ঢাকা রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৭ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১১ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ইং ০৭ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

অপরিচিত ব্যক্তির দেওয়া খেজুর খেয়ে ট্রেনযাত্রী সর্বস্বান্ত


অপরিচিত ব্যক্তির দেওয়া খেজুর খেয়ে ট্রেনযাত্রী সর্বস্বান্ত

চট্টলা এক্সপ্রেস ট্রেনের ভেতর এক যাত্রী অপরিচিত ব্যক্তির দেওয়া খেজুর খেয়ে মোবাইল ফোন, মানিব্যাগসহ সবকিছু হারিয়ে সর্বস্বান্ত হয়েছেন।

এই ঘটনা ঘটে রবিবার (২২ নভেম্বর) চট্টগ্রাম থেকে ঢাকাগামী চট্রলা এক্সপ্রেস ট্রেনে।

লাকসাম রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার (এসএম) মো. ওমর ফারুক ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: বেলাবতে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপি ও অঙ্গসংগঠনের মোটরসাইকেল বিক্ষোভ

লাকসাম রেলওয়ে জংশন স্টেশন মাস্টারের অফিস সূত্রে জানা যায়, সকাল সাড়ে নয়টার দিকে চট্টলা এক্সপ্রেস ট্রেন থেকে এক যাত্রী লাকসাম জংশনে নামেন। তিনি অস্বাভাবিক অবস্থায় স্টেশন মাস্টারের অফিসের কাছে এসে হেলে দুলে পড়ার উপক্রম হন। এ সময় স্টেশন মাস্টার তাকে তার কক্ষে নিয়ে বসান।

স্টেশন মাস্টার ওই যাত্রীকে কিছুটা অস্বাভাবিক দেখে ধারণা করেন, তিনি হয়তো ট্রেনের ভেতর কোনো অজ্ঞান পার্টির খপ্পরের শিকার হয়েছেন। পরে তিনি তাকে আচার এবং টকজাতীয় দ্রব্য খাইয়ে স্বাভাবিক করার চেষ্টা করেন।

একপর্যায়ে ওই যাত্রী কিছুটা স্বাভাবিক হলে তার কাছ থেকে জানতে পারেন, তিনি চাঁদপুরের বাবুরহাটে যাওয়ার উদ্দেশ্যে চট্রলা এক্সপ্রেস ট্রেনে উঠেছিলেন। ট্রেনে একজন অপরিচিত বয়স্ক ব্যক্তি তাকে খেজুর খেতে দেন। খেজুর খাওয়ার পর তিনি অস্বাভাবিক হয়ে পড়েন।

এই সুযোগে দুর্বৃত্তরা তার জ্যাকেটের পকেট কেটে মোবাইল ফোন ও মানিব্যাগ নিয়ে চলে যায়। পরে ট্রেনটি লাকসাম জংশনে যাত্রাবিরতি করলে ট্রেনের কয়েকজন যাত্রী তাকে স্টেশনে নামিয়ে দেন।

আরও পড়ুন: রাস্তা বিরোধে চাচা শ্বশুরের বল্লমের আঘাতে যুবদল নেতা সোহেল মিয়া নিহত

লাকসাম স্টেশন মাস্টার (এসএম) মো. ওমর ফারুক ভূঁইয়া বলেন, ওই যাত্রীর নাম ঠিকানা জানা যায়নি। তার বয়স অনুমান ৩৬ বছর।

ওই যাত্রীর বরাত দিয়ে স্টেশন মাস্টার জানান, ওই ব্যক্তি চট্টগ্রামে বসবাস করেন। চাঁদপুরের বাবুরহাটে যাওয়ার উদ্দেশ্যে চট্রলা এক্সপ্রেস ট্রেনে ওঠার পর অজ্ঞান পার্টির খপ্পরের শিকার হন। পরে বেলা সাড়ে ১১টার দিকে চাঁদপুরগামী সাগরিকা এক্সপ্রেস ট্রেনে ওই যাত্রীকে তুলে দেন।

ভ্রমণের সময় অপরিচিত ব্যক্তির কাছ থেকে কোনো খাবার বা পানীয় গ্রহণ না করার জন্য যাত্রীদের প্রতি সতর্ক থাকার আহ্বান জানান ওমর ফারুক ভূঁইয়া।

