০৫:২৮ পি.এম
জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান মন্তব্য করেছেন যে, বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত ও দুঃশাসনমুক্ত একটি মানবিক বাংলাদেশ গঠনের লক্ষ্য তাদের।
তিনি উল্লেখ করেন, যতদিন বাংলাদেশ একটি মানবিক রাষ্ট্রে পরিণত না হবে, দুর্নীতি ও দুঃশাসন মুক্ত এবং বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠা না হবে, ততদিন পর্যন্ত তাদের সংগ্রাম অব্যাহত থাকবে। এ সংগ্রামে দেশের জনগণের সমর্থন তারা প্রত্যাশা করেন।
শনিবার বেলা সাড়ে ১১টার দিকে ১১ দলীয় জোটের ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ কর্মসূচির সময় গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া গোলচত্বরে এক পথসভায় তিনি এসব মন্তব্য করেন।
আরও পড়ুন: ডিসেম্বরেই মালয়েশিয়ায় বিনা খরচে কর্মী পাঠানোর ফ্লাইট চালু হবে: আরিফুল হক
এ সময় বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেন, বাংলাদেশের মানুষের অধিকার আদায়ের লক্ষ্যে তারা সাত দফা দাবি নিয়ে আন্দোলনে নেমেছেন। দেশের প্রয়োজনে এবং জনতার স্বার্থে যেকোনো মুহূর্তে এই সাত দফা এক দফায় পরিণত হতে পারে। সেই এক দফার আন্দোলনের জন্য প্রস্তুত থাকতে তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানান।
গণভোটের রায় বাস্তবায়নসহ সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে কেন্দ্র ঘোষিত ১১ দলীয় জোটের ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ কর্মসূচির অংশ হিসেবে ভাটিয়াপাড়া গোলচত্বরে জামায়াতে ইসলামীসহ জোটের বিভিন্ন দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এমই
আরও পড়ুন: গত আট মাসে জ্বালানি আমদানিতে ৪৬ হাজার কোটি টাকা ভর্তুকি : বিদ্যুৎমন্ত্রী
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন