০৭:৫২ পি.এম
নাহিদ রানার গতির সামনে বিপর্যস্ত অস্ট্রেলিয়ার ব্যাটাররা। সফরকারীরা ৯ উইকেট হারিয়ে নিশ্চিত হারের মুখে। ২১ বছর পর অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে জয়ের জন্য বাংলাদেশের এখন মাত্র ১টি উইকেট দরকার। ঠিক এই অবস্থায় আবহাওয়া বিগড়ে গেছে। মুহুর্মুহু বজ্রপাতে কান পাতা দায় হয়ে উঠেছে। ফলে আম্পায়াররা বাধ্য হয়ে খেলা সাময়িকভাবে বন্ধ করে দিতে হল।
মঙ্গলবার (৯ জুন) মিরপুরের হোম অব ক্রিকেটে সিরিজের প্রথম ওয়ানডেতে অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছে স্বাগতিক বাংলাদেশ। জয়ের জন্য ২৮৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া ৪২.২ ওভারে ১৯১ রানে ৯ উইকেট হারিয়ে ফেলেছে। তাদের জয়ের জন্য ৪৬ বলে প্রয়োজন ৯৪ রান, হাতে রয়েছে শুধু ১ উইকেট।
যখন বাংলাদেশ নিশ্চিত জয়ের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে, তখন প্রকৃতির বাধা এসে হাজির হয়েছে। বজ্রপাতের কারণে খেলা এই মুহূর্তে বন্ধ রয়েছে। এর ফলে টাইগারদের জন্য জয়ের অপেক্ষা আর বাড়ছে। শেষ আপডেট অনুযায়ী, আকাশে এখনও একের পর এক বিদ্যুৎ চমকাচ্ছে। গ্যালারিতে উপস্থিত দর্শকরাও নিরাপদ আশ্রয়ের খোঁজে স্ট্যান্ড ছেড়ে ইনডোর এলাকায় চলে যাচ্ছেন। অন্যদিকে পিচ রক্ষার জন্য গ্রাউন্ডসম্যানরা দ্রুত হেসিয়ান কভার নিয়ে মাঠে নেমে পড়েছেন। পরিস্থিতি এখন পুরোপুরি আবহাওয়ার ওপর নির্ভর করছে।
আরও পড়ুন: বৃষ্টি-বাগড়ার মাঝেই ত্রাস ছড়ালেন বোল্যান্ড
মিরপুরে হালকা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছে, তাই মাঠের সব অংশ সুরক্ষিত করা হয়েছে।
এর আগে বাংলাদেশের দেয়া ২৮৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া ইনিংসের প্রথম বলেই ম্যাথু শর্টকে হারিয়েছে। তাসকিন আহমেদের বলে তিনি বোল্ড হয়ে যান।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন