ঢাকা সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১০ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬ইং ১০ই কার্তিক, ১৪৩৩বাং

ক্যান্সারের কাছে হার মানলেন মডেল তুলনা আল হারুন


ক্যান্সারের কাছে হার মানলেন মডেল তুলনা আল হারুন

ক্যান্সারের বিরুদ্ধে দীর্ঘকালীন সংগ্রামের পর, মডেল, অভিনেত্রী ও টেলিভিশন উপস্থাপিকা তুলনা আল হারুন না-ফেরার দেশে চলে গেছেন। শুক্রবার (২৩ অক্টোবর) রাত ১১টা ৫ মিনিটে রাজধানীর বিআরবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন ছোট ভাই আয়াজ।

পারিবারিক সূত্র থেকে জানা গেছে, তুলনা দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। ব্রেন টিউমার থেকে তার ক্যান্সার ধরা পড়ে। বেশ কয়েক বছর আগে অস্ত্রোপচারের মাধ্যমে তিনি সুস্থ হয়ে উঠেছিলেন। তবে সম্প্রতি তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত রাতে হৃদ্‌রোগে আক্রান্ত হন এই মডেল। চিকিৎসকদের সর্বোচ্চ চেষ্টা সত্ত্বেও তাকে বাঁচানো সম্ভব হয়নি।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, আজ শনিবার (২৪ অক্টোবর) মোহাম্মদপুরের মনসুরাবাদ পিসিকালচার হাউজিংয়ের ৩ নম্বর সড়কে তার জানাজা অনুষ্ঠিত হবে। জানাজার পর রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হবে।

আরও পড়ুন: মাহমুদা চৌধুরী ও মেজবাউর রহমান সুমন পেলেন ফজলুল হক স্মৃতি পুরস্কার ২০২৬

মডেলিং, অভিনয় ও উপস্থাপনার মাধ্যমে শোবিজের বিভিন্ন ক্ষেত্রে তুলনা আল হারুন তার প্রতিভার স্বাক্ষর রেখেছেন। তিনি ফ্যাশন কোরিওগ্রাফার ও স্টাইলিস্ট হিসেবেও পরিচিত ছিলেন। তার কাজের দক্ষতা ও সৃজনশীলতার জন্য সহকর্মীদের কাছে তিনি প্রশংসিত ছিলেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে তার উপস্থিতি ছিল প্রাণবন্ত। হাস্যোজ্জ্বল মুখ ও ইতিবাচক মনোভাব দিয়ে ভক্তদের কাছে তিনি আলাদা জায়গা করে নিয়েছিলেন। অসুস্থতার সঙ্গে লড়াইয়ের কঠিন সময়েও ক্যামেরার সামনে তার প্রাণবন্ত উপস্থিতি ছিল নজরকাড়া।

তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর, সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক প্রকাশ করছেন সহকর্মী, ফ্যাশন কোরিওগ্রাফার, ডিজাইনার ও ভক্তরা। তার প্রয়াণের ফলে দেশের মডেলিং ও বিনোদন অঙ্গনে সৃষ্টি হয়েছে অপূরণীয় শূন্যতা।

আরও পড়ুন: তরুণ প্রজন্মকে নজরুলের চেতনায় আলোকিত করতে হবে: সংস্কৃতিমন্ত্রী

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শাহজালাল মাজারের দানবাক্স ৪ দিন পর খুলে গণনা শুরু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ ইং

০১:৪৩ পি.এম


শাহজালাল মাজারের দানবাক্স ৪ দিন পর খুলে গণনা শুরু

সরকারি ছুটির পর সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স খুলে দেওয়া হয়েছে। বর্তমানে গণনার কার্যক্রম চলছে।

শনিবার (২৪ অক্টোবর) সকাল থেকে দানবাক্সের অর্থ গণনা শুরু হয়। এবারের দুর্গাপূজার টানা ছুটি ও সরকারি ছুটির কারণে মাজারে বিপুলসংখ্যক মানুষের সমাগম ঘটেছে। সংশ্লিষ্টরা ধারণা করছেন, এতে দানবাক্সে জমা হওয়া অর্থ অতীতের রেকর্ডকে ছাড়িয়ে যেতে পারে।

এর আগে ১৯ সেপ্টেম্বর চতুর্থ দফায় মাজারের দানবাক্স খুলে গণনা করা হয়েছিল। ওই সময় পাওয়া গিয়েছিল ৮৮ লাখ ৯২ হাজার ৯৬৬ টাকা। পাশাপাশি দেশি-বিদেশি মুদ্রা ও সোনা-রূপার অলঙ্কারও পাওয়া গিয়েছিল।

মাজারের আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার লক্ষ্যে প্রতিদিন দানবাক্সের টাকা গণনার সিদ্ধান্ত গ্রহণ করেছে এ সংক্রান্ত কমিটি।

সিদ্ধান্ত অনুযায়ী, দানের অর্থের ৩৫ শতাংশ মাজারের উন্নয়নকাজের জন্য সোনালী ব্যাংকের হিসাবে জমা রাখা হবে। বাকি ৬৫ শতাংশ ব্যয় করা হবে মাজারের দৈনন্দিন পরিচালনা ও কর্মচারীদের বেতন-ভাতায়। উন্নয়ন তহবিলের ব্যাংক হিসাব পরিচালিত হবে জেলা প্রশাসক ও মাজারের মোতোয়াল্লির যৌথ স্বাক্ষরে।

এছাড়া, টাকা গণনা ও হিসাব ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করার জন্য জেলা প্রশাসন একজন ম্যানেজার, একজন হিসাবরক্ষক ও একজন অফিস সহকারী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রিয়াদের দিকে হুতিদের ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিতের দাবি সৌদি জোটের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ ইং

০১:৪৩ পি.এম


রিয়াদের দিকে হুতিদের ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিতের দাবি সৌদি জোটের

ঢাকা, ২৪ অক্টোবর, ২০২৬ : সৌদি নেতৃত্বাধীন জোট দাবি করেছে যে, ইয়েমেনের হুতিদের ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রিয়াদের দিকে যাওয়ার সময় প্রতিহত করা হয়েছে।

শনিবার এই তথ্য প্রকাশ করে জোটটি।

এ বিষয়ে খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি।

সৌদি আরবে হুতিদের হামলা অব্যাহত থাকায়, শনিবার ভোরে রিয়াদে দুটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে, এমনটি জানিয়েছেন এএফপির একজন সাংবাদিক, যিনি সেখানে অবস্থান করছিলেন।

সৌদি বেসামরিক প্রতিরক্ষা বিভাগ জানিয়েছে, সম্ভাব্য হামলার বিষয়ে বাসিন্দাদের সতর্ক করার জন্য আগাম সতর্কতাব্যবস্থা চালু করা হয়েছিল।

জোটের মুখপাত্র তুর্কি আল-মালকি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করে বলেন, ‘হুতি সন্ত্রাসী মিলিশিয়াদের রিয়াদ লক্ষ্য করে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আকাশ প্রতিরক্ষাব্যবস্থার মাধ্যমে প্রতিহত ও ধ্বংস করা হয়েছে।’

এর আগে শনিবার আল-মালকি আরেকটি পোস্টে জানান, সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশে একটি ড্রোনও প্রতিহত করা হয়েছে।

চলতি মাসে ইরান-সমর্থিত হুতিদের ধারাবাহিক হামলার মুখোমুখি রয়েছে সৌদি আরব।

এসব হামলার মধ্যে রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরে চালানো একটি হামলা রয়েছে, যা কয়েক বছরের মধ্যে দেশটিতে সবচেয়ে প্রাণঘাতী হামলা হিসেবে চিহ্নিত হয়েছে।

সৌদি আরব অভিযোগ করেছে যে, হুতিদের হামলা জোরদার করতে ইরান উৎসাহ প্রদান করেছে। তবে তেহরান হুতিদের হামলার সঙ্গে নিজেদের কোনো সংশ্লিষ্টতা অস্বীকার করেছে।

চার বছরের একটি নড়বড়ে যুদ্ধবিরতির পর গত জুলাইয়ে ইয়েমেনে আবারও সংঘাত শুরু হয়। এর কয়েক মাস আগে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সংঘাত শুরু হয়েছিল, যা পুরো অঞ্চলকে সংকটের দিকে ঠেলে দিয়েছে।

বিশ্বের অন্যতম দরিদ্র দেশ ইয়েমেনে দীর্ঘদিনের সংঘাতে কয়েক লাখ মানুষের মৃত্যু হয়েছে। সংঘাত শুরুর আগে দেশটি ভয়াবহ মানবিক সংকটে ভুগছিল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাদরাসায় বলাৎকারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে যাচ্ছে সরকার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ ইং

০১:৪৪ পি.এম


মাদরাসায় বলাৎকারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে যাচ্ছে সরকার

মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনার জন্য সরকার কঠোর ব্যবস্থা গ্রহণের পরিকল্পনা করছে বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ। তিনি এই ঘটনাকে দুঃখজনক হিসেবে উল্লেখ করেছেন এবং ভবিষ্যতে এর পুনরাবৃত্তি রোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।

শনিবার (২৪ অক্টোবর) সকালে আগারগাঁওয়ে বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির ত্রি-বার্ষিক কাউন্সিল অধিবেশনে অংশগ্রহণ করেন মন্ত্রী। সম্মেলন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, মাদরাসার মতো পবিত্র স্থানে যাতে এমন গর্হিত কাজ না ঘটে, সেজন্য ইমামদের সচেতনতা বৃদ্ধির জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে।

এর আগে ইমাম সম্মেলনে সারা দেশ থেকে আগত ইমামদের উদ্দেশ্যে তিনি বলেন, দেশের ধর্মীয় সম্প্রীতি যাতে বিনষ্ট না হয়, সে বিষয়ে সতর্ক থাকতে হবে। তিনি আরও বলেন, ইমামদের জুমার খুতবায় মাদক, সন্ত্রাসসহ নানা অপকর্মের বিরুদ্ধে জোরালো বক্তব্য রাখতে হবে, কারণ সমাজে ইমামদের একটি গ্রহণযোগ্যতা রয়েছে। এ সময় বেতন ভাতা বৃদ্ধির দাবিসহ নিজেদের নানা সমস্যা তুলে ধরেন ইমাম সমিতির নেতৃবৃন্দ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশি রোগীদের জন্য চীনে চিকিৎসার ‘গ্রিন চ্যানেল’ চালু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ ইং

০১:৪৫ পি.এম


বাংলাদেশি রোগীদের জন্য চীনে চিকিৎসার ‘গ্রিন চ্যানেল’ চালু

চোখের উন্নত চিকিৎসার জন্য চীনে যেতে আগ্রহী বাংলাদেশি রোগীদের চিকিৎসাসেবা গ্রহণের প্রক্রিয়া সহজতর করতে একটি বিশেষ ‘গ্রিন চ্যানেল’ চালু করা হয়েছে। এই ব্যবস্থার আওতায় বাংলাদেশি রোগীরা চীন সফরের পূর্বে চিকিৎসাসংক্রান্ত পরামর্শ ও নথি পর্যালোচনার সুবিধা পাবেন। এছাড়াও, হাসপাতালে অগ্রাধিকারভিত্তিক অ্যাপয়েন্টমেন্ট, পৃথক আন্তর্জাতিক ডেস্ক, দোভাষী সহায়তা এবং দেশে ফেরার পর ফলো-আপ চিকিৎসাসেবা গ্রহণের সুযোগ থাকবে। চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বাংলাদেশি চক্ষু রোগীদের জন্য এটি প্রথমবারের মতো এমন বিশেষায়িত সেবা ব্যবস্থা চালু হলো।

শনিবার (২৪ অক্টোবর) চীনের কুনমিংয়ে অবস্থিত কুনমিং হুয়াশিয়া আই হাসপাতালে আনুষ্ঠানিকভাবে এই সেবার উদ্বোধন করা হয়। বাংলাদেশ কনস্যুলেট জেনারলের কনসাল জেনারেল শাহনাজ রানু ‘গ্রিন চ্যানেল’-এর ফলক উন্মোচন করেন। একই দিনে তিনি ‘হুয়াশিয়া অপথ্যালমোলজি ইন্টারন্যাশনাল ফোরাম ২০২৬’-এর উদ্বোধনও করেন।

অনুষ্ঠানে বাংলাদেশ কনস্যুলেট জেনারলের প্রথম সচিব (বাণিজ্যিক) রিদওয়ানুর রহমান এবং হুয়াশিয়া চক্ষু হাসপাতালের ভাইস প্রেসিডেন্ট ঝাং ঝিইয়ং উপস্থিত ছিলেন। সংশ্লিষ্টদের তথ্যমতে, নতুন এই ব্যবস্থায় বাংলাদেশি রোগীরা চিকিৎসার উদ্দেশ্যে চীনে যাওয়ার পূর্বে প্রয়োজনীয় পরামর্শ গ্রহণ ও চিকিৎসাসংক্রান্ত নথি পর্যালোচনার সুযোগ পাবেন। হাসপাতালের আগমনের পর তাদের জন্য থাকবে পৃথক আন্তর্জাতিক ডেস্ক ও অগ্রাধিকারভিত্তিক অ্যাপয়েন্টমেন্টের ব্যবস্থা। ভাষাগত প্রতিবন্ধকতা দূর করার জন্য দোভাষী সহায়তা এবং চিকিৎসা শেষে বাংলাদেশে ফিরে যাওয়ার পরও ফলো-আপ সেবা দেওয়া হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে কনসাল জেনারেল শাহনাজ রানু বাংলাদেশের জনস্বাস্থ্য খাতের অগ্রগতি এবং চক্ষু চিকিৎসায় দেশীয় প্রতিষ্ঠানগুলোর অর্জন তুলে ধরেন। তিনি বাংলাদেশি রোগীদের জন্য আন্তর্জাতিক মানসম্পন্ন চিকিৎসাসেবা নিশ্চিত করার পাশাপাশি রোগীর নিরাপত্তা, সেবার স্বচ্ছতা, ন্যায্য মূল্য ও মর্যাদা রক্ষার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

শাহনাজ রানু বলেন, "বাংলাদেশি রোগীদের জন্য মানসম্মত ও নিরাপদ চিকিৎসাসেবা নিশ্চিত করা, চিকিৎসার ব্যয়ে স্বচ্ছতা বজায় রাখা এবং রোগীর মর্যাদা সমুন্নত রাখাই বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের প্রধান প্রত্যাশা।"

এ সময় তিনি বাংলাদেশি রোগীদের চীনে চিকিৎসা গ্রহণের সুযোগ সম্প্রসারণের পাশাপাশি বাংলাদেশের চক্ষু চিকিৎসাব্যবস্থার সক্ষমতা বৃদ্ধিতেও হুয়াশিয়া হাসপাতাল কর্তৃপক্ষকে এগিয়ে আসার আহ্বান জানান। বিশেষ করে বাংলাদেশি চক্ষু চিকিৎসক ও নার্সদের প্রশিক্ষণ, টেলি-কনসালটেশন এবং বাংলাদেশের চক্ষু চিকিৎসা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে অংশীদারিত্ব গড়ে তোলার ওপর গুরুত্ব দেন তিনি। এসব উদ্যোগের মাধ্যমে বাংলাদেশেই উন্নত চক্ষু চিকিৎসাসেবা প্রদানের সক্ষমতা বাড়ানোর সুযোগ রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

নতুন ‘গ্রিন চ্যানেল’ চালুর ফলে চীনে চিকিৎসা নিতে আগ্রহী বাংলাদেশি চক্ষু রোগীদের জন্য পরামর্শ গ্রহণ থেকে শুরু করে চিকিৎসা-পরবর্তী ফলো-আপ পর্যন্ত একটি সমন্বিত সেবাব্যবস্থার সুযোগ সৃষ্টি হলো। একই সঙ্গে চক্ষু চিকিৎসায় বাংলাদেশ ও চীনের প্রতিষ্ঠানগুলোর মধ্যে প্রশিক্ষণ ও সহযোগিতা সম্প্রসারণের বিষয়টিও গুরুত্ব পেয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৫
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৭
মাগরিব ০৫:২৪
ইশা ০৬:৩৫
সূর্যোদয় : ০৬:০১ সূর্যাস্ত : ০৫:২৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%