করেছিলেন আমির খান, আর. মাধবন, শারমান জোশি, কারিনা কাপুর খান, বোমান ইরানি, মোনা সিং ও আলি ফজলসহ আরও অনেকে। এই ছবিটি এখনও বলিউডের অন্যতম সফল ও দর্শকপ্রিয় চলচ্চিত্র হিসেবে বিশেষ স্থান ধরে রেখেছে। সূত্র: টাইমস অব ইন্ডিয়া

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গাইবান্ধায় যুবদলের হামলায় শিবির নেতা নিহত, জামায়াতের নিন্দা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ২১শে জুন, ২০২৬ ইং

১১:২৪ পি.এম


গাইবান্ধায় যুবদলের হামলায় শিবির নেতা নিহত, জামায়াতের নিন্দা

গাইবান্ধায় শিবির নেতা হত্যার ঘটনায় বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রতিবাদ জানিয়েছে। রোববার, দলটির সেক্রেটারি জেনারেল এবং সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার এক বিবৃতিতে এই প্রতিবাদের কথা বলেন।

মিয়া গোলাম পরওয়ার বলেছেন, “গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার বোনারপাড়া এলাকায় আজ দুপুরে প্রকাশ্যে বাজারের মধ্যে সাবেক যুবদল নেতা মুকুল এবং তার ভাই পলাশসহ সন্ত্রাসীরা ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি এবং মেধাবী ছাত্র সাইফুল্লাহ বারীকে ধারালো অস্ত্র ও লোহার শাবল দিয়ে নৃশংসভাবে পিটিয়ে হত্যা করেছে। প্রকাশ্য দিবালোকে সংগঠিত এই পরিকল্পিত হত্যাকাণ্ড অত্যন্ত বর্বর, কাপুরুষোচিত এবং মানবতাবিরোধী।

তিনি আরও বলেন, একটি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের কারণে এ ধরনের রক্তক্ষয়ী ও পাশবিক হামলা কোন সভ্য সমাজ এবং সুস্থ রাজনৈতিক সংস্কৃতিতে গ্রহণযোগ্য হতে পারে না। আমি এই জঘন্য হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান করে তিনি জানান, ঘটনার সঙ্গে জড়িত মূল হোতা মুকুল ও পলাশসহ সকল খুনি এবং সন্ত্রাসীকে অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার ব্যবস্থা করতে হবে এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। আমরা প্রশাসন এবং পুলিশের কাছে জোর দাবি জানাচ্ছি যে, কোন রাজনৈতিক বা অন্য কোন প্রভাব যেন এই স্পর্শকাতর মামলার তদন্তকে বাধাগ্রস্ত করতে না পারে, তা অবশ্যই নিশ্চিত করতে হবে।

বিবৃতিতে তিনি আরও জানান, হামলায় গুরুতর আহত সাইফুল্লাহর বন্ধু সালাউদ্দিন বর্তমানে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিত্সাধীন রয়েছেন। আমরা তার দ্রুত সুস্থতা কামনা করছি।

গোলাম পরওয়ার আরও বলেন, আমি নিহত সাইফুল্লাহ বারীর শাহাদাত কবুলিয়তের জন্য মহান আল্লাহর দরবারে দোয়া করছি এবং তার শোকসন্তপ্ত পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। মহান আল্লাহ তাআলা শোকাহত পরিবারকে এ কঠিন শোক সহ্য করার তাওফীক দান করুন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অভিজ্ঞতা ছাড়াই চাকরি দিচ্ছে প্রাণ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ২১শে জুন, ২০২৬ ইং

১১:২৫ পি.এম


অভিজ্ঞতা ছাড়াই চাকরি দিচ্ছে প্রাণ

শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান প্রাণ গ্রুপে ‘ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার/ট্রেইনি ইঞ্জিনিয়ার’ পদে নতুন জনবল নিয়োগ করা হবে। আগ্রহী প্রার্থীরা আগামী ৪ জুলাই পর্যন্ত আবেদন করার সুযোগ পাবেন। প্রার্থী হতে হবে বিএসসি ডিগ্রিধারী। হবিগঞ্জ ও নাটোর জেলায় কাজ করার মানসিকতা থাকতে হবে।

প্রতিষ্ঠানের নাম: প্রাণ গ্রুপ

বিভাগের নাম: এলপিসি অ্যান্ড অটোমেশন

পদের নাম: ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার/ট্রেইনি ইঞ্জিনিয়ার

পদসংখ্যা: নির্ধারিত নয়

শিক্ষাগত যোগ্যতা: বিএসসি (ইইই/এমই)

অভিজ্ঞতা: প্রযোজ্য নয়

বেতন: আলোচনা সাপেক্ষে

চাকরির ধরন: ফুল টাইম

প্রার্থীর ধরন: নারী-পুরুষ

বয়স: ২৪ - ৩২ বছর

কর্মস্থল: হবিগঞ্জ ও নাটোর

আবেদনের নিয়ম: আগ্রহীরা এখানে ক্লিক করে প্রাণ গ্রুপে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ সময়: ৪ জুলাই ২০২৬ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫১
মাগরিব ০৫:২৮
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%