তিনি আরও বলেন, ভ্রমণের সময় প্রত্যেকের মূল্যবান জিনিসপত্র সাবধানে রাখতে হবে এবং সন্দেহজনক কিছু দেখলে দ্রুত রেলওয়ে পুলিশ বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে হবে।

আরও পড়ুন: চ্যাটজিপিটি ও ইউটিউব দেখে ইয়াবার কারখানা বানালেন আকিব

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

১৮ বছর বয়স থেকেই রক্তদানের আহ্বান চবি স্কুলে বিআরএফ ইয়ুথ ক্লাবের ক্যাম্পেইনে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

১১:৩৮ পি.এম


১৮ বছর বয়স থেকেই রক্তদানের আহ্বান চবি স্কুলে বিআরএফ ইয়ুথ ক্লাবের ক্যাম্পেইনে

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও রক্তদানে উদ্বুদ্ধ করার উদ্দেশ্যে সচেতনতামূলক একটি ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। এ সময় শিক্ষার্থীদের ১৮ বছর বয়স থেকেই রক্তদানের অভ্যাস গড়ে তোলার জন্য আহ্বান জানানো হয়।

রোববার (২২ নভেম্বর) সকাল ৯টা থেকে স্কুল প্রাঙ্গণে দিনব্যাপী এই ক্যাম্পেইনের আয়োজন করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিআরএফ ইয়ুথ ক্লাব।

ক্যাম্পেইনে স্কুল ও কলেজের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়ে নিজেদের রক্তের গ্রুপ পরীক্ষা করান। অংশগ্রহণকারীদের মধ্যে অনেকেই প্রথমবারের মতো নিজেদের রক্তের গ্রুপ জানার সুযোগ পান। পাশাপাশি শিক্ষার্থীদের রক্তদানের গুরুত্ব ও প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতন করা হয়।

ক্যাম্পেইনে রক্তের গ্রুপ পরীক্ষা করানো একাদশ শ্রেণির শিক্ষার্থী আয়মান জানান, ‘অনেক আগে একবার রক্তের গ্রুপ পরীক্ষা করিয়েছিলাম। তবে ক্যাম্পাসে বিনামূল্যে আবারও নিজের রক্তের গ্রুপ নিশ্চিত হতে পেরে খুব ভালো লাগছে। আমার বয়স এখনো ১৮ বছর পূর্ণ হয়নি। তবে ১৮ হলে অবশ্যই নিয়মিত রক্তদান করব, ইনশাআল্লাহ।’

কর্মসূচির লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে চবি বিআরএফ ইয়ুথ ক্লাবের কোষাধ্যক্ষ এস এম শিহাব বলেন, ‘আজকের ক্যাম্পেইনে আমরা শতাধিক শিক্ষার্থীর রক্তের গ্রুপ নির্ণয়ের উদ্যোগ নিয়েছি। আমাদের মূল উদ্দেশ্য হলো সামাজিক সচেতনতা তৈরি করা, যাতে তরুণদের মধ্যে ছোটবেলা থেকেই রক্তদানের আগ্রহ জন্মে। মানবিক ও সেবামূলক এ ধরনের কর্মসূচি আমাদের ক্লাব ভবিষ্যতেও নিয়মিত আয়োজন করে যাবে।’

উল্লেখ্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিআরএফ ইয়ুথ ক্লাব পরিচ্ছন্নতা অভিযান, রোগীদের প্যালিয়েটিভ কেয়ার, দুর্যোগে ত্রাণ বিতরণ ও রক্তদানসহ বিভিন্ন মানবিক ও সেবামূলক কার্যক্রমে তরুণদের সম্পৃক্ত করে আসছে। ‘১৮তম জন্মদিনে রক্তদান’ সংগঠনটির একটি নিয়মিত উদ্যোগ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চ্যাটজিপিটি ও ইউটিউব দেখে ইয়াবার কারখানা বানালেন আকিব

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

১১:৩৯ পি.এম


চ্যাটজিপিটি ও ইউটিউব দেখে ইয়াবার কারখানা বানালেন আকিব

চট্টগ্রামের চান্দগাঁও থানা পুলিশ ইয়াবা তৈরির অভিযোগে তৌহিদুল আলম আকিব (১৯) নামের এক তরুণকে গ্রেফতার করেছে।

শনিবার (২১ নভেম্বর) রাতে হাটহাজারী উপজেলার শিকারপুর ইউনিয়নের কুয়াইশ এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে ইয়াবা তৈরির মেশিন ও বিভিন্ন উপকরণসহ আকিবকে আটক করা হয়।

পুলিশের দাবি, আকিব পূর্বে স্বর্ণের দোকানে কাজ করতেন। পরবর্তীতে তিনি চ্যাটজিপিটি ও ইউটিউব দেখে ইয়াবা তৈরির পদ্ধতি শিখে নেন।

গ্রেফতার হওয়া আকিব পটিয়া উপজেলার কুলাগাঁও ইউনিয়নের মাজার গেট এলাকার জাহাঙ্গীর আলমের পুত্র। তবে তিনি মা-বাবার সঙ্গে হাটহাজারীর কুয়াইশ এলাকার সাজেদা ম্যানশনের একটি ভাড়া বাড়িতে বসবাস করতেন।

পুলিশ জানায়, শনিবার সন্ধ্যায় নগরীর কাপ্তাই রাস্তার মাথা এলাকা থেকে দুটি ইয়াবা ট্যাবলেটসহ আকিবকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে রাতের সময় কুয়াইশ এলাকার ভাড়া বাড়িতে অভিযান চালিয়ে ইয়াবা তৈরির মেশিনটি উদ্ধার করা হয়।

পুলিশি জিজ্ঞাসাবাদে আকিব জানান, তিনি মাস কয়েক আগে নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকার এক ব্যক্তির কাছ থেকে ১ লাখ ৭০ হাজার টাকা দিয়ে মেশিনটি কিনেছিলেন। মেশিনের ডাইসটি বড় আকারের ট্যাবলেট তৈরির উপযোগী হলেও তিনি তা দিয়ে ছোট আকারের ট্যাবলেট তৈরির ডাইস বসান। অষ্টম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করার পর তিনি নজু মিয়া হাটে একটি স্বর্ণের দোকানে কাজ নেন এবং কয়েক বছর পরে সেই চাকরি ছেড়ে দেন। এরপর কিছুদিন ধরে তিনি ময়দা, সুজি, রং, বেকিং সোডা ও মেনথল দিয়ে ইয়াবা তৈরির চেষ্টা করছিলেন।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন বলেন, দুটি ইয়াবা ট্যাবলেট উদ্ধারের পর জিজ্ঞাসাবাদে কুয়াইশ এলাকার সাজেদা ম্যানশনে আকিবের ভাড়া বাড়িতে ইয়াবা তৈরির মেশিন থাকার তথ্য পাওয়া যায়। পরে সেখানে অভিযান চালিয়ে মেশিনসহ ইয়াবা তৈরির বিভিন্ন উপকরণ উদ্ধার করা হয়। তিনি কতদিন ধরে এ কাজে সম্পৃক্ত এবং কোথাও কোনো ইয়াবা বিক্রি করেছেন কিনা—তা বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হোমনা ও তিতাস উপজেলায় জামায়াতের নতুন আমির নির্বাচিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

১১:৩৯ পি.এম


হোমনা ও তিতাস উপজেলায় জামায়াতের নতুন আমির নির্বাচিত

কুমিল্লার হোমনা ও তিতাস উপজেলায় ২০২৭-২০২৮ সেশনের জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির নির্বাচিত করা হয়েছে।

এতে তিতাস উপজেলা জামায়াতের আমির হিসেবে প্রকৌশলী শামীম সরকার বিজ্ঞ এবং হোমনা উপজেলা জামায়াতের আমির হিসেবে মাওলানা মো. সাখাওয়াত হোসেন নির্বাচিত হয়েছেন।

শনিবার (২১ নভেম্বর) বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা উত্তর জেলা শাখার প্রথম কর্মপরিষদ অধিবেশনে জেলার ১২টি উপজেলার নবনির্বাচিত আমিরদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।

দলীয় সূত্রে জানা গেছে, উপজেলা পর্যায়ে জামায়াতের সদস্য (রুকন) সম্মেলনে প্রত্যক্ষ ভোটগ্রহণের মাধ্যমে উপজেলা শাখার আমির নির্বাচন করা হয়। রুকনদের সম্মেলনগুলো সরাসরি পরিচালনা করেন কুমিল্লা উত্তর জেলা জামায়াতের নবমনোনীত নায়েবে আমির ও জেলা প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক আলমগীর সরকার।

তিতাস উপজেলা জামায়াতের নবনির্বাচিত আমির প্রকৌশলী শামীম সরকার বিজ্ঞ জানান, নবনির্বাচিত আমিরদের শপথ অনুষ্ঠান সম্পন্ন হওয়ার পর উপজেলা শূরা নির্বাচনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠন ও প্রকাশ করা হবে।

নতুন নেতৃত্বের মাধ্যমে তৃণমূল পর্যায়ে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও সুসংগঠিত হবে বলে প্রত্যাশা করছেন স্থানীয় নেতাকর্মীরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এনআইডি সংশোধনে লাগবে যেসব কাগজপত্রের তালিকা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

১১:৪০ পি.এম


এনআইডি সংশোধনে লাগবে যেসব কাগজপত্রের তালিকা

হাতের স্মার্টফোন বা কম্পিউটারে এনআইডির কপি খুললে যদি নামের বানানে একটি অক্ষরের গরমিল অথবা জন্মতারিখ কিংবা ঠিকানায় ছোট কোনো ভুল দেখা যায়, তবে তা দৈনন্দিন জীবনের বিভিন্ন জরুরি কাজে—যেমন ব্যাংক হিসাব খোলা, পাসপোর্ট তৈরি, অথবা জমিজমার লেনদেন—বড় বিপত্তির কারণ হয়ে দাঁড়াতে পারে। তবে ভালো খবর হলো, জাতীয় পরিচয়পত্র বা ভোটার আইডি কার্ডে নাম, জন্মস্থান, বাবা-মায়ের নাম, পেশা অথবা ঠিকানায় ভুল থাকলে সংশোধনের সুযোগ রয়েছে। তবে, কোন তথ্য সংশোধনের জন্য প্রয়োজনীয় কাগজপত্রের তালিকা তথ্যের ধরন অনুযায়ী ভিন্ন হয়ে থাকে। যদি প্রয়োজনীয় নথি আগে থেকেই প্রস্তুত থাকে, তাহলে আবেদন প্রক্রিয়া সহজ হয়ে যায়।

১. নাম সংশোধনে যেসব কাগজ লাগবে

যদি নিজের নামের বানান কিংবা আংশিক কোনো অংশ সংশোধন করতে চান, তাহলে সাধারণত নিচের নথিগুলোর প্রয়োজন হতে পারে—

যদি পুরো নাম পরিবর্তন করতে চান, তবে উপরের কাগজগুলোর পাশাপাশি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সম্পাদিত হলফনামাও প্রয়োজন হতে পারে। প্রয়োজন হলে নির্বাচন কমিশন সরেজমিন তদন্তও করতে পারে।

২. বাবা-মায়ের নাম সংশোধনে প্রয়োজনীয় কাগজপত্র

যদি বাবা বা মায়ের নামের বানান, পদবি অথবা পুরো নাম বদলাতে চান, তাহলে যেসব নথি হাতে রাখতে পারেন—

সম্পূর্ণ নাম পরিবর্তনের ক্ষেত্রে বিদ্যুৎ বিল, করের রশিদসহ অতিরিক্ত প্রমাণপত্রও চাওয়া হতে পারে।

৩. জন্মতারিখ সংশোধনে যা লাগবে

এনআইডিতে থাকা জন্মতারিখ বদলানোর জন্য সাধারণত নিচের কাগজপত্রগুলোর দরকার হতে পারে—

৪. স্থায়ী বা বর্তমান ঠিকানা সংশোধন

নিজের স্থায়ী অথবা বর্তমান ঠিকানায় পরিবর্তন আনতে চাইলে যেসব নথি প্রয়োজন হতে পারে—

একটি ছোট্ট পরামর্শ হলো, নির্বাচন কমিশন প্রয়োজন অনুযায়ী অতিরিক্ত নথি চাইতে পারে। সুতরাং, আবেদন করার আগে সংশ্লিষ্ট তথ্যের সমর্থনে যত বেশি সরকারি নথি প্রস্তুত রাখা যায়, তত দ্রুত এনআইডি সংশোধনের প্রক্রিয়া সম্পন্ন হওয়ার সম্ভাবনা থাকে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১১ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৯
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৮ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%