ঢাকা শনিবার, ০৭ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২২শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ০৭ই নভেম্বর, ২০২৬ইং ২২শে কার্তিক, ১৪৩২বাং

ভারতে বাংলাদেশি সন্দেহে কয়েকশ’ শ্রমিক আটক


ভারতে বাংলাদেশি সন্দেহে কয়েকশ’ শ্রমিক আটক

ভারতের বেঙ্গালুরুর বিভিন্ন এলাকায় 'বাংলাদেশি' শনাক্ত করার কথিত অভিযানে আটক হয়েছে শত শত পরিযায়ী শ্রমিক, এমন অভিযোগ করেছে চারটি নাগরিক অধিকার, আইনজীবী ও শ্রমিক সংগঠন।

এই অভিযোগে বলা হয়েছে, আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন নারী ও শিশুরাও। কর্ণাটকের স্বরাষ্ট্রমন্ত্রী, পুলিশ মহাপরিচালক ও বেঙ্গালুরুর পুলিশ কমিশনারের কাছে উত্থাপন করা অভিযোগে এমন দাবি করা হয়েছে।

পিপলস ইউনিয়ন ফর সিভিল লিবার্টিজ, অল ইন্ডিয়া লইয়ার্স অ্যাসোসিয়েশন ফর জাস্টিস, ডোমেস্টিক ওয়ার্কার্স রাইটস ইউনিয়ন এবং অল ইন্ডিয়া সেন্ট্রাল কাউন্সিল অব ট্রেড ইউনিয়নসের পক্ষ থেকে অভিযোগে জানানো হয়েছে, পুলিশি অভিযানে 'বেআইনি আটক, মারধর ও অমানবিক আচরণের' ঘটনা ঘটেছে।

আরও পড়ুন: জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ

সংগঠনগুলোর দাবি, শনিবার ভোরে বিভিন্ন বস্তি ও শ্রমজীবী এলাকায় পুলিশ বাড়িতে বাড়িতে গিয়ে পরিচয়পত্র দেখতে চেয়েছে। নথি দেখানোর পরও পুলিশের বিরুদ্ধে অনেককে জোর করে আটক করার অভিযোগ রয়েছে, যাদের পুলিশের জিপ বা বাসে তুলে থানায়, কনভেনশন সেন্টার এবং ম্যারেজ হলসহ বিভিন্ন স্থানে নিয়ে যাওয়া হয়।

অভিযোগ অনুযায়ী, কথিত বাংলাদেশিদের শনাক্ত করার অভিযানে ব্যান্ডেপাল্যা এলাকায় দুই শতাধিক, হেব্বাগোডিতে প্রায় একশ’ ৫০ জন এবং পারাপ্পানা অগ্রহারা এলাকায় চারশ’ জনেরও বেশি মানুষকে আটক করা হয়েছে। এছাড়া ভার্থুর, সোমাসুন্দরাপাল্যা, হোয়াইটফিল্ড, মহাদেবপুরা ও মারাঠাহাল্লি এলাকাতেও অনেক মানুষকে আটকের অভিযোগ পাওয়া গেছে।

ভার্থুর থানায় আটক কয়েকজনের বিরুদ্ধে লাঠি দিয়ে মারধরের অভিযোগ করেছে সংগঠনগুলো। তাদের দাবি, হেব্বাগোডিতে পুলিশ একটি বসতির দরজা ও সিসিটিভি ভেঙে ৫০টির বেশি মোবাইল ফোন জব্দ করেছে। বিভিন্ন এলাকায় আটক ব্যক্তিদের ফোন থেকে ব্যক্তিগত বার্তা ও কলের তথ্য যাচাই করা হয়েছে বলেও অভিযোগ ওঠেছে।

সংগঠনগুলোর অভিযোগ, আন্তর্জাতিক নম্বরে ফোন বা কলের তথ্য পাওয়ার মতিয়ে কয়েকজনকে ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিসে পাঠানো হয়েছে। তাদের বক্তব্য হলো, 'ফোনে অন্য দেশের নম্বর থাকা কোনো ব্যক্তির বিদেশি নাগরিকত্বের প্রমাণ নয়।'

আরও পড়ুন: জামায়াতে ইসলামীর ইসলাম অস্বীকার করলেন হেফাজতের আমির বাবুনগরী

অভিযোগকারীরা এই অভিযানকে 'বেআইনি ও সাংবিধানিকভাবে অগ্রহণযোগ্য' বলে দাবি করেছেন এবং জানান, আইনসম্মত প্রক্রিয়া ছাড়া কাউকে আটক করা সম্ভব নয়।

চার সংগঠন আটক ব্যক্তিদের অবিলম্বে মুক্তি, আহতদের চিকিৎসা, পুরো ঘটনাটির স্বাধীন তদন্ত এবং অভিযানে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে। পাশাপাশি সিসিটিভি ফুটেজ ও অন্যান্য নথি সংরক্ষণ এবং ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণেরও দাবি করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ৯ই আগস্ট, ২০২৬ ইং

০২:২৬ পি.এম


শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী

বাংলাদেশের স্বাধীনতা ও গণতন্ত্র প্রতিষ্ঠার সঠিক ইতিহাস পরবর্তী প্রজন্মের সামনে তুলে ধরার জন্য আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। তিনি বলেন, যাদের অবদান ও আত্মত্যাগের মাধ্যমে আজকের স্বাধীন বাংলাদেশ ও গণতন্ত্র অর্জিত হয়েছে, তাদের সম্পর্কে শিশুদের জানানো অত্যন্ত জরুরি।

আজ রোববার সকালে জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম মিলনায়তনে লেখক-সাংবাদিক সাবরিনা শুভ্রা রচিত দুইটি বই ‘শহীদ জিয়ার গল্প শোনো’ ও ‘ছোটদের প্রিয় খালেদা জিয়া’-এর মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন। অনুষ্ঠানের আয়োজন করে প্রকাশনা সংস্থা ‘দশমিক’৷

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী প্রধান অতিথির বক্তব্যে বলেন, বাচ্চাদের জন্য বাংলাদেশের আসল ইতিহাস, যাদের কারণে আমরা স্বাধীন দেশ ও গণতন্ত্র পেয়েছি, তাদের বিষয়ে পরবর্তী প্রজন্মকে জানানো খুব বেশি দরকার। তবে সে অনুপাতে সেইভাবে বই, লেখনী বা চলচ্চিত্র উপস্থাপন করা হয়নি। তিনি জানিয়েছেন, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে সঠিক ইতিহাস তুলে ধরার জন্য কাজ করা হচ্ছে। এ ধরনের উদ্যোগে সার্বিক সহযোগিতা করতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সর্বদা প্রস্তুত রয়েছে।

তিনি আরও বলেন, বিদেশে অবস্থানরত বাংলাদেশি শিশু-কিশোরদের জন্য এ জাতীয় বইগুলোর ইংরেজি অনুবাদের প্রয়োজন রয়েছে, যাতে তারাও দেশের ইতিহাস ও ত্যাগী নেতাদের অবদান সম্পর্কে সহজে জানতে পারে।

প্রতিমন্ত্রী স্মৃতিচারণ ও ইতিহাস তুলে ধরে বলেন, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যদি সেদিন স্বাধীনতার ঘোষণা না দিতেন, ‘আই রিভোল্ট’ না বলতেন, তবে হয়তো আজ আমরা স্বাধীন দেশ পেতাম না। একইভাবে দেশনেত্রী মরহুম বেগম খালেদা জিয়া জীবন বাজি রেখে গণতন্ত্র রক্ষা ও পুনঃপ্রতিষ্ঠার আন্দোলন করেছেন। তাদের এই অবদান যদি আমরা নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে না পারি, তবে কালের বিবর্তনে তা হারিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।’

প্রতিমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ ১৭ বছরের আন্দোলন-সংগ্রামের ধারাবাহিকতায় ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার বিপ্লবের মাধ্যমে অর্জিত এই গণতন্ত্র ও ভোটাধিকার আমাদের রক্ষা করতে হবে। দেশে যেন পুনরায় ফ্যাসিবাদের উত্থান না ঘটে, সেজন্য সর্বস্তরের জনগণকে সোচ্চার থাকার আহ্বান তিনি জানান।

প্রকাশনা সংস্থা ‘দশমিক’-এর স্বত্বাধিকারী দীপান্ত রায়হানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম, সংসদ সদস্য এস এম জিলানী, সংসদ সদস্য কে এম বাবর এবং সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু।

অনুষ্ঠানে আলোচক হিসেবে বক্তব্য রাখেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. তাহমিনা আক্তার টপি এবং সাংবাদিক ও কথাসাহিত্যিক এহসান মাহমুদ। এছাড়া অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন লেখক কালাম ফারায়েজি, বই দু’টির লেখক ও সাংবাদিক সাবরিনা শুভ্রা, কবি মিন্টু হক, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস এবং তৌহিদুর রহমান আওয়াল।

অনুষ্ঠানে বক্তারা শিশুদের উপযোগী করে শহীদ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার জীবনের গল্প ও রাজনৈতিক ইতিহাস বর্ণনায় লেখিকার এই উদ্যোগকে অত্যন্ত প্রশংসনীয় ও সময়োপযোগী বলে অভিহিত করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চীনের দিকে ধেয়ে আসছে টাইফুন ‘ডলফিন’, বন্যা-ভূমিধসের সতর্কতা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ৯ই আগস্ট, ২০২৬ ইং

০২:২৬ পি.এম


চীনের দিকে ধেয়ে আসছে টাইফুন ‘ডলফিন’, বন্যা-ভূমিধসের সতর্কতা

চীনে আঘাত হানছে টাইফুন ‘ডলফিন’, এ কারণে বন্যা ও ভূমিধসের ব্যাপারে সতর্কতা জারি করা হয়েছে।

জাপানে তাণ্ডব চালালো টাইফুন ‘ডলফিন’, এবার এটি চীনের পূর্ব উপকূলে প্রচণ্ড আঘাত হানতে প্রস্তুত রয়েছে। ঝড়টির প্রভাবে তীব্র ঝোড়ো হাওয়া এবং টানা ভারী বৃষ্টির আশঙ্কা দেখা দিয়েছে।

বন্যা ও মারাত্মক ভূমিধসের আগাম প্রস্তুতি নিতে শুরু করেছে পূর্ব চীনের প্রশাসন, যাতে পরিস্থিতি মোকাবেলা করতে পারে এবং ক্ষয়ক্ষতি কম হয়।

চীনে পৌঁছানোর আগে টাইফুন ‘ডলফিন’ জাপানের দক্ষিণাঞ্চলীয় ওকিনাওয়া এলাকায় ব্যাপক তাণ্ডব চালিয়েছে। এর ফলে ছয়জন আহত হয়েছে এবং ৫০ হাজারেরও বেশি ঘরবাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। চীনের জাতীয় আবহাওয়া কেন্দ্র জানিয়েছে, ঘণ্টায় সর্বোচ্চ ১৬২ কিলোমিটার গতিতে ঝড়টি দেশটির উপকূলে আঘাত হানতে পারে।

স্যাফির-সিম্পসন স্কেলে ক্যাটাগরি-২ মাত্রার এই ঝড়ের জন্য অবকাঠামো ও ঘরবাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতির শঙ্কা করা হচ্ছে। তাই বিপদ এড়াতে ইতিমধ্যেই উপকূলীয় এলাকার কর্মীদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে এবং মাছ ধরার নৌকা ও জাহাজগুলোকে বন্দরে ফেরার নির্দেশ প্রদান করা হয়েছে। একই সাথে কর্তৃপক্ষ পাহাড়ি ঝরনা, নির্মাণস্থল এবং পর্যটন কেন্দ্রগুলোতে নজরদারি বাড়িয়েছে।

পূর্বাভাস অনুযায়ী, টাইফুন ‘ডলফিন’ স্থলভাগে আঘাত হানার পর ধীরে ধীরে শক্তি হারিয়ে চীনের ভেতরের দিকে এগোবে। তবে এর গতি কমে যাওয়ার ফলে দীর্ঘস্থায়ী বৃষ্টিপাত হতে পারে। আগামী ১০ আগস্ট পর্যন্ত ঝেজিয়াং, সাংহাই, ফুজিয়ান ও জিয়াংসুসহ বেশ কিছু অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। এর প্রভাবে কিয়ানতাং ও ইয়ং নদীসহ বেশ কয়েকটি নদীর পানি বিপদসীমা অতিক্রম করে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হতে পারে।

সম্ভাব্য দুর্যোগ মোকাবেলার জন্য চীন সরকার চার স্তরের জরুরি ব্যবস্থার অধীনে ঝেজিয়াং ও ফুজিয়ানে ৩ নম্বর এবং জিয়াংসু ও আনহুইতে ৪ নম্বর সতর্কতা বজায় রেখেছে। ঝুঁকিপূর্ণ পাহাড়ি এলাকার বাসিন্দাদের দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

নিরাপত্তার স্বার্থে সাংহাইয়ের ইয়াংশান বন্দর থেকে সব জাহাজ সরিয়ে নেওয়া হয়েছে এবং সাগরে থাকা ৫০০টিরও বেশি নৌযানকে নিরাপদ আশ্রয়ে পাঠানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জ্যামে আটকে আদালতে জেরার সময় শেষ পরীমনির

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

রবিবার, ৯ই আগস্ট, ২০২৬ ইং

০২:২৮ পি.এম


জ্যামে আটকে আদালতে জেরার সময় শেষ পরীমনির

রাস্তায় জ্যামে আটকা পড়ার কারণে আদালতে পৌঁছানোর আগে পরীমনির সময় শেষ হয়ে গিয়েছে। রবিবার (৯ অগাস্ট) সকালে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৯ এর বিচারক শাহাদাৎ হোসেন ভূঁইয়ার আদালতে পরীমনির মামলার জেরা হওয়ার দিন ধার্য ছিল।

আবারও, পরীমনি বাসা থেকে বের হয়ে যথাসময়ে আদালতে পা রাখতে পারার আগেই কোর্টের সময় শেষ হয়ে যায়। নির্দিষ্ট সময়ে আদালতে না পৌঁছানোর কারণে বিচারক এজলাস থেকে নেমে যান।

এদিকে, পরবর্তী জেরার তারিখ আগামী ৩০ নভেম্বর ধার্য করা হয়েছে। পরীর আইনজীবী নীলাঞ্জনা রিফাত (সুরভী) বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, এদিন মামলার তিন আসামির মধ্যে দুই আসামিও আদালতে হাজির হয়ে চলে যান। অন্য আসামি সময়ের আবেদন করেন।

এটির আগে গত ১০ ফেব্রুয়ারি অ্যাপেন্ডিসাইটসের অপারেশনের পর অসুস্থ হওয়ার কারণে আদালতে আসতে পারেননি পরীমনি। তখনও এ মামলার জন্য তার জেরার দিন নির্ধারিত ছিল।

ফলে, তখন তিনি জেরার জন্য ছয় মাসের অতিরিক্ত সময় পান।

এরও আগে, গত বছরের ৯ সেপ্টেম্বর মামলাটি জেরার জন্য ছিল। তবে পরীমনির দুই সন্তানকে টিকা দেওয়ার কারণে তারা কিছুটা অসুস্থ হয়ে পড়ায় আদালতে উপস্থিত হতে পারেননি। তাই ওইদিনও তার জেরার প্রক্রিয়া সম্পন্ন হয়নি।

এর আগের ঘটনাগুলোর মধ্যে গত বছরের ২৬ মে আদালতে উপস্থিত হয়েছিলেন পরীমনি। তবে সে সময় অসুস্থ হয়ে পড়ার কারণে জেরার প্রক্রিয়া সম্পন্ন হয়নি।

মামলার অন্যান্য আসামিরা হলেন, নাসির উদ্দিন, তুহিন সিদ্দিকী অমি ও শহীদুল আলম। তারা জামিনে মুক্ত রয়েছেন। ২০২১ সালের ১৪ জুন, নাসির উদ্দিন ও অমির নাম উল্লেখ করে এবং চারজনকে অজ্ঞাত আসামি করে ঢাকার সাভার থানায় মামলা দায়ের করেন পরীমনি।

মামলাটি তদন্ত শেষে ২০২১ সালের ৬ সেপ্টেম্বর আদালতে নাসিরসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন তদন্ত কর্মকর্তা, সাভার থানার ইন্সপেক্টর কামাল হোসেন। ২০২২ সালের ১৮ মে আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার কার্যক্রম শুরু হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পর্তুগালে গিয়ে বিদেশিকে অপহরণ, গ্রেপ্তার ২ বাংলাদেশি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৯ই আগস্ট, ২০২৬ ইং

০২:৩২ পি.এম


পর্তুগালে গিয়ে বিদেশিকে অপহরণ, গ্রেপ্তার ২ বাংলাদেশি

পর্তুগালের রাজধানী লিসবনে এক বিদেশি নাগরিককে অপহরণ করে দুই দিন আটকে রেখে নির্যাতন এবং মুক্তিপণ আদায়ের অভিযোগে দুই বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে দেশটির জুডিশিয়ারি পুলিশ। এই ঘটনার জন্য ‘টাকা’ (TAKA) নামক একটি বিশেষ সাংকেতিক অভিযান পরিচালনা করা হয় এবং এর মাধ্যমে দুজনকে গ্রেপ্তার করা হয়।

স্থানীয় সংবাদমাধ্যম ‘জরনাল দে নোতিসিয়াস’–এর প্রতিবেদনে জানানো হয়েছে, গ্রেপ্তার দুই বাংলাদেশির বয়স যথাক্রমে ৩৫ ও ৪৩ বছর। তবে তদন্তের স্বার্থে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের নাম-পরিচয় প্রকাশ করতে রাজি হয়নি।

পুলিশের একটি তথ্য অনুযায়ী, গত ২৭ জুন লিসবনের একটি সড়ক থেকে বিদেশি নাগরিকটিকে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক তুলে নিয়ে যাওয়া হয়। এরপর তাকে একটি বাসায় দুই দিন আটকে রেখে শারীরিক নির্যাতন ও মারধর করা হয়। অপহরণকারীরা প্রাণনাশের হুমকি দিয়ে তার স্বজনদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা দাবি করেন।

স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, দাবিকৃত অর্থ পরিশোধের পর ভুক্তভোগীকে ছেড়ে দেওয়া হলে তিনি হাসপাতালে চিকিৎসা নেন। পরবর্তীতে তিনি লিসবনের জুডিশিয়ারি পুলিশের কাছে একটি লিখিত অভিযোগ দাখিল করেন।

এই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে জুডিশিয়ারি পুলিশের জাতীয় সন্ত্রাসবিরোধী ইউনিট। তারা সন্দেহভাজনদের অবস্থান শনাক্ত করার কাজ শুরু করে। উল্লেখ্য, পর্তুগিজ পুলিশের বিশেষ এই অপারেশনের নামকরণ করা হয়েছে বাংলাদেশের জাতীয় মুদ্রা ‘টাকা’র নামে।

লিসবনের পাবলিক প্রসিকিউটর অফিস জানিয়েছে যে, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের প্রাথমিক বিচারিক শুনানির জন্য আদালতে হাজির করা হয়েছে। তাদের বিরুদ্ধে রিমান্ড এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বিচারিক প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫০
জোহর ১১:৪৩
আসর ০৩:৪০
মাগরিব ০৫:১৬
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৮ সূর্যাস্ত : ০৫:১৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%