ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

সিলেটে আবারও বাড়ছে হাম, হাসপাতালে ১০৮ ভর্তি: প্রাণহানী একজনের


সিলেটে আবারও বাড়ছে হাম, হাসপাতালে ১০৮ ভর্তি: প্রাণহানী একজনের

সিলেট বিভাগে আবারও হামের পরিস্থিতি এখনো উদ্বেগজনক উঠেছে। গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু খবর পাওয়া গেছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১০৮ জন।  এ নিয়ে চলতি বছর বিভাগে সন্দেহজনক ও নিশ্চিত হাম রোগে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৩৯ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালকের কার্যালয়ের ১৯ আগস্টের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়নি। তবে সন্দেহজনক হাম রোগে আক্রান্ত হয়ে ১০৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
নতুন ভর্তি রোগীদের মধ্যে সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৩৫ জন, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৪৮ জন, রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ৬ জন, নর্থ ইস্ট হাসপাতালে ২ জন এবং বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন ভর্তি হয়েছেন। এছাড়া মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি হয়েছেন ১৫ জন।
স্বাস্থ্য বিভাগের হিসাবে, বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে সন্দেহজনক হাম রোগী ভর্তি রয়েছেন ৩১৭ জন। এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১৩২ জন, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৯৯ জন এবং রাগীব-রাবেয়া  মেডিকেল কলেজ হাসপাতালে ১৭ জন চিকিৎসাধীন। নর্থ ইস্ট হাসপাতালে ৬ জন, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৩৬ জন, বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন, হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ১০ জন এবং মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ১৫ জন ভর্তি রয়েছেন।
প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে একজনের মৃত্যু হয়েছে। মৃত শিশুটির বাড়ি সিলেট জেলার দক্ষিণ সুরমা উপজেলার রতনপুর এলাকায়। তার বয়স ছিল চার মাস। সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৯ আগস্ট পর্যন্ত সিলেট বিভাগে নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন ৯৮৮ জন। এর মধ্যে সিলেটে ৩২০ জন, হবিগঞ্জে ১৫৩ জন, মৌলভীবাজারে ১৫৮ জন এবং সুনামগঞ্জে ৩৫৭ জন। হবিগঞ্জের নিশ্চিত রোগীদের মধ্যে দুজন রুবেলা রোগী।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘ইসরায়েল রাষ্ট্রের অস্তিত্ব বিলীন হয়ে যাবে’- রুশ জেনারেলের হুঁশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ১৯ই আগস্ট, ২০২৬ ইং

০২:১০ পি.এম


‘ইসরায়েল রাষ্ট্রের অস্তিত্ব বিলীন হয়ে যাবে’- রুশ জেনারেলের হুঁশিয়ারি

মধ্যপ্রাচ্যে যুদ্ধ আরো ছড়িয়ে দেওয়ার মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্র ও ন্যাটো জোটকে সরাসরি লড়াইয়ে টেনে আনার লক্ষ্য হিসেবে বর্তমানে ইসরায়েলের মূল লক্ষ্য। এই দাবিটি করেছেন রাশিয়ার সেনাবাহিনীর একজন শীর্ষ কর্মকর্তা। কেবল তাই নয়, পরিস্থিতি যদি বেসামাল হয়ে যায়, তবে অচিরেই রাষ্ট্র হিসেবে ইসরায়েলের অস্তিত্ব চিরতরে মুছে যেতে পারে, বলেও চরম হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা ‘তাস’-কে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে এই বিস্ফোরক মন্তব্য করেছেন লেফটেন্যান্ট জেনারেল অপটি আলাউদিনভ। তিনি রুশ সশস্ত্র বাহিনীর মেইন মিলিটারি-পলিটিক্যাল ডিরেক্টরেটের ডেপুটি চিফ এবং দেশটির বিখ্যাত ‘আখমাট’ স্পেশাল ফোর্সেস ইউনিটের কমান্ডারের দায়িত্বে রয়েছেন।

মধ্যে প্রাচ্যের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতি সম্পর্কে জেনারেল আলাউদিনভ বলেন, ‘আমাদের একটি বিষয় খুব স্পষ্টভাবে অনুধাবন করতে হবে যে—মধ্যপ্রাচ্যের এই রক্তক্ষয়ী যুদ্ধ কেবল আরো সম্প্রসারিত হবে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, সংঘাতের মাত্রা যতটা সম্ভব বাড়িয়ে যুক্তরাষ্ট্র এবং পুরো ন্যাটো ব্লককে এই যুদ্ধে জড়িয়ে ফেলা, মূলত ইসরায়েলের মূল অভিসন্ধি।’

পশ্চিমা মিত্রদের ওপর নির্ভর করে ইসরায়েল চরম ভুল হিসাব কষছে উল্লেখ করে এই জ্যেষ্ঠ রুশ সামরিক কর্মকর্তা সতর্ক করে বলেছেন, ‘পরিস্থিতি যেভাবে এগোচ্ছে, তাতে একসময় তারা (ইসরায়েল) নিজেদের শক্তি সম্পর্কে মাত্রাতিরিক্ত ভুল মূল্যায়ন করে ফেলতে পারে। আর এর চূড়ান্ত পরিণতিতে একসময় রাষ্ট্র হিসেবেই ইসরায়েলের অস্তিত্ব সম্পূর্ণভাবে বিলীন হয়ে যাবে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

স্কুল সংস্কারের দাবিতে এবার মাঠে নামল ‘ককরোচ জনতা পার্টি’

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ১৯ই আগস্ট, ২০২৬ ইং

০২:১১ পি.এম


স্কুল সংস্কারের দাবিতে এবার মাঠে নামল ‘ককরোচ জনতা পার্টি’

‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি) এবার সরকারি স্কুলের বেহাল দশা তুলে ধরতে এবং সংস্কারের দাবি জানাতে নতুন আন্দোলন শুরু করেছে। আন্দোলন শুরু হওয়ার পর এক কর্মীর ওপর হামলার অভিযোগ বেড়ে যাওয়ার কারণে উত্তেজনা সৃষ্টি হয়েছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা এর প্রতিবেদন অনুসারে, ১৩ আগস্ট পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার করিসুন্দা গ্রামের একটি প্রাথমিক বিদ্যালয়ে ২৬ বছর বয়সী আবদুল হাফিজ পরিদর্শনে যান। এটি ছিল তার পুরোনো স্কুল এবং সরকারি স্কুলের অবস্থা যাচাইয়ের আন্দোলনের অংশ হিসেবে সেখানে তিনি যান।

হাফিজের স্কুল পরিদর্শনের কয়েক ঘণ্টা পরে বিজেপির শুভেন্দু কর্মীরা তার বাড়িতে গিয়ে হামলা চালান, যেখানে হাফিজ ও তার বাবা মোহাম্মদ মাফিককে মারধর করা হয়। গুরুতর আহত অবস্থায় মাফিক মারা যান দুই দিন পর।

এদিকে, রাজ্যের শীর্ষ একটি বিজেপি নেতা হামলার সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই দাবি করেছেন এবং ঘটনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দিয়েছেন।

হাফিজ বাবাকে হারিয়েও আন্দোলন থেকে সরে দাঁড়াতে চান না। তিনি বলেন, 'বাবার জন্য ন্যায়বিচার চাইবেন, পাশাপাশি সরকারি স্কুলের উন্নতির দাবিও চালিয়ে যাবেন।' এর আগে, দীর্ঘ আন্দোলনের পর দেশের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগে চাপ সৃষ্টি করে আলোচনায় আসে সিজেপি। সংগঠনের নেতারা সমর্থকদের সরকারি স্কুলের অবস্থা যাচাই করার আহ্বান জানান।

তাদের নতুন কর্মসূচিতে চারটি বিষয়কে গুরুত্ব দেওয়া হয়েছে। এগুলো হলো—বিশুদ্ধ পানির ব্যবস্থা ও কার্যকর শৌচাগার, বিদ্যুৎ ও ব্যবহারযোগ্য শ্রেণিকক্ষ, বিদ্যালয়ের সীমানা ও শিক্ষার্থীদের নিরাপত্তা এবং মধ্যাহ্নভোজ ও শিক্ষকদের নিয়মিত উপস্থিতি।

রাজস্থানের আলওয়ার জেলায় সংগঠনের এক নেতা শিক্ষার্থীদের নিয়ে অতিরিক্ত শ্রেণিকক্ষ, পরিষ্কার শৌচাগার ও বিশুদ্ধ পানির দাবিতে অবস্থান কর্মসূচি করেন। পরে স্থানীয় কর্মকর্তারা এসব দাবি মেনে নেওয়ার কথা জানান।

রাজস্থান সরকার প্রসঙ্গে, তারা সরকারি স্কুলে বাইরের লোকজনের প্রবেশ এবং ছবি বা ভিডিও ধারণের ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করে। যদিও শিক্ষার্থীদের গোপনীয়তার কথা বলা হয়েছে, সংগঠনের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে এটি তাদের স্কুল পরিদর্শন ঠেকানোর জন্য করা হয়েছে।

ভারতের অনেক সরকারি স্কুলে এখনও শিক্ষক সংকট, অবকাঠামোগত সমস্যা, শিক্ষার মান বিচার ও মধ্যাহ্নভোজনের মান নিয়ে বিভিন্ন অভিযোগ রয়েছে। বিশেষজ্ঞদের মতে, এসব সমস্যা সমাধানের জন্য শুধু আন্দোলন নয়, দীর্ঘমেয়াদি ও কার্যকর সংস্কারের প্রয়োজন রয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে ‘ককরোচ জনতা পার্টি’ দেশের বিভিন্ন এলাকায় সরকারি স্কুলের সমস্যা তুলে ধরার চেষ্টা করছে। তবে পশ্চিমবঙ্গে হামলার ঘটনায় আন্দোলনকারীদের নিরাপত্তা নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে।

বাধা ও হামলার অভিযোগের মধ্যেও সংগঠনটির নেতারা জানিয়েছেন, সরকারি স্কুলগুলোর জবাবদিহি ও উন্নতির দাবি থেকে তারা সরে আসবেন না।

সূত্র: আল জাজিরা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

লাইফ সাপোর্টে থাকা ছেলের জন্য সবার কাছে দোয়া চাইলেন যুবদল নেতা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৯ই আগস্ট, ২০২৬ ইং

০২:১২ পি.এম


লাইফ সাপোর্টে থাকা ছেলের জন্য সবার কাছে দোয়া চাইলেন যুবদল নেতা

রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে আইসিইউতে লাইফ সাপোর্টে আছেন মিনহাজুল ইসলাম রোজান। চিকিৎসকদের তথ্য অনুযায়ী, রোজানের অবস্থা অত্যন্ত সংকটাপন্ন।

নির্ঝর বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী রোজান এইচএসসি পরীক্ষার শেষ সময়ে হঠাৎ অসুস্থ হয়ে অচেতন হয়ে পড়েন। এরপর তাকে হাসপাতালে ভর্তি করা হয় এবং অবস্থার আরও অবনতি হলে তাকে আইসিইউতে লাইফ সাপোর্ট দেওয়া হয়।

রোজানের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, তার রক্তে শর্করা, কিডনি, হৃদ্‌যন্ত্র, সোডিয়াম, রক্তচাপ, হিমোগ্লোবিন ও ফুসফুসে নানা জটিলতা দেখা দিয়েছে। চিকিৎসকদের একটি বোর্ড তার চিকিৎসায় নিয়োজিত রয়েছে এবং আগামী ৪৮ ঘণ্টাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হচ্ছে।

ছেলের সুস্থতার জন্য যুবদল নেতা সাজ্জাদুল মিরাজ দোয়া চেয়েছেন। তিনি ঢাকা মহানগর উত্তর যুবদলের সদস্য সচিব হিসেবে উল্লেখযোগ্য ভূমিকা রাখেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভৈরবে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, বাড়িতে মিলল এডিস মশার লারভা

আন্তর্জাতিক ডেস্ক

শাহিন আলম। ভৈরব, কিশোরগঞ্জ

বুধবার, ১৯ই আগস্ট, ২০২৬ ইং

০২:১৫ পি.এম


ভৈরবে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, বাড়িতে মিলল এডিস মশার লারভা

কিশোরগঞ্জের ভৈরবে দিন দিন বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুর উপসর্গ নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন করে ৩ জন রোগী ভর্তি হয়েছেন। একই সময়ে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫ জন। বর্তমানে হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে ১৫ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, চলতি বছরের জুলাই থেকে ১৮ আগস্ট পর্যন্ত ভৈরবে মোট ৮০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ৬৯ জন চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। অবস্থার অবনতি হওয়ায় ৩ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন ১৫ জন।
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, গত এক সপ্তাহে ভৈরবপুর এলাকায় ১৫ জন এবং কালিপুর এলাকায় ১৯ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। ফলে এসব এলাকায় ডেঙ্গু প্রতিরোধে বিশেষ নজরদারি শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এরই অংশ হিসেবে বুধবার সকালে ভৈরবপুর উত্তরপাড়ার আলীম উদ্দিন মিয়ার বাড়ির রইছ মিয়ার ভাড়াটিয়া বাহাদুর মিয়ার বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় একটি বালতিতে বিপুল পরিমাণ এডিস মশার লারভা পাওয়া যায়। পরে কিশোরগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের কীটতত্ত্ববিদ ও ভৈরব পৌরসভার সমন্বয়ে গঠিত ভিজিল্যান্স টিম ঘটনাস্থল পরিদর্শন করে।
পরিদর্শনকালে ভৈরব পৌরসভার নির্বাহী কর্মকর্তা মো. ফারুক, জেলা কীটতত্ত্ববিদ মুসফিকুর রহমান, জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক মো. রুহুল আমিন, পৌরসভার স্যানেটারি ইন্সপেক্টর নাসিমা বেগম এবং কনজার্ভেটিভ কর্মকর্তা রুকনুজ্জামান উপস্থিত ছিলেন।
এ সময় বাড়ির আশপাশে জমে থাকা পানি ও এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল চিহ্নিত করে দ্রুত পরিষ্কার করার নির্দেশনা দেওয়া হয়। সংশ্লিষ্টরা জানান, বৃষ্টির মৌসুমে বাড়ির আঙিনা, ছাদ, ফুলের টব, বালতি ও ড্রামসহ বিভিন্ন পাত্রে জমে থাকা স্বচ্ছ পানিতে এডিস মশা বংশবিস্তার করতে পারে।
ভৈরব পৌরসভার নির্বাহী কর্মকর্তা মো. ফারুক বলেন, বৃষ্টির মৌসুমে বাড়ির সামনে বা আশপাশে পানি জমতে দেওয়া যাবে না। সবাইকে নিজ নিজ বাড়ি ও আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। কারণ জমে থাকা পানিতে এডিস মশা ডিম পাড়ে এবং সেখান থেকেই নতুন মশার জন্ম হয়।
তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু প্রশাসনের অভিযান যথেষ্ট নয়। নাগরিকদেরও নিজ নিজ বাড়ি ও আশপাশে জমে থাকা পানি নিয়মিত অপসারণ করতে হবে এবং মশার প্রজননস্থল ধ্বংস করতে হবে।
এ ছাড়া কারও জ্বর, শরীর ব্যথা বা ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে অবহেলা না করে দ্রুত হাসপাতালে নেওয়া এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নেওয়ার আহ্বান জানান তিনি।
স্বাস্থ্য বিভাগ ও পৌর কর্তৃপক্ষ জানিয়েছে, ডেঙ্গু নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান ও সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে। পাশাপাশি ডেঙ্গুর প্রকোপ ঠেকাতে নাগরিকদের নিজ নিজ বাসাবাড়ি ও আশপাশে জমে থাকা পানি নিয়মিত পরিষ্কার রাখার আহ্বান জানানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%