প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
আর্জেন্টাইন ফুটবল মহাতারকা লিওনেল মেসির বড় ছেলে থিয়াগো মেসি যুক্তরাষ্ট্রের ইন্টার মায়ামির অনূর্ধ্ব-১৪ দলের হয়ে মর্যাদাপূর্ণ ‘এমআইসি ফুটবল ২০২৬’ টুর্নামেন্টের শিরোপা অর্জন করেছেন।
ডমিনিকান রিপাবলিকের পুন্তা কানায় অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনালে গট এফসিকে ৩-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হিসেবে আবির্ভূত হয় ইন্টার মায়ামির যুবারা।
পুরো টুর্নামেন্টজুড়েই দুর্দান্ত পারফরম্যান্স উপহার দেন থিয়াগো। বাবার মতোই ১০ নম্বর জার্সি পরে মাঠে নামা এই তরুণ ফুটবলার তার অবদান দিয়ে দলকে শিরোপা জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। অসাধারণ পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে তিনি টুর্নামেন্টের সেরা খেলোয়াড় (এমভিপি) হিসেবে পুরস্কৃত হন।
‘এমআইসি ফুটবল ২০২৬’ টুর্নামেন্টটি ২৪ জুন থেকে ২৯ জুন পর্যন্ত ক্যাপ কানা স্পোর্টস সিটিতে আয়োজন করা হয়। এতে ২০টি দেশের অংশগ্রহণে ১০৩টি দল এবং দুই হাজারেরও বেশি তরুণ ফুটবলার অংশ নেন।
শিরোপা জয়ের পর, থিয়াগোর মা আন্তোনেলা রোকুজ্জো সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রফি হাতে ছেলের ছবিটি শেয়ার করে উল্লাস প্রকাশ করেন। তার সেই পোস্টে ভক্তরাও থিয়াগোর ভবিষ্যৎ ফুটবল ক্যারিয়ারের জন্য শুভকামনা জানিয়েছেন।
মাত্র কিশোর বয়সেই বড় মঞ্চে শিরোপা ও ব্যক্তিগত পুরস্কারে সম্মানিত হয়ে থিয়াগো মেসি আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছেন। ফুটবলপ্রেমীদের অনেকের আশা, তিনি বাবার পথ অনুসরণ করে ভবিষ্যতে বিশ্ব ফুটবলে নিজেকে প্রতিষ্ঠিত করতে সমর্থ হবেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন