১১:৫৩ এম
দক্ষিণ লেবাননে, হিজবুল্লাহ নির্মিত একটি বড় ভূগর্ভস্থ সুড়ঙ্গ ধ্বংস করতে সক্ষম হয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। এ সম্বন্ধে দাবি করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ।
বার্তা সংস্থা এএফপির প্রকাশিত তথ্য অনুযায়ী, যৌথভাবে এক বিবৃতিতে ইসরায়েল সরকারের দুটি উচ্চপদস্থ কর্মকর্তা জানিয়েছেন, সুড়ঙ্গটির দৈর্ঘ্য ২০০ মিটারের বেশি ছিল, এবং এটি মাটির প্রায় ২৫ মিটারের গভীরে নির্মাণ করা হয়েছিল। ওই সুড়ঙ্গে শত শত অস্ত্র মজুত করে রাখা হয়েছিল।
এছাড়া, সেখানে একটি অসংখ্য ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্রও ছিল, যা ইসরায়েল ও দেশটির বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে হামলা চালানোর জন্য ব্যবহৃত হত বলে বিবৃতিতে দাবি করা হয়েছে। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ওয়াশিংটনে ইসরায়েল ও লেবানন শান্তির পথে অগ্রসর হতে একটি কাঠামোগত চুক্তি স্বাক্ষরের মাত্র দুই দিন পর এই অভিযান পরিচালিত হয়। বেশ কয়েক দশক ধরে দুই দেশ আনুষ্ঠানিকভাবে যুদ্ধাবস্থায় রয়েছে।
আরও পড়ুন: ইসরাইলে নির্বাচন: ৮৫ শতাংশ ভোট গণনা শেষ, চূড়ান্ত ফলাফল দুই দিনে আসবে
এদিকে, যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে গত রবিবার লেবাননের দক্ষিণাঞ্চলের বিভিন্ন স্থানে ইসরাইলের একাধিক হামলার পর হিজবুল্লাহ দাবি করেছে যে তাদের দেশের ও জনগণের রক্ষার অধিকার রয়েছে।
হিজবুল্লাহ জানায়, ইসরায়েল যুদ্ধবিমান দক্ষিণাঞ্চলের নাবাতিয়েহ শহর এবং পাশের মায়ফাদুন শহরের আবাসিক ভবনগুলোতে হামলা চালিয়েছে। এমনকি, ইসরায়েলি ড্রোন ফ্রাউন শহর ও বিনত জবেইল এলাকার মুক্ত স্থানে হামলা চালাতে দেখা গিয়েছে। একই সঙ্গে তাইবেহ ও হাদ্দাথা এলাকার আবাসিক ভবনগুলো লক্ষ্য করে বিস্ফোরণের ঘটনাও ঘটানো হয়েছে।
হিজবুল্লাহ তাদের বিবৃতিতে উল্লেখ করেছে, ‘আমরা যুদ্ধবিরতি চুক্তির এসব লঙ্ঘনের ঘটনা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। আমাদের মাতৃভূমি ও জনগণকে রক্ষার অধিকার আছে।’ সূত্র: দ্য ডন
আরও পড়ুন: স্পেনে দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে নিহত ৬৮, আহত ৮০
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন