১২:১৩ পি.এম
রাজধানীর মহাখালী-তেজগাঁও সড়কটি আজ গার্মেন্টস শ্রমিকদের কর্তৃক অবরোধ করা হয়েছে। মঙ্গলবার (১৬ জুন) সকাল থেকে তারা বকেয়া বেতনের দাবি জানিয়ে সড়কে অবস্থান করছে।
এই পরিস্থিতির কারণে সড়কটির উভয় পাশে যান চলাচল সম্পূর্ণরূপে বন্ধ হয়ে গেছে।
শ্রমিকদের এই অবরোধের ফলে ওই এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়েছে। এতে সাধারণ যাত্রী ও অফিসগামী মানুষের মধ্যে চরম ভোগান্তি দেখা দিয়েছে।
আরও পড়ুন: যাত্রাবাড়ীতে ছিনতাই সন্দেহে গণপিটুনিতে আহত যুবক নিশাত মিয়ার মৃত্যু
অন্যদিকে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সেখানে উপস্থিত রয়েছেন।
এ সময়ে গার্মেন্টস শ্রমিকরা সাতটি দাবি তুলেছেন। সেগুলো হলো—
১) গত মে মাসের বেতন।
২) ২০২৫ সালের ছুটির টাকা।
আরও পড়ুন: রাজধানীতে মদ-বিয়ার ও ইয়াবা জব্দ, গ্রেপ্তার ৩
৩) ডিসেম্বর-২০২৫ এর এরিয়া বিলের টাকা।
৪) নোটিশ পে-বিল পরিশোধ করতে হবে।
৫) শ্রম আইন অনুযায়ী পরবর্তী ৪ (চার) মাস তথা ১২০ (একশত বিশ) দিনের বেতন-ভাতা পরিশোধ করতে হবে।
৬) শ্রম আইন অনুযায়ী সব শ্রমিক-কর্মচারীর সার্ভিস বেনিফিট ১০০ শতাংশ পরিশোধ করতে হবে।
আরও পড়ুন: গণভোটের রায় না মানলে তারেক রহমানের ক্ষমতায় থাকার অধিকার নেই: জুনায়েদ
৭) শ্রমিক-কর্মচারীদের প্রাপ্য পরিশোধের ক্ষেত্রে কোন হ্যারাসমেন্ট (পুলিশি মামলা, হুমকি, ভয়ভীতি প্রদর্শন, শারীরিক মানুষিক অত্যাচার) করা থেকে বিরত থাকতে হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন