প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কুমিল্লার হোমনা ও তিতাস উপজেলায় ২০২৭-২০২৮ সেশনের জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির নির্বাচিত করা হয়েছে।
এতে তিতাস উপজেলা জামায়াতের আমির হিসেবে প্রকৌশলী শামীম সরকার বিজ্ঞ এবং হোমনা উপজেলা জামায়াতের আমির হিসেবে মাওলানা মো. সাখাওয়াত হোসেন নির্বাচিত হয়েছেন।
শনিবার (২১ নভেম্বর) বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা উত্তর জেলা শাখার প্রথম কর্মপরিষদ অধিবেশনে জেলার ১২টি উপজেলার নবনির্বাচিত আমিরদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।
দলীয় সূত্রে জানা গেছে, উপজেলা পর্যায়ে জামায়াতের সদস্য (রুকন) সম্মেলনে প্রত্যক্ষ ভোটগ্রহণের মাধ্যমে উপজেলা শাখার আমির নির্বাচন করা হয়। রুকনদের সম্মেলনগুলো সরাসরি পরিচালনা করেন কুমিল্লা উত্তর জেলা জামায়াতের নবমনোনীত নায়েবে আমির ও জেলা প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক আলমগীর সরকার।
তিতাস উপজেলা জামায়াতের নবনির্বাচিত আমির প্রকৌশলী শামীম সরকার বিজ্ঞ জানান, নবনির্বাচিত আমিরদের শপথ অনুষ্ঠান সম্পন্ন হওয়ার পর উপজেলা শূরা নির্বাচনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠন ও প্রকাশ করা হবে।
নতুন নেতৃত্বের মাধ্যমে তৃণমূল পর্যায়ে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও সুসংগঠিত হবে বলে প্রত্যাশা করছেন স্থানীয় নেতাকর্মীরা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন