ঢাকা বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২০ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬ইং ২০ই কার্তিক, ১৪৩২বাং

টিসিবির পণ্য নিম্নমানের—অভিযোগ উপকারভোগীদের


টিসিবির পণ্য নিম্নমানের—অভিযোগ উপকারভোগীদের

 

ময়মনসিংহের নান্দাইলে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-এর ডিলারের বিরুদ্ধে উত্থাপিত হয়েছে নিম্নমানের পণ্য বিক্রির অভিযোগ। উপকারভোগীদের দাবি, আপত্তি জানালেও তারা এ বিষয়ে কোন প্রতিকার পাননি।

স্থানীয়দের অভিযোগ, উপজেলা প্রশাসনের দ্বারা নিয়োগপ্রাপ্ত ট্যাগ অফিসারকে সামনে রেখেই ডিলাররা অস্বচ্ছল মানুষের হাতে খারাপ পণ্য তুলে দিচ্ছেন। এ ঘটনায় বুধবার (২৪ জুন) অনেক উপকারভোগী নিম্নমানের পণ্য হাতে নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে গিয়েছিলেন।

আরও পড়ুন: ‎"বিশ্বম্ভরপুরে ভুয়া অফিসার! তিন বছর ধরে উপজেলা শিক্ষা অফিসে করছেন নিয়মিত কাজ"

স্থানীয় সূত্র জানায়, বুধবার নান্দাইল পৌরসভাসহ বেশ কয়েকটি স্থানে টিসিবির কার্ডধারীদের মাঝে নির্ধারিত সূচি অনুযায়ী পণ্য বিতরণ করা হয়। ডিলাররা স্থানীয় খাদ্যগুদাম থেকে চাল সংগ্রহ করে থাকেন।

চলতি বছরের শুরু থেকেই জানা গেছে যে, উপকারভোগীরা মানসম্মত পণ্য না পাওয়ার অভিযোগ করে আসছিলেন।

বুধবার সকাল ১০টায় পণ্য বিতরণ শুরু হলে, চাল ও অন্যান্য পণ্য নিম্নমানের হওয়ার কারণে কার্ডধারীরা আপত্তি জানান। তবে তাদের আপত্তি অগ্রাহ্য করা হয় এবং পণ্য বিক্রি অব্যাহত রাখা হয়। পরে অনেকে তেল ও চাল নিম্নমানের আখ্যা দিয়ে বাজারে বিক্রি করে দেন, বলে নাম প্রকাশ না করার শর্তে গণমাধ্যমকে জানান।

পৌরসভার কার্ডধারীরা জানান, প্রতিমাসে দুই কেজি মসুর ডাল, দুই লিটার সয়াবিন তেল, পাঁচ কেজি চাল, এক কেজি চিনি, ডিটারজেন্ট ও সাবান দিয়ে ৬২৫ টাকার প্যাকেজ তৈরি করা হয়েছে। তাদের অভিযোগ, অখ্যাত কম্পানির সাফ নামের ডিটারজেন্ট ও সাবান নিতে না চাইলে তাদের টিসিবির পণ্য দেওয়া হচ্ছে না। এ কারণে তারা দুই লিটার তেলের লোভে প্যাকেজ কিনতে বাধ্য হচ্ছেন। পরে বাড়ি ফিরে দেখা যাচ্ছে যে ওই তেল পামওয়েল, যা বোতলেই সাদা দানা বেঁধে যাচ্ছে।

আরও পড়ুন: মেলকাই খানবাড়ি দারুল কোরআন আরাবিয়া মাদ্রাসার ৫ম বার্ষিক ওয়াজ মাহফিল ও হাফেজদের পাগড়ি প্রদান সম্পন্ন

পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা হিমেল মিয়া জানান, টিসিবির ডিলাররা কখনো ভালো চাল দেন, কখনো পোকা ধরা এবং পোকায় খাওয়া চাল দেন। কিন্তু ওই চাল তাদের হাঁস-মুরগিকে খাওয়াতে হয়। অন্যদিকে তাদের দেওয়া তেলও অত্যন্ত নিম্নমানের।

৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সাহেদ আলী বলেন, ‘চালে পুথি ধরা, পোকা খাওয়া থাকলে সেগুলো খাওয়া যায় না। তা ছাড়া সয়াবিন তেলের বিপরীতে দেয়া হচ্ছে পাম ওয়েল। সরকার আমাদের স্বল্পমূল্যে পণ্য দেওয়ার নির্দেশনা দিয়েছে। কিন্তু স্থানীয় ডিলার ও কর্মকর্তাদের কারণে আমরা খারাপ পণ্য পাচ্ছি।’

জানতে চাইলে টিসিবির ডিলার তাওহিদুল ইসলাম রানা জানান, ‘এ ধরনের পণ্য বিক্রি করে তারাও উপকারভোগীদের তোপের মুখে পড়ছেন। কিন্তু আমাদের যে ধরনের পণ্য সরবরাহ করা হয়, তাই-ই বিক্রি করা হয়। এর ওপর আমাদের কোনো হাত নেই।’

এ ব্যাপারে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-এর ময়মনসিংহের উপপরিচালক কামাল হোসেন কালের কণ্ঠকে বলেন, ঢাকা থেকে যেভাবে পণ্য দেওয়ার নির্দেশনা রয়েছে, সেভাবেই ডিলারদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। এখন পণ্য যদি নিম্নমানের হয়, তাহলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।

আরও পড়ুন: আমতলীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেমা জান্নাত বলেন, ‘পণ্য নিয়ে লোকজন আমার অফিসে এসেছিলেন। দেখে মনে হয়েছে এগুলো নিম্নমানের। এ অবস্থায় টিসিবির ডিলারদের দ্রুত ডাকা হবে। অভিযোগ প্রমাণিত হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নোংরা পরিবেশে আইসক্রিম তৈরি, বগুড়ায় কারখানাকে জরিমানা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৪শে জুন, ২০২৬ ইং

০৬:১৭ পি.এম


নোংরা পরিবেশে আইসক্রিম তৈরি, বগুড়ায় কারখানাকে জরিমানা

বগুড়ার শাজাহানপুরে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরির অপরাধে বেবী আইসক্রীম ফ্যাক্টরী নামে একটি কারখানাকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২৪ জুন) দুপুরে বিএসটিআই আঞ্চলিক কার্যালয় বগুড়া এবং উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে উপজেলার মাঝিড়া বাইপাস এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

জানা গেছে, কারখানাটিতে দীর্ঘদিন ধরে মানহীন কাঁচামাল ব্যবহার করে আইসক্রিম তৈরির কাজ চলছিল এবং নোংরা পরিবেশে আইসক্রিম প্রস্তুত করা হচ্ছিল। এছাড়া, তারা প্যাকেজিংয়ে অন্য ব্র্যান্ডের নাম ব্যবহার করে ভোক্তাদের সাথে প্রতারণা করে যাচ্ছে। এ কারণে বেবী আইসক্রীম ফ্যাক্টরী’র মালিক মো. আব্দুল রাজ্জাককে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শাস্তির অংশ হিসেবে আইসক্রিম তৈরির ২৩ সেট ফর্মা ও কাঠি জব্দ করা হয়।

অভিযান পরিচালনা করেন শাজাহানপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস উর্মি। এ সময় বিএসটিআই বগুড়া অফিসের ফিল্ড অফিসার (সিএম) মো. শাহানূর হোসেন খান প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন। অভিযানে বিএসটিআই’র সহকারী পরিচালক মো. দেলোয়ার হোসেন সার্বিক সহযোগিতা করেন।

বগুড়া বিএসটিআই আঞ্চলিক কার্যালয়ের উপপরিচালক (সিএম) মো. জহুরুল হক জানান, জনস্বাস্থ্যের ঝুঁকি বিবেচনায় এবং মানসম্পন্ন পণ্য নিশ্চিত করতে এই অভিযান পরিচালনা করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ছাত্রলীগ নেতার প্রতারণার শিকার হয়ে সোনাসহ সব খুইয়ে পথে বসেছেন নারী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৪শে জুন, ২০২৬ ইং

০৬:১৭ পি.এম


ছাত্রলীগ নেতার প্রতারণার শিকার হয়ে সোনাসহ সব খুইয়ে পথে বসেছেন নারী

প্রেমের ফাঁদ, রাজনৈতিক ক্ষমতার দাপট এবং একের পর এক বিয়ের প্রলোভনে মিলে গেছে একটি নারীর সাজানো সংসার, যার ফলে তার সোনা, টাকা এবং জীবনের সমস্ত সঞ্চয় ধ্বংস হয়ে গেছে।

আশুলিয়ার আড়াগাও চকলেট ফ্যাক্টরি এলাকার নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সাবেক নেতা সেলিম রেজার বিরুদ্ধে এই প্রতারণার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী মোসাম্মদ লাকি আক্তার তিন্নি (৩০) আজ পলাতক এই প্রতারকের কারণে তার জীবনকে নরকে পরিণত করায় এখন ভীষণ অসহায়। এই ঘটনায় স্থানীয় এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ এবং চরম আতঙ্ক বিরাজ করছে।

ইতোমধ্যে ভুক্তভোগী লাকি আক্তার তিন্নি আশুলিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। এই ঘটনার পর থেকে তিনি সম্পূর্ণ নিঃস্ব এবং মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, ২০১১ সালে আশুলিয়ার আড়াগাও এলাকার শুকুর আলীর সঙ্গে ইসলামি শরিয়ত মোতাবেক বিয়ে হয় তিন্নির। ২০২১ সাল পর্যন্ত, দীর্ঘ ১০ বছর তারা অত্যন্ত সুখী এবং শান্তিপূর্ণভাবে সংসার করছিলেন।

কিন্তু ২০২১ সালের শুরুর দিকে তিন্নির জীবনে কালনাগিনী হিসেবে উপস্থিত হন স্থানীয় তৎকালীন ছাত্রলীগ নেতা সেলিম রেজা (৩৫)। রাজনৈতিক প্রভাব খাটিয়ে সেলিম তিন্নির সরলতার সুযোগ নিয়ে একপর্যায়ে তাকে বিয়ে করার অকাট্য প্রলোভন দেখিয়ে শুকুর আলীকে ডিভোর্স দিতে বাধ্য করেন।

১০ বছরের সাজানো সংসার ভেঙে তিন্নি চলে আসেন সেলিমের কাছে। এরপর তারা শুরু করেন লিভ টুগেদার। কিন্তু বিয়ের জন্য চাপ দিতে গেলে সেলিম তার ভোল বদলে ফেলতেন। দিনের পর দিন কালক্ষেপণ করার পর এক পর্যায়ে তিনি সাফ জানিয়ে দেন, তিনি বিয়ে করবেন না! সুন্দর সংসার হারিয়ে প্রেমিকের লালসার সামগ্রীতে পরিণত হওয়া তিন্নি তখন লোকলজ্জা এবং অপমানে একাধিকবার আত্মহত্যার চেষ্টা করেন।

পরিবারের অনুরোধে সামাজিকতা রক্ষা এবং বেঁচে থাকার তাগিদে পরবর্তীতে তিন্নি মিরপুর-২ এর সৌদি প্রবাসী ফরহাদ হোসেনকে বিয়ে করেন। সেখানে তিন বছর তিনি সুখে কাটান। তার প্রবাসী স্বামী তাকে ১০ ভরি স্বর্ণালংকার এবং নগদ ৩০ লাখ টাকা উপহার দেন। কিন্তু সেলিম এই সুখ সহ্য করতে পারেননি। অতীতের একান্ত মুহূর্তের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে তিন্নিকে দিনের পর দিন ব্ল্যাকমেইল করতে থাকেন, বাধ্য করেন অনৈতিক সম্পর্ক গড়ার জন্য। এক পর্যায়ে এসব যন্ত্রণার কথা স্বামী ফরহাদ জানতে পেরে, মানসিক আঘাত সহ্য করতে না পেরে সৌদি আরবেই স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা যান ফরহাদ।

স্বামীকে হারিয়ে তিন্নি যখন পিত্রালয়ে (দোসাইদ কলেজ রোড) এসে শোকগ্রস্ত জীবন কাটাচ্ছিলেন, তখন সেলিম তার কাছে থাকা ৩০ লাখ টাকা এবং ১০ ভরি সোনার ওপর চোখ রাখে। এবার সেলিম নিজের 'ভুল স্বীকার' করে নতুন করে ঘর বাঁধার নাটক সাজায়, বাড়ি নির্মাণের অজুহাতে তিন্নির কাছ থেকে নগদ ৩০ লাখ টাকা হাতিয়ে নেয় এবং জোরপূর্বক বিক্রি করে দেয় আনুমানিক ২৫ লাখ টাকা মূল্যের ১০ ভরি স্বর্ণালংকার।

এমনকি গত ১৫ এপ্রিল ২০২৬ তারিখ রাতেও তিন্নির বাসায় এসে বিয়ের আশ্বাস দিয়ে তার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করে এই প্রতারক।

টাকা এবং সোনা হাতিয়ে নেওয়ার পর থেকেই সেলিম তিন্নিকে এড়িয়ে চলতে শুরু করে। গত ২২ জুন ২০২৬ তারিখ সন্ধ্যা আনুমানিক ৭টা ৪৫ মিনিটে, তিন্নি অবরোধের মধ্যে সেলিমের ইমো নম্বরে যোগাযোগ করে বিয়ের আকুতি জানালে সেলিম তাকে বিয়ে করতে এবং টাকা-পয়সা ফেরত দিতে সরাসরি অস্বীকার করেন। উল্টো আইনের আশ্রয় নিলে তিন্নিকে 'দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার' অর্থাৎ প্রাণনাশের হুমকি দেন এই ছাত্রলীগ নেতা।

বর্তমানে তিনি সম্পূর্ণ নিঃস্ব ও মানবেতর জীবনযাপন করছেন। স্বজনদের সাথে আলোচনা করে অবশেষে তিন্নি আশুলিয়া থানায় হাজির হয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করতে সক্ষম হন।

অভিযোগ সম্পর্কে জানতে সেলিম রেজার সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানিয়েছেন, অভিযোগটি আমলে নেওয়া হয়েছে, তদন্ত চলছে। তদন্ত শেষে ঘটনার সত্যতা সাপেক্ষে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। সমাজের শান্তি শৃঙ্খলা রক্ষা ও আইনের শাসন প্রতিষ্ঠায় আশুলিয়া থানা পুলিশ বদ্ধপরিকর।

অন্যদিকে, ক্ষমতা হারানো নিষিদ্ধ সংগঠনের একজন নেতার এমন বেপরোয়া কাণ্ডে এলাকাবাসী ফুঁসে উঠেছেন। তারা এই নেতার দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

একাদশে এক পরিবর্তন নিয়ে নামছে ব্রাজিল

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ২৪শে জুন, ২০২৬ ইং

০৬:২০ পি.এম


একাদশে এক পরিবর্তন নিয়ে নামছে ব্রাজিল

গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডের মুখোমুখি হচ্ছে ব্রাজিল। বাংলাদেশ সময় বৃহস্পতিবার ভোর ৪ টায় অনুষ্ঠিত হবে ম্যাচটি যুক্তরাষ্ট্রের মায়ামির হার্ডরক স্টেডিয়ামে। কার্লো আনচেলত্তির দলের লক্ষ্য শুধু নকআউট পর্বে ওঠাই নয়, বরং গ্রুপ ‘সি’-তে শীর্ষস্থানও নিশ্চিত করা।

প্রথম ম্যাচে মরক্কোর সঙ্গে হতাশাজনক ড্রয়ের পর, দ্বিতীয় ম্যাচে হাইতিকে ৩-০ গোলে হারিয়ে ঘুরে দাঁড়িয়েছে ব্রাজিল। তারা দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে রয়েছে। মরক্কোরও ৪ পয়েন্ট রয়েছে, কিন্তু গোল ব্যবধানে এগিয়ে রয়েছে ব্রাজিল (+৩)।

গ্রুপ ‘সি’ থেকে এখনো দ্বিতীয় রাউন্ড নিশ্চিত হয়নি কোনও দলেরই। ব্রাজিল, মরক্কো এবং স্কটল্যান্ড— পরের রাউন্ডের দৌড়ে তিনটি দলই আছে। আজ নিশ্চিত হয়ে যাবে গ্রুপ ‘সি’র দ্বিতীয় রাউন্ডের লাইন-আপ। ব্রাজিলকে স্কটল্যান্ডের সঙ্গে শুধু ড্র করলেই যথেষ্ট হবে, যাতে তারা বিশ্বকাপের শেষ বত্রিশে থাকতে পারে। মরক্কো বনাম হাইতি ম্যাচ শেষে গ্রুপের প্রথম স্থান নির্ধারণ হবে। একই সময় অনুষ্ঠিত হবে ম্যাচটি। টাইব্রেকিং নিয়ম অনুযায়ী, যদি দুই দলের পয়েন্ট সমান হয়, তাহলে হেড টু হেড, গোল পার্থক্য এবং গোল সংখ্যা বিবেচনা করা হবে।

স্কটল্যান্ডের বিরুদ্ধে ব্রাজিল দলে একটি পরিবর্তন আসতে পারে। ঊরুর পেশির চোটের কারণে খেলতে পারবেন না রাফিনহা। তার জায়গায় একাদশে দেখা যেতে পারে ১৯ বছর বয়সী তরুণ ফরোয়ার্ড রায়ানকে।

সংবাদ সম্মেলনে আনচেলত্তি বলেন, ‘আমরা সেরা একাদশ নিয়েই মাঠে নেমে একটা দারুণ ম্যাচ উপহার দেওয়ার পরিকল্পনা করছি। রাফিনহার বিকল্প আমাদের মাথায় পরিষ্কার। কার্ডের কথা চিন্তা করে দল সাজানোর ঠিক কোন পরিকল্পনা করছি না।’

অনুশীলনে ডান প্রান্তের আক্রমণে রায়ানকে প্রস্তুত করেছেন আনচেলত্তি। যদিও লুইস হেনরিখকে নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করা হয়, কোচের প্রথম পছন্দ হলো এই তরুণ ফরোয়ার্ড। মাঠের গতি ও আক্রমণকে প্রসারিত করার জন্য রায়ানের ওপর আনচেলত্তি দারুণ আস্থা রাখছেন।

এদিকে, ব্রাজিলের ভক্তদের জন্য একটি সুখবর হচ্ছে, স্কোয়াডে থাকছেন দলের প্রাণভোমরা নেইমার জুনিয়র। তবে, শতভাগ ফিট না থাকায় এখনই তাকে ৯০ মিনিট খেলানোর ঝুঁকি নেওয়া হচ্ছে না। ১০ নম্বর জার্সিধারী এই তারকা আজ সাইডবেঞ্চ থেকে ম্যাচ শুরু করবেন। משחקের পরিস্থিতির উপর নির্ভর করে, তাকে শেষে মাঠে নামানো হতে পারে।

স্কটল্যান্ডের বিপক্ষে ব্রাজিলের ইতিহাসও ভালো। দুজনের মধ্যে ১০ বার মুখোমুখি হয়েছে এখন পর্যন্ত। এর মধ্যে ব্রাজিল ৮ বার জিতেছে, বাকি ২ ম্যাচ ড্র হয়েছে। স্কটল্যান্ড ব্রাজিলকে এখনো হারাতে পারেনি। বিশ্বকাপে চার বার দুজনের মধ্যে দেখা হয়েছে। সেখানে ব্রাজিল ৩ বার জিতেছে, একটি ম্যাচ ড্র হয়েছে।

ব্রাজিলের সম্ভাব্য একাদশ হলো: অ্যালিসন, দানিলো, মার্কিনহোস, গ্যাব্রিয়েল মাগালহায়েস, ডগলাস সান্তোস, ক্যাসেমিরো, ব্রুনো গিমারেস, লুকাস পাকেতা, রায়ান, মাথেউস কুনিয়া এবং ভিনিসিয়ুস জুনিয়র।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শিক্ষক নিয়োগ কার্যক্রম আটকে দেওয়াদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার: শিক্ষামন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ২৪শে জুন, ২০২৬ ইং

০৬:২০ পি.এম


শিক্ষক নিয়োগ কার্যক্রম আটকে দেওয়াদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার: শিক্ষামন্ত্রী

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, মামলা করে নিয়োগ কার্যক্রম আটকে দেওয়া শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

বুধবার (২৪ জুন) সকালে রাজধানীর আজিমপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজ অডিটরিয়ামে আসন্ন এইচএসসি ও সমমান পরীক্ষা ২০২৬ উপলক্ষে চার শিক্ষা বোর্ডের কেন্দ্রসচিবদের সঙ্গে অনুষ্ঠিত এক মতবিনিময়সভায় তিনি এ তথ্য জানান।

শিক্ষামন্ত্রী আরও বলেন, ৯ মাসের পিটিআই ট্রেনিং, পিএসসির ব্যাকলগ কিংবা এনটিআরসিএর শিক্ষক নিয়োগে সব জায়গায় মামলা দিয়ে স্থবিরতা তৈরি করা হচ্ছে। ১৫ হাজার শিক্ষক নির্বাচিত হওয়ার পরও মামলা করে নিয়োগ আটকে দেওয়া হয়েছে। একটি গ্রুপ ও অ্যাসোসিয়েশনের কিছু লোক এই মামলার সঙ্গে জড়িত এবং আমি তাদের চিহ্নিত করছি।

তিনি এই প্রসঙ্গে বলেন, যারা জাতি গঠনের অগ্রযাত্রায় বাধা সৃষ্টি করে, তারা রাষ্ট্রের শত্রু এবং দেশের শত্রু। এ বিষয়ে মহামান্য আদালতের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে এবং সরকারও তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেবে।

নকল প্রসঙ্গে মন্ত্রী বলেন, নকল এখন নেই, এটা আমরা বিশ্বাস করি। তবে নকলের রূপ পরিবর্তিত হয়েছে, করোনার মতো ভ্যারিয়েন্ট বদলে গেছে। করোনার চলমান পরিস্থিতির জন্য আমরা ১৯৮০ সালের পাবলিক পরীক্ষার আইন পরিবর্তন করেছি। কেবিনেট পাস করেছে, এবার সংসদে সেটি পাস হবে।

তিনি যোগ করেন, যদি কোনো প্রতিষ্ঠানে নকল পাওয়া যায়, তাহলে একজন এসএসসি পরীক্ষার্থী যিনি ১৬ বছর বয়সী, তাকে শাস্তি দিতে পারি না। তাকে প্রভিশনে পাঠানো হবে, তবে নকল যে প্রতিষ্ঠানে পাওয়া গেল, প্রতিষ্ঠান প্রধান তাকে আইনের আওতায় আনা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৯
জোহর ১১:৪৩
আসর ০৩:৪১
মাগরিব ০৫:১৭
ইশা ০৬:৩০
সূর্যোদয় : ০৬:০৬ সূর্যাস্ত : ০৫:১৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%