প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মাদারীপুরে স্কুল ফিডিং প্রকল্পের আওতায় শিক্ষার্থীদের জন্য সরবরাহ করা খাদ্যসামগ্রী নিয়ে অনিয়মের অভিযোগে সমতা ট্রেডার্সের দুই কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৯ জুন) বিকেলে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, মাদারীপুর সদর থানায় দায়ের করা একটি মামলার তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সমতা ট্রেডার্সের অপারেশন ম্যানেজার এএফএম আহসানুল হাবিব ও কর্মকর্তা মো. নুরুজ্জামানকে গ্রেপ্তার করা হয়।
তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ভুক্তভোগী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য এবং এ পর্যন্ত সংগৃহীত তথ্য-উপাত্ত পর্যালোচনায় দেখা গেছে, গ্রেপ্তারকৃত দুই কর্মকর্তা স্কুল ফিডিং প্রকল্পের খাদ্য সরবরাহ কার্যক্রমের সঙ্গে সরাসরি সম্পৃক্ত ছিলেন। তদন্তে শিক্ষার্থীদের জন্য নষ্ট ও খাবার অযোগ্য খাদ্যসামগ্রী সরবরাহের ঘটনায় তাদের সম্পৃক্ততার প্রাথমিক সত্যতা পাওয়া গেছে।
এ বিষয়ে মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) ফারিয়া রফিক ভাবনা গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানিয়েছে, মামলার তদন্ত অব্যাহত রয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যদের সম্পৃক্ততাও খতিয়ে দেখা হচ্ছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন