ঢাকা সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ইং ০৩ই কার্তিক, ১৪৩৩বাং

‘সুপ্ত বাসনা’ মেটার পরই প্রতিশ্রুতি ভুলে যান ইমন, অতঃপর তরুণীর বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অবস্থান


‘সুপ্ত বাসনা’ মেটার পরই প্রতিশ্রুতি ভুলে যান ইমন, অতঃপর তরুণীর বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অবস্থান

দিনাজপুরের হাকিমপুরে প্রেমিকের বাড়িতে চার দিন ধরে অবস্থান করছেন এক তরুণী। তার দাবি, স্কুলজীবন থেকে নাজমুল সরকার ইমনের সঙ্গে প্রেমের সম্পর্ক রয়েছে। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ইমন তার সঙ্গে সম্পর্ক গড়ে তুললেও বর্তমানে বিয়ে করতে চাচ্ছেন না।

ঘটনাটি ঘটেছে হাকিমপুর উপজেলার খট্টামাধবপাড়া ইউনিয়নের ঘাসুড়িয়া গ্রামে।

এদিকে, এ খবর পাওয়ার পর থেকেই ইমন পলাতক বলে জানিয়েছেন তার পরিবারের সদস্যরা। ইমনের বাবা ইসিম সরকার দাবি করেছেন, তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না।

আরও পড়ুন: বরিশালে নিষিদ্ধ ছাত্রলীগের সশস্ত্র মিছিল, ককটেল বিস্ফোরণে মামলা গ্রেপ্তার নেই

তরুণীর অভিযোগ, স্কুলে পড়ার সময় থেকেই ইমনের সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একই কোচিংয়ে পড়ার সুবাদে তাদের নিয়মিত কথা হতো। পরে সম্পর্ক গভীর হয়ে ওঠে। একপর্যায়ে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ইমন তার সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে তোলেন। বিভিন্ন জায়গায় তারা একসঙ্গে ঘোরাফেরাও করেছেন। তবে বিয়ের কথা উঠতেই ধীরে ধীরে ইমন তার সঙ্গে যোগাযোগ কমিয়ে দেন।

তরুণী বলেন, "আমি এখানে আসছি বিয়ের দাবিতে। সে আমাকে ভালোবাসি-ভালোবাসি বলে পাগল করে ফেলেছিল। এটা ঠিক আমিও তাকে অনেক ভালোবাসি। সে আমাকে বাড়িতে আসতে বলেছিল, সে আমাকে বিয়ে করতে চেয়েছিল। কিন্তু এখন বিয়ে করতে চাচ্ছে না।"

তিনি আরও বলেন, "সে আমাদের বাসায় গিয়েছিল বিয়ের ব্যাপারে কথা বলতে। আমার বাবাকে বলেছিল, আমি এক বছর খরচ দেব, আপনার মেয়েকে আপনি রাখেন; বিয়ে দিয়েন না। আমার আব্বু বলেছিল, তোমার বাসায় গিয়ে কথা বলো। যদি সেরকম হয়, বিয়ে ঠিক করে রাখব। কিন্তু সে বাসায় এসে আর কোনো কথা বলেনি। কিছুদিন পর ফোনে আমাকে বলে, তুমি আমাকে ব্লক করে দাও, আমি তোমার সঙ্গে কথা বলতে চাই না। আমি বলেছি, তুমি আমার সঙ্গে কথা বলবে না কেন, কারণ দেখাও। এরপর যোগাযোগ বন্ধ করে দেয়। বাধ্য হয়ে আমি এখানে আসছি। আমি তাকে চাই, আমি তাকে বিয়ে করতে চাই। কারণ আমি অন্য কোথাও বিয়ে করব না, আমি বিয়ে করলে ওকেই করব। এখন ওদের বাসায় আসার পর পালিয়ে গেছে।"

স্থানীয়দের কাছেও বিষয়টি ছড়িয়ে পড়ার পর ইমনের বাড়িতে ভিড় করছেন অনেকে। স্থানীয় যুবক সোলায়মান আলী বলেন, "শুনলাম, একটা মেয়ে বিয়ের দাবিতে ঘাসুড়িয়া গ্রামে প্রেমিকের বাড়িতে অবস্থান করছেন। এই কথা শুনে আমিসহ আমার বন্ধু-বান্ধব নিয়ে এখানে দেখতে এসেছি। এসে দেখলাম, এখানে মেয়ে উপস্থিত আছে, কিন্তু ছেলেকে দেখি নাই। সে নাকি পালিয়ে গেছে।"

আরও পড়ুন: বান্দরবানে দুর্গাপূজা উপলক্ষে বিনামূল্যে চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন

তিনি বলেন, "যতটুকু শুনলাম, তাদের দুজনের মধ্যে সম্পর্ক আছে। যদি ঘটনা সত্যি হয়, তাহলে অবশ্যই ব্যবস্থা নিলে ভালো একটা সুরাহা হবে— তাদের বিয়ে হোক; আমি এটাই আশা করছি।"

ইমনের বাবা ইসিম সরকার বলেন, "হঠাৎ করে মেয়ে এসে বাড়িতে ঢুকতেছে আর বলছে, আমি ইমনকে চাই, ইমনকে আমি ভালোবাসি। ছেলে ভালোবাসে কিনা, সে কথা আমি জানি না। মেয়ের বাবা-মাও কোনোদিন আমার বাসায় এসে বলেনি যে, তোমার ছেলে আমার মেয়েকে ভালোবাসে।"

তিনি আরও বলেন, "এখন যদি তাদের মধ্যে সম্পর্ক থাকে, যদি প্রমাণ হয় তাহলে বিয়ে হয়ে যাবে— অসুবিধা কী? কিন্তু এখন আমার ছেলেকে খুঁজেই পাচ্ছি না। দিনাজপুরে লেখাপড়া করছিল, সেখানে ফোন দিয়েছিলাম, সেখানেও নেই। আত্মীয়স্বজনের বাসায়ও যায়নি। এখন কোথায় গেছে, আমি খুঁজেই পাচ্ছি না।"

খট্টামাধবপাড়া ইউনিয়নের ইউপি সদস্য মোবারক হোসেন বলেন, "ইমনের বাবা আমাকে ফোন করে বিষয়টি জানান। পরে ঘটনাস্থলে গিয়ে মেয়ের সঙ্গে কথা বলি। তাকে জিজ্ঞাসা করলাম, তুমি এখানে আসছো কেন? সে বলে, ইমনের সঙ্গে তার ভালোবাসা রয়েছে। ইমন তাকে আসতে বলেছে। পরে তার বাবা-মাকে জানালে তারাও আসেন। তাদের সঙ্গে কথা বললাম। তারা বললেন, আপনারা গ্রামের লোকজন আছেন, আপনারা যেটা বলবেন, আমরা সেটা মেনে নেবো। ছেলের বাবার সঙ্গে কথা বললে তিনি বলেন, আমার ছেলে অপরাধ করে থাকলে, তার সঙ্গে সম্পর্ক থাকলে, প্রমাণ থাকলে আমি তার সঙ্গে বিয়ে দেব।"

আরও পড়ুন: সনাতন ধর্মাবলম্বীদের পাশে আছে সরকার, ‘সংখ্যালঘু’ বলতে কোনো শব্দ নেই: প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মঞ্জুর এমপি

হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বলেন, "তাদের মধ্যে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল বলে আমরা শুনেছি। বিয়ের দাবিতে মেয়েটি তার বাড়িতে এসেছে— এমন তথ্যও পেয়েছি। তবে এখন পর্যন্ত কোনো পক্ষ থানায় অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আমরা আইনি সহায়তা করব।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কাশ্মীরি নেতা মিরওয়াইজ উমর ফারুকের সঙ্গে ইরানের প্রেসিডেন্টের বৈঠক, মুসলিম বিশ্বে ঐক্যের আহ্বান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৯:১৬ পি.এম


কাশ্মীরি নেতা মিরওয়াইজ উমর ফারুকের সঙ্গে ইরানের প্রেসিডেন্টের বৈঠক, মুসলিম বিশ্বে ঐক্যের আহ্বান

কাশ্মীরের শীর্ষ ধর্মীয় নেতা মিরওয়াইজ উমর ফারুক মুসলিম বিশ্বের প্রতি ঐক্যের আহ্বান জানিয়েছেন, যা ফিলিস্তিন ও লেবাননের জনগণের ওপর হামলা ও মানবিক সংকটের প্রেক্ষাপটে এসেছে। তিনি একটি প্রতিনিধিদল নিয়ে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে সাক্ষাৎ করেছেন এই উদ্দেশ্যে।

নয়াদিল্লিতে অনুষ্ঠিত বৈঠকে ফিলিস্তিন, লেবাননসহ বিভিন্ন অঞ্চলের পরিস্থিতি এবং ক্রমবর্ধমান ইসলামোফোবিয়া নিয়ে আলোচনা করা হয়। ভারত সফরের সময় ব্রিকস সম্মেলনে অংশ নিতে আসা ইরানের প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বৈঠকে উপস্থিত ছিলেন। এছাড়া, ভারতে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মোহাম্মদ ফাতালিওও বৈঠকে অংশগ্রহণ করেন।

রোববার, সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে মিরওয়াইজ উমর ফারুক বলেন, "বর্তমান পরিস্থিতিতে মুসলিম উম্মাহর ঐক্যই সবচেয়ে বড় সুরক্ষা।" তিনি আরও বলেন, রাজনৈতিক বিরোধ ও সাম্প্রদায়িক বিভেদ যেন মুসলিমদের মধ্যে বিভাজন সৃষ্টি করতে না পারে।

বৈঠকে কাশ্মীরের শিয়া নেতা আগা সৈয়দ হাসান মুসাভি ও ইমরান রেজা আনসারিও উপস্থিত ছিলেন। প্রতিনিধিদলটি ইরানের জনগণের প্রতি সংহতি প্রকাশ করে এবং উত্তেজনা নিরসনে শান্তিপূর্ণ আহ্বান জানায়।

ওমর ফারুক বলেন, "সংঘাত কোনো সমস্যার সমাধান হতে পারে না।" তিনি উল্লেখ করেন, এগিয়ে যাওয়ার পথ হলো সংলাপ, কূটনীতি, এবং পারস্পরিক সম্পৃক্ততা।

তিনি আরও জানান, ইরান ও কাশ্মীরের মধ্যে দীর্ঘদিনের ঐতিহাসিক ও সাংস্কৃতিক সম্পর্ক রয়েছে।

এ সম্পর্কের প্রতীক হিসেবে তিনি ইরানের প্রেসিডেন্টকে শ্রীনগরের ঐতিহাসিক জামিয়া মসজিদের আখরোট কাঠের তৈরি একটি বিশেষ শিল্পকলা উপহার দেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফেব্রুয়ারিতে বাংলাদেশে আসছে ইংল্যান্ড, টেস্ট ভেন্যু চূড়ান্ত

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৯:১৭ পি.এম


ফেব্রুয়ারিতে বাংলাদেশে আসছে ইংল্যান্ড, টেস্ট ভেন্যু চূড়ান্ত

বাংলাদেশে আগামী ৯ ফেব্রুয়ারি ইংল্যান্ড ক্রিকেট দল আসবে দ্বিপাক্ষিক টেস্ট সিরিজে অংশ নিতে। সফরের অংশ হিসেবে তারা দুটি টেস্ট ম্যাচ খেলবে। প্রথম টেস্ট অনুষ্ঠিত হবে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে, যেখানে শেষ টেস্ট অনুষ্ঠিত হবে সিলেটে।

আগামী বছরের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শেষ সিরিজে বাংলাদেশ ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করবে। সিরিজের শেষ টেস্টের জন্য শুরুতে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়াম নির্ধারিত ছিল, তবে ভেন্যু পরিবর্তন করা হয়েছে।

বাংলাদেশ ক্রিকেট দল সাম্প্রতিক সময়ে টেস্ট ক্রিকেটে চমৎকার পারফর্ম করছে। সম্প্রতি তারা অস্ট্রেলিয়া সফরে গিয়ে স্বাগতিকদের বিপক্ষে টেস্ট ম্যাচে জয়লাভ করে। এর আগে পাকিস্তান সফরে টাইগাররা বাবর আজমদের পরাজিত করেছিল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হঠাৎ নিরাপত্তা শঙ্কায় এনবিআর, কর্মকর্তা-কর্মচারীদেরকে নতুন নির্দেশনা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৯:১৭ পি.এম


হঠাৎ নিরাপত্তা শঙ্কায় এনবিআর, কর্মকর্তা-কর্মচারীদেরকে নতুন নির্দেশনা

রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) প্রধান কার্যালয় রাজস্ব ভবনে বহিরাগতদের প্রবেশ বৃদ্ধি পাওয়ায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ সৃষ্টি হয়েছে। এই পরিস্থিতিতে এনবিআর ভবনে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের জন্য দাপ্তরিক পরিচয়পত্র ব্যবহার করে প্রবেশের নির্দেশনা প্রদান করা হয়েছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) এনবিআরের বোর্ড প্রশাসন (এস্টেট শাখা) থেকে এই বিষয়ে জরুরি নোটিশ জারি করা হয়। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) থেকে এই নির্দেশনা কার্যকর হবে।

নোটিশে উল্লেখ করা হয়েছে, সাম্প্রতিক সময়ে রাজস্ব ভবনে বহিরাগতদের প্রবেশের হার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে, যা নিরাপত্তা নিয়ে শঙ্কা সৃষ্টি করেছে। এই অবস্থায়, এনবিআর এবং ভবনের অন্যান্য দপ্তরে কর্মরত সকল কর্মকর্তা-কর্মচারীকে রাজস্ব ভবনে প্রবেশের জন্য দাপ্তরিক পরিচয়পত্র ব্যবহার করতে হবে।

রাজস্ব ভবনে এনবিআরের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগ ও দপ্তরের অফিস রয়েছে। এর মধ্যে সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল (সিআইসি), আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট, বৃহৎ করদাতা ইউনিট (এলটিইউ), আন্তর্জাতিক কর ইউনিট এবং বিভিন্ন কর আপিল অঞ্চল অন্তর্ভুক্ত রয়েছে। একই ভবনে এনবিআরের বাইরের কিছু দফতর ও ট্রাইব্যুনালের অফিসও অবস্থিত।

নোটিশ অনুযায়ী, রাজস্ব ভবনে কর্মরত এসব দফতরের কর্মকর্তা-কর্মচারীদেরও পরিচয়পত্র ব্যবহার করে ভবনে প্রবেশ করতে হবে। এনবিআর মনে করছে, এর মাধ্যমে কর্মকর্তাদের এবং বহিরাগতদের আলাদা করে চিহ্নিত করা সহজ হবে।

এনবিআর সূত্রে জানা গেছে, সম্প্রতি বিভিন্ন পরিচয়ে বহিরাগতদের রাজস্ব ভবনে প্রবেশের প্রবণতা বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে রাজনৈতিক পরিচয়ে বিভিন্ন ব্যক্তি ভবনে আসছেন, যা নিরাপত্তা ব্যবস্থাপনায় জটিলতা সৃষ্টি করছে।

এনবিআরের নতুন চেয়ারম্যান আহসান হাবিব দায়িত্ব গ্রহণের পর তাকে শুভেচ্ছা জানাতে বিভিন্ন ব্যক্তি ও কর্মকর্তাদের ভিড়ের কারণে কিছু পদক্ষেপ গ্রহণ করা হয়। চেয়ারম্যানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর প্রবণতাও নিরুৎসাহিত করা হয়েছে।

এছাড়া, বিভিন্ন ব্যাচের এনবিআর কর্মকর্তাদের একসঙ্গে এসে চেয়ারম্যানকে শুভেচ্ছা জানানোর বিষয়টিও বন্ধ করা হয়েছে। অফিস চলাকালে অনুমতি ছাড়া কর্মকর্তা-কর্মচারীদের কর্মস্থল ত্যাগ না করার বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছিল।

তবে এসব পদক্ষেপের পরও রাজনৈতিক বা অন্যান্য পরিচয় ব্যবহার করে বহিরাগতদের প্রবেশ পুরোপুরি নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে। নিরাপত্তার দায়িত্বে থাকা ব্যক্তিদের জন্যও পোশাক বা বাহ্যিক পরিচয়ের ভিত্তিতে ভবনের কর্মকর্তা-কর্মচারী এবং বহিরাগতদের আলাদা করে চিহ্নিত করা সব সময় সম্ভব হচ্ছিল না।

এই পরিস্থিতিতে, রাজস্ব ভবনে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের দাপ্তরিক পরিচয়পত্র ব্যবহার বাধ্যতামূলক করার উদ্যোগ নেওয়া হয়েছে।

এনবিআরের দ্বিতীয় সচিব (এস্টেট) মো. রমিজ উদ্দিন আহমেদ স্বাক্ষরিত নোটিশটি এনবিআরের সকল সদস্য, বিভিন্ন কর অঞ্চল ও ইউনিটের প্রধান, আপিল ট্রাইব্যুনাল, সিআইসি, বৃহৎ করদাতা ইউনিট, আন্তর্জাতিক কর ইউনিটসহ রাজস্ব ভবনে থাকা সংশ্লিষ্ট দপ্তরগুলোতে পাঠানো হয়েছে।

নোটিশের অনুলিপি এনবিআর চেয়ারম্যানের একান্ত সচিব, সদস্য (বোর্ড প্রশাসন) এবং প্রথম সচিব (বোর্ড প্রশাসন)-এর কাছেও পাঠানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গফরগাঁওয়ে জমি নিয়ে বিরোধে যুবকের রহস্যজনক মৃত্যু, পরিবারের হত্যার অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৯:২১ পি.এম


গফরগাঁওয়ে জমি নিয়ে বিরোধে যুবকের রহস্যজনক মৃত্যু, পরিবারের হত্যার অভিযোগ

ময়মনসিংহের দক্ষিণ গফরগাঁও উপজেলার জমি সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধের ফলস্বরূপ মো. মোজাম্মেল হোসেন (২৪) নামের এক যুবককে শ্বাসরোধ ও অ-কোষে আঘাত করে হত্যা করার অভিযোগ তার পরিবার করেছে। এই ঘটনা ঘটে রোববার (১৩ সেপ্টেম্বর) দিবাগত রাতে, উপজেলার দত্তেরবাজার ইউনিয়নের বিরই নদীরপাড় এলাকায়।

পুলিশ এবং নিহতের পরিবারের সূত্র অনুযায়ী, একই গ্রামের প্রতিবেশী মো. আব্দুস সাত্তার ও মো. সোহরাব গংদের সঙ্গে মো. মোজাম্মেলের পরিবারের জমিজমা এবং অন্যান্য বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সেই বিরোধের কারণে রোববার রাতে মো. মোজাম্মেলকে তার বসতঘরে শ্বাসরোধ করে এবং শরীরের স্পর্শকাতর স্থানে আঘাত করে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। নিহতের চাচা মো. হালিম উদ্দিন জানান, গত ৮ সেপ্টেম্বর সন্ধ্যায় বিরই তালুকদার বাড়ির সংলগ্ন এলাকায় মো. আব্দুস সাত্তার গংরা মো. মোজাম্মেলের বাবা মো. আজিম উদ্দিনকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে।

এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করা হলেও এখনও মামলা রুজু হয়নি বলে দাবি করেন তিনি। পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। তিনি আরও জানান, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%