ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

মানিকগঞ্জে এনসিপি নেতার পদত্যাগের ঘোষণা


মানিকগঞ্জে এনসিপি নেতার পদত্যাগের ঘোষণা

ফেসবুক লাইভে এসে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মানিকগঞ্জ জেলা আহ্বায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক পদ এবং দলের প্রাথমিক সদস্য পদ থেকে পদত্যাগের ঘোষণা করেছেন অ্যাডভোকেট জাহিদুর রহমান তালুকদার।

এনসিপি মানিকগঞ্জ জেলা শাখার সাবেক প্রধান সমন্বয়ক হিসেবেও তিনি পরিচিত ছিলেন।

বুধবার (১ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে লাইভে এসে পদত্যাগের ঘোষণা করেন তিনি।

আরও পড়ুন: নলছিটি ফেরিঘাটের রাস্তা মেরামত, যাত্রীদের স্বস্তি ফিরেছে

লাইভে পদত্যাগের কারণ ব্যাখ্যা করে জাহিদুর রহমান তালুকদার বলেন, ‘এনসিপির কর্মপরিবেশ বা ওয়ার্ক এনভায়রনমেন্টের সঙ্গে আমি হয়তো নিজেকে খাপ খাওয়াতে পারিনি, অথবা এনসিপিও আমার সঙ্গে এডাপ্টেবল নয়।’

তিনি উল্লেখ করেন, তিনি একজন রাজনৈতিক সচেতন মানুষ এবং রাজনীতির সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। তবে বর্তমানে তিনি কোনো রাজনৈতিক দলে যোগ দিচ্ছেন না।

ভবিষ্যৎ রাজনৈতিক পরিকল্পনা বিষয়ে জানিয়ে জাহিদুর রহমান বলেন, জুলাইয়ের চেতনা থেকে প্রশাসনিক, শাসনতান্ত্রিক ও রাজনৈতিক সংস্কারের যে প্রত্যাশা তৈরি হয়েছিল, ভবিষ্যতে যদি কোনো দলকে সেই প্রত্যাশা বাস্তবায়নের জন্য উপযুক্ত মনে করেন, তাহলে তিনি সেই দলে যোগদানের বিষয়টি যাচাই করবেন।

আরও পড়ুন: ইনানীতে ৪২ ঘণ্টা ধরে জ্বলছে আগুন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আশুলিয়ায় ৪২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২ই জুলাই, ২০২৬ ইং

০৯:০৮ পি.এম


আশুলিয়ায় ৪২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক

ঢাকার আশুলিয়ায় বিশেষ অভিযান চালিয়ে ৪২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি প্রাইভেট গাড়িও জব্দ করা হয়েছে।

বুধবার (১ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে আশুলিয়া থানাধীন নিরিবিলি বাসস্ট্যান্ড এলাকায় এই অভিযানটি পরিচালিত হয়।

গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন মো. মাসুম (২২) এবং মো. সোয়েব শেখ (২০)।

ডিবি পুলিশ জানিয়েছে, ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীনের দিকনির্দেশনায় ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল ইসলামের নেতৃত্বে ডিবির একটি দল নিরিবিলি বাসস্ট্যান্ড এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেছে। এ সময়ে সন্দেহভাজন একটি সাদা রঙের প্রাইভেট গাড়িটি থামিয়ে তল্লাশি করা হয়। পরে গাড়িটি থেকে ৪২ কেজি গাঁজা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ১২ লাখ ৬০ হাজার টাকা।

অভিযানে মাদক পরিবহনের দায়ে ২২ লাখ টাকা মূল্যের একটি টয়োটা মডেলের প্রাইভেট কারটিও জব্দ করা হয়েছে।

ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল ইসলাম বলেন, গ্রেফতার হওয়া ব্যক্তিরা পেশাদার মাদক কারবারি। এ ঘটনার পরে তাদের বিরুদ্ধে আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে এবং আজ বৃহস্পতিবার তাদের আদালতে পাঠানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফিলিস্তিনের রাষ্ট্রদূতের আমন্ত্রণে ইসলামী আন্দোলনের প্রতিনিধিদলের মধ্যাহ্নভোজে অংশগ্রহণ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২ই জুলাই, ২০২৬ ইং

০৯:০৯ পি.এম


ফিলিস্তিনের রাষ্ট্রদূতের আমন্ত্রণে ইসলামী আন্দোলনের প্রতিনিধিদলের মধ্যাহ্নভোজে অংশগ্রহণ

ফিলিস্তিনের রাষ্ট্রদূত ড. ইউসুফ রমাদানের আমন্ত্রণে ইসলামী আন্দোলন বাংলাদেশের একটি প্রতিনিধিদল তাঁর সরকারি বাসভবনে মধ্যাহ্নভোজে অংশগ্রহণ করে।

বৃহস্পতিবার মধ্যাহ্নভোজ ও সৌজন্য সাক্ষাৎকালে ফিলিস্তিনের নির্যাতিত জনগণের প্রতি বাংলাদেশের জনগণের অকুণ্ঠ ভালোবাসা, সংহতি ও অব্যাহত সমর্থনের বিষয়টি গুরুত্বের সঙ্গে আলোচিত হয়।

এছাড়াও বাংলাদেশের সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি, বৈশ্বিক সংকট এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে উভয় পক্ষের মধ্যে মতবিনিময় অনুষ্ঠিত হয়।

এ সময় ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং দলের আমিরের নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন।

তিনি বিশেষভাবে জুলাই আন্দোলনে দলের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করে আশা প্রকাশ করেন যে, ইসলামের আদর্শ ও মূল্যবোধকে ধারণ করে ইসলামী আন্দোলন বাংলাদেশ ভবিষ্যতেও দেশ ও জনগণের কল্যাণে আরও কার্যকর ভূমিকা পালন করবে।

প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন দলের যুগ্ম মহাসচিব মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, উপদেষ্টা ও সাবেক রাষ্ট্রদূত আলহাজ্ব গোলাম মসীহ, ইসলামী যুব আন্দোলনের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সহকারী অধ্যাপক ইমতিয়াজ আহমেদ স্বজল, আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সদস্য সচিব মো. রাজন সিকদার, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সাইফ মোহাম্মদ আলাউদ্দিন এবং মালয়েশিয়া শাখার সাবেক সাধারণ সম্পাদক ড. আবু হুরায়রা।

প্রতিনিধিদল ফিলিস্তিনের জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার সংগ্রামের প্রতি ইসলামী আন্দোলন বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত করে এবং স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রত্যাশা ব্যক্ত করে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিশ্বকাপের মাঝে মেসি পেলেন বড় সুখবর

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বৃহস্পতিবার, ২ই জুলাই, ২০২৬ ইং

০৯:১০ পি.এম


বিশ্বকাপের মাঝে মেসি পেলেন বড় সুখবর

আর্জেন্টাইন ফুটবল মহাতারকা লিওনেল মেসির বড় ছেলে থিয়াগো মেসি যুক্তরাষ্ট্রের ইন্টার মায়ামির অনূর্ধ্ব-১৪ দলের হয়ে মর্যাদাপূর্ণ ‘এমআইসি ফুটবল ২০২৬’ টুর্নামেন্টের শিরোপা অর্জন করেছেন।

ডমিনিকান রিপাবলিকের পুন্তা কানায় অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনালে গট এফসিকে ৩-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হিসেবে আবির্ভূত হয় ইন্টার মায়ামির যুবারা।

পুরো টুর্নামেন্টজুড়েই দুর্দান্ত পারফরম্যান্স উপহার দেন থিয়াগো। বাবার মতোই ১০ নম্বর জার্সি পরে মাঠে নামা এই তরুণ ফুটবলার তার অবদান দিয়ে দলকে শিরোপা জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। অসাধারণ পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে তিনি টুর্নামেন্টের সেরা খেলোয়াড় (এমভিপি) হিসেবে পুরস্কৃত হন।

‘এমআইসি ফুটবল ২০২৬’ টুর্নামেন্টটি ২৪ জুন থেকে ২৯ জুন পর্যন্ত ক্যাপ কানা স্পোর্টস সিটিতে আয়োজন করা হয়। এতে ২০টি দেশের অংশগ্রহণে ১০৩টি দল এবং দুই হাজারেরও বেশি তরুণ ফুটবলার অংশ নেন।

শিরোপা জয়ের পর, থিয়াগোর মা আন্তোনেলা রোকুজ্জো সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রফি হাতে ছেলের ছবিটি শেয়ার করে উল্লাস প্রকাশ করেন। তার সেই পোস্টে ভক্তরাও থিয়াগোর ভবিষ্যৎ ফুটবল ক্যারিয়ারের জন্য শুভকামনা জানিয়েছেন।

মাত্র কিশোর বয়সেই বড় মঞ্চে শিরোপা ও ব্যক্তিগত পুরস্কারে সম্মানিত হয়ে থিয়াগো মেসি আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছেন। ফুটবলপ্রেমীদের অনেকের আশা, তিনি বাবার পথ অনুসরণ করে ভবিষ্যতে বিশ্ব ফুটবলে নিজেকে প্রতিষ্ঠিত করতে সমর্থ হবেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

স্লুইজ গেটে অর্ধগলিত নারীর লাশ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২ই জুলাই, ২০২৬ ইং

০৯:১২ পি.এম


স্লুইজ গেটে অর্ধগলিত নারীর লাশ উদ্ধার

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার টিকিকাটা ইউনিয়নের দধিভাঙ্গা বাজার সংলগ্ন একটি খালের স্লুইজ গেট থেকে পুলিশ অজ্ঞাতপরিচয় এক নারীর (আনুমানিক ৪০) অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে।

বৃহস্পতিবার (২ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার সময় স্থানীয়দের দেওয়া সংবাদের ভিত্তিতে মঠবাড়িয়া থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ওই ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, দধিভাঙ্গা বাজার সংলগ্ন ওই খালের স্লুইজ গেটে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। এরপর পুলিশ এবং ফায়ার সার্ভিসের সদস্যরা যৌথভাবে মরদেহটি উদ্ধার করেছেন। তবে সেখানে উপস্থিত কেউ ওই নারীর পরিচয় শনাক্ত করার সক্ষমতা দেখাতে সক্ষম হননি।

পুলিশ জানায়, মরদেহ উদ্ধারের সময় ওই নারীর কোমরে একটি ব্যাগ বাঁধা ছিল। ওই ব্যাগটি তল্লাশির পর কিছু নগদ টাকা, চকলেট, আচার, বিস্কুট, বাদাম এবং বিভিন্ন ধরনের ওষুধের প্যাকেট পাওয়া যায়। উদ্ধার হওয়া আলামতের ভিত্তিতে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে, ওই নারী মানসিক ভারসাম্যহীন ছিলেন। তবে বিষয়টি নিশ্চিত করার জন্য তদন্ত এবং পরিচয় শনাক্তের জন্য অপেক্ষা করতে হবে।

মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল ইসলাম জানান, মরদেহটি উদ্ধার করার পর থানায় রাখা হয়েছে এবং পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয়ে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%