ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং
এসএসসির ফল প্রকাশ

৮ শিক্ষকের প্রতিষ্ঠানে ৫ পরীক্ষার্থী, পাস করতে পারেনি কেউ


৮ শিক্ষকের প্রতিষ্ঠানে ৫ পরীক্ষার্থী, পাস করতে পারেনি কেউ

জাঙ্গালিয়া ইউনিয়ন বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এবারের এসএসসি পরীক্ষায় কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি। 

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায়, জাঙ্গালিয়া ইউনিয়ন বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষা দিয়েছিল মোট ৫ জন শিক্ষার্থী। বিদ্যালয়ের শিক্ষক সংখ্যা ৮ জন। শিক্ষার্থীর তুলনায় বিদ্যালয়ে শিক্ষকের সংখ্যা বেশি থাকলেও, এবারের এসএসসি পরীক্ষায় পাস করার জন্য কোনো শিক্ষার্থীই সফল হতে পারেনি।

সোমবার (১০ আগস্ট) দেশব্যাপী চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হওয়ার পর, এমন কষ্টকর ঘটনা ঘটেছে জাঙ্গালিয়া ইউনিয়ন বালিকা উচ্চ বিদ্যালয়ে।

আরও পড়ুন: বরিশালে হাজী বিরিয়ানিতে গ্রাহকদের সঙ্গে দুর্ব্যবহারের ও প্রতারণার অভিযোগ,খাবারের পরিমাণ ও মাংসের মান নিয়ে প্রশ্ন

জানা যায়, ২০২৬ সালে এসএসসি পরীক্ষায় মানবিক বিভাগের আওতায় বিদ্যালয়ের জন্য ৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। তাদের সকলের ফলাফলে দেখা যায়, প্রত্যেকেই অকৃতকার্য হয়েছে। তাই বিদ্যালয়ের পাসের হার এসে দাঁড়িয়েছে শূন্য শতাংশ।

শিক্ষার্থীর সংখ্যা কম হলেও শিক্ষকদের সংখা বেশি থাকার পরও একজন শিক্ষার্থীও কিভাবে পাস করতে পারে নি, তা নিয়ে স্থানীয় অভিভাবক ও সচেতন মহলে নানা প্রশ্ন উঠছে। তাদের মধ্যে উদ্বেগ রয়েছে যে, বিদ্যালয়ে নিয়মিত পাঠদান, শিক্ষার্থীদের উপস্থিতি, শ্রেণি কার্যক্রম এবং দুর্বল শিক্ষার্থীদের জন্য বাড়তি সহায়তার যথাযথ ব্যবস্থা ছিল কি না।

বিশেষ করে, মাত্র ৫ জন শিক্ষার্থীকে এসএসসি পরীক্ষার জন্য প্রস্তুত করতে যথেষ্ট সুযোগ থাকার পরও সবাই অকৃতকার্য হওয়ায়, বিদ্যালয়ের একাডেমিক কার্যক্রমের মান নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

স্থানীয় অভিভাবকরা বলছেন, যখন শিক্ষার্থী সংখ্যা কম থাকে, তখন প্রত্যেকের প্রতি আলাদা নজর দেওয়ার সুযোগ বাড়ে। কিন্তু ফলাফলে দেখা যাচ্ছে, কোন না কোন স্থানে ঘাটতি রয়েছে। এ বিষয়ে তদন্ত করে প্রকৃত কারণ বের করা উচিত।

আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় সংঘর্ষ, আহত ১০

বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. জাকির এই অবস্থার বিষয়ে জানান, আমি বাইরে আছি। ফলাফল সম্পর্কে আমার কোনো ধারণা নেই।

এ দিকে, এ ধরনের ফলাফলের বিষয়টি গুরুত্বের সঙ্গে নজর দিচ্ছে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ওমর ফারুক ভূঁইয়া বলেন, আমি প্রতিষ্ঠানটিতে পরিদর্শনে যাবো। বিদ্যালয়ের লজ্জাজনক এই ফলাফলের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে শোকজ করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তেজগাঁও বিভাগ পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধে ৬৬ জন গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ১০ই আগস্ট, ২০২৬ ইং

০৭:৪৯ পি.এম


তেজগাঁও বিভাগ পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধে ৬৬ জন গ্রেপ্তার

ঢাকা, ১০ আগস্ট, ২০২৬ : ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধের সাথে জড়িত ৬৬ জনকে গ্রেফতার করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় বিভাগের বিভিন্ন অপরাধপ্রবণ অঞ্চলে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে।

আজ (সোমবার) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়টি জানান।

গ্রেফতারকৃতদের নামের মধ্যে রয়েছে— মো. শেখ রাশেদ (৪৩), মো. শহিদুল ইসলাম (৪৮), মো. শরিফুল ইসলাম (৫১), মো. হাসান (২৭), মো. আরমান (২৩), মো. সাকিব (২০), মো. নিহাল (১৯), মো. সবুজ (২৮), মো. রাজু (২৭), মো. সৈয়দ সিহাদুর রহমান (১৮), মো. রায়হান মুহিত সিহাব (১৮), মো. সোহরাব হোসেন (৩৫), মো. বশির, মো. জসিম (৪৮), মো. টিপু (১৯), মো. ওয়াসিম আহমেদ, মো. রতন, মো. বশির, ফিরোজ হোসেন ফাহিমুল (২০), নাজমুল হাসান রাকিব (৩২), আনিছুল হক আকাশ (১৯), সোহাগ সরদার (৩৬), মো. সাগর (২২), তানভীর আহমেদ আকাশ (২৪), মো. দুলাল মিয়া (৪৮), মো. সাকিব (১৮), উজ্জল মিয়া (১৮), মো. জাহিদ (২০), মো. রাসেল (২৬), মো. আজিমুল (২০), মো. রাসেল (৩৫), আ. রহিম টুটুল (২৭), রাব্বি (২০), বন্যা (৩৮), ফজলুর রহমান মাসুম (৪১), আজাদ মিয়া (৪০), মো. রমজান (২৬), মো. আকাশ হাওলাদার (১৯), মো. হাসান (৩৭), ফরহাদ (২০), মো. হিরু (২৮), মো. আ. রাজ্জাক (৪০), মো. শামছুল (৫০), মো. সুমন (২০), মো. হৃদয় (২০), মো. নাজিম উদ্দিন (১৮), মো. শামীম মিয়া (২৮), মো. জুয়েল হোসেন (২৩), মো. সাব্বির (২০), ইমরান ওরফে কারেন্ট (৩৫), হাসান (২৮), মো. সুমন হাওলাদার (২৭), শাখাওয়াত হোসেন (৩০), আব্দুল্লাহ আল মাসুদ ওরফে অনিক (২৬), আলামিন (৩৫), মো. নাঈম হাসান (৩৩), রবিউল ইসলাম স্বাধীন (২৩), মো. জাহাঙ্গীর আলম, শুভ বারই (১৮), মো. হিমেল (৩২), মো. আল আমিন (২০), রাশেদুল (৪৫), মো. আশিকুর রহমান (৩৩), টিটো কির্ত্তুনীয়া (২৩), মো. জাহাঙ্গীর আলম এবং আইনের সহিত সংঘাতে জড়িত একজন শিশু।

গ্রেফতারকৃতদের মধ্যে তেজগাঁও থানায় ৭ জন, শেরেবাংলা নগর থানায় ৫ জন, মোহাম্মদপুর থানায় ২৫ জন, আদাবর থানায় ১২ জন, তেজগাঁও শিল্পাঞ্চল থানায় ৬ জন এবং হাতিরঝিল থানায় ১১ জন রয়েছে।

গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে। অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পুলিশ প্রধানকে প্রাণনাশের হুমকির অভিযোগে রাজাপক্ষের দলীয় নেতা গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ১০ই আগস্ট, ২০২৬ ইং

০৭:৫১ পি.এম


পুলিশ প্রধানকে প্রাণনাশের হুমকির অভিযোগে রাজাপক্ষের দলীয় নেতা গ্রেপ্তার

ঢাকা, ১০ আগস্ট, ২০২৬ : পুলিশপ্রধানকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসের দলের নেতা সাগারা কারিয়াওয়াসামকে সোমবার গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ কর্মকর্তারা এ তথ্য জানান। শ্রীলঙ্কা পোদুজানা পার্টি (এসএলপিপি)র মহাসচিব সাগারা কারিয়াওয়াসামকে হেফাজতে নেওয়া হয়েছে। তিনি একসময় অপ্রতিরোধ্য প্রভাবশালী রাজাপক্ষের রাজনৈতিক পরিবারের স্বজন ও ঘনিষ্ঠ সহযোগীদের মধ্যে গ্রেফতার হওয়া ব্যক্তিদের তালিকায় সর্বশেষ যুক্ত হলেন। কলম্বো থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে। গত সপ্তাহে কলম্বোয় অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে কারিয়াওয়াসাম পুলিশ মহাপরিদর্শক প্রিয়ন্থা বীরাসুরিয়াকে সতর্ক করে বলেন, তিনি পক্ষপাতমূলক আচরণ অব্যাহত রাখলে তাকে হত্যা করা হতে পারে। এক পুলিশ কর্মকর্তা এ বিষয়ে মন্তব্য করে বলেন, বীরাসুরিয়া এটিকে ‘প্রাণনাশের হুমকি হিসেবে বিবেচনা করছেন।’ ওই পুলিশ কর্মকর্তা আরও উল্লেখ করেন, ‘বিবৃতি রেকর্ড করার পর এসএলপিপির মহাসচিবকে গ্রেফতার করা হয়েছে। তাকে ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করা হচ্ছে।’ বাতিল হয়ে যাওয়া একটি বিমান ক্রয় চুক্তির ক্ষেত্রে এয়ারবাসের কাছ থেকে তিনি অবৈধ অর্থ নিয়েছিলেন বলে সাবেক নেতা মাহিন্দা রাজাপক্ষের বিরুদ্ধেও অভিযোগ রয়েছে। ৮০ বছর বয়সী সাবেক প্রেসিডেন্টের তিন সন্তান, স্ত্রী, দুই ভাই এবং কয়েকজন ভাতিজা-ভাতিজির বিরুদ্ধে অর্থপাচার ও রাষ্ট্রীয় অর্থ চুরির অভিযোগ রয়েছে। ২০২৪ সালের সেপ্টেম্বরে ঘুষ ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়ে প্রেসিডেন্ট অনূঢ়া কুমারা দিশানায়েকের বামপন্থী সরকার ক্ষমতায় আসে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নাসিরনগর জামিয়া মতিনিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসায় শতভাগ পাস, জিপিএ-৫ পেয়েছে ৩ জন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১০ই আগস্ট, ২০২৬ ইং

০৭:৫২ পি.এম


নাসিরনগর জামিয়া মতিনিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসায় শতভাগ পাস, জিপিএ-৫ পেয়েছে ৩ জন

ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলাধীন জামিয়া মতিনিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা এবারের দাখিল পরীক্ষায় শতভাগ সাফল্য অর্জন করেছে। এই প্রতিষ্ঠান থেকে মোট ২৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছেন এবং সকলেই কৃতকার্য হয়েছেন, অর্থাৎ পাসের হার একটি দাঁড়িয়ে আছে শতভাগ। এর মধ্যে বিশেষ উল্লেখযোগ্য সাফল্য হিসেবে ৩ জন শিক্ষার্থী সর্বোচ্চ ফলাফল জিপিএ-৫ অর্জন করেছেন। এই অসাধারণ ফলাফলে মাদ্রাসাটির শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের মধ্যে বিরাজ করছে আনন্দের আবহ। সম্প্রতি উপজেলার একাধিক বিদ্যালয়ে ফেলের খবর ব্যাপকভাবে প্রকাশিত হওয়ার পর জামিয়া মতিনিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার এসব সাফল্য এলাকায় বাড়তি গুরুত্ব পেয়েছে এবং প্রতিষ্ঠানটি প্রশংসার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। স্থানীয়দের মতে, নিয়মিত ও মানসম্মত পাঠদান, শিক্ষকদের আন্তরিক তত্ত্বাবধান এবং শিক্ষার্থীদের অধ্যবসায়ের ফলেই মাদ্রাসাটি এই কৃতিত্ব অর্জন করতে সক্ষম হয়েছে। অনেকেই মনে করছেন, এটি উপজেলার অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের জন্য একটি অনুকরণীয় দৃষ্টান্ত হতে পারে। মাদ্রাসা কর্তৃপক্ষ এ সাফল্যে গভীর সন্তোষ প্রকাশ করে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের অভিনন্দন জানিয়েছে এবং ভবিষ্যতে এই ধারাবাহিকতা বজায় রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডিএমপির মতিঝিল বিভাগে বিশেষ অভিযান, গ্রেপ্তার ৮৫

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ১০ই আগস্ট, ২০২৬ ইং

০৭:৫৩ পি.এম


ডিএমপির মতিঝিল বিভাগে বিশেষ অভিযান, গ্রেপ্তার ৮৫

ঢাকা, ১০ আগস্ট, ২০২৬ : রাজধানীর মতিঝিল বিভাগের বিভিন্ন থানার এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ৮৫ জনকে গ্রেফতার করা হয়েছে।

গতকাল (রোববার) তাদের গ্রেফতার করা হয়।

আজ (সোমবার) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন।

এতে জানানো হয়েছে, গ্রেফতারকৃতদের মধ্যে পল্টন থানায় ১৫ জন, শাহজাহানপুর থানায় ২১ জন, খিলগাঁও থানায় ১২ জন, রামপুরা থানায় ৬ জন, মুগদা থানায় ১১ জন, মতিঝিল থানায় ৭ জন এবং সবুজবাগ থানায় ১৩ জন রয়েছে।

গ্রেফতারকৃতদের মধ্যে নিয়মিত ও পরোয়ানাভুক্ত মামলার আসামিসহ বিভিন্ন অপরাধের সাথে জড়িত ব্যক্তিরাও রয়েছে। তাদের আদালতে পাঠানো হয়েছে বলে পুলিশ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%