ঢাকা শুক্রবার, ০৬ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২১শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ০৬ই নভেম্বর, ২০২৬ইং ২১শে কার্তিক, ১৪৩২বাং

৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার তারিখ ১১ ডিসেম্বর


৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার তারিখ ১১ ডিসেম্বর

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) ৫১তম বিসিএস (বিশেষ) বিসিএসের লিখিত পরীক্ষার তারিখ ঘোষণা করেছে। এই পরীক্ষা আগামী ১১ ডিসেম্বর সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত রাজধানী ঢাকায় অনুষ্ঠিত হবে।

বুধবার (৪ নভেম্বর) পরীক্ষা নিয়ন্ত্রক মো. মনিরুজ্জামানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে, পরীক্ষার হল, আসন ব্যবস্থা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ নির্দেশনাসমূহ যথাসময়ে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের ওয়েবসাইট (www.bpsc.gov.bd) এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইট (http://bpsc.teletalk.com.bd) এ প্রকাশ করা হবে।

আরও পড়ুন: বাংলাদেশ ক্যাবল শিল্প লিমিটেডে ২৪ পদে স্থায়ী চাকরির সুযোগ, অনলাইনে আবেদন করুন

এছাড়া, বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় যে, পরবর্তীতে যদি কোনো সংশোধনের প্রয়োজন হয়, তবে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন তা সংশোধনের অধিকার রাখে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৫৪ বছর বয়সে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ মজনু কাইয়াঁ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৪ই নভেম্বর, ২০২৬ ইং

০১:৪৯ পি.এম


৫৪ বছর বয়সে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ মজনু কাইয়াঁ

গাজীপুরের শ্রীপুরে ৫৪ বছর বয়সে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ব্যবসায়ী আনোয়ার হোসেন মজনু কাইয়াঁ। তিনি জিপিএ-৪.৬৩ পেয়ে পাশ করে এলাকায় আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন।

মজনু কাইয়াঁ শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের ভিটিপাড়া গ্রামের নিজাম উদ্দিন কাইয়াঁর পুত্র। তিনি এক ছেলে ও এক মেয়ের বাবা।

১৯৭৩ সালে জন্মগ্রহণকারী মজনু ১৯৯১ সালে ত্রিমোহনী বিডি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন। পরবর্তীতে বরমী ডিগ্রি কলেজ থেকে বিজ্ঞান বিভাগে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেন। তবে উচ্চতর গণিতে অকৃতকার্য হওয়ায় তিনি হতাশ হয়ে পড়েন এবং এরপর আর পরীক্ষায় অংশ নেওয়া হয়নি।

কর্ম ও পারিবারিক জীবনের ব্যস্ততার কারণে দীর্ঘ ৩২ বছর শিক্ষাজীবন থেমে গেলেও শিক্ষার প্রতি তার আগ্রহ অব্যাহত ছিল। সংসার, ব্যবসা ও পারিবারিক দায়িত্ব সামলাতে গিয়ে পড়াশোনায় ফেরার সুযোগ হয়নি। কিন্তু তার মনে অসমাপ্ত শিক্ষাজীবন শেষ করার প্রবল ইচ্ছা ছিল।

একপর্যায়ে ৫৪ বছর বয়সে এসে তিনি আবার পরীক্ষায় অংশ নেওয়ার সিদ্ধান্ত নেন। পরিবারের কাউকে না জানিয়ে ভর্তি হন গাজীপুরের পূবাইল টেকনিক্যাল কলেজে। ব্যবসা এবং সংসারের দায়িত্ব সামলানোর পাশাপাশি তিনি পড়াশোনা শুরু করেন। অবশেষে এবারের এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ-৪.৬৩ পেয়ে উত্তীর্ণ হন।

মজনু কাইয়াঁ বর্তমানে ভিটিপাড়া কোব্বাত হামিদ কাইয়াঁ উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। তার এই সাফল্য শুধুমাত্র ব্যক্তিগত অর্জন নয়, বরং বয়স শিক্ষার পথে কোনো বাধা হতে পারে না, তার একটি উজ্জ্বল উদাহরণ।

আনোয়ার হোসেন মজনু কাইয়াঁ জানান, নতুন প্রজন্মের শিক্ষার্থী ও যারা মাঝপথে পড়াশোনা ছেড়ে দিয়েছেন, তাদের অনুপ্রেরণা জোগাতেই তিনি নিজের অসমাপ্ত শিক্ষাজীবন শেষ করার উদ্যোগ নিয়েছেন। তিনি এবার স্নাতকে ভর্তি হয়ে স্নাতকোত্তর শেষ করার পরিকল্পনা করেছেন। তার বিশ্বাস, ইচ্ছাশক্তি ও অধ্যবসায় থাকলে যেকোনো বয়সেই নতুন করে শুরু করা সম্ভব।

মজনুর বৃদ্ধ মা আনোয়ারা খাতুন এই বয়সে ছেলের লেখাপড়ায় আনন্দ পেয়েছেন। তিনি বলেন, "ছেলে ভালো লেখাপড়া করছে, এটা সত্যিই গর্বের।"

শ্রীপুরের ভিটিপাড়া কোব্বাত হামিদ কাইয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রজব আলী মোড়ল বলেন, "লেখাপড়ার কোনো বয়স নেই, যেকোনো বয়সে শিক্ষা লাভ করা একজন মানুষের অধিকার। মজনু কাইয়াঁ একজন শিক্ষানুরাগী। তিনি আমাদের প্রতিষ্ঠানের পরিচালনা কমিটির সদস্য। আমরা তার ফলাফলে গর্বিত।"

মজনু কাইয়ার এমন উৎসাহ ও সাফল্যে তিনি এলাকায় আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ফ্লোরিডা পেতে যাচ্ছে প্রথম কৃষ্ণাঙ্গ গভর্নর

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ৪ই নভেম্বর, ২০২৬ ইং

০১:৪৯ পি.এম


যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ফ্লোরিডা পেতে যাচ্ছে প্রথম কৃষ্ণাঙ্গ গভর্নর

ফ্লোরিডায় ডেমোক্র্যাটদের বিরুদ্ধে কয়েকটি বড় চ্যালেঞ্জ মোকাবিলা করে জয়লাভ করেছেন রিপাবলিকান প্রার্থীরা। একই নির্বাচনে অঙ্গরাজ্যটি প্রথমবারের মতো একজন কৃষ্ণাঙ্গ গভর্নর পেতে যাচ্ছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থন পাওয়া রিপাবলিকান প্রার্থী বায়রন ডোনাল্ডস গভর্নর নির্বাচিত হতে চলেছেন বলে ধারণা করা হচ্ছে।

অন্যদিকে, রিপাবলিকান প্রার্থী অ্যাশলি মুডি সিনেটে নিজের আসন ধরে রেখেছেন বলে আভাস পাওয়া গেছে। বিশেষ নির্বাচনে তিনি ডেমোক্র্যাট অ্যাঞ্জি নিক্সনের মুখোমুখি হয়েছিলেন। এই আসনটি আগে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর ছিল।

এই দুই জয়ের বিপরীতে, দেশজুড়ে ডেমোক্র্যাটরা একাধিক ঐতিহাসিক সাফল্য অর্জন করেছে। এর ফলে ট্রাম্পের প্রেসিডেন্ট মেয়াদের বাকি সময়ের জন্য প্রতিনিধি পরিষদ ও সিনেট, দুই কক্ষেই দলটি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে।

ডেমোক্র্যাট দলের প্রার্থী বাছাইয়ের নির্বাচনে অপ্রত্যাশিত জয় পান অ্যাঞ্জি নিক্সন। তবে তার নির্বাচনী প্রচারের অর্থায়ন রিপাবলিকান প্রার্থী অ্যাশলি মুডির তুলনায় অনেক কম ছিল। গভর্নর পদে নির্বাচনের আগে বায়রন ডোনাল্ডস ২০২১ সাল থেকে কংগ্রেসের সদস্য ছিলেন। তিনি দীর্ঘদিনের রিপাবলিকান গভর্নর রন ডিস্যান্টিসের স্থলাভিষিক্ত হতে নির্বাচনে অংশ নেন। মেয়াদ শেষ হয়ে যাওয়ায় ডিস্যান্টিস আর এই পদে নির্বাচন করতে পারেননি।

ট্রাম্পের কট্টর সমর্থক বায়রন ডোনাল্ডস ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের সম্ভাব্য রানিং মেট বা ভাইস প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে আলোচনায় ছিলেন। ব্রুকলিনে জন্ম নেওয়া ডোনাল্ডস বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার জন্য ফ্লোরিডায় যান। কংগ্রেস নির্বাচনে অংশ নেওয়ার আগে তিনি স্থানীয় রাজনীতিতে পরিচিতি পান।

এদিকে ফ্লোরিডায় ডেমোক্র্যাটরাও কয়েকটি অপ্রত্যাশিত জয় পেয়েছেন। প্রতিনিধি পরিষদে নিজেদের আসন বাড়াতে রিপাবলিকানরা অঙ্গরাজ্যের তিনটি নির্বাচনী এলাকার সীমানা নতুন করে নির্ধারণ করেছিল। তবে ওই তিনটি আসনেই জয় ধরে রাখতে সক্ষম হয়েছেন ডেমোক্র্যাট প্রার্থীরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভোররাতে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে টায়ারে অগ্নিসংযোগ, আটক ১

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৪ই নভেম্বর, ২০২৬ ইং

০১:৫১ পি.এম


ভোররাতে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে টায়ারে অগ্নিসংযোগ, আটক ১

ঝিনাইদহে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা সড়কের নগরবাথান এলাকায় বিস্ফোরণ ঘটিয়ে টায়ারে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশ শুভ (২৫) নামে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের একজন কর্মীকে আটক করেছে। তবে আলামত যাচাইয়ের পর পুলিশ জানিয়েছে, এটি ককটেল নয়, বরং পটকা বা আঁতশবাজির বিস্ফোরণ ছিল।

বুধবার (৪ নভেম্বর) ভোর ৫টার দিকে ঝিনাইদহ সদর উপজেলার নগরবাথান বাজারের কুঠিপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। আটক করা ব্যক্তি ওই এলাকার ইজাহার মিয়ার ছেলে।

স্থানীয় প্রত্যক্ষদর্শী ও পুলিশের তথ্যমতে, একটি মাইক্রোবাস ও কয়েকটি মোটরসাইকেলযোগে অজ্ঞাত ১৪-১৫ জন ব্যক্তি ঘটনাস্থলে উপস্থিত হয়। তারা সড়কের ওপর ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে বিস্ফোরণ ঘটিয়ে টায়ারে আগুন ধরিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শুভ নামের একজনকে আটক করে।

স্থানীয় বাসিন্দা হাফিজুর রহমান জানিয়েছেন, মাইক্রোবাস ও মোটরসাইকেলে কিছু যুবক এসে কুঠিপাড়া এলাকায় বিস্ফোরণ ঘটিয়ে টায়ারে আগুন ধরিয়ে চলে যান। এ সময় পুলিশ শুভকে আটক করে।

ঝিনাইদহ সদর থানার ওসি আসাদউজ্জামান বলেন, ‘ঘটনাস্থলের আলামত যাচাই করে বিস্ফোরণের বিষয়ে প্রাথমিক ধারণা পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, ককটেল বিস্ফোরণ হয়নি, বরং পটকা বা আঁতশবাজি প্রকৃতির কিছুর বিস্ফোরণ ঘটানো হয়েছে। এ ঘটনায় শুভ নামে নিষিদ্ধ ছাত্রলীগের এক কর্মীকে আটক করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের ধরতে পুলিশ কাজ করছে। এ ঘটনায় কঠোর আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলা কিউআরে লেনদেন চার গুণ বেড়ে, রিটেইল নেটওয়ার্ক সেবা চালু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৪ই নভেম্বর, ২০২৬ ইং

০১:৫২ পি.এম


বাংলা কিউআরে লেনদেন চার গুণ বেড়ে, রিটেইল নেটওয়ার্ক সেবা চালু

দেশে সর্বজনীন ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম ‘বাংলা কিউআর’ কোডের মাধ্যমে লেনদেনের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। গত জুন মাসে এই পদ্ধতিতে দৈনিক লেনদেনের পরিমাণ ছিল ৪০ কোটি টাকা, যা বর্তমানে বেড়ে চার গুণে পৌঁছেছে। দেশের ক্যাশলেস লেনদেনকে আরো গতিশীল ও জনপ্রিয় করার লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক দেশজুড়ে রিটেইল নেটওয়ার্কে বাংলা কিউআর সেবা চালুর উদ্যোগ গ্রহণ করেছে।

বুধবার (৪ নভেম্বর) সকালে রাজধানীর বনানী ও গুলশানের বেশ কিছু রিটেইল নেটওয়ার্কে আনুষ্ঠানিকভাবে বাংলা কিউআর সেবার উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই সেবার সূচনা করেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মোহাম্মদ হাবিবুর রহমান।

ড. মোহাম্মদ হাবিবুর রহমান জানান, সেবার মান বৃদ্ধি করতে গত ১ নভেম্বর থেকে ব্যক্তি থেকে ব্যক্তি বা পিটুপি লেনদেন সুবিধা চালু করা হয়েছে। পাশাপাশি ক্যাশলেস লেনদেনের পরিধি বৃদ্ধির জন্য দেশের বিভিন্ন রিটেইল নেটওয়ার্কে বাংলা কিউআর চালুর বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

তবে প্রান্তিক পর্যায়ে এ সেবা বিস্তৃত করতে কিছু চ্যালেঞ্জের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘প্রান্তিক অঞ্চলে এ সেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে মোবাইল ও নেটওয়ার্ক সুবিধার কিছুটা সীমাবদ্ধতা রয়েছে। এসব বাধা দূর করে আর্থিক অন্তর্ভুক্তি বাড়াতে ব্যাংক, রিটেইল নেটওয়ার্ক এবং মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রতিষ্ঠানগুলোর সমন্বিত সহযোগিতা অত্যন্ত জরুরি।’

অনুষ্ঠানে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের (এমটিবি) ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাহবুবুর রহমান বলেন, ‘ক্যাশলেস লেনদেন যত বাড়বে, সরকারের নতুন টাকা ছাপানোর পেছনে খরচ ততই কমবে। একই সঙ্গে সার্বিক আর্থিক লেনদেনে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে।’

সংশ্লিষ্টরা জানান, বাংলা কিউআর ব্যবস্থার দ্রুত সম্প্রসারণের মাধ্যমে বাজারে নগদ অর্থের ব্যবহার কমিয়ে এনে ডিজিটাল লেনদেনকে সাধারণ মানুষের হাতের নাগালে নিয়ে আসাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫০
জোহর ১১:৪৩
আসর ০৩:৪১
মাগরিব ০৫:১৭
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৭ সূর্যাস্ত : ০৫:১৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%