ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

‘রেডিওলজি টেকনোলজিস্টদের উন্নত প্রশিক্ষণ দিলে অর্থনৈতিকভাবে লাভবান হবে দেশ’


‘রেডিওলজি টেকনোলজিস্টদের উন্নত প্রশিক্ষণ দিলে অর্থনৈতিকভাবে লাভবান হবে দেশ’

‘রেডিওলজি টেকনোলজিস্টদের উন্নত প্রশিক্ষণ দিলে অর্থনৈতিক লাভবান হবে’

 

বাংলাদেশের রেডিওলজি টেকনোলজিস্টদের উন্নত প্রশিক্ষণ প্রদান করা হলে দেশের অর্থনীতি লাভবান হবে, এমন মন্তব্য করেছেন বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম। তিনি উল্লেখ করেন, দক্ষ জনবল তৈরি হলে আধুনিক দেশগুলোতে রেডিওলজি টেকনোলজিস্টদের জন্য কর্মসংস্থানের অসংখ্য সুযোগ সৃষ্টি হবে।

আরও পড়ুন: যাত্রাবাড়ীতে ছিনতাই সন্দেহে গণপিটুনিতে আহত যুবক নিশাত মিয়ার মৃত্যু

 

এটি তাদের ব্যক্তিগত উন্নতির জন্য যেমন সহায়ক হবে, তেমনি দেশের বৈদেশিক রেমিট্যান্স বৃদ্ধির মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন সম্ভব হবে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) ঢাকায় বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব রেডিওলজি অ্যান্ড ইমেজিং টেকনোলজিস্টস (BARIT) এর আয়োজনে অনুষ্ঠিত একটি সেমিনারে তিনি এসব কথা বলেন।

রফিকুল ইসলাম জানান, সারা দেশে প্রায় ১২ হাজার রেডিওলজি টেকনোলজিস্ট কর্মরত আছেন। দেশের স্বাস্থ্যসেবার ক্রমবর্ধমান চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে এই বিশাল সংখ্যক দক্ষ জনশক্তিকে কাজে লাগানোর জন্য সরকারি ও বেসরকারি খাতে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা জরুরি।

আরও পড়ুন: গণভোটের রায় না মানলে তারেক রহমানের ক্ষমতায় থাকার অধিকার নেই: জুনায়েদ

 

তিনি আরও বলেন, সরকার ইতোমধ্যে প্রায় ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনা গ্রহণ করেছে। পাশাপাশি রেডিওলজি টেকনোলজিস্টদের নিয়োগের বিষয়েও দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করা আবশ্যক। স্বাস্থ্যসেবার আধুনিকায়নে দক্ষ টেকনোলজিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বাংলাদেশের রেডিওলজি টেকনোলজিস্টদের দক্ষতার প্রশংসা করে তিনি বলেন, দেশের রেডিওলজি সেবার মান অনেক ক্ষেত্রে আন্তর্জাতিক পর্যায়ে স্বীকৃত।

 

আরও পড়ুন: বিয়ের ১৫ দিনের মাথায় সড়কে প্রাণ গেল ইতালি প্রবাসী তানভীরের

এমনকি বাংলাদেশের রেডিওলজি রিপোর্ট সিঙ্গাপুরেও গ্রহণযোগ্যতা অর্জন করেছে। মেশিনের মানের পাশাপাশি দক্ষ ও প্রশিক্ষিত টেকনোলজিস্টদের অবদানেই মানসম্মত রিপোর্ট তৈরি করা সম্ভব হচ্ছে।

তিনি আরো বলেন, রেডিওলজি ও ইমেজিং প্রযুক্তিতে উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণ করা সময়ের দাবি। টেকনোলজিস্টদের জন্য এমএসসি ও পিএইচডি পর্যায়ের শিক্ষা কার্যক্রম চালুর বিষয়ে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা করে দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন। এ বিষয়ে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর তাগিদ জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডিএমপির তেজগাঁও বিভাগের অভিযানে গ্রেফতার ৯৪

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৭শে আগস্ট, ২০২৬ ইং

১০:১৫ পি.এম


ডিএমপির তেজগাঁও বিভাগের অভিযানে গ্রেফতার ৯৪

ঢাকা, ২৭ আগস্ট, ২০২৬ : ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৯৪ জনকে গ্রেফতার করা হয়েছে।

তেজগাঁও বিভাগ জানায়, বুধবার নিয়মিত অভিযানে তাদেরকে গ্রেফতার করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে আজ (বৃহস্পতিবার) এ তথ্য জানানো হয়। 

গ্রেফতারকৃতরা হলো-মো. শরিফুল ইসলাম, মো. রাহিম খান, মো. নাঈম শেখ, মো. আলমগীর, মো. রাসেল, মো. মোরশেদ, মোসাম্মত খালেদা, মাসাম্মত হনুফা, মোসাম্মত মনোয়ারা বেগম, মোসাম্মত ফাতেমা বেগম, মো. বিল্লাল হোসেন, সাইফুল ইসলাম রবিন, মো. রুবেল, হামিদুর রহমান, মো. সুজন মিয়া, মাজেদুল ইসলাম রাজু, মো. সাগর, মো. আব্দুল্লাহ, বিলকিস বেগম, মো. গোলাম রব্বানী মো. দেলোয়ার, মো. জিসান, মো. সজল, মো. হানিফ কাজী, মো. সোহেল আহম্মেদ, মো. আলম, আবির মিরাজ, মো. জুয়েল, মো. সবুজ হোসেন, মোসাম্মত হাসি, মো. আহাদ, সোহেল, মো. সোহেল ওরফে সাহেল, মো. রানা, মো. মান্না, মো. সোহাগ, মো. সোহেল, মো. সোহেল, মো. জাহাঙ্গীর, মো. নাসির, সাব্বির, মো. নওশাদ, মো. সুজন, মো. রাকিব, মো. সুমন, মো. রাসেদ সিকদার, মো. আসিফ, মো. মাসুম, মো. আরিফ, মো. তোলা মিয়া, মো. রুবেল খান, মো. গোলাম রহমান, মো. শাওন, মো. আব্দুল্লাহ আল তামিম, মো. সেলিম মোল্লা, মো. শাহীন, মো. বাদশা, মো. মেহেদী হাসান, মো. সজল হোসেন, মো. নয়ন, মো. সাগর, মো. শান্ত, মো. আশরাফুল ইসলাম আশিক, রাসেল মাহবুব, মো. মুনহার রহমান, শাওন, মো. শাকিল, মো. সোলেমান, মো. ইদ্রিস মিয়া, মো. লিটন মিয়া, মো. হাবিবুর রহমান, আব্দুল সালাম বেপারী, মিনহাজুল বিন মাহমুদ, মো. মিঠু সরদার, জাহাঙ্গীর হোসেন ভুট্টু, মো. মোস্তফা পাটোয়ারী, মো. সোহেল রানা ওরফে মামুন, মো. ফরহাদ হোসেন, মো. জাহাঙ্গীর, জমসের, পারুল, সাজিদ হাসান, মো. মেহেদী, মো. মঞ্জুরুল ইসলাম, মো. খোকন সরকার, হৃদয়, মো. ইনসান আলী, মো. মনির হোসেন, মো. বেলায়েত হোসেন, রবিউল, মো. সুমন, মো. ইব্রাহিম মিয়া ওরফে সাগর, সেলিনা বেগম ও আইনের সাথে সংঘাতে জড়িত একজন শিশু।

এর মধ্যে তেজগাঁও থানা ১২ জন, শেরেবাংলা নগর থানা ১০ জন, মোহাম্মদপুর থানা ৪১ জন, আদাবর থানা ৯ জন, তেজগাঁও শিল্পাঞ্চল থানা ৭ জন ও হাতিরঝিল থানা ১৫ জনকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দক্ষিণ কোরিয়ায় অস্ত্র বিক্রির অনুমোদনের পর ‘শক্তিশালী জবাবের’ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ২৭শে আগস্ট, ২০২৬ ইং

১০:১৭ পি.এম


দক্ষিণ কোরিয়ায় অস্ত্র বিক্রির অনুমোদনের পর ‘শক্তিশালী জবাবের’ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার

ঢাকা, ২৭ আগস্ট, ২০২৬ : দক্ষিণ কোরিয়াকে কৌশলগত ক্ষেপণাস্ত্র সরবরাহ এবং মানবাধিকার পর্যবেক্ষণ প্রকল্পে অর্থায়নের মার্কিন পরিকল্পনার নিন্দা জানিয়েছে উত্তর কোরিয়া। পিয়ংইয়ং বলেছে, যুক্তরাষ্ট্রের বৈরিতার জবাবে তারা ‘শক্তিশালী জবাব’ দেবে।

মার্কিন পররাষ্ট্র দপ্তর শুক্রবার জানায়, দক্ষিণ কোরিয়াকে এআইএম-৯ এক্স সাইডউইন্ডার ব্লক-২ ক্ষেপণাস্ত্র ও সংশ্লিষ্ট সরঞ্জাম সরবরাহের সম্ভাব্য অনুমোদন দেওয়া হয়েছে। এর আনুমানিক মোট মূল্য ১২ কোটি ৫০ লাখ ডলার।

সিউল থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

দক্ষিণ কোরিয়াকে বোঝাতে ‘আরওকে’ উল্লেখ করে উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন, ‘আঞ্চলিক নিরাপত্তা পরিবেশের ওপর যুক্তরাষ্ট্রের অস্ত্র বিক্রির বিরূপ প্রভাব আমরা উপেক্ষা করতে পারি না।’

উত্তর কোরিয়ায় মানবাধিকার এবং তথ্যপ্রবাহ-সংক্রান্ত কর্মসূচিতে ওয়াশিংটনের লাখ লাখ ডলার দেওয়ার পরিকল্পনারও সমালোচনা করেছে পিয়ংইয়ং।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের গণতন্ত্র, মানবাধিকার ও শ্রম ব্যুরো গত সপ্তাহে উত্তর কোরিয়ায় মানবাধিকার লঙ্ঘনের ঘটনা নথিভুক্ত করতে বিভিন্ন সংস্থার জন্য উন্মুক্ত প্রতিযোগিতার ঘোষণা দেয়। পিয়ংইয়ংকে বোঝাতে দপ্তরটি ‘ডিপিআরকে’ শব্দটি ব্যবহার করে জানায়, এসব উদ্যোগের লক্ষ্য উত্তর কোরিয়ার ‘তথ্যের ওপর একচেটিয়া নিয়ন্ত্রণকে চ্যালেঞ্জ করা।’

উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় ‘যুক্তরাষ্ট্রের বৈরী পদক্ষেপের ধারাবাহিকতা ও স্থায়িত্বের’ নিন্দা জানিয়েছে। এসব সর্বশেষ পদক্ষেপকে তারা এমন নিরাপত্তা হুমকি হিসেবে বর্ণনা করেছে, যার লক্ষ্য ‘আমাদের রাষ্ট্রের সামাজিক ব্যবস্থায় অস্থিতিশীলতা সৃষ্টি করা।’

বিবৃতিতে বলা হয়, ‘বৈরী কর্মকাণ্ডের জবাবে উত্তর কোরিয়া গুরুতর, তাৎক্ষণিক ও শক্তিশালী জবাব দেবে।’

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি পিয়ংইয়ংয়ের প্রতি বেশ কিছু ইতিবাচক উদ্যোগ নিয়েছেন। এর মধ্যে দক্ষিণ কোরিয়ার সঙ্গে যৌথ সামরিক মহড়া কমিয়ে আনার বিষয়টিও রয়েছে। তবে এখন পর্যন্ত উত্তর কোরিয়ার প্রতিক্রিয়া শীতলই রয়েছে।

১৯৫০-৫৩ সালের যুদ্ধের পর শান্তিচুক্তি হয়নি, যুদ্ধবিরতি চুক্তি হয়েছিল। তাই দুই কোরিয়া এখনো আনুষ্ঠানিকভাবে যুদ্ধাবস্থায় রয়েছে। উত্তর কোরিয়ার হামলার মধ্য দিয়ে ওই যুদ্ধ শুরু হয়েছিল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চলতি বছরের অক্টোবরে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় দেবে আইসিজে

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ২৭শে আগস্ট, ২০২৬ ইং

১০:১৯ পি.এম


চলতি বছরের অক্টোবরে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় দেবে আইসিজে

গাম্বিয়ার অ্যাটর্নি জেনারেল এবং দেশটির আইনমন্ত্রী দাওদা এ. জালোরের সঙ্গে সাক্ষাৎ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। বৈঠকে গাম্বিয়ার আইনমন্ত্রী জানিয়েছেন, মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যা সংক্রান্ত মামলায় আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) চলতি বছরের অক্টোবরে রায় ঘোষণা করার প্রত্যাশা রয়েছে।

 

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত ওআইসির ২৩তম বিশেষ পররাষ্ট্রমন্ত্রী সম্মেলনের ফাঁকে তারা এই বৈঠকটি করেন।

দাওদা এ. জালো বলেন, রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত নৃশংসতার জন্য জবাবদিহির বিষয়ে এই রায়টি রোহিঙ্গা সংকটের একটি টেকসই সমাধান খুঁজে বের করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

আন্তর্জাতিক বিচার আদালতে রোহিঙ্গাদের জবাবদিহি নিশ্চিত করার ক্ষেত্রে গাম্বিয়ার নেতৃত্বের প্রশংসা করেন হুমায়ুন কবির। তিনি রোহিঙ্গা সংকটকে বৈশ্বিক আলোচ্যসূচির শীর্ষে রাখতে এবং মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও স্বেচ্ছায় প্রত্যাবর্তনসহ একটি পূর্ণাঙ্গ ও টেকসই সমাধানের প্রচেষ্টা এগিয়ে নিতে বাংলাদেশ ও গাম্বিয়ার মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতার গুরুত্বের ওপর জোর দেন, বিশেষ করে জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সভাপতিত্বকালে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামকে অভিনন্দন জানিয়েছেন পুতিন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৭শে আগস্ট, ২০২৬ ইং

১০:২২ পি.এম


রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামকে অভিনন্দন জানিয়েছেন পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার খোজিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্ব ইউরোপ ও সিআইএস (CIS) উইংয়ের মহাপরিচালক এস এম মাহবুবুল আলমের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় প্রেসিডেন্ট পুতিনের পক্ষ থেকে পাঠানো অভিনন্দনপত্র হস্তান্তর করেন তিনি।

রুশ দূতাবাসের এক বার্তায় জানানো হয়, রাশিয়ার প্রেসিডেন্ট বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দায়িত্ব গ্রহণ উপলক্ষ্যে তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%