০৯:২৫ এম
সিরিজের শুরুতে শেষ হয়ে গেল উইলিয়াম ও রুকির। চোটের কারণে ভারতের বিপক্ষে সিরিজ থেকে বাদ পড়লেন নিউজিল্যান্ডের পেসার। বাঁ পায়ের হ্যামস্ট্রিং ও কাফের চোট থেকে তিনি এখনও সুস্থ হয়ে উঠতে পারেননি।
ঝুঁকি না নিয়ে নিউজিল্যান্ড ক্রিকেট ওরুকিকে বিশ্রামে রাখার সিদ্ধান্ত নিয়েছে। ভারতের বিপক্ষে ওয়ানডে ও টেস্ট সিরিজে খেলার কথা ছিল তার। ডিসেম্বরের অস্ট্রেলিয়া সফরের চার টেস্টের সিরিজে তাকে পাওয়ার আশা করছে নিউজিল্যান্ড টিম ম্যানেজমেন্ট। প্রথম টেস্ট আগামী ৯ ডিসেম্বর পার্থে শুরু হবে।
ওরুকির চোট নিয়ে নিউজিল্যান্ডের কোচ রব ওয়াল্টার মন্তব্য করেছেন, ‘ঘরের মাঠে ভারতের মতো দলের বিপক্ষে গুরুত্বপূর্ণ সিরিজে ওরুকিকে না পাওয়া হতাশার। তবে আলোচনা শেষে আমরা একমত হয়েছি, দুই চোট থেকে সেরে উঠতে তার আরো সময় প্রয়োজন।’
আরও পড়ুন: ম্যানচেস্টার সিটির জয়রথ থামাল অ্যাস্টন ভিলা
২০২৫ সালের এপ্রিলে পিঠের চোটে পড়েছিলেন ওরুকি। স্ট্রেস ফ্র্যাকচারের কারণে গত গ্রীষ্মে ঘরের মাঠে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিতে পারেননি তিনি। সাত মাস পর বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের মাধ্যমে মাঠে ফিরেছিলেন ২৫ বছর বয়সী পেসার। এরপর জুনে ইংল্যান্ডের বিপক্ষে তিন টেস্টেও খেলেছেন। তবে নটিংহ্যামে শেষ টেস্টের শেষ দিনে হ্যামস্ট্রিংয়ে চোট পান তিনি। আগস্টের শেষ দিকে অনুশীলনে আবারও কাফের চোটে আক্রান্ত হন।
ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি দিয়ে দ্বিপক্ষীয় সিরিজ শুরু করবে নিউজিল্যান্ড। তবে ২২ অক্টোবর শুরু হতে যাওয়া সংক্ষিপ্ত সংস্করণে ওরুকি ছিলেন না। অন্যদিকে ১ নভেম্বর শুরু হবে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ। এবং দুই টেস্টের সিরিজ শুরু হবে ১৯ নভেম্বর থেকে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন