০১:৩৩ পি.এম
রংপুর রেলস্টেশনের পার্শ্ববর্তী বাবুপাড়া এলাকায় লালমনিরহাট থেকে ছেড়ে আসা পার্বতীপুরগামী বুড়িমারী কমিউটার এক্সপ্রেসের ইঞ্জিন ও বগি লাইনচ্যুত হয়ে গেছে।
শনিবার সকাল ১১টার দিকে এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করে রংপুর রেলস্টেশনের সুপার মামুন মিয়া জানান, ট্রেনটি পার্বতীপুরের দিকে যাচ্ছিল।
স্টেশনের কাছে বাবুপাড়া এলাকায় ট্রেনের ইঞ্জিন ও বগির দুটি চাকা লাইনচ্যুত হয়। বর্তমানে ইঞ্জিন উদ্ধারের কাজ চলছে।
আরও পড়ুন: ইনানীতে ৪২ ঘণ্টা ধরে জ্বলছে আগুন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি
তিনি আরও জানান, ট্রেনটি ৩ নম্বর লাইনে থাকায় অন্যান্য লাইন ক্লিয়ার ছিল। ফলে অন্যান্য ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
শতাধিক যাত্রী এই ঘটনায় চরম ভোগান্তিতে পড়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন