০৪:৩৭ পি.এম
রাজশাহীতে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার রংপুরে পূজামণ্ডপ পরিদর্শন করেছেন। রংপুরে দুর্গাপূজা উপলক্ষে এসে তিনি পরিবেশ ও আয়োজন দেখে সন্তোষ প্রকাশ করেছেন।
শনিবার (১৭ অক্টোবর) দুপুরে মনোজ কুমার রংপুর নগরীর পায়রা চত্বর এলাকার কালীমন্দির পরিদর্শন করেন। এ সময় তিনি দুর্গাপূজা উদযাপন কমিটির নেতাদের সঙ্গে কুশল বিনিময় করেন। পরে তিনি মন্দির প্রাঙ্গণ ঘুরে দেখেন এবং পূজার সার্বিক আয়োজন সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করেন।
উৎসবমুখর পরিবেশ ও আয়োজন দেখে সন্তোষ প্রকাশ করে ভারতীয় সহকারী হাইকমিশনার বলেন, "এর আগে কখনো আসিনি, তাই ভাবলাম রংপুর ঘুরে আসি, কেমন পূজা হয়। এসে দেখলাম অনেক ভালো। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে পূজা পালন হচ্ছে। সবাইকে শারদীয় শুভেচ্ছা জানাই।"
আরও পড়ুন: "পাল্টা অভিযোগ সৌদি প্রবাসী কাদির মিয়ার" কুলিয়ারচরে মেম্বার প্রার্থী পারভেজকে জড়িয়ে সংবাদ প্রকাশ ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
এ সময় রংপুরে সনাতন ধর্মাবলম্বী নেতারা উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন