০৪:৫৬ পি.এম
জামালপুরের বকশীগঞ্জে ধান কাটতে গিয়ে তীব্র তাপদাহের কারণে হিট স্ট্রোকে সানোয়ার হোসেন (৬৫) নামে এক কৃষকের মৃত্যু ঘটেছে।
মঙ্গলবার (২ জুন) দুপুরে ঘটনাটি ঘটে মেরুরচর ইউনিয়নের রবিয়ারচর বিলের মুড়ি নামক গ্রামে।
মৃত কৃষক সানোয়ার হোসেন ওই গ্রামের কমেজ আলীর পুত্র।
আরও পড়ুন: ত্যাগীদের মধ্য থেকে একজনকে মনোনয়ন দেওয়ার দাবি মোঃ ফারুক আলীর
স্থানীয় সূত্র মতে, ঈদের পরদিন থেকে জামালপুর উত্তরাঞ্চলে মৃদু দাবদাহ দেখা দিয়েছে। তীব্র গরমের মধ্যেই দুপুর ১১টার দিকে সানোয়ার হোসেন কৃষি কাজের জন্য বাড়ির পাশে নিজের খেতে ধান কাটতে যান। ধান কাটার সময় দুপুর ১টার দিকে তাপদাহে হিট স্ট্রোক করেন তিনি। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে মারা যান।
বকশীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আমিনুল ইসলাম হিট স্ট্রোকে কৃষকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন