০৫:৩৯ পি.এম
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন একজন। এই সময়ের মধ্যে এইডিস মশাবাহিত এই রোগ নিয়ে ২৪২ জন চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তর রোববার (১৯ জুলাই) জানিয়েছে, চলতি বছর ১০ হাজার ১২ জন ডেঙ্গু রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যে দেখা যাচ্ছে, এইডিস মশাবাহিত এ রোগে চলতি বছরের মধ্যে ৩৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে শুধুমাত্র জুলাই মাসেই ১৫ জন মারা গেছে।
আরও পড়ুন: বাংলাদেশে ওষুধের মূল্য যৌক্তিকীকরণের প্রক্রিয়া ও স্বাস্থ্যসেবার ব্যয় বিশ্লেষণ
স্বাস্থ্য অধিদপ্তরের রোববার প্রকাশিত বুলেটিন অনুসারে, শনিবার (১৮ জুলাই) সকাল ৮টা থেকে রোববার (১৯ জুলাই) সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ডেঙ্গু নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ২৪২ জন।
ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন ৭৭ জন। দক্ষিণ সিটি করপোরেশন এলাকার হাসপাতালগুলোতে ভর্তি হন ৩৫ জন। দুই সিটি করপোরেশনের বাইরেও ২১ জন রোগী ভর্তি হয়েছেন।
দেশের বিভাগগুলোর মধ্যে বরিশালে ১০ জন, চট্টগ্রামে ৩৮ জন, খুলনায় ৪০ জন এবং ময়মনসিংহে ২১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে ২৪১ জন রোগী হাসপাতাল ছেড়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুসারে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে দেশে ১০ হাজার ১২ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৯ হাজার ৬৭ জন।
আরও পড়ুন: খাদ্যপণ্যে মেশানো হচ্ছে নিষিদ্ধ টেক্সটাইল রং ও হাইড্রোজ, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
স্বাস্থ্য অধিদপ্তর ২০০০ সাল থেকে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য সংগ্রহ করছে। ২০২৩ সালে এই রোগ নিয়ে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হন। ডেঙ্গু আক্রান্ত হয়ে ওই বছর ১ হাজার ৭০৫ জন মারা যান।
গত বছর ডেঙ্গুতে মৃত্যু হয়েছিল চার শতাধিক মানুষের। শনাক্ত রোগীর সংখ্যা ছিল ১ লাখ ২ হাজারের কাছাকাছি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